যে ভুলগুলো আপনাকে অসুস্থ করে তুলছে!

সোহানা মোরশেদ · Nov 17, 2015 · 1 min read

যে ভুলগুলো আপনাকে অসুস্থ করে তুলছে!

আমাদের রূপচর্চা আর দৈনন্দিন অনেক কাজেই সামান্য ভুলের কারণে শরীরের অনেক ক্ষতি হতে পারে। একটু সাবধান হলেই এসব সমস্যা দূর করা যায়। চলুন একটু জেনে নিই, যেসব ছোট ছোট ভুলের কারণে ক্ষতিগুলো হয়ে থাকে—

মেকআপ-এর যেসব ভুলে অসুস্থ হচ্ছেন আপনি

 

(১) আইলাইনার চোখের ওয়াটার লাইনে ব্যবহার করা

আইলাইনার চোখের ওয়াটার লাইনে ব্যবহার করার ভুল আপনাকে অসুস্থ করে - shajgoj অনেকেই চোখ সুন্দর করে আইলাইনার দিয়ে এঁকে থাকেন এবং বেশীর ভাগ সময়েই কাজল বা লাইনার চোখের ওয়াটার লাইনে ব্যবহার করেন।এতে লাইনারে ব্যবহৃত কেমিক্যাল চোখের সংস্পর্শে চলে আসে তা তাৎক্ষণিকভাবে শুধুমাত্র চোখ জ্বালাপোড়া করলেও নিয়মিত ব্যবহারে চোখের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

(২) চোখে ফলস আইল্যাশ ব্যবহার

চোখের পাতা বড় দেখানোর জন্য চোখে আইল্যাশ ব্যবহার করেন অনেকেই।কিন্তু এই ফলস আইল্যাশ লাগানো হয় গ্লু দিয়ে যা চোখের জন্য এবং ত্বকের জন্য বেশ ক্ষতিকর। গ্লুতে থাকা ফরমাল ডিহাইড চোখের সংস্পর্শে এলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। সুতরাং সাবধান।

(৩) নোংরা মেকআপ ব্রাশ ব্যবহার

সপ্তাহে অন্তত ১ দিন মেকাপ ব্রাশগুলো ধুয়ে পরিষ্কার করে নেয়া উচিত যা অনেকেই করেন না। আর একারণেই নোংরা মেকআপ ব্রাশে থাকা ব্যাকটেরিয়ার কারণে ত্বকের ক্ষতি হয়। ত্বকের ইনফেকশন, ব্রণের উপদ্রব হওয়ার মূল কারণ নোংরা মেকআপ ব্রাশ ব্যবহার করা।

(৪) মেয়াদ উত্তীর্ণের পরও মেকআপ ব্যবহার

নারীরা একবার মেকআপ-এর জিনিসপত্র কিনলে তা শেষ না হওয়া পর্যন্ত ব্যবহারই করতে থাকেন। অনেক কম নারীই রয়েছেন যারা এক্সপায়ার ডেটের খবর রাখেন। কিন্তু এই কাজটিও বেশ ক্ষতিকর। মেয়াদ শেষ হওয়া মেকআপ ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। ত্বকের নানা সমস্যা এমনকি ত্বকের ক্যান্সার এর জন্যও দায়ী মেয়াদউত্তীর্ণ মেকআপ ব্যবহার।

(৫) ঘন ঘন নেইল পলিশ ব্যবহার

সবসময় নেইল পলিশ ব্যবহার করলে নখ পাতলা হয়ে যায়। আর নখের উজ্জ্বলতা কমে যায়। তাই নেইল পলিশ কম ব্যবহার করা উচিত।

দৈনিক রূপচর্চায় যে সব ভুলে অসুস্থ হতে পারেন

(১) মুখ ধোয়ার জন্য কেউই হাত পরিষ্কার করে নেন না। অনেকেই ভাবেন মুখ ধোয়ার সাথে হাতও পরিষ্কার হয়ে যায়। কিন্তু আপনার হাতে যে জীবাণু রয়েছে তা প্রথমেই ত্বকে চলে যায় এবং সমস্যার সৃষ্টি করে। তাই আগে হাত ধুয়ে নিন।

 

(২) অনেকেই শুকনো ত্বকে ক্লিনজার ব্যবহার করে ত্বক ধুয়ে থাকেন এতে ত্বকের অনেক ক্ষতি হয়। প্রথমে ত্বক পানি দিয়ে ভিজিয়ে তারপর ত্বকে ক্লিনজার ব্যবহার করুন।

 

(৩) অনেক সময় নানা ফেসমাস্ক বা উপটান ব্যবহারের পর তা ঠাণ্ডা বা গরম পানি দিয়ে ধুয়ে ফেলার নির্দেশ দেয়া থাকে। তখন আমরা সঠিক তাপমাত্রার পানি ব্যবহার করতে অনেক বড় ভুল করে থাকি। খুব ঠাণ্ডা বা বেশ গরম পানি দিয়ে ত্বক ধোয়া উচিত নয়।

 

(৪) স্ক্রাবিং ত্বকের জন্য অনেক বেশি জরুরি। এতে করে ত্বকের মরা চামড়া দূর হয় এবং গভীরে জমে থাকা ময়লা দূর হয়।অনেকে বেশি সময় ধরে ত্বক স্ক্রাব করেন যা অনেক ক্ষতিকর। স্ক্রাবার দিয়ে মুখের ত্বক ১/২ মিনিটের বেশি স্ক্রাব করা একেবারেই উচিত নয়। কারণ এর বেশি সময় ধরে স্ক্রাব করলে ত্বকের স্থায়ী ক্ষতি হয়।

 

(৫) যেকোনো একটি তোয়ালে দিয়ে মুখ মোছা মোটেও ত্বকের জন্য স্বাস্থ্যকর নয়। মুখ মোছার তোয়ালে অবশ্যই আলাদা করে রাখবেন। তা না হলে ত্বকে ইনফেকশনের সম্ভাবনা থাকে।

(৬) ত্বক কখনোই তোয়ালে বা কাপড় দিয়ে ঘষে মুছবেন না। এতে ত্বকের টিস্যুর মারাত্মক ক্ষতি হয়। তোয়ালে বা কাপড় চেপে ধরে শুধুমাত্র ত্বক থেকে পানি শুষে নিন।

দৈনন্দিন যেসব ভুল কাজে আপনি অসুস্থ হতে পারেন

 

(১) সটান হয়ে দাঁড়িয়ে থাকা

অনেকেই দাঁড়ানোর সময় হাঁটু একেবারে সোজা করে দাঁড়ান। কিন্তু এই কাজের কারণে অতিরিক্ত চাপ পড়ছে আপনার হাঁটুর জয়েন্টে, যার কারণে ধীরে ