পাকা চুল রোধে ৪টি ঘরোয়া উপায়!

পলাশ · Aug 09, 2013 · 1 min read

পাকা চুল রোধে ৪টি ঘরোয়া উপায়!

চুলে পর্যাপ্ত প্রোটিনের অভাব হলে চুল পাকা শুরু করে। চুলের রঙের পিগমেন্ট কোষ চুলের গোড়ায় থেকে প্রতিটি চুলের স্বাভাবিক রঙ বজায় রাখে। কিন্তু মধ্য-বয়সে চলে যাবার পর থেকে বয়স বাড়ার সাথে সাথে চুলের পিগমেন্ট কোষগুলো মারা যেতে থাকে এবং একটি একটি করে চুলের রঙ বদলে যেতে থাকে। আর এভাবেই ধীরে ধীরে সমস্ত চুল কালো থেকে ধূসর বা সম্পূর্ণ সাদা রঙ্গে রূপ নেয়। সাধারণত, চুল পাকা বয়স বাড়ার সাথে সম্পর্কিত হলেও অকালে অনেকের চুল পেকে যাবার ঘটনা এখন প্রায়শই ঘটে থাকে। বাবা-মায়ের অকালে চুল পেকে যাবার ইতিহাস থাকলে আপনার চুল অপ্রাপ্তবয়সে পেকে যাবার সম্ভাবনাও ব্যাপক। অনেকে মনে করেন, পাকা চুল গোড়া থেকে তুলে আনলে তা আর গজায় না। মারাত্মক ভুল ধারণা এটি।

পাকা চুল রোধে পরামর্শ

(১) আমলা বাটা

পাকা চুলের জন্য আমলা মহৌষধ হিসেবে কাজ করে। যাদের চুল পড়ে যাচ্ছে, তারাও আমলা থেকে ভালো উপকার পাবেন। আমলা বেটে তা চুলের গোড়ায় নিয়মিত মালিশে দ্রুত ফল পাবেন।

(২) পাকা চুল বন্ধে নারিকেল তেল ও লেবুর রস

নারিকেল তেলের সাথে লেবুর রস মিশিয়ে তা মাথার তালুতে অন্তত ১৫ মিনিট ধরে মালিশ করুন। প্রমাণ রয়েছে, এই পদ্ধতি ব্যবহার করে ৬০-৭০ বছর বয়সেও কুঁচকুঁচে কালো চুল ধরে রেখেছেন অনেকে!

(৩) পাকা চুল বন্ধে লেবুর জুস ও ক্যাস্টর অয়েল

লেবুর জুসের সাথে ক্যাস্টর অয়েল ভালো ভাবে মেশান যতক্ষণ না বুদবুদে ফেনা তৈরি হয়। এর সাথে মেহেদি যোগ করুন। মিশ্রণটি সারা মাথায় সমানভাবে প্রয়োগ করুন। এক ঘণ্টা পর শিকাকাই শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন। এর ফলে চুল পাকা অনেকটা কমে যাবে।

(৪) রঙ চা ও লবণ

এক কাপ কড়া রঙ চা নিন। এর সাথে এক চা চামচ লবণ মেশান। ঠান্ডা হবার পর চায়ের তলানির অংশ সংগ্রহ করুন এবং তা চুলের গোড়ায় প্রয়োগ করুন। এক ঘণ্টা পর ঠান্ডা পানি দিয়ে চুল পরিষ্কার করে নিন। তবে চুল শ্যাম্পু দিয়ে পরিষ্কার করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে!

চুলের সঠিক রঙ, ধরণ, মসৃণতা ও ঘণত্ব নির্ভর করে সঠিক পুষ্টি ও যত্নের উপর। আর তাই এমন কন্ডিশনার ও শ্যাম্পু ব্যবহার করবেন যা আপনার চুলের সাথে সহজে মানিয়ে যায়। সোডিয়াম লরিল সালফ্যাট জাতীয় ক্ষারসম্পন্ন শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার করবেন না। এ ধরনের ক্ষতিকারক উপাদান আপনার চুলকে রুক্ষ করে তুলবে।

আপনার চুলে আর্দ্রতা বাড়াবে – এমন কন্ডিশনার ব্যবহার করুন। তবে ঘন ঘন কন্ডিশনার ব্যবহার করবেন না। এতে আপনার মাথার চামড়ায় গ্রিজের পরিমাণ বেড়ে যাবে যা মাথায় খুশকির পরিমাণ বাড়িয়ে তোলে। নিয়মিত মাথায় ম্যাসাজ করলে চামড়ায় রক্ত সঞ্চালন বাড়বে যা আপনার চুলের সঠিক মাত্রায় বৃদ্ধি নিশ্চিত করবে।

ছবিঃ shutterstock

Products in this article

সম্পর্কিত লেখা

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

আরও পড়ুন

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?
চুলের যত্ন

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?

‘কন্ডিশনার’ বর্তমানে পরিচিত একটি টার্ম। চুলের পরিচর্যার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হেয়ার কন্ডিশনার। একে চুলের বন্ধুও বলা চলে। কন্ডিশনার চুলকে সিল্ক...

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়
চুলের যত্ন

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়

প্রতিদিন চুলের যত্ন নেবার সময় কার আছে বলুন তো? সপ্তাহে একদিনই তো ঠিকমত হেয়ার প্যাক লাগানোর সময় পাইনা অনেকেই। কিন্তু চুলের যত্ন হতে পারে প্রতিদিন সহজ ৬...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

রিবন্ডিং চুলের সাইড এফেক্ট থেকে বাঁচতে ৬টি ট্রিটমেন্ট টিপস!
চুলের যত্ন

রিবন্ডিং চুলের সাইড এফেক্ট থেকে বাঁচতে ৬টি ট্রিটমেন্ট টিপস!

চুল রিবন্ডিং এর প্রতি আমাদের সবার আলাদা একটি আকর্ষণ থাকে। বর্তমানে রিবন্ডিং করা ফ্যাশনে পরিণত হয়েছে। সোজা, সিল্কি চুল পেতে সবাই ভালবাসে। আর তাই হাজার...

…