ব্রণের সমস্যা সমাধানে ৩টি ঘরোয়া ফেইস প্যাক সম্পর্কে জেনে নিন!

নুসরাত শারমিন · Nov 20, 2016 · 1 min read

ব্রণের সমস্যা সমাধানে ৩টি ঘরোয়া ফেইস প্যাক সম্পর্কে জেনে নিন!

সুন্দর ব্রণ মুক্ত ত্বকতো সবাই চায়। কিন্তু আমাদের চারপাশের দূষণ এবং খাদ্যাভাসের জন্য ত্বকে ব্রণের সমস্যা দেখা দেয়। ব্রণের সমস্যা কমানোর জন্য নানান রকমের প্রসাধনী পাওয়া যায় স্কিন কেয়ার  প্রোডাক্ট স্টোরগুলোতে। কিন্তু প্রকৃতিতেই যে আছে ব্রণ সমস্যা সমাধানের ওষুধ, সেটা কি আমরা জানি? আসুন তাহলে সম্পূর্ণ প্রাকৃতিক কিছু উপাদান ব্যবহারের মাধ্যমে ব্রণের সমস্যা সমাধানে তিনটি ফেইস প্যাক সম্পর্কে জেনে নেওয়া যাক!

ব্রণের সমস্যা সমাধেন কিছু ঘরোয়া ফেইস প্যাক

অ্যালোভেরা এবং হলুদ প্যাক

ব্রণের সমস্যা সমাধানে অ্যালোভেরা ও হলুদের প্যাক - shajgoj.com

অ্যালোভেরা এবং হলুদে ন্যাচারাল অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ আছে, আর তাই ব্রণ সমস্যা সমাধানে এর জুড়ি নেই। হলুদে আছে অ্যান্টি-মাইক্রোবায়াল (Anti-microbial) এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি (Anti-inflammatory) গুনাগুণ যা পিম্পল কমাতে কার্যকরী ভূমিকা রাখে।

প্যাক তৈরির পদ্ধতি

প্রথমে অ্যালোভেরা থেকে এর রস আলাদা করে নিতে হবে। তারপর এক টেবিল চামচ অ্যালোভেরার রস এর সাথে আধা চা চামচ হলুদ মেশাতে হবে। এরপর পুরো মুখে লাগিয়ে ৩০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে কমপক্ষে তিনবার ব্যবহারে ত্বকে ব্রণের সমস্যা ধীরে ধীরে কমে যাবে।

সাইট্রাস প্যাক

ব্রণের সমস্যা সমাধানে সাইট্রাস প্যাক - shajgoj.com

টক জাতীয় ফল যেমন লেবু, কমলাতে আছে ভিটামিন সি এবং অ্যাস্ট্রিনজেন্ট (Astringent)। এই উপাদানগুলো ত্বকের থেকে ব্যাকটেরিয়া দূর করে এবং ত্বককে উজ্জ্বল করে তুলতে সহায়তা করে। সেই সঙ্গে ত্বকের দাগ দূর করতেও এই উপাদানগুলোর জুড়ি নেই। এই প্যাকে মুলতানি মাটিও ব্যবহার করা হয়েছে। মুলতানি মাটি ব্রণের বৃদ্ধি কমিয়ে দিতে সহায়তা করে।

প্যাক তৈরির পদ্ধতি

দুই টেবিল চামচ মুলতানি মাটি, ১/২ টেবিল চামচ লেবুর রস, প্রয়োজনমতো পানি মিশিয়ে যেই স্থানে ব্রণ আছে সেই স্থানে একটু পুরু করে লাগিয়ে নিন প্যাকটি। ১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন থেকে চার বার ব্যবহার করুন প্যাকটি। ধীরে ধীরে ব্রণের জ্বালাতন থেকে মুক্তি পাবেন আপনি।

হলুদ এবং নিম প্যাক

ব্রণের সমস্যা সমাধানে নিম ও হলুদের প্যাক - shajgoj.com ঔষধি গুণ সম্পন্ন নিমে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণ কমাতে সহায়তা করে। নিম ত্বকের উপরের লেয়ার থেকে ব্যাকটেরিয়া সরিয়ে ত্বকে ব্রণের সমস্যার সমাধান করে। হলুদ এবং নিম দুটিতেই আছে অ্যান্টি ফাঙ্গাল উপাদান। ফলে এই দুটি উপাদানের মিশ্রণ ত্বকে ব্যবহার করলে ব্রণের আকৃতি ছোট হয়ে যায় বেশ দ্রুত এবং নতুন ব্রণের থেকে ত্বককে মুক্ত রাখে। প্যাক তৈরির পদ্ধতি

কাঁচা হলুদ এবং তাজা নিম পাতা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে কিংবা শিল-পাটায় পিষে নিতে হবে। এরপর প্যাকটা পুরো মুখে লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে। সপ্তাহে তিনবার ব্যবহারে ব্রণের সমস্যা কমে যাবে ধীরে ধীরে।

তাহলে এবার আপনার সুন্দর মুখটি রাখুন ব্রণমুক্ত। উপরের যে প্যাকটি পছন্দ তা ঘরোয়ভাবে ব্যবহার করুন এবং প্রাকৃতিক এই প্যাকগুলো ইউজ করতে ঝামেলা মনে করেন তাহলে আপনি ত্বকের যত্ন নিতে অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট কিনতে পারেন। এছাড়াও আপনি সাজগোজের দুটি ফিজিক্যাল শপ যা যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ারে অবস্থিত, সেখান থেকেও আপনার প্রোডাক্টটি কিনতে পারেন। তাহলে ভালো থাকুন, সুন্দর থাকুন!

ছবি - shutterstock 

সম্পর্কিত লেখা

আপনি কি টিন-এজার? ব্রণ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা! (পর্ব-৩)
একনে-প্রন

আপনি কি টিন-এজার? ব্রণ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা! (পর্ব-৩)

বহুদিন আগে শুরু করা টিন-এজে নিজের যত্ন নেয়ার নিয়ম কানুনের তৃতীয় পর্ব নিয়ে এলাম... আসলে আগের দুটো পর্ব খুবি ভয়ে ভয়ে লিখেছিলাম কারণ অনেকের কাছেই আমার লে...

ব্রণ ও ব্রণের দাগ দূর করার ১৩টি কার্যকরী ঘরোয়া উপায় জেনে নিন!
একনে-প্রন

ব্রণ ও ব্রণের দাগ দূর করার ১৩টি কার্যকরী ঘরোয়া উপায় জেনে নিন!

ত্বকের ঔজ্জ্বল্য এবং সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রণ। আমাদের ত্বকের তৈলগ্রন্থি ব্যাটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এর আকৃতি বৃদ্ধি পায় তখন এর ভিতরে পুঁজ জমা...

ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পান নিমিষেই!
বিউটি টিপস

ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পান নিমিষেই!

পিম্পল, অ্যাকনে বা ব্রণ, র‍্যাশ এগুলো কমন স্কিন প্রবলেম যাতে সব বয়সী ছেলেমেয়েরা কম বেশি ভুগে থাকে। কিন্তু আমরা কি জানি যে বয়স অনুযায়ী স্কিনকেয়ার টেকনি...

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই
একনে-প্রন

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই

নাবিলা ঘুম থেকে উঠেই দেখে তার মুখে একটি ব্রণ হয়েছে। সকাল সকাল মনটাই নাবিলার খারাপ হয়ে গেল। এই অ্যাকনে প্রবলেম নিয়ে সে অনেক ভোগে। স্কিনে ব্রণ থাকলে সাজ...

আরও পড়ুন

ব্রণের দাগ দূরীকরণে ৪টি প্রাকৃতিক উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ব্রণের দাগ দূরীকরণে ৪টি প্রাকৃতিক উপায় জানেন কি?

জীবনের বিভিন্ন ধাপ পার করার সময় সবাইকে মুখোমুখি হতে হয় অনেক অনাকাঙ্ক্ষিত সমস্যার। এগুলোর মধ্যে অন্যতম একটি সমস্যা হল ব্রণ। শুধু কিশোর কিশোরীই নয়। আজকা...

নিমের ভেষজগুণে প্রাকৃতিকভাবেই ত্বক ও চুল হবে সুন্দর
বিউটি টিপস

নিমের ভেষজগুণে প্রাকৃতিকভাবেই ত্বক ও চুল হবে সুন্দর

নিম আমাদের কাছে সুপরিচিত এর ঔষধি গুণাবলির জন্য। নিম গাছের পাতা এবং ক্ষেত্র বিশেষে এর অন্যান্য অংশও অ্যান্টি সেপটিক, অ্যান্টি অক্সিডেন্ট ও হিলিং প্রোপা...

৮টি স্থানের পিম্পলই জানিয়ে দিবে শরীরের আভ্যন্তরীণ সমস্যা
একনে-প্রন

৮টি স্থানের পিম্পলই জানিয়ে দিবে শরীরের আভ্যন্তরীণ সমস্যা

ব্রণ সমস্যায় কমবেশি সবাই ভুগে থাকেন। কারো কারো অনেক বেশি ব্রণ হয় আবার কারো বছরে একটা দুটো। কপালে, থুঁতনিতে, নাকে কিংবা গালে সব স্থানের পিম্পলই আপনার শ...

নিম পাতার ব্যবহার | ত্বক, চুল ও স্বাস্থ্য রক্ষায় ১১টি টিপস!
ত্বকের যত্ন

নিম পাতার ব্যবহার | ত্বক, চুল ও স্বাস্থ্য রক্ষায় ১১টি টিপস!

মুখে একটা ব্রণ হলে বা ত্বকের কোন সমস্যা হলেই আমাদের দুশ্চিন্তা শুরু হয়ে যায়। এই দুশ্চিন্তায় একটা ব্রণের জায়গায় আমরা দুই তিনটি ব্রণ বানিয়ে ফেলি। অথচ হা...

রূপচর্চায় মুলতানি মাটি | ত্বক ও চুলের যত্নে এর ১০টি ব্যবহার
বিউটি টিপস

রূপচর্চায় মুলতানি মাটি | ত্বক ও চুলের যত্নে এর ১০টি ব্যবহার

মুলতানি মাটি, ইংরেজিতে ফুলার’স আর্থ নামে পরিচিত এই মাটি জাতীয় পদার্থটি এর বিভিন্ন গুণাগুনের জন্য রূপচর্চায় বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ম্যাগনেসিয়া...

ব্রণ সমস্যা | কারণ, প্রতিকার ও এড়াতে ৭টি খাবার বর্জন করুন
একনে-প্রন

ব্রণ সমস্যা | কারণ, প্রতিকার ও এড়াতে ৭টি খাবার বর্জন করুন

তরুণ-তরুণী ও কিশোর-কিশোরীদের একটি খুব সাধারণ সমস্যা হল ব্রণ। কেউ কেউ এই ব্রণ সমস্যা থাকার কারণে মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্থ থাকে। অনেক কারণেই ব্রণ সমস...

…