শ্যামলা বর্ণের উপযুক্ত ৫ টি লাইট কালারের লিপস্টিক

সাজগোজ উপ সম্পাদক · Jan 27, 2015 · 0 min read

শ্যামলা বর্ণের উপযুক্ত ৫ টি লাইট কালারের লিপস্টিক

নারীদের সাজগোজের কথা যদি ওঠে তাহলে যে জিনিসটার নাম সবার আগেই মনে আসে তা হল লিপস্টিক। আর যদি কেউ হয়ে থাকেন ফ্যাশন সচেতন তাহলে তো কথাই নেই। কিন্তু কথা হল বেশ কিছু রঙের লিপস্টিক আছে যা কিন্তু শ্যামলা বর্ণের নারীদের সাধারণত মানায় না, বিশেষত হালকা রঙের লিপস্টিক পরলে সাধারণত শ্যামলা বর্ণাদের অনেক সময় মানায় না। তাই বলে কি শ্যামলা বর্ণের নারীরা  হালকা রঙের লিপস্টিক থেকে বঞ্চিত? একদমই না, বরং কিছু হালকা রঙের লিপস্টিক আছে যা পরলে তার লুকটা পুরো বদলে যাবে।

একথা সত্যি যে সবসময় ডার্ক লিপস্টিক পরা যায় না, বিশেষত দিনের বেলায়। সেক্ষেত্রে হালকা রঙের লিপস্টিক পরতে হয়। তবে বেশিরভাগ ফ্যাশন সচেতন নারীরা হালকা রঙ পরতে ইতস্তত বোধ করেন। কিন্ত আর চিন্তার কোন কারণ নেই। আজ তাই ৫ টা এমনি কিছু লাইট সোয়াচের লিপস্টিক নিয়ে আলোচনা করব যা আপনাকে কমপ্লিমেন্ট করবে।

lipstick1

১) যদি পছন্দের রঙ হয় লাইট পিঙ্ক তাহলে বেছে নেওয়া যেতে পারে মেইবিলিন নিউ ইয়র্ক কালার এসেন্সসিয়ালের এফ ৪১ নাম্বার এর লিপস্টিকটা। এই লিপস্টিকটা বেশ সুন্দর আর খুব ইভেনলি আপ্লাই করা যায়। এটা মোটামুটি ৩ থেকে ৫ ঘণ্টা অবধি থাকে। তবে ব্যবহারের ওপর এটা সম্পূর্ণ নির্ভর করবে। যেকোনো ডার্ক কালারের পোশাকের সাথে এটা বেশ ভালোই মানাবে।

lp2

২) এবারে নাম নেওয়া যেতে পারে রেভলন ফ্রস্ট ১২৭ পিওর আট্রাকশন। সব থেকে বেশি ভালো লাগার বিষয় এটা যে এটা ভীষণ ময়েশচারাইজার পরিপূর্ণ একটা লিপস্টিক। এটা লিপস্টিক আর ময়েশচারাইজারের কাজ একই সাথে করে থাকে। শ্যামলা রঙের সাথে এটা একটা দারুণ ইলিউসন তৈরি করে। এটা এত লাইট কালার যে পরলে একটা লাইট পিঙ্কিস ভাব আনবে যা পরলে পুরো ন্যাচারাল লাগবে।

lp3

৩) যারা লিপগ্লস ব্যবহার করতে ভালোবাসেন তাদের জন্য নাম নেওয়া যেতে পারে মেইবিলিন নিউ ইয়র্ক এর ওয়ান শাইন ডে ৩০। এটা একটা পিঙ্ক কালারের লিপগ্লস। এটা লিপস্টিক বা ডিরেক্ট আপ্লাই করা যেতে পারে।

৪) নিউড কালারের লিপস্টিক এর এক নিজস্ব সৌন্দর্য আছে কিন্তু দুঃখের বিষয় এটাই যে সব ধরনের নিউড কালারের লিপস্টিক শ্যামলা রঙকে আরও চেপে দিতে পারে। কিন্তু সেই দুঃখের অবসান ঘটাতে পারে মেইবিলিন নিউ ইয়র্ক এর মিররড মভ ১১০। এটা ডেইলি বেসিস এ ব্যবহার করা যেতেই পারে, আবার পার্টি ওয়্যার হিসেবেও বেশ মানানসই। কালো শাড়ির সাথে এই রঙ টা আমার ভীষণ পছন্দের।

lp4

৫) অরিফ্লেম এর  রোজ ব্লসম কালারটা একটা দারুণ মৃদু একটা রঙ। এটা একটি অপূর্ব সুগন্ধ যুক্ত একটি লিপস্টিক। এটিতে একটা রয়্যাল লুক আছে। খুব সহজেই এটা আপ্লাই করা যায়। তবে সাধারণত সমস্ত স্টোরে এটি পাওয়া যাবে না।  অরিফ্লেমের ডিলার দের কাছে আলাদা করে অর্ডার দিলে তবেই পাওয়া যাবে এই খুব সুন্দর লিপস্টিকটা যা শ্যামলা রঙের বন্ধু।

লিখেছেনঃ নন্দিনী পোদ্দার

ছবিঃ টপগ্যালারিহিপ.কম

সম্পর্কিত লেখা

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড
ঠোঁটের সাজ

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড

মেকআপ প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লিপস্টিক। লিপস্টিক দিতে ভালবাসে না এরকম নারী খুব কমই পাওয়া যাবে। টিনেজার থেকে মধ্যবয়সী কিংবা অনেক বয়স্ক ন...

