ত্বকের যত্ন নিন আনারসের কিছু ঘরোয়া ফেসমাস্ক দিয়ে

রুমানা রহমান · Aug 07, 2015 · 1 min read

ত্বকের যত্ন নিন আনারসের কিছু ঘরোয়া ফেসমাস্ক দিয়ে

আমাদের অতি পরিচিত একটি মৌসুমি ফল আনারস। সৌন্দর্যের জন্য এ ফলকে “স্বর্ণকুমারী” বলে অ্যাখায়িত করা হয়। পুষ্টিকর ও সুস্বাদু এই ফলে রয়েছে ভিটামিন-এ, বি, সি, ক্যালসিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদান। এছাড়া প্রতি ১০০ গ্রাম আনারসে রয়েছে ০.৬ ভাগ প্রোটিন, ০.১২ গ্রাম সহজপাচ্য ফ্যাট, ০.৫ গ্রাম খনিজ পদার্থ, ১৩.১২ গ্রাম শর্করা, ০.১১ গ্রাম ভিটামিন বি-১, ০.০৪ মি. গ্রাম ভিটামিন-২, ভিটামিন- সি ৪৭.৮ মিলিগ্রাম, ক্যালসিয়াম ১৮ মিলিগ্রাম, ফসফরাস ০.০২ গ্রাম, আঁশ ১.৪ গ্রাম এবং ১.২ মিলি গ্রাম লৌহ।

এতো গেল আনারসের পুষ্টিগুণ নিয়ে কথা কিন্তু আমি আজ আপনাদের বলবো সুস্বাদু আর স্বাস্থ্যকর এই ফলের ত্বকের যত্নে কিছু জাদুকরী ফেসমাস্কের কথা। আনারসে উপস্থিত Bromeliad নামক এনজাইম আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী যা কিনা ত্বকের মৃত কোষ, এজ স্পট, ফাইন লাইন, ত্বকের উপরিভাগের ময়লা ও সানবার্ন এর মতো দাগ তুলতে সাহায্য করে ও ত্বক সফট আর সাফল করে। এমনকি আনারস ও আনারসের ফেসিয়াল মাস্ক ত্বকে ব্রণের বিরুদ্ধে ভালো কাজ করে।

[picture]

(১) আনারস ও মধুর ফেসমাস্ক

  • ফ্রেশ আনারস
  • ৩ টেবিল চামচ অলিভ অয়েল
  • ১ টেবিল চামচ অরগানিক মধু

যেভাবে করবেন - পরিমাণ মতো আনারস নিয়ে অলিভ অয়েল আর মধু সহ চটকাতে থাকুন যতক্ষণ না এটি মুখে লাগানোর মতো মিহি পেস্ট আকার ধারণ করে। এবার এই মিহি পেস্ট আপনার পরিষ্কার ত্বকে হাতের আঙ্গুলের সাহায্যে মুখে ও গলায় লাগান চোখের এরিয়া বাদ রেখে। মাস্ক লাগিয়ে রিলাক্স হয়ে ১৫ মিনিট রেখে দিন। ১৫ মিনিট পর আপনার মুখ হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং পরে ঠাণ্ডা পানি দিয়ে আরেকবার মুখ ধুয়ে নিন। শুকনা তোয়ালে দিয়ে মুখ ভালোভাবে মুছে একটা ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিন। এতে আপনার ত্বক ভেতর থেকে আর্দ্র আর কোমল থাকবে।

উপকারিতা - এই মাস্ক আপনার ত্বকের ন্যাচারাল গ্লো বাড়িয়ে তুলবে সাথে সাথেই স্কিন হেলদি রাখবে। এই মাস্ক ত্বকের রোদে পোড়াভাব এক কথাই সান বার্ন কমিয়ে তুলবে।

(২) পেঁপে, মধু ও আনারসের ফেসমাস্ক-

  • পাকা পেঁপে
  • ফ্রেশ আনারস
  • অরগানিক মধু

যেভাবে করবেন - পেঁপে, আনারস ও মধু একটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করুন। সব উপাদান ভালোভাবে মিশে গেলে এই পেস্ট আপনার হাতের আঙ্গুলের সাহায্যে সুন্দর করে মুখের ত্বকে লাগিয়ে নিন। ৫-১০ মিনিট এই পেস্ট লাগিয়ে বিশ্রাম নিন এবং পরে মৃদু গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। শেষে আরও একবার ঠাণ্ডা পানি দিয়ে ত্বক পরিষ্কার করুন আর তোয়ালে দিয়ে মুখ মুছে ময়েশ্চারাইজার লাগান।

উপকারিতা - এই মাস্ক আপনার ত্বকের আর্দ্রতা বজায় রাখবে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং ত্বকের এক্সফলিয়েটর এর কাজ করবে।

(৩) ডিমের সাদা অংশ, মধু ও আনারসের ফেসমাস্ক-

  • ফ্রেশ আনারস
  • একটি ডিমের সাদা অংশ
  • এক টেবিল চামচ অরগানিক মধু

যেভাবে করবেন - ডিমের সাদা অংশ, মধু ও আনারস একসাথে ব্লেন্ড করুন এরপর এটি আপনার ত্বকের শুধুমাত্র চোখের এরিয়া বাদে সারা মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট অপেক্ষা করে প্রথমে হালকা গরম ও পরে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

উপকারিতা - এটি একটি স্কিন টাইটেনিং মাস্ক। এমনকি এই মাস্ক এর ডিমের যে উপাদানটুকু উপস্থিত সেটুকু আপনার ত্বক টনিং ও টাইটেনিং করতে অনেক সাহায্য করবে।

(৪) কোকোনাট মিল্ক ও আনারসের মাস্ক-

  • ৪ টুকরা ফ্রেশ আনারস স্লাইস
  • ২ টেবিল চামচ কোকোনাট মিল্ক

যেভাবে করবেন - এই দুই উপাদান ভালোভাবে পেস্ট বানিয়ে আপনার ত্বকে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর গরম পানিতে একটি নরম কাপড় ভিজিয়ে তার সাহায্যে মুখ মুছে ফেলুন আর পরে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন। মুখ মুছে আপনার পছন্দের কোন ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

উপকারিতা - এটি ত্বক উজ্জ্বল করবে ও ত্বকের লাবণ্য ফিরিয়ে আনবে।

টিপস - উপরের যেকোন মাস্ক মুখে আপ্লাই করার আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন আর নিশ্চিত করুন যাতে ত্বকে কোন প্রকার ক্রিম বা লোশন না থাকে। এই মাস্কগুলো লাগিয়ে সবচেয়ে ভালো হয় যদি আপনি মুখে মাস্ক রাখার সময়টুকু শুয়ে কাটান আর আপনার চোখের উপর দুই টুকরা শশা অথবা ভেজা কটন বল রাখেন। মাস্কে সব সময় ফ্রেশ ফ্রুট ব্যবহার করুন আর শুধুমাত্র ফ্রুট মাস্কই নয় চেষ্টা করুন সাথে সাথেই ফ্রেশ ফ্রুট খেতে।

ছবি - জোভেইন ডট কম

লিখেছেন-  রুমানা রহমান

সম্পর্কিত লেখা

স্বাস্থ্য রক্ষায় আনারসের ৯টি অনন্য গুণ!
সুস্থতা

স্বাস্থ্য রক্ষায় আনারসের ৯টি অনন্য গুণ!

ফল রাজ্যের রাজার কথা আমরা সবাই জানি কিন্তু সেই রাজ্যের স্বর্ণকুমারীকে জানেন? অনেকেই জানেন না। আচ্ছা, ধাঁধাঁ ধরলে বলতে পারবেন? বলুন তো-“ বন থেকে বেড়োলো...

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

আরও পড়ুন

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক
ত্বকের যত্ন

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক

মুখে না বললেও প্রায় প্রতিটি নারী নিজের ত্বকটা আরেকটু ফর্সা করার সুপ্ত বাসনা মনে লালন করে। ইনস্ট্যান্ট ফর্সা ত্বকের জন্য মেয়েরা কতকিছু ব্যবহার করে তার...

ত্বকচর্চায় মাস্ক ও প্যাক | কিভাবে পাবেন স্বাস্থ্যোজ্জ্বল স্কিন?
ত্বকের যত্ন

ত্বকচর্চায় মাস্ক ও প্যাক | কিভাবে পাবেন স্বাস্থ্যোজ্জ্বল স্কিন?

আমরা সৌন্দর্যচর্চার জন্য নানান ধরণের প্রসাধনী সামগ্রী ব্যবহার করে থাকি। অনেক সময় ত্বক উপযোগী সঠিক পণ্য বাছাই করা কঠিন হয়ে যায় বলে আমাদের পক্ষে সঠিক প্...

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?
ত্বকের যত্ন

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?

বর্তমান সময়ে মাস্ক ছাড়া বের হওয়ার কথা যেন চিন্তাই করা যায় না! ঘরের বাইরে সর্বক্ষণই আমরা মাস্ক ব্যবহার করছি। আমাদের মধ্যে কম বেশি সবাই এই ব্যাপারটিতে অ...

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক
ত্বক

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক

আমি দি বডি শপের প্রোডাক্টসের খুব বড় ফ্যান। এই বিশ্ব বিখ্যাত ব্র্যান্ডের কোন প্রোডাক্ট আজ পর্যন্ত আমাকে হতাশ করেনি। স্পেশালি এদের স্কিন কেয়ার প্রোডাক্ট...

ব্রণ ও ব্রণের দাগ সারাতে ৩ টি ঘরোয়া ফেস মাস্ক
একনে-প্রন

ব্রণ ও ব্রণের দাগ সারাতে ৩ টি ঘরোয়া ফেস মাস্ক

শুধু টিনেজার নয়, সব বয়সী নারীদের এমনকি পুরুষদের ত্বকের অন্যতম সমস্যা হল ব্রণ। আর ব্রণ ও ব্রণের দাগ ত্বক থেকে সারিয়ে তুলতে ব্রণে আক্রান্ত ব্যক্তি কী কর...

ত্বকের ধরণ ভেদে ফ্রিম্যান'র ৫টি ক্লে মাস্ক
ত্বক

ত্বকের ধরণ ভেদে ফ্রিম্যান'র ৫টি ক্লে মাস্ক

ত্বকের যত্নে হাতের কাছে মাস্ক থাকা চাই। সারাদিনে ত্বকে লেগে থাকা ধুলোবালি পরিষ্কার না করার পরিণাম একগাদা ব্রণ! বাজারে শত শত মাস্ক ভীরে আপনার ত্বকের জ...

…