৩০ ঊর্ধ্ব বয়স | শরীরের মেদ নিয়ন্ত্রণে ৪টি টিপস জেনে থাকুন ফিট

ফারহানা · May 18, 2013 · 1 min read

৩০ ঊর্ধ্ব বয়স | শরীরের মেদ নিয়ন্ত্রণে ৪টি টিপস জেনে থাকুন ফিট

নিজেকে ফিট রাখার জন্য নির্দিষ্ট কোনো বয়সের প্রয়োজন হয় না, তবে ৩০-এর ঘরে  বা ৩০ ঊর্ধ্ব বয়স হওয়ার পর ওজন আর আগের মতো কমানো যায় না। শরীর ক্রমশই ভারী হতে থাকে। ২০ বছরের পর থেকে আমাদের প্রতি ১০ বছর-এ মেটাবলিজম রেট ১-২% কমে যায়, ফলে খাবার হজম করার শক্তিও আগের থেকে কমতে থাকে। শরীরে ফ্যাটের পরিমাণও বাড়তে থাকে। এ সময়ে শরীর ফিট রাখার জন্য খাওয়াদাওয়ার পাশাপাশি ব্যায়াম করাটাও জরুরি। ৪০ বছর বয়সেও একেবারে ফিট থাকতে পারবেন যদি আপনি নিয়ম মেনে চলেন। অধিকাংশ মানুষই ব্যায়াম করাটা একটা বাড়তি ঝামেলা মনে করেন।

তবে  আসলে  ব্যায়াম হচ্ছে একটা  অভ্যাসের ব্যাপার। গোসল, খাওয়া, ত্বকের যত্নের মতই সহজ। আর দশটা কাজের মতো  ফিটনেস রুটিনকে ও জীবনের ভাবলে তখন  আর আলাদা করে  ব্যায়াম করছেন বলে মনেই  হবে না।

ছোটখাটো পরিবর্তন দিয়েই শুরু করুন না।  সবসময় বসে না থেকে একটু-আধটু হাঁটা হাঁটি করলে ক্ষতি কি? অফিসেও একটানা বসে না থেকে সুযোগ বুঝে এদিক সেদিকে হেঁটে আসুন। বসা বা হাঁটার সময়, দাঁড়াবার সময়, সবসময় সোজা থাকুন। লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যাবহার করুন। এই সামান্য পরিবর্তনটুকুই আপনার সুস্থ ও ফিট থাকার প্রথম ধাপ হিসেবে কাজ করবে।

৩০ ঊর্ধ্ব বয়স হলে শরীরের মেদ নিয়ন্ত্রণ কিভাবে করবেন?

এখানে কিছু টিপস দেওয়া হোলো, যেগুলো আপনাকে ফিট থাকতে সাহায্য করবে।

১) যাদের মুল লক্ষ অতিরিক্ত ওজন কমানো – তাদের ক্ষেত্রে হাঁটার কোন বিকল্প নাই। প্রতিদিন ৪০ মিনিট হাঁটলে  দ্রুত আপনার ক্যালরি বার্ন হবে। তবে খেয়াল  রাখবেন হেটে এসে আবার মাত্রাতিরিক্ত খেলে কোন লাভ হবেনা।

২) যারা একটিভ থাকতে বা খেলাধুলা করতে পছন্দ করেন, তাদের জন্য সাইকেল চালানো একটি খুবই ভালো ব্যায়াম। মনে রাখবেন প্রতিদিন ১৫ মিনিট সাইকেল চালানো শরীরের জন্য একটি খুবই ভালো ব্যায়াম। সুযোগ থাকলে সাঁতারও কাটতে পারেন।

৩) ছুটির দিন জিমে গিয়ে ট্রেডমিল, রোইং মেশিন ট্রাই করতে পারেন। যেহেতু প্রত্যেকটি খুব হাই ইনটেনসিটি ব্যায়াম, তাই ক্যালরি তাড়াতাড়ি বার্ন হয়।

৪) রেসিসটেন্স ব্যায়ামও একটি ভাল অপশন। পা ফাঁকা করে সোজা হয়ে দাঁড়িয়ে সামনে একটা চেয়ার রাখুন। চেয়ার ধরে আস্তে আস্তে বসার চেষ্টা করুন, কিন্তু পুরাপুরি না বসে অর্ধেক বসে আবার উঠে দাঁড়ান। খেয়াল রাখবেন বসার সময় যেন দুই পায়ের মধ্যে যথেষ্ট ফাঁকা থাকে।

এ ছাড়াও যোগাসন, মেডিটেসন এবং এরোবিক্স-এর মাধ্যমে আপনি আপনার শরীরের ফিটনেস ধরে রাখতে পারবেন।

ছবিঃ সংগৃহীত - shutterstock

সম্পর্কিত লেখা

হবু মায়ের ব্যায়াম | প্রেগনেন্সিতে ফিটনেসের জন্য ব্যায়াম করা কতটা জরুরি?
মা ও শিশু

হবু মায়ের ব্যায়াম | প্রেগনেন্সিতে ফিটনেসের জন্য ব্যায়াম করা কতটা জরুরি?