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?
ঠোঁটের সাজ

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?

আমার স্কিনটোনে কোন রঙের লিপস্টিক ভালো লাগবে? সবচেয়ে কমন প্রশ্ন! লিপস্টিকের প্রতি দুর্বলতা নেই এমন কোনো মেয়ে কি আছে? একটুখানি লিপস্টিক না পরলেই যেন নয়,...

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?
মেকআপ

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?

আমরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে কত ভাবেই না সাজগোজ করে থাকি। বিভিন্ন ধরনের মেকআপে চোখ, মুখকে সাজাই। সব সাজগোজের পর লিপস্টিক দিয়ে ঠোঁটকে রাঙানোর মাধ্যম...

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন
মেকআপ

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন

ভার্সিটি কিংবা অফিস, ক্যাজুয়াল আউটিং কিংবা বিয়ের দাওয়াত; লিপস্টিক এমন একটি মেকআপ প্রোডাক্ট যেটি প্রতিদিন অ্যাপ্লাই না করলেই নয়! আমাদের সবার কালেকশনেই...

আরও পড়ুন

ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার | ১০টি টিপস আপনার লুকে আনবে পরিবর্তন
ঠোঁটের সাজ

ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার | ১০টি টিপস আপনার লুকে আনবে পরিবর্তন

আমার মতে, ডার্ক লিপস্টিক লাগালেই পুরো লুকে একটা চেঞ্জ চলে আসে। আর কিছুই লাগে না। ইন্সটাগ্রামে যখন মেকআপ আর্টিস্টরা একদম পারফেক্টভাবে লিপস্টিক লাগায়, ত...

লিপস্টিক কালার ও ব্যক্তিত্ব | আপনি কেমন পারসোনালিটির?
মেকআপ

লিপস্টিক কালার ও ব্যক্তিত্ব | আপনি কেমন পারসোনালিটির?

নারীদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, মেকআপ প্রোডাক্টসগুলোর মধ্যে কোন জিনিসটি আপনার জন্য অপরিহার্য, তাহলে ম্যাক্সিমাম নারীর উত্তর হবে, লিপস্টিক। আমিতো বাইরে...

স্ম্যাজপ্রুফ লিপস্টিক পাওয়ার ইজি ও সিম্পল কয়েকটি স্টেপস
ঠোঁটের সাজ

স্ম্যাজপ্রুফ লিপস্টিক পাওয়ার ইজি ও সিম্পল কয়েকটি স্টেপস

মেকআপ করা শেষে লিপস্টিক লাগানো না হলে পুরো লুকটাই ইনকমপ্লিট থেকে যায়। লিপস্টিক যেমন লুকটাকে পারফেক্ট করে তোলে, তেমনই সঠিকভাবে অ্যাপ্লাই না করার কারণে...

লিপস্টিক শপিং গাইড
মেকআপ

লিপস্টিক শপিং গাইড

মেকআপ করতে যারা ভালোবাসেন বা যারা বিগিনিয়ার, লিপস্টিক কেনার সময় কনফিউজড হয়ে যাওয়া, কোনটা কিনবেন বুঝতে না পারাটা তাদের জন্য খুবই কমন সমস্যা।আমি নিজেও ল...

শ্যামলা বা ওয়ার্ম স্কিনটোন এর জন্য ৬টি পারফেক্ট ন্যুড লিপস্টিক
ঠোঁটের সাজ

শ্যামলা বা ওয়ার্ম স্কিনটোন এর জন্য ৬টি পারফেক্ট ন্যুড লিপস্টিক

লিপস্টিক তো মোটামুটি সব মেয়েদেরই ফেবারিট। কিন্তু যারা শ্যামলা বা যাদের স্কিনটোন বেশ ডাস্কি, তাদের জন্য ন্যুড লিপস্টিকের পারফেক্ট শেইড পিক করা একটু কঠি...

লিপস্টিক ট্রেন্ড | স্কিনটোন অনুযায়ী রাইট শেইড চুজ করছেন তো?
ঠোঁটের সাজ

লিপস্টিক ট্রেন্ড | স্কিনটোন অনুযায়ী রাইট শেইড চুজ করছেন তো?

মেকআপের কোন আইটেমটি আপনার সবচেয়ে পছন্দের? এটি জিজ্ঞেস করলে বেশিরভাগ উত্তরই আসে লিপস্টিক! ছোট বেলায় মায়ের কিংবা বড় বোনের সাজানো ড্রেসিং টেবিল থেকে লিপস...

…