৩ টি সহজ মাস্ক |  আরাম হোক ত্বকের

সাজগোজ উপ সম্পাদক · Jun 19, 2014 · 1 min read

৩ টি সহজ মাস্ক |  আরাম হোক ত্বকের

প্রতিদিনের ব্যস্ততায় হাঁপিয়ে উঠেছেন? রূপচর্চার জন্য আলাদা সময় নেই? হয়ত সপ্তাহে একটা দিন ছুটি পান কিন্তু নিজের ত্বকের যত্ন নেওয়ার জন্য হয়ত আলাদা করে সময় বের করতে পারেন না। কোন বড় উপলক্ষ ছাড়া পার্লারে গিয়ে নিজের যত্ন নেওয়ার কথা মাথায় আসেনা অথচ বাড়িতে বসে সহজেই ত্বকের যত্ন নেওয়া যায়। বলে রাখা ভালো, আমাদের শরীর, মন, ব্রেইন এর সাথে সাথে প্রতিদিনের দূষণে আমাদের ত্বকের উপরেও কম ধকল যায় না। সপ্তাহে একটা দিন শরীর-মনের বিশ্রামের সাথে সাথে আপনার ত্বকেও একটু আরাম দিন সব ধরনের ত্বকের উপযোগী এই মাস্ক গুলো ব্যবহার করে।

 ০১. ক্যাফেইন মাস্কঃ সকালের এক কাপ কফির মতই এই মাস্ক আপনার ত্বককে সারাদিনের জন্য তরতাজা আর দীপ্তিময় করে তুলবে। দেখে নিন উপকরণগুলোঃ

-৪ টেবিল চামচ কফি

-৪ টেবিল চামচ কোকো পাউডার (চিনিমুক্ত)

-৮ টেবিল চামচ টক দই

-২ টেবিল চামচ মধু

একটি পাত্রে কফি আর কোকো পাউডার ভালোভাবে মিশিয়ে নিন। এর পর এতে টক দই আর মধু দিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। আপনার রেগুলার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এই মাস্কটি মুখে আর গলায় ব্যবহার করুন। এটি আপনার ত্বককে দেবে আরামদায়ক আর শীতল অনুভূতি। ৩০ মিনিট পর মাস্কটি একটু শুকিয়ে এলে হালকা কুসুম গরম পানিতে মুখ অল্প ভিজিয়ে এই মাস্কটি আলতো ভাবে মাসাজ করুন। এটি আপনার জন্য স্ক্রাব হিসেবেও দারুন কাজ করবে। ২ মিনিট মাসাজ করে মুখ ধুয়ে ফেলুন! ব্যাস! একই সাথে এটি ত্বককে ময়েশ্চারাইজ আর এক্সফলিয়েট করবে আর আপনি পাবেন উজ্জ্বল ত্বক।

০২. পেঁপে-মধু মাস্কঃ এটিও ত্বকের মরা কোষ তুলে ফেলে ত্বককে উজ্জীবিত করতে সাহায্য করে, আর ত্বকের লোমকূপে জমে থাকা ময়লা দূর করে। প্রয়োজন মাত্র দুটি উপকরণঃ

-১/২ কাপ পাকা পেঁপে

-২ টেবিল চামচ মধু

পাকা পেঁপে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। মধুর সাথে মিশিয়ে ভালোভাবে চটকে নিন। ত্বক পরিষ্কার করে মুখে আর গলায় লাগিয়ে রাখুন ২০-২৫ মিনিট। এরপর ধুয়ে ফেলুন। এই মাস্কটি সপ্তাহে ১-২ বার ব্যবহার করে ত্বকের রুক্ষতা দূর হবে সহজেই।

০৩.লাইমি ফ্রেশ স্ক্রাবঃ এই স্ক্রাবটি আপনার হাত পা এবং পুরো শরীরের শুষ্কতা দূর করে আপনাকে দেবে মসৃণ কোমল ত্বক। প্রতিদিন গোসলের সময় ব্যবহার করে সারাদিনের ক্লান্তি দূরীকরণে এটি সত্যিই কার্যকর। একটু বেশি পরিমাণে বানিয়ে রেখে এটি আপনি প্রায় ১ মাস ব্যবহার করতে পারেন। দেখে নিন উপকরণগুলোঃ

-১/৪ কাপ খাঁটি নারিকেল তেল

-১ কাপ চিনি

-১ টি লেবু

-লেবুর খোসা গুঁড়ো ১ টেবিল চামচ

মাইক্রো ওয়েভ ওভেনে অথবা চুলায় নারিকেল তেল হালকা গরম করে নিন। একটি বোলে তেলের সাথে চিনি মেশান। তেলে চিনি গলানোর প্রয়োজন নেই। এরপর এতে একটি লেবুর পুরো রস আর লেবুর খোসা মিশিয়ে দিন। ভালোভাবে মিশে গেলে একটি এয়ার টাইট বোতল বা অন্য যেকোনো বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন। চাইলে প্রতিদিন গোসলের আগে ১০ মিনিট বা সপ্তাহে অন্তত একদিন হাত, পা, পুরো শরীরে লাগিয়ে মাসাজ করুন, এরপর গোসল করে ধুয়ে ফেলুন। উপভোগ করুন রেশমি মোলায়েম ত্বক আর দেখুন মুখের সাথে সাথে আপনার হাত পায়ের ত্বকও দ্যুতি ছড়াচ্ছে কিনা!

