মাত্র ২টি উপাদানে ত্বক হবে টানটান, তারুণ্যদীপ্ত ও লাবন্যময়!

sub-editor · Nov 29, 2016 · 1 min read

মাত্র ২টি উপাদানে ত্বক হবে টানটান, তারুণ্যদীপ্ত ও লাবন্যময়!

আনইভেন স্কিন,সান ট্যান এবং ওপেন পোরস আজকের দিনে প্রায় সবারই কমন সমস্যা। আজকে আমি আপনাদের জন্যে নিয়ে এসেছি এই সব সমস্যার  অতি সাধারন কিন্তু খুবই ফলপ্রসূ একটি সমাধান। এই একটি মাত্র মাস্কই আপনাকে এনে দিবে কুড়ি বছর বয়সী ত্বকের জেল্লা। মাস্কটি আপনার ঝুলে পড়া স্কিনকে করবে টানটান,তারুণ্যদীপ্ত ও লাবন্যময় সানট্যান দূর করে স্কিনকে দিবে ঝলমলে লুক। এই হোয়াইটেনিং লাইটেনিং মাস্ক আপনার স্কিনের রঙ হালকা ও ফর্সা করার পাশাপাশি আপনার স্কিনে এনে দিবে গ্লসি লুক।

এই মাস্কে আপনার দরকার হবে মাত্র দুটি উপাদান। উপাদান দুটি হল-

  • টমেটো
  • এবং মধু

[picture]

এই দুটি উপাদানই সাধারণত আমাদের রান্নাঘরে সহজেই পাওয়া যায়। এখন আমি আপনাদের বলবো কীভাবে সহজেই মাস্কটি আপনারা তৈরী করবেন।  মাস্কটি সকল স্কিনের জন্যে সুইটেবল সুতরাং নিশ্চিন্তে মাস্ক টি ব্যবহার করতে পারেন। মাস্কটি দুইভাবে স্কিনে অ্যাপ্লাই করতে পারেন।

একটি  টমেটো নিয়ে এটিকে মাঝখান থেকে কেটে  দুই ভাগ করুন। এরপর এক ভাগ টমেটো নিয়ে এর মাঝে খানিকটা মধু ঢেলে আঙুল দিয়ে টমেটোটা একটু খুঁচিয়ে দিতে হবে যাতে টমেটোর রস আর মধু এক সাথে মিশে যায়।

এবার টমেটোটা ভালো করে মুখে আর গলায় হালকা করে ঘষে ঘষে লাগাতে হবে।জোরে ঘষার কোন দরকার নেই।আপনি চাইলে মাস্কটি  হাতে পায়ে ও লাগাতে পারেন। যদি লাগাতে লাগাতে মনে হয় টমেটোটা শুকনো শুকনো লাগছে তাহলে আঙুল দিয়ে আরেকটু খুঁচিয়ে নিলেই হবে।

অথবা টমেটোটিকে ফুড প্রসেসর এ অথবা ব্লেন্ডারে ঢেলে ভালো করে ব্লেন্ড করুন। এরপর এর মধ্যে এক চা চামচ মধু  ঢালুন। এরপর মুখ ভালো করে ধুয়ে একটি ব্রাশের সাহায্যে মুখ এবং গলায় লাগান। আপনি চাইলে হাত দিয়েও লাগাতে পারেন। যেটা  আপনি সাচ্ছন্দ বোধ করেন। মাস্কটি লাগিয়ে ১৫-২০ মিনিটস রেখে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

এরপর আপনি চাইলে রেগুলার ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।ময়েশ্চারাইজার স্কিনের আদ্রতা ভেতর থেকে লক করে রাখে ফলে আপনার স্কিন থাকে গ্লসি ও সতেজ। মাস্কটির রেগুলার অ্যাপ্লিকেশন  আপনার স্কিন কমপ্লেক্সকে করবে ফর্সা, হালকা, সুপার গ্লসি ও দশ বছর কম বয়সী টানটান স্কিন।

জেনে নেয়া যাক স্কিন হোয়াইটেনিং এন্ড পোরস টাইটেনিং মাস্কের উপকারিতা সম্পর্কে-

  • যেহেতু এটি ন্যাচারাল ও কেমিকেল ফ্রি মাস্ক তাই এতে কোনো সাইড এফেক্ট নেই। আপনি ইচ্ছে করলে এই মাস্কটি সপ্তাহের প্রতিদিন লাগাতে পারবেন। যদি আপনার মধুতে অ্যালার্জী থাকে তাহলে আপনি শুধু টমেটো ও মুখে লাগাতে পারেন একি ধরনের ফল পেতে। তবে মধুর গুণে মাস্কটি আরো অনন্য হয়ে ওঠে।
  • মধু, টমেটোর এই মাস্কটি আপনার স্কিনকে বাহ্যিক দূষণ ও সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থেকে বাচাবে।
  • এটি যে শুধুমাত্র আপনার ত্বককে ফর্সা ও গায়ের রঙ হালকা করে ন্যাচারাল গ্লো এনে দিবে তাই ই নয় সাথে সাথে আপনার ত্বকের রিঙ্কেল ও বুড়িয়ে যাওয়া ও রোধ করবে।
  • টমেটো স্কিন কমপ্লেক্সন হালকা করার জন্যে সুপরিচিত। স্কিন ট্যানিং, হাইপার পিগমেন্টেসন ও ওপেন পোরস কমাতে টমেটোর জুড়ি মেলা ভার।
  • এটি স্কিনের ঝুলে যাওয়া রোধ করে যার  ফলাফল বাচ্চাদের মত নরম আর কোমল ত্বক।
  • টমেটো জুস অত্যন্ত উচ্চ পুষ্টিগুন সমৃদ্ধ যা ত্বকের জন্য অত্যন্ত উপকারি।এর মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি, লাইকোপেন, প্রোটিন ও অ্যান্টি অক্সিজেন থাকে। মাস্কটি আপনি প্রতিদিন একবার করে লাগাতে পারবেন এবং মাত্র এক সপ্তাহের ভেতর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার  স্কিনের পরিবর্তন।

