শরীরে ফাটা দাগ | স্ট্রেচ মার্ক দূর করতে ৫টি উপায় জানেন কী?

রোজা স্বর্ণা · Jul 10, 2013 · 1 min read

শরীরে ফাটা দাগ | স্ট্রেচ মার্ক দূর করতে ৫টি উপায় জানেন কী?

ত্বকের যে কোন দাগই বড্ড বেশি বিরক্তিকর ও অস্বস্তিকর। স্ট্রেচ মার্ক বা শরীরে ফাটা দাগ সেদিক দিয়ে আরো একধাপ এগিয়ে। কখনো কখনো এ দাগগুলো এত তীব্র সমস্যার সৃষ্টি করে যে বলা বাহুল্য। স্ট্রেচ মার্কের প্রধান কারণ হচ্ছে একবারে অনেক বেশি ওজন কমানো বা বাড়ানো, ওজনের উঠা নামা এবং প্রেগনেন্সি। অনেকেই শুরুর দিকে একে অবহেলা করে যার ফলে সমস্যা আরো বাড়তে পারে। এজন্য সঠিক সময়ে সঠিক পরিচর্যা একান্ত প্রয়োজন। আজকাল বাজারে অনেক রকম স্ট্রেচ মার্ক রিমুভার ক্রীম পাওয়া যায়, যদিও কোনটাই আশানুরূপ ফল দিতে পারে না। তাই চলুন জেনে নিই কীভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরোয়া রূপচর্চায় এই দাগ থেকে মুক্তি পাওয়া যায়।

শরীরে ফাটা দাগ দূর করার উপায়

০১. কোকোয়া বাটার ক্রীম

কোকোয়া বাটারে আছে অনেক উন্নত মানের ময়েশ্চারাইজিং উপাদান। এটি এমনই এক প্রাকৃতিক উপাদান যার নিয়মিত ব্যবহারে স্ট্রেচ মার্ক(strech mark) হালকাই করে না, পুরোপুরি সারিয়ে দেয়। তাছাড়া এর ময়েশ্চারাইজিং গুণের কারণে আপনি পান নরম, কোমল আর গ্লোয়িং ত্বক।

বাজারের প্রচলিত ক্রীম ব্যবহার না করতে চাইলে নিজেই বানিয়ে নিন আপনার কোকোয়া বাটার ক্রীম। এজন্য লাগবে –

শরীরে ফাটা দাগ দূর করতে কোকোয়া বাটার ক্রীম - shajgoj.com

– ১ কাপ কোকোয়া বাটার – ২ চা চামচ ভিটামিন ই তেল – ২ টেবিল চামচ হোয়েট গার্ম তেল – ৪ টেবিল চামচ  বীজ ওয়্যাক্স

সব উপকরণ একসাথে মিশিয়ে ওভেনের তাপে গলাতে থাকুন। ঠান্ডা হয়ে গেলে পছন্দ মত জারে করে রেফ্রিজারেটর-এ সংগ্রহ করুন। ভালো ফলাফলের জন্য প্রতিদিন ব্যবহার করুন।

 

০২. অ্যাভোকাডো ক্রীম

অ্যাভোকাডো ক্রীম তৈরী করা খুবই সহজ। এজন্য যা লাগবে –

শরীরে ফাটা দাগ দূর করতে অ্যাভোকাডো ভিটামিন অলিভ অয়েল - shajgoj.com

– ১ টি পাকা অ্যাভোকাডো – ৪ টেবিল চামচ অলিভ ওয়েল – ৪ টেবিল চামচ অ্যালোভেরা জেল – ৬টি ভিটামিন ই ক্যাপসুল – ৫টি ভিটামিন এ ক্যাপসুল

হাতের কাছে পেলে কয়েক ফোঁটা তরল জিংক মেশাতে পারেন, তবে জরুরী না।

সব উপকরণ ব্লেন্ডার-এ দিয়ে ব্লেন্ড করে নিন। এবার আক্রান্ত জায়গায় প্রতিদিন নিয়মিত ব্যবহার করুন। ৩০ মিনিট পর ঈষদুষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনি চাইলে দিনে কয়েকবার ব্যবহার করতে পারেন, সে ক্ষেত্রে একটু লেবু্র রস মিশিয়ে নিতে ভুলবেন না। আর ব্যবহারের পর অবশিষ্টাংশ ফ্রিজ-এ রেখে দিন।

০৩. শীয়া বাটার

শরীরে ফাটা দাগ দূর করতে শীয়া বাটার - shajgoj.com

এটি ভিটামিন এ-এর ভালো উৎস। অন্যান্য অ্যাসেনসিয়াল তেলের সাথে শীয়া বাটার মিশিয়ে ব্যবহার করলে দ্রুত ফল পাওয়া যায়।

০৪. এসেনসিয়াল তেল

শরীরে ফাটা দাগ দূর করতে এসেনসিয়াল তেল - shajgoj.com

ল্যাভেন্ডার, রোজমেরি, পেপারমিন্ট, জোজোবা, রোজ, লেমন ওয়েল ফাটা দাগ দূরীকরণে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে প্রেগনেন্সি-এর সময়ে যে দাগগুলো পড়ে সেগুলো সারাতে তেলগুলো অদ্বিতীয়।

০৫. অলিভ অয়েল

 

এসব ঝামেলা এড়াতে চাইলে শুধু অলিভ অয়েল ব্যবহার করেও উপকার পাবেন। তবে তা কিছুটা সময় সাপেক্ষ।

অনেকের কাছেই হয়ত উপকরণগুলো অপরিচিত মনে হতে পারে, তবে আজকাল সবগুলো উপকরণই সুপার শপ-গুলোতে সহজলভ্য। একটু কষ্ট করে উপাদানগুলো সংগ্রহ করে আজ থেকেই শুরু করুন শরীরে ফাটা দাগ বা স্ট্রেচ মার্ক-এর বিরুদ্ধে আপনার অভিযান। আর বাই বাই বলুন শরীরের অনাকাঙ্খিত ফাটা দাগকে!