লিখেছেনঃ চৌধুরী তাহাসিন জামান

ছবিঃ ন্যাচারাল হোম মেইড মাস্ক এ্যান্ড স্কিনকেয়ার.কম, Be Beautiful

সম্পর্কিত লেখা

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

ত্বকের ধরণ ভেদে ফ্রিম্যান'র ৫টি ক্লে মাস্ক
ত্বক

ত্বকের ধরণ ভেদে ফ্রিম্যান'র ৫টি ক্লে মাস্ক

ত্বকের যত্নে হাতের কাছে মাস্ক থাকা চাই। সারাদিনে ত্বকে লেগে থাকা ধুলোবালি পরিষ্কার না করার পরিণাম একগাদা ব্রণ! বাজারে শত শত মাস্ক ভীরে আপনার ত্বকের জ...

সুন্দর ও লাবণ্যময় ত্বকের জন্য পেঁপের ৩ টি ফেসমাস্ক
ত্বকের যত্ন

সুন্দর ও লাবণ্যময় ত্বকের জন্য পেঁপের ৩ টি ফেসমাস্ক

আপনার ত্বকের রং ফর্সা, কালো কিংবা শ্যামলা যেমনই হোক না কেন মূল ব্যাপার হল আপনার ত্বক সুন্দর আর লাবণ্যময় কিনা। আপনার সৌন্দর্য নির্ভর করে আপনার ত্বকের দ...

আরও পড়ুন

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!
চুলের যত্ন

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!

আপনি যেখানেই যান না কেন, মনে হচ্ছে আপনি আপনার চিহ্ন রেখে আসছেন! মানে সব জায়গাতেই আপনার চুল! যতবারই চুলে হাত দিচ্ছেন, ততবারই হাতে অনেকগুলো চুল উঠে আসছে...

যেখানে ব্রণ নেই ব্রণের প্যাক ব্যবহার করছেন কি সেখানেও?
একনে-প্রন

যেখানে ব্রণ নেই ব্রণের প্যাক ব্যবহার করছেন কি সেখানেও?

আচ্ছা ধরুন, আপনার হাতে সামান্য কেটে গেছে ব্লিডিং হচ্ছে! আপনি কি করবেন? নিশ্চয়ই সেখানে ব্লিডিং বন্ধ করার জন্য মেডিসিন লাগাবেন পুড়ে যাওয়ার অয়েনমেন্ট নিশ...

পিল অফ মাস্ক | ত্বকের ক্ষতি করেছেন না তো!
ত্বকের যত্ন

পিল অফ মাস্ক | ত্বকের ক্ষতি করেছেন না তো!

রূপচর্চা ও ত্বকের যত্নে নতুন যে প্রোডাক্টটি এখন খুব জনপ্রিয় তা হলো বিভিন্ন রকমের মাস্ক। ক্লে-বেজড মাস্ক, এক্সফোলিয়েটিং মাস্ক, পিল অফ মাস্ক কত কি! এক...

পেঁপের ৬টি ফেইসপ্যাক দিয়েই হবে সব ধরনের ত্বকের যত্ন
ত্বকের যত্ন

পেঁপের ৬টি ফেইসপ্যাক দিয়েই হবে সব ধরনের ত্বকের যত্ন

বেশ জনপ্রিয় দেশি একটি ফল হলো পেঁপে। কাঁচা পেঁপে যেমন বিভিন্ন রোগের পথ্য হিসাবে মানুষজন খেয়ে থাকে, তেমনি পাকা পেঁপেও শরীরের জন্য বেশ উপকারী। পেঁপের স্ব...

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?
ত্বকের যত্ন

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?

বর্তমান সময়ে মাস্ক ছাড়া বের হওয়ার কথা যেন চিন্তাই করা যায় না! ঘরের বাইরে সর্বক্ষণই আমরা মাস্ক ব্যবহার করছি। আমাদের মধ্যে কম বেশি সবাই এই ব্যাপারটিতে অ...

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক

ঘুম থেকে উঠে চুলে হাত দিয়েই মনটা খারাপ হয়ে গেল? একটু বাহিরে বের হলেই বা একদিন চুলে শ্যাম্পু না করলেই চুল আর চুলের অবস্থায় থাকেনা! বাহিরের ধুলাবালি আর...

…