স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ঘরে বসেই করে নিন ৪টি ইয়োগা

ফারিহা সুলতানা · Oct 18, 2023 · 1 min read

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ঘরে বসেই করে নিন ৪টি ইয়োগা

ত্বক সুন্দর, কোমল, মসৃণ থাকবে; টোনড থাকবে সবদিক দিয়ে এইটা প্রত্যেক নারীরই প্রকাশ্য বা অপ্রকাশ্য চাওয়া। কিন্তু প্রতিদিনের কাজের চাপের নিজের সেই যত্নটুকুই নেওয়া হয়ে ওঠে না। যার ফলে এইরকম ত্বক পাওয়া যাবে। তবে প্রতিদিন যতো কাজই থাক, অন্তত আধঘন্টা সময় বের করে নিজের জন্য দিলে ত্বকও যেমন সুন্দর থাকবে দীর্ঘদিন পর্যন্ত; মনও থাকবে তেমনি ভালো। ত্বকের যত্নে সঠিক ডায়েট, ঠিকঠাক স্কিনকেয়ারের সাথে আরেকটি ছোট্টো কাজ যদি যুক্ত করে নিতে পারেন তাহলেই ত্বকের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আর না করলেও চলবে। আর সেই কাজটি হলো ইয়োগা বা যোগব্যায়াম। ভারতীয় উপমহাদেশে অনেক কাল আগে থেকেই এই যোগব্যায়ামের প্রচলন আছে; দিন যতো যাচ্ছে বৈশ্বিকভাবেও এর গ্রহণযোগ্যতা ততোই বেড়ে যাচ্ছে। তাই স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ঘরে বসেই করে নিন ৪টি ইয়োগা।

ধনুরাসন

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য যে ৪টি ইয়োগা করতে পারেন

ধনুরাসন

বিগেনারদের জন্য ধনুরাসন সবচেয়ে সহজ আসনগুলোর একটি। প্রথমেই ইয়োগা ম্যাটের উপর উপুড় হয়ে শুয়ে পড়ুন। এবার আপনার কোমরের সামনের দিক কিছুটা উঁচু করে সামনের হাত দুটোকে প্রসারিত করে উপরে তুলুন। পিছন থেকে পা দুটোকে একইভাবে উপর দিকে তুলুন। এরপর হাতের আঙুল দিয়ে পায়ের আঙুল স্পর্শ করুন। চেষ্টা করবেন পুরো সময়টা শরীরকে টানটান ও সোজা রাখতে।

প্রথমদিকে এই যোগাসনটি করার জন্য আপনার হয়তো অন্য কারো সাহায্য প্রয়োজন হতে পারে, তবে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে আর সেটা দরকার হবে না। অন্ততপক্ষে এক মিনিট এইভাবে আসনে থাকুন। এতে করে আপনার শরীরের রক্ত চলাচলের গতি বেড়ে যাবে এবং মুখে রক্ত চলাচল বৃদ্ধি পাবে। আর রক্ত চলাচল বেড়ে গেলে স্বাভাবিকভাবেই বেড়ে যাবে ত্বকের লাবণ্য।

পশ্চিমোত্তাসন

এই আসনের নাম শুনতে একটু কঠিন হলেও আসনটা কিন্তু বেশ সোজা। অনেকটা স্কুলের পিটি ক্লাসের সময়ে ফিরে যেতে পারেন আসনটি করার সময়ে। প্রথমে একটি আরামদায়ক জায়গায় সোজা হয়ে বসে যান। দুই পা সামনের দিকে ছড়িয়ে দিন। তবে পা দু’টো যেন এক জায়গায় থাকে। এবার হাত দু’টো মাথার উপরে তুলুন এবং কোমরটাকে সামনের দিকে আস্তে আস্তে ঝুঁকতে দিন। এভাবে হাতের আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুল বা পা ছোঁয়ার চেষ্টা করুন। প্রথম দিন একটু কঠিন লাগবে এইটাই স্বাভাবিক, তবে কয়েক দিন যেতে না যেতেই দেখবেন এটাই হয়তো আপনার ‘প্রিয় আসন’ হয়ে গেছে।

এই ইয়োগাটি খুব উপকারী

এই আসনটির আরেকটি বড় সুবিধা হলো এটি করার সময় কারো সাহায্য আলাদাভাবে সেরকম দরকার হয় না। তাই যারা একা থাকেন তাদের জন্য এটি বেশ কাজের। এটি নিয়মিত চর্চা করলে বিভিন্ন স্কিন ইস্যুর সাথে একনের সমস্যা দ্রুতই সমাধান হতে পারে।

মৎস্যাসন

আনইভেন স্কিন টোনের সমস্যা সমাধান করবে ইয়োগা, এটাও আবার হয় নাকি? শুনতে কিছুটা বিস্ময়কর লাগলেও হেলথশটসের একটি গবেষণা বলছে নিয়মিত মৎস্যাসনের মাধ্যমে এটিও সম্ভব।

মৎস্যাসন বেশ সহজ এবং খুব কম সময়ে প্রতিদিন অল্প কিছু সময় বিনিয়োগ করেই এই উপকার আপনি পাবেন। এই আসনের জন্য প্রথমেই সটান হয়ে শুয়ে পড়ুন মেঝেতে বা বিছানায়। এরপর দুই হাত সোজা করে দুই পাশে রাখুন এবং মাথার উপর ভর দিয়ে ঘাড় এবং কিছুটা অংশ উপরেরে দিকে তুলুন। এই সময় আপনাকে দেখে কিছু অর্ধ-ধনুকের আকৃতির মনে হতে পারে, হাত চাইলে সামনে বা পেটের উপরেও রাখতে পারেন। প্রথমদিকে আসনটি কঠিন মনে হলে কোমরের নিচে একটি বালিশ দিয়ে চেষ্টা করতে পারেন।

ইজি ইয়োগা

সর্বাঙ্গাসন

নাম দেখেই আশা করি এতক্ষণে বুঝে গেছেন যে এই আসনের জন্য পুরো শরীরকেই ব্যবহার করতে হবে আপনাকে। এজন্য প্রথমেই একটি সমতল জায়গায় শুয়ে পড়ুন, হতে পারে সেটা মেঝে বা বিছানা। এবার আস্তে আস্তে দুই পা একসাথে উপরের দিকে তুলতে থাকুন। প্রথম দিকে সাপোর্ট হিসেবে দেয়াল ব্যবহার করতে পারেন। মূল শর্ত হলো কোমর থেকে পা উপরে তুলতে হবে।

এই আসন শুরুতে একা একা করাটা বেশ কঠিন হয়ে যাবে, তাই পরিবারের কারো সাহায্য দিয়েই শুরু করতে পারেন। প্রথম দিকে ৩০ সেকেন্ড থেকে এক মিনিট থাকতে পারেন এই অবস্থায়, এরপর ধীরে ধীরে সময় বাড়িয়ে নিন।

সর্বাঙ্গাসন

ইয়োগা যে শুধু শরীরের জন্যই জরুরী নয় তা নিশ্চয়ই এতোক্ষণে বেশ বুঝে গেছেন। বাইরে থেকে প্রোডাক্ট ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ঘরে বসেই এই ৪টি ইয়োগা করে নিতে পারেন। তাই দেরি না করে ঘর থেকেই আমাদের ইয়োগা দিয়ে নিজেদের ভালো রাখার এই জার্নি শুরু করতে হবে।

ছবিঃ সাটারস্টক।

Products in this article

Nivea Roll On Fresh Natural (Thailand)

সম্পর্কিত লেখা

পোস্টপার্টাম ইয়োগা | নতুন মায়েদের টেনশন ফ্রি থাকার উপায়
ফিটনেস

পোস্টপার্টাম ইয়োগা | নতুন মায়েদের টেনশন ফ্রি থাকার উপায়

‘পোস্টপার্টাম’ সদ্য মা হওয়ার নারীর কাছে পরিচিত একটা শব্দ। বাচ্চা জন্ম দেওয়ার পরের সময়কে পোস্টপার্টাম বলা হয়। এই সময় একজন নারীর শারীরিক ও মানসিক অনেক প...

সুস্থ থাকতে ইয়োগা | ঘরে বসে যোগব্যায়াম করতে ১২টি টিপস
ফিটনেস

সুস্থ থাকতে ইয়োগা | ঘরে বসে যোগব্যায়াম করতে ১২টি টিপস

প্রতিদিনের হাজারো কাজ, ব্যস্ততার মাঝে নিজেকে ফিট এবং সুস্থ রাখাটাই এখনকার সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেইসাথে জীবনকে সঠিকতালে নিতে মানসিক প্রশান্তিও খু...

ওয়ার্কআউটের সময় সঠিক টপ ও লেগিং চুজ করছেন তো?
অন্তর্বাস ১০১ | Lingerie 101

ওয়ার্কআউটের সময় সঠিক টপ ও লেগিং চুজ করছেন তো?

বাইরে যাওয়ার সময় আমরা যে আউটফিট পরি, ওয়ার্কআউট করার সময়ও কি একই আউটফিট পরি? একদম নয়! তাহলে ইনার ওয়্যার বা প্যান্ট চুজ করার সময় কেন রেগুলার ওয়্যারই চুজ...

মেদ কমাতে যোগাসন | ৪টি কার্যকরী ইয়োগা সম্পর্কে জানা আছে কি?
ফিটনেস

মেদ কমাতে যোগাসন | ৪টি কার্যকরী ইয়োগা সম্পর্কে জানা আছে কি?

ব্যস্তময় জীবনে নিজের শরীরের খেয়াল একেবারেই রাখা হয় না। যার ফলে শরীর মুটিয়ে যায় এবং নানা ধরনের রোগব্যাধি দেখা দেয়। শরীরের মেদ কমানো খুব একটা সহজ ব্যাপা...

আরও পড়ুন

হাঁপানির মুক্তিতে যোগাসন | ৪টি ব্যায়ামের মাধ্যমে থাকুন সুস্থ
ফিটনেস

হাঁপানির মুক্তিতে যোগাসন | ৪টি ব্যায়ামের মাধ্যমে থাকুন সুস্থ

হাঁপানি ফুসফুসের অতিসাধারণ একটি পরিস্থিতি যা যেকোনো বয়সেই হয়ে থাকে। যদিও প্রায় ক্ষেত্রে এটি শৈশব থেকেই শুরু হয়। বিশেষজ্ঞরা বলেছেন যে- "প্রাপ্তবয়স্...

গোমুখাসন ও শবাসন | যোগাসন ২টি কীভাবে করবেন, উপকারিতা কী?
ফিটনেস

গোমুখাসন ও শবাসন | যোগাসন ২টি কীভাবে করবেন, উপকারিতা কী?

শরীর, মন সুস্থ ও সবল রাখতে এবং রোগ মুক্তিতে যোগাসনের ভূমিকা আজ সুপ্রতিষ্ঠিত। দ্রাবিড় সভ্যতায় আজ থেকে ৫ হাজার বছর আগে এই ব্যায়ামের উৎপত্তি ঘটে। দ্রাবিড়...

সর্বাঙ্গাসন ও পবনমুক্তাসন | স্ত্রীরোগ থেকে সর্বব্যাধি দূরে ২টি যোগাসন
ফিটনেস

সর্বাঙ্গাসন ও পবনমুক্তাসন | স্ত্রীরোগ থেকে সর্বব্যাধি দূরে ২টি যোগাসন

যোগাসন আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সুস্থ ও ফিট থাকতে যোগব্যায়ামের কোন বিকল্প নেই। এ জন্যই বিভিন্ন ব্যাধি থেকে নিজেদের রক্ষা করতে মানুষ নানা রকমের...

মানসিক অবসাদ দূর করুন ৩টি যোগব্যায়ামের সাহায্যে!
ফিটনেস

মানসিক অবসাদ দূর করুন ৩টি যোগব্যায়ামের সাহায্যে!

মানসিক অবসাদ মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটি যেন মুদ্রার এপিঠ ওপিঠ। টেনশন ছাড়া মানুষ খুঁজে পাওয়া কঠিন ব্যাপার। অনেকেই শারীরিক সুস্থতার দিকে...

হাঁটুর ব্যথা কমাতে ৩টি কার্যকরী ইয়োগা
ফিটনেস

হাঁটুর ব্যথা কমাতে ৩টি কার্যকরী ইয়োগা

বর্তমানে হাঁটুর ব্যথা যেন আমাদের নিত্যদিনের সঙ্গী। কমবেশি সকলকেই হাঁটুর ব্যথায় আক্রান্ত হতে দেখা যায়। বিশেষ করে বয়স্ক মানুষদের। বয়স বাড়ার সাথে সাথে রো...

১৫মিনিটের ৫টি ব্যায়াম দিবে আকর্ষণীয় বডি শেইপ
ফিটনেস

১৫মিনিটের ৫টি ব্যায়াম দিবে আকর্ষণীয় বডি শেইপ

শুরুতেই বলি, ১৫মিনিটের ৫টি ব্যায়াম করে আপনি অবশ্যই আকর্ষণীয় হয়ে উঠবেন, তবে সেটা কখনোই একদিনের ১৫মিনিটে নয়; ফিট থাকতে চাইলে আপনাকে অবশ্যই সবসময় ব্যায়াম...

…