ছবি- সংগৃহীতঃ সাজগোজ.কম, ইমেজেসবাজার.কম

সম্পর্কিত লেখা

স্ট্রেচ মার্কস প্রতিরোধের ৭টি উপায় যা সবারই জেনে রাখা জরুরি!
বিউটি টিপস

স্ট্রেচ মার্কস প্রতিরোধের ৭টি উপায় যা সবারই জেনে রাখা জরুরি!

কয়েক মাস আগেই হয়তো শরীরের অতিরিক্ত ওজন কমিয়েছেন। নিজেকে এখন বেশ ফিট মনে হলেও বিরক্তির কারণ হয়ে দাড়াচ্ছে স্ট্রেচ মার্কস। শরীরের যেকোনো অংশে বিশেষ করে ত...

স্ট্রেচ মার্কস কমাতে অ্যালোভেরা কখনো ব্যবহার করেছেন কি?
ত্বকের যত্ন

স্ট্রেচ মার্কস কমাতে অ্যালোভেরা কখনো ব্যবহার করেছেন কি?

ত্বক দেখতে মসৃণ ও সুন্দর লাগুক এমনটাই তো সবাই চাই। কিন্তু অনাকাঙ্ক্ষিত স্ট্রেচ মার্কসের কারণে সেই চাওয়া পূরণ হয় না অনেকেরই। এই দাগ রিমুভ করার কি কোনো...

স্ট্রেচ মার্কস বা ফাটা দাগ পুরোপুরি দূর করা কি আসলেই সম্ভব?
বিউটি টিপস

স্ট্রেচ মার্কস বা ফাটা দাগ পুরোপুরি দূর করা কি আসলেই সম্ভব?

সুন্দর, মসৃণ ত্বকে স্ট্রেচ মার্কস দেখতে কি ভালো লাগে? লাগে না অবশ্যই! কিন্তু সমস্যাটা এখানেই, আমরা না চাইলেও প্রেগনেন্সিতে বা ওজন বেড়ে গেলে স্ট্রেচ মা...

মজবুত ও লম্বা চুল পেতে অ্যাভোকাডো অয়েলের ম্যাজিকাল সল্যুশন!
রিভিউ

মজবুত ও লম্বা চুল পেতে অ্যাভোকাডো অয়েলের ম্যাজিকাল সল্যুশন!

সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য তেলের উপকারিতা ঠিক কতটা, সেটা আমরা সবাই জানি। সাধারণত আমরা নারকেল তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল এগুলোর সাথে ভালোভ...

আরও পড়ুন

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?
রিভিউ

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?

ব্রেডের উপর বাটার মাখিয়ে ঝটপট ব্রেকফাস্ট করে নেন অনেকেই, কিন্তু বডি বাটার জিনিসটা কী? কোন ধরনের ত্বকের জন্য বডি বাটার ইউজ করতে হয়? লোশন নাকি বডি বাটার...

আল্টিমেট বডি কেয়ারে অলিভ অয়েলের মাল্টিপল বেনিফিটস
বিউটি টিপস

আল্টিমেট বডি কেয়ারে অলিভ অয়েলের মাল্টিপল বেনিফিটস

হেলথ বেনিফিটস পাওয়ার জন্য খাবার তৈরিতে অলিভ অয়েলের ব্যবহার হয়, এ তথ্য তো কমবেশি আমাদের সবারই জানা। এছাড়া চুল ও ত্বকের যত্নেও এর ব্যবহার হয়ে আসছে বেশ আ...

রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল এর ৭টি অজানা উপকারিতা!
রিভিউ

রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল এর ৭টি অজানা উপকারিতা!

আপনি কি হতাশায় ভুগছেন? আপনার মাথায় কি চুল কম? নতুন চুল একদমই গজাচ্ছে না? খুশকির সমস্যা? আপনার কি মাসলে পেইন হচ্ছে? আজকে আমি আপনাদের এমন একটি অ্যাসেনশি...

বডি বাটার!!!
ত্বক

বডি বাটার!!!

দেখতে দেখতেই চলে এলো শীতকাল। সাথে সাথে আমাদের ত্বকেও চলে আসছে পরিবর্তন। তবে শুধু মুখের যত্নই যে নিতে হবে তা কিন্তু নয়। হাত, পা তথাপি পুরো শরীরও কিন্তু...

স্কিন ক্যাফে অ্যাভোকাডো অয়েল ব্যবহারের ৭টি উপকারিতা জানেন কি?
চুল

স্কিন ক্যাফে অ্যাভোকাডো অয়েল ব্যবহারের ৭টি উপকারিতা জানেন কি?

"অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ স্কিন ক্যাফে অ্যাভোকাডো অয়েল আপনার স্কিনকে রাখবে তারুণ্যে দীপ্তিময়! এর ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্ট চুলকে গোঁড়া থেকে আগা...

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

…