বিঃ দ্রঃ

যেকোন মাস্ক মুখের সাথে সাথে গলায় ও অ্যাপ্লাই করতে হয়। তা না হলে গলা আর মুখের রঙের মধ্যে অসামঞ্জস্যতা দেখা দিবে, যা দেখতে খুবই বাজে লাগবে। সুতরাং এদিকে লক্ষ্য রাখতে হবে।

ছবি - স্টাইলক্রেজ ডট কম

লিখেছেন -  সুমনা ফাল্গুনী

সম্পর্কিত লেখা

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

ওপেন পোরস এবং ব্ল্যাকহেডস নিয়ে দুশ্চিন্তা? জেনে নিন আল্টিমেট সল্যুশন!
রিভিউ

ওপেন পোরস এবং ব্ল্যাকহেডস নিয়ে দুশ্চিন্তা? জেনে নিন আল্টিমেট সল্যুশন!

ওপেন পোরস এবং ব্ল্যাকহেডস নিয়ে দুশ্চিন্তায় আছেন? ওপেন পোরস প্রবলেম, হোয়াইটহেডস কিংবা ব্ল্যাকহেডসের সমস্যা নেই এমন হয়ত খুব কমই পাওয়া যাবে। পোরস গভীরভা...

যেখানে ব্রণ নেই ব্রণের প্যাক ব্যবহার করছেন কি সেখানেও?
একনে-প্রন

যেখানে ব্রণ নেই ব্রণের প্যাক ব্যবহার করছেন কি সেখানেও?

আচ্ছা ধরুন, আপনার হাতে সামান্য কেটে গেছে ব্লিডিং হচ্ছে! আপনি কি করবেন? নিশ্চয়ই সেখানে ব্লিডিং বন্ধ করার জন্য মেডিসিন লাগাবেন পুড়ে যাওয়ার অয়েনমেন্ট নিশ...

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন
চুলের যত্ন

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন

ফল শুধু ক্ষুধা নিবারণেই সীমাবদ্ধ নয়, বরং সৌন্দর্য চর্চাতেও অনন্য ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের ফল বিভিন্ন গুণের হয়। ত্বকের ও চুলের যত্নে ফলের মাস্ক কিন্ত...

আরও পড়ুন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!
চুলের যত্ন

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!

আপনি যেখানেই যান না কেন, মনে হচ্ছে আপনি আপনার চিহ্ন রেখে আসছেন! মানে সব জায়গাতেই আপনার চুল! যতবারই চুলে হাত দিচ্ছেন, ততবারই হাতে অনেকগুলো চুল উঠে আসছে...

ড্যামেজ হেয়ারে নারিশমেন্ট প্রোভাইড করতে সেরা ৪টি মাস্ক
চুলের যত্ন

ড্যামেজ হেয়ারে নারিশমেন্ট প্রোভাইড করতে সেরা ৪টি মাস্ক

ড্যামেজ হেয়ার নিয়ে আমাদের কনসার্নের শেষ নেই! কী করলে ড্রাই ও ড্যামেজ হেয়ার থেকে রিলিফ পাওয়া যাবে সেটা আমাদের অনেকেরই ভাবনা। নানা কারণে হেয়ার ড্যামেজ হ...

ত্বকের ধরণ ভেদে ফ্রিম্যান'র ৫টি ক্লে মাস্ক
ত্বক

ত্বকের ধরণ ভেদে ফ্রিম্যান'র ৫টি ক্লে মাস্ক

ত্বকের যত্নে হাতের কাছে মাস্ক থাকা চাই। সারাদিনে ত্বকে লেগে থাকা ধুলোবালি পরিষ্কার না করার পরিণাম একগাদা ব্রণ! বাজারে শত শত মাস্ক ভীরে আপনার ত্বকের জ...

শীট মাস্ক | ময়েশ্চারাইজড স্কিন পাওয়ার চটজলদি উপায়!
রিভিউ

শীট মাস্ক | ময়েশ্চারাইজড স্কিন পাওয়ার চটজলদি উপায়!

রেগুলার ময়েশ্চারাইজার তো ব্যবহার করছেন, তারপরও মুখে একটা হেলদি গ্লো আপনি মিস করছেন কি? পার্লারে গিয়ে ট্রিটমেন্ট বা ফেসিয়াল নেয়ার মত সময় নেই, কিন্তু ত্...

ব্রাইটেনিং ফেইস মাস্ক দিয়ে স্কিন হবে উজ্জ্বল, সতেজ ও প্রাণবন্ত
রিভিউ

ব্রাইটেনিং ফেইস মাস্ক দিয়ে স্কিন হবে উজ্জ্বল, সতেজ ও প্রাণবন্ত

আমাদের তো বিভিন্ন কাজে ডেইলি বাইরে যেতেই হয়। কলেজ, ইউনিভার্সিটি, অফিস যাওয়ার সময় হালকা মেকআপ তো কম বেশি আমরা সবাই করি, তাই না? একদিন হঠাৎ খেয়াল করলাম...

…