খুব বেশি দিন আগের কথা না, যখন প্রেগনেন্সির সময় হবু মায়েরা ব্যায়াম করা বন্ধ করে দিতেন, এমন কী শারীরিক কাজকর্ম থেকে দূরে থাকতেন। কিন্তু বর্তমানে পরিস্থি...

ব্যায়াম করার সঠিক সময় নির্ধারণ
ফিটনেস

ব্যায়াম করার সঠিক সময় নির্ধারণ

স্বাস্থ্য নিয়ে ভাবনা কম বেশি সবাই ভাবেন। তাই হাজার ব্যস্ততার মাঝেও অনেকেই চেষ্টা করে থাকেন কিছুটা সময় ব্যায়ামের জন্য রাখতে। আমরা জানি সু-স্বাস্থ্যের জ...

ব্যায়াম শুরুর পরিকল্পনা করছেন? জেনে নিন জরুরি কিছু বিষয়
ফিটনেস

ব্যায়াম শুরুর পরিকল্পনা করছেন? জেনে নিন জরুরি কিছু বিষয়

স্থুলতাকে বলা চলে বর্তমান বিশ্বের সবচেয়ে অবহেলিত এক রোগ। স্থুলতা পরিহারের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী উপায় ব্যায়াম। এই সমস্যা বাদ দিলেও ব্যায়াম যে কারো স...

রমজানে ব্যায়াম | কখন, কেন এবং কীভাবে?
ফিটনেস

রমজানে ব্যায়াম | কখন, কেন এবং কীভাবে?

রমজানে ব্যায়াম করা নিয়ে অনেকেরই দ্বিধা থাকে। সারাদিন রোজা রাখার পর দেহের ক্লান্তি, পানি ও খাবারের অভাবের কথা চিন্তা করে অনেকেই এই সময়ে ব্যায়াম করা বাদ...

আরও পড়ুন

ওয়ার্কপ্লেসে একটানা বসে কাজ করার জন্য মেরুদণ্ডের ব্যথা বাড়ছে কি?
অফিস লাইফ

ওয়ার্কপ্লেসে একটানা বসে কাজ করার জন্য মেরুদণ্ডের ব্যথা বাড়ছে কি?

রাবিবের ঘাড়ে প্রচন্ড ব্যথা হচ্ছে। রাতে ভালো ঘুম হয়নি, কাল অফিসে কাজের চাপ বেশি ছিলো! অল্প বিশ্রামে এটা এমনিতেই সেরে যাবে, এমনটা ভেবেই সে চুপ করে ব্যথা...

ব্যায়াম করার ৯টি উপকারী দিক সম্পর্কে জেনে নিন
ফিটনেস

ব্যায়াম করার ৯টি উপকারী দিক সম্পর্কে জেনে নিন

এরকম বাক্য নিশ্চয়ই শুনেছেন, “ব্যবহার কর, নয়তো ক্ষয়ে যাবে” অথবা “ফেলে রাখলে, মরচে পড়ে”। এ কথাগুলো মানুষের শরীরের জন্য অনেক বেশি প্রযোজ্য। আপনি যদি আপনা...

স্বাভাবিক প্রসবে কেগেল ব্যায়াম এর ৬টি উপকারিতা জানেন তো?
ফিটনেস

স্বাভাবিক প্রসবে কেগেল ব্যায়াম এর ৬টি উপকারিতা জানেন তো?

স্বাভাবিক প্রসবে কেগেল ব্যায়াম যে অনেক উপকারী তা অনেকের অজানা। এ নিয়ে বিস্তারিত জানানোর পূর্বে কিছু কথা বলে নিই যা রোজ শুনতে হয়..."আমি তো প্রেগন্যান্ট...

ব্যায়ামের মাধ্যমে বডি শেপিং করতে ৯টি এক্সারসাইজ জানেন?
ফিটনেস

ব্যায়ামের মাধ্যমে বডি শেপিং করতে ৯টি এক্সারসাইজ জানেন?

আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা আছে ব্যায়াম মানেই জিমে যাওয়া আসা আর অনেক টাকার খেলা। কিন্তু কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয়। তাই আজ এমন কিছু ব্যায়ামের কথা বলব...

মেয়েরা ফিট থাকতে জিম করলে ছেলেদের মতো কি মাসল হয়?
ফিটনেস

মেয়েরা ফিট থাকতে জিম করলে ছেলেদের মতো কি মাসল হয়?

আমাদের সমাজ এখনও এমন একটা জায়গায় আছে যেখানে ‘চিকন’, ‘পাতলা’, ‘শুকনো’- এসব শব্দ দিয়েই দৈহিক সৌন্দর্য বোঝানো হয়। একটা নির্দিষ্ট ‘সাইজ’ এর থেকে একটু হেভি...

ত্বকের তারুণ্য ধরে রাখতে ব্যায়াম | ঘরে বসেই করে নিন ফেসিয়াল এক্সারসাইজ
ফিটনেস

ত্বকের তারুণ্য ধরে রাখতে ব্যায়াম | ঘরে বসেই করে নিন ফেসিয়াল এক্সারসাইজ

সেদিন এক বিয়েতে আনিকাকে একজন বললো, 'আপনার মুখটা অনেক মলিন দেখাচ্ছে!' এ কথা শোনার পর থেকে তার মন খারাপ। বাসায় ফিরে আয়নায় নিজের মুখটা খুব ভালো করে খুঁটি...

…