হেয়ার কন্ডিশনার | রুক্ষ ও প্রাণহীন চুল কন্ডিশনিং করুন ২টি উপায়ে

মৌসুমি · Jun 02, 2013 · 1 min read

হেয়ার কন্ডিশনার | রুক্ষ ও প্রাণহীন চুল কন্ডিশনিং করুন ২টি উপায়ে

আপনি কি আপনার রুক্ষ, শুষ্ক ও ড্যামেজড চুল নিয়ে খুবই বিরক্ত? ড্যামেজ চুল ম্যানেজ করা খুব কঠিন এবং এর জন্য আলাদা যত্ন নেওয়া উচিত। আমার কাছে মনে হয় যাদের চুল সুন্দর তাদের এমনিতেই অনেক গর্জিয়াস লাগে। তাই চুলের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া উচিত। কিভাবে যত্ন নিবেন? এর জন্য চাই হেয়ার কন্ডিশনার। কী কারণে চুল ড্যামেজ হয় এবং কিভাবে দুইটি উপায়ে চুল কন্ডিশনিং করতে পারেন, চলুন এক ঝলক দেখেই নেই!

ড্যামেজড চুলের কারণ

চুল রুক্ষ, শুষ্ক ও ড্যামেজ হয়ে যায় অনেক কারণে। এটা যে কোন কারণে হতে পারে। যেমন-

১. ব্লিচিং ২. পার্মিং ৩. চুল কালার বা রং করার কারণে ৪. চুল স্ট্রেট বা আয়রন করলে অথবা হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকালে ৫. অতিরিক্ত চুল ব্রাশ করার কারণে

ড্যামেজ চুলের যত্ন হবে হেয়ার কন্ডিশনার ব্যবহার করে 

নিচে কিছু  প্রোডাক্ট-এর নাম দেয়া হলো  যেগুলো আপনার রুক্ষ ও ড্যামেজ হয়ে যাওয়া চুলের ট্রিটমেন্ট করবে। কোথায় পাবেন? শপ.সাজগোজ.কম-এ!

১. The Body Shop Banana Truly Nourishing Hair Mask ২. WOW skin science hair conditioner 

কিন্তু আপনি যদি চান তবে ন্যাচারাল বা প্রাকৃতিক উপাদান এবং বাসায় তৈরি হেয়ার কন্ডিশনার দিয়েও ড্যামেজ হওয়া থেকে চুলকে প্রতিহত করতে পারবেন। কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে আপনি ভালো হেয়ার কন্ডিশনার ও চুলের প্যাক বানিয়ে নিতে পারেন এবং এতে করে স্বাস্থ্যজ্জ্বল চুল ফিরিয়ে নিয়ে আসতে পারেন!

প্রাকৃতিকভাবে হেয়ার কন্ডিশনার করার নিয়ম

১. কন্ডিশনার হিসেবে বিভিন্ন তেল

চুল কন্ডিশনিং করতে তেলের বিকল্প কিছু খুঁজে পাওয়া ভার। মাথায় নিয়মিত তেল আপনার চুলের আর্দ্রতা ফিরিয়ে আনে ও পুষ্টি যোগায় চুলে। তেল আপনার মাথার কর্টেক্স এর ভিতরে ঢুকে। এজন্য তেল ভিতর থেকে পুষ্টি যোগায়। তেলে আছে ফ্যাটি এসিড এবং ভিটামিন যা আপনার ড্যামেজ হয়ে যাওয়া চুলকে পুনরুদ্ধার করে এবং পরবর্তী ড্যামেজ হওয়া থেকে বাঁচায়।

নারিকেল তেল

নারিকেল তেল ড্যামেজড চুল খুব ভালোভাবে সারিয়ে তোলে। এটি চুলের স্যাফট-এর ভিতরে ঢুকে। অন্যান্য তেলের চেয়ে নারিকেল তেলের চুলের স্যাফট(shaft) বা আগায় পেনিট্রেটিং(penitrating) বা ঢুকে যাওয়ার ক্ষমতা বেশী। আর তাই এটি চুল ফেটে যাওয়ার হাত থেকে চুলকে রক্ষা করে। এতে থাকে প্রোটিন যা চুল পড়ে যাওয়া প্রতিহত করে। নারিকেল তেলে লরিক এসিডের ট্রাইগ্লিসারাইড থাকে যা চুলের গোঁড়ায় পুষ্টি যোগায়। শ্যাম্পু করার ১ঘন্টা আগে মাথায় তেল দিয়ে গরম তোয়ালে দিয়ে মাথা মুড়ে নিন বা আগের রাতে হালকা গরম করে মাথায় ম্যাসাজ করে নিন। পরদিন ধুয়ে ফেলুন ভালো শ্যাম্পু দিয়ে।

অলিভ অয়েল বা জলপাই তেল

হেয়ার কন্ডিশনার হিসেবে অলিভ অয়েল - shajgoj.com

অলিভ অয়েল-এর গুণের কথা আর নতুন করে কি বলবো? এটি অন্যান্য সব তেলের চেয়ে অধিক হারে মাথার ত্বকে প্রবেশ করে।এক চামচ গরম অলিভ অয়েল মাথার তালুতে ও চুলে ম্যাসাজ করুন সার্কুলার মোশন-এ মানে ঘুরিয়ে ঘুরিয়ে। এরপর একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে  মাথায় পেঁচিয়ে রাখুন ৪০ মিনিট। এরপর হালকা বা মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যাভোক্যাডো অয়েল

এই তেলটি আমাদের দেশে এত জনপ্রিয় না হলেও এটির রয়েছে চুল ড্যামেজ প্রতিহত করার চমত্‍কার গুণ। এটি চুলের ভিতরে একদম চুলের কোর পর্যন্ত ঢুকে যায় এবং ময়েশ্চারাইজ করে চুলকে। এতে অধিক পরিমাণে ফ্যাটি এসিড ও ভিটামিন-ই আছে যা চুল লম্বা করে ও চুলকে করে তোলে স্বাস্থ্যজ্জ্বল! গরম অ্যাভোকেডো ম্যাসাজ করে ৩০মিনিট রেখে বা সারারাত রেখে পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন!

২. প্রাকৃতিক প্যাক 

চুলের যত্নে আমি যে ২টি প্যাক ব্যবহার করি তাই বলব আজ। এই প্যাক-গুলো নিয়মিত লাগালে চুল ড্যামেজ হওয়া থেকে রক্ষা পায়।

কলার প্যাক

ড্যামেজ চুলের জন্য কলা অত্যন্ত উপকারী। হেয়ার কন্ডিশনার হিসেবে স্বাস্থ্যকর চুলের জন্যও কলার প্যাক ভাল। একটি কলা, একটি ডিম, ৩ টেবিল চামচ মধু, ৩ টেবিল চামচ দুধ ও ৫ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে মাথায় লাগান এবং ১৫-৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন!

দইয়ের চুলের মাস্ক

ডিমের সাদা অংশ এবং ৫/৬ চামচ টক দই মিশিয়ে মাথায় দিলে তা ভাল কন্ডিশনিং করে চুলে। হেয়ার কন্ডিশনার হিসেবে এই উপকরণগুলো হাতের কাছেই পাওয়া যায়। এই মিশ্রণটি দেয়ার পর হেয়ার ক্যাপ দ্বারা মাথা ঢেকে রাখুন। ১৫-৩০ মিনিট পর ধুয়ে ফেলুন!

তাহলে রুক্ষ চুলের ভয়কে বলুন টাটা বাই বাই! থাকুন সুস্থ চুলের ঝলমলে জগতে!

 

ছবি- সংগৃহীত: Shutterstock

সম্পর্কিত লেখা

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?
চুলের যত্ন

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?

‘কন্ডিশনার’ বর্তমানে পরিচিত একটি টার্ম। চুলের পরিচর্যার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হেয়ার কন্ডিশনার। একে চুলের বন্ধুও বলা চলে। কন্ডিশনার চুলকে সিল্ক...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

আরও পড়ুন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

হিট ড্যামেজড হেয়ার রিপেয়ার করার কি কোনো উপায় আছে?
চুলের যত্ন

হিট ড্যামেজড হেয়ার রিপেয়ার করার কি কোনো উপায় আছে?

গোসল সেরে চটজলদি ঘর থেকে বের হওয়ার আগে আমরা হেয়ার ড্রাইয়ার দিয়ে চুল শুকিয়ে নেই, আবার চুল সেট করতে স্ট্রেইটনার বা কার্লিং আয়রন ব্যবহার করি। এতে আমাদের...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

হেয়ার কনসার্ন অনুযায়ী সঠিক কন্ডিশনার ব্যবহার করছেন তো?
চুলের যত্ন

হেয়ার কনসার্ন অনুযায়ী সঠিক কন্ডিশনার ব্যবহার করছেন তো?

ছোট হোক বা বড়, একরাশ ঝলমলে চুল সিল্কি চুল সবাই চায়। চুলের প্রতিদিনের পরিচর্যায় হেয়ার কন্ডিশনার একটি মাস্ট হ্যাভ প্রোডাক্ট। মার্কেটে অ্যাভেইলেবল কন্ডি...

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

…