স্বাস্থ্যকর জীবনযাত্রার মূলমন্ত্র (পর্ব ০২)

sub-editor · Nov 30, 2016 · 1 min read

স্বাস্থ্যকর জীবনযাত্রার মূলমন্ত্র (পর্ব ০২)

গত পর্বে আমরা জেনেছি কীভাবে জীবনযাত্রাকেও সহজেই স্বাস্থ্যকর করে তোলা যায় এর তিনটি উপায় সম্পর্কে। আজ জানব বাকিটুকু। স্বাস্থ্যকর জীবন যাপন করতে চাইলে একটু নিয়ম মেনে চলতে হবে আর গড়ে তুলতে হবে কিছু দরকারী অভ্যাস।  প্রাত্যহিক জীবনে ছোট ছোট কিছু ভালো পরিবর্তন  আনতে পারলেই কিন্তু অনেকটাই রোগমুক্ত থাকা যায়।

[picture]

(৪) শর্করার পরিমাণ কমানো

অধিক শর্করা আমাদের দেহ ও মনের ক্রিয়াশীলতা কমিয়ে দেয়। তাছাড়া শর্করা ওজন বাড়াতে সাহায্য করে ও বাড়তি ওজন কমাতে বাধা দেয়। কাজেই সুস্থ ও প্রফুল্ল থাকতে চাইলে নিদির্ষ্ট পরিমাণের বাইরে বেশি পরিমাণ শর্করাজনিত খাবার পরিহার করা উচিত। উচ্চ রক্তচাপ, ডায়েবেটিস রোগীদেরও শর্করা কমিয়ে অন্যান্য পুষ্টিকর খাবার খাওয়া দরকার। ভাত, চিনি, আলু ইত্যাদিতে প্রচুর শর্করা থাকে। তিন বেলা ভাতের পরিবর্তে অন্তত এক বেলায় লাল আটার রুটি, চিনির পরিবর্তে মধু ও আলুর জায়গায় প্রচুর পরিমাণে সবুজ শাক-সবজি খাওয়া যেতে পারে। সবই কিনতে পারবেন এখান থেকে ।

(৫) খাবারে অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত করা

আজকাল অনেকেই গ্রীন টি বা সবুজ চা পানে অভ্যস্ত হয়ে গিয়েছেন। যারা এখনি শুরু করেননি তাদের প্রত্যেকেরই চিরাচরিত দুধ চায়ের পরিবর্তে গ্রীন টি, তুলসি টি,  জিঞ্জার টি, জেসমিন টি, রোজমেরি টি ইত্যাদি ট্রাই করা উচিত। এগুলো অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ও দেহে বাড়তি মেদ জমতে দেয় না, সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা ও বাড়ায়। সাশ্রয়ী মূল্যে সব রকম চা-ই পেয়ে যাবেন এখানে।

(৬) প্রোটিন গ্রহণ বাড়ানো

প্রতিদিনের খাবারে সব রকম পুষ্টি উপাদানের সমতা থাকা জরুরি। ঠিক মাত্রার প্রোটিন গ্রহণে অনেকক্ষণ ভরপেট মনে হতে পারে, এতে বারবার খাবার গ্রহণের আগ্রহ ও শর্করার পরিমাণ কমাতে সুবিধা হয়। তাই দিনের যে কোন সময় খুধা নিবারণে বেছে নিতে পারেন নানা রকমের ড্রাই ফ্রুট যেমন খেজুর, কাঠ বাদাম, আখরোট, কিসমিস, কাজু, পেস্তা ইত্যাদি। মজার মজার ড্রাই ফ্রুটসের বিশাল সম্ভার রয়েছে  এই পেজটিতে।

(৭) তেলের পরিমাণ কমানো

খাবারে বাড়তি তেল যতটা সম্ভব কমিয়ে ফেলার চেষ্টা করুন।ভাজা খাবার যত এড়িয়ে চলা যায় তত উত্তম।ভালো ভোজ্য তেল ব্যবহার করুন এবং পরিমাণে কম ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন।ভাজা কোন খাবারের অতিরিক্ত তেল দূর করতে ব্যবহার করতে পারেন কিচেন ন্যাপকিন।  ভোজ্য তেল ও ন্যাপকিন কিনতে পারেন এখান থেকে ।

(৮) যোগাসন ও ফ্রি হ্যান্ড এক্সারসাইজ

সুস্থ থাকতে হলে ও স্বাস্থ্যকর জীবন যাপন করতে হলে ব্যায়ামের জুড়ি নেই; তা সেটা যোগ ব্যায়াম হোক কিংবা খালি হাতের কোন আসন।  নিয়মিত হাঁটলে, ঘরের টুকটাক কাজ করলে, সিড়িতে উঠানামা করলেও এক্সারসাইজ করা হয়ে যায়।  নিজের বাসায় বা কর্মস্থানে ফাঁকা সময়ে চেষ্টা করতে পারেন যোগাসন।এতে শরীর ও মন দুটোই ভালো থাকে, দুশ্চিন্তা দূর হয়, কাজ-কর্মে মন বসে ও উদ্দমী  করে তোলে।

আজকের মত এ পর্যন্তই। সময় মূল্যবান, কাজেই সময় বাঁচান এবং অনেক অনেক ভাল থাকুন সবাই। সবার সুস্বাস্থ্যতা কামনায় এখানেই শেষ করলাম।

লিখেছেন – রোজা স্বর্ণা

সম্পর্কিত লেখা

রোগব্যাধি কমাতে যোগাসন | ৮টি স্বাস্থ্য সমস্যার প্রতিকার দিবে ইয়োগা
সুস্থতা

রোগব্যাধি কমাতে যোগাসন | ৮টি স্বাস্থ্য সমস্যার প্রতিকার দিবে ইয়োগা

শরীরকে রোগমুক্ত রাখতে আমাদের নিয়মিত যোগাসন করা খুবই প্রয়োজন। শুধুমাত্র শরীর নয়, যোগাসন করলে শরীর ও মন উভয়ের উপরই প্রভাব পড়ে থাকে। যোগাসন মানসিক জড়তা ক...

সুস্থ থাকার জন্য কিটো ডায়েট কি আসলেই উপকারী?
স্বাস্থ্য

সুস্থ থাকার জন্য কিটো ডায়েট কি আসলেই উপকারী?

স্বাস্থ্য নিয়ে যারা সচেতন বা একটু হলেও খোঁজ খবর রাখেন তাদের কারো কাছেই হয়তো কিটো ডায়েটের কথা অজানা নয়। কিটো ডায়েটের পুরো নাম কিটোজেনিক ডায়েট। বর্তমানে...

কিটো ডায়েট ওজন কমাতে কতটা কার্যকরী জানা আছে কি?
ফিটনেস

কিটো ডায়েট ওজন কমাতে কতটা কার্যকরী জানা আছে কি?

গত কয়েক বছরে কিটো ডায়েটের জনপ্রিয়তা বেড়েছে চোখে পড়ার মতো। যারা নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকেন এবং এ নিয়ে জানা-শোনার চেষ্টা করেন তাদের কাছে কি...

স্যানিটারি ন্যাপকিন সঠিকভাবে ব্যবহার করছেন তো?
সুস্থতা

স্যানিটারি ন্যাপকিন সঠিকভাবে ব্যবহার করছেন তো?

পিরিয়ড অথবা মাসিক, আমাদের সমাজে এখনও এই শব্দগুলো একধরনের ট্যাবু হিসেবেই প্রচলিত। পাবলিকলি এগুলো নিয়ে কথা উঠলেই সবার মধ্যে একটা অস্বস্তি কাজ করে। কিন্ত...

আরও পড়ুন

লো-কার্ব ডায়েট শুরু করছেন? যে বিষয়গুলো জানা জরুরি!
ফিটনেস

লো-কার্ব ডায়েট শুরু করছেন? যে বিষয়গুলো জানা জরুরি!

প্রতিদিন দুপুরে অফিসে অল্প ভাত খাচ্ছেন, বিকালের নাস্তায় স্ন্যাকস। ভাবছেন, কম খাবারই তো খাচ্ছেন। এদিকে শরীরে যে ফ্যাট জমছে সেটা নিয়েও পড়েছেন দুশ্চিন্তা...

ঋতুস্রাব বা মাসিক | পিরিয়ড ফেজে সুস্থতায় ৭টি টিপস!
সুস্থতা

ঋতুস্রাব বা মাসিক | পিরিয়ড ফেজে সুস্থতায় ৭টি টিপস!

পিরিয়ড/ মাসিক/ মিনস/ ঋতুস্রাব/ মেন্সট্রুয়াল সাইকেল সৃষ্টিকর্তা কতৃক নির্ধারিত, নারী চরিত্রের প্রকৃতিপ্রদত্ত একটি নিয়ম। এই স্বাভাবিক বিষয়টিকে সমাজে ট্য...

মেদ কমাতে যোগাসন | ৪টি কার্যকরী ইয়োগা সম্পর্কে জানা আছে কি?
ফিটনেস

মেদ কমাতে যোগাসন | ৪টি কার্যকরী ইয়োগা সম্পর্কে জানা আছে কি?

ব্যস্তময় জীবনে নিজের শরীরের খেয়াল একেবারেই রাখা হয় না। যার ফলে শরীর মুটিয়ে যায় এবং নানা ধরনের রোগব্যাধি দেখা দেয়। শরীরের মেদ কমানো খুব একটা সহজ ব্যাপা...

ডায়াবেটিস রোগীদের কোন ফল খেতে বাধা নেই?
সুস্থতা

ডায়াবেটিস রোগীদের কোন ফল খেতে বাধা নেই?

ডায়াবেটিস এখন বহুল পরিচিত একটি রোগ। আপাতদৃষ্টিতে খুব ক্ষতিকর কোনও অসুখ বলে মনে না হলেও যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদী অসুখ, যা কখনই নিরাময়যোগ্য নয়, তাই...

হাইজিন মেনটেইনের জন্য স্যানিটারি প্যাড কতক্ষণ পর পর চেঞ্জ করা উচিত?
সুস্থতা

হাইজিন মেনটেইনের জন্য স্যানিটারি প্যাড কতক্ষণ পর পর চেঞ্জ করা উচিত?

বাংলাদেশে মাসিক বা পিরিয়ডের বিষয়টি এখনো ট্যাবু। কিন্তু এটি একদম স্বাভাবিক ব্যাপার! সব মেয়েদেরকেই একটা নির্দিষ্ট বয়সে এই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়...

নারী দেহের পুষ্টির ঘাটতি পূরণ করতে গুরুত্বপূর্ণ ১০টি ভিটামিন
সুস্থতা

নারী দেহের পুষ্টির ঘাটতি পূরণ করতে গুরুত্বপূর্ণ ১০টি ভিটামিন

অনেক বেশী স্বাস্থ্য সচেতন বর্তমান নারীরা স্বাস্থ্যকর খাবার খেতে চেষ্টা করেন সবসময়। তবে কোন খাবারকে আমরা বলব স্বাস্থ্যকর খাবার? নারী দেহের পুষ্টির ঘাটত...

…