শিখে নিন সহজ পদ্ধতিতে আইলাইনার দেয়ার উপায়

sub-editor · Mar 28, 2016 · 1 min read

শিখে নিন সহজ পদ্ধতিতে আইলাইনার দেয়ার উপায়

মেয়েরা অনেকেই সাজগোজের মধ্যে চোখ সাজানোটা সবচেয়ে কঠিন আর ঝামেলার মনে করেন। আর সেটা বেশি কঠিন মনে হয় আইলাইনার দেয়ার সময়।

আইলাইনার অনেকভাবেই দেয়া যায়। তবে দেয়ার পর সমস্যা হয় যখন দুই চোখে একি রকম হয়না, অনেকের দিতে বেশ সময় লাগে আবার অনেকে বারবার আইলাইনার মুছে নুতুন করে দেয়।

তবে কোথাও ঘুরতে গেলে চোখ সাজানোটা বাদ দেয়া যায় না। কারণ চোখ না সাজালে চেহারাই ফ্যাকাশে লাগবে!

[picture]

তাই চলুন জেনে নেই আইলাইনার দেয়ার কিছু সহজ পদ্ধতি-

  • নিচের ছবিটির মতো প্রথমে চোখের কোনাটা টেনে নিন,তারপর বাকিটুকু ভরাট করে নিন। এটা করতে অসুবিধা হলে স্কচটেপ দিয়ে আটকিয়ে তারপর আঁকুন। এতে চোখের কোনার টানটা সমান হবে।

eyeliner 1

  • মোটা করে আইলাইনার দিতে চাইলে প্রথমে সরু করে চোখের উপর আইলাইনার টেনে নিন। এরপর নিচের ছবিটির মতো করে চোখের একপাশ থেকে অন্য পাশে গল করে টেনে নিন। এরপর ভরাট করে নিন।

eyeliner 2

  • নিচের ছবিটির মতো করে প্রথমেই চোখের কোনা না টেনে আগে চোখের উপর একে নিতে পারেন।

eyeliner 3

  • নিচের ছবিটির মতো করে আইলাইনার দিতে প্রথমে চোখের একপাশ থেকে অন্যপাশের কোনায় সমান করে টানতে হবে। তবে সেটা নিচ থেকে আসতে আসতে উপরের দিকে আইলাইনার টানতে হবে।

eyeliner4

  • দুই চোখে প্রথমে আইলাইনার দিয়ে নিজের মতো করে একি আকারে এঁকে নিন। অর্থাৎ দুই চোখের আইলাইনারের আকার সমান রাখুন।ভরাট করার কাজটি পরে করুন। নিচের ছবিটি লক্ষ্য করুন।

eyeliner 5

এভাবে কম সময়ে আইলাইনার দিতে পারেন। কিন্তু একদিন দিলেই হবে না, কয়েকদিন দিয়ে দিয়ে প্র্যাকটিস করে নিতে হবে।

আসলে নিখুঁতভাবে সাজাটা অনেক সময় আর ধৈর্যের ব্যাপার। আর সেক্ষেত্রে চোখ দুটি সবচেয়ে সুন্দর করে সাজানোটা সব থেকে জরুরী। কারণ সবার আগে চোখের দিকেই নজর যায়!

লিখেছেন - সোহানা মোরশেদ

ছবি - ইউকুইন.কম

সম্পর্কিত লেখা

আইলাইনারের রকমভেদ ও ব্যবহার | আকর্ষণীয় চোখের সাজে ৭টি টিপস
চোখের সাজ

আইলাইনারের রকমভেদ ও ব্যবহার | আকর্ষণীয় চোখের সাজে ৭টি টিপস

টানা টানা সুন্দর চোখ কে না চায়! আর চোখ দুটিকে টানা টানা আর সুন্দর করে তুলতে আইলাইনারের জুড়ি নেই। সবসময় মেকআপ নিয়ে বাইরে যাওয়ার সময়টুকু ম্যানেজ করতে না...

বাজেট ফ্রেন্ডলি আইলাইনার | ৩টি প্রোডাক্টে চোখ সাজান নিঃসন্দেহে
মেকআপ

বাজেট ফ্রেন্ডলি আইলাইনার | ৩টি প্রোডাক্টে চোখ সাজান নিঃসন্দেহে

বাজেট ফ্রেন্ডলি আইলাইনার নিয়ে বলার আগে আফরিনের ঘটনাটা শেয়ার করবো। আফরিন তার বান্ধবীর বিয়েতে খুব সুন্দর করে সেজে গিয়েছিল। কিন্তু যখন ছবি খুঁজতে যাচ্ছে...

চোখের শেইপ অনুযায়ী আইলাইনারের ব্যবহার
চোখের সাজ

চোখের শেইপ অনুযায়ী আইলাইনারের ব্যবহার

আইলাইনার মেক-আপের একটি গুরুত্বপূর্ণ অংশ। আইলাইনার লাগানোর অনেক উপায় আছে। আজ আমরা জেনে নেব চোখের শেইপ অনুযায়ী কিভাবে আই লাইনার লাগাতে হবে। অনেক বছর আ...

শুধু আইলাইনার দিয়ে করুন সবুজ-নীল চোখের সাজ
চোখের সাজ

শুধু আইলাইনার দিয়ে করুন সবুজ-নীল চোখের সাজ

আমাদের সৌন্দর্যের প্রধান দিক হলো সুন্দর এক জোড়া চোখ। মেক-আপের ক্ষেত্রে তাই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয় চোখের সাজকে। চোখ সাজাতে আমরা ব্যবহার করি কত রকম...

আরও পড়ুন

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!
বিউটি টিপস

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!

কথিত আছে, “চোখ যে মনের কথা বলে”! চোখ মনের কথা না বললেও, সুন্দর একজোড়া চোখ সবার নজর কাড়ে। সুন্দর চুল ও ত্বক যেমন রমণীদের সৌন্দর্য প্রকাশে অবদান রাখে, ঠ...

লং লাস্টিং, ওয়াটারপ্রুফ ও স্ম্যাজপ্রুফ কাজল ও আইলাইনার খুঁজছেন?
রিভিউ

লং লাস্টিং, ওয়াটারপ্রুফ ও স্ম্যাজপ্রুফ কাজল ও আইলাইনার খুঁজছেন?

কাজল ও আইলাইনার কিনতে গেলে কোন বিষয়গুলো সবার আগে ভাবনায় আসে বলুন তো? প্রোডাক্টগুলো ওয়াটারপ্রুফ, স্ম্যাজপ্রুফ, লং লাস্টিং হবে কিনা, তাই না? সবগুলো ক্রা...

জেল আইলাইনার
মেকআপ

জেল আইলাইনার

চোখের সাজে আইলাইনার খুবই জরুরী একটা অংশ। আর ভালো আইলাইনারই নিশ্চিত করে একটা ভালো আইমেকাপ। সেরকম ভালো আইলাইনার এর ব্যাপারেই আজকে বলব আপনাদের। রিভিউ দেব...

সেরা ৫টি আইলাইনার যা দিবে ম্যাট ও লং লাস্টিং ফিনিশ!
মেকআপ

সেরা ৫টি আইলাইনার যা দিবে ম্যাট ও লং লাস্টিং ফিনিশ!

বাইরে যেতে হলে একটু আধটু মেকআপ তো করাই লাগে। ঠোঁটে লিপস্টিক আর চোখে আইলাইনার, ব্যস এতেই যেন সাজ পূর্ণতা পায়। মেকআপ আইটেমের মধ্যে মাস্ট হ্যাভ একটি প্রো...

আমার প্রিয় ৫টি আইলাইনার!
মেকআপ

আমার প্রিয় ৫টি আইলাইনার!

কোন মেকআপ আইটেমটা ব্যবহার না করে বাসা থেকে বের হওয়া হয় না? আমি জানি অধিকাংশ মেয়েই উত্তর দিবেন – লিপস্টিক আর আইলাইনার। আইলাইনার পছন্দ করেন না, এমন মেয়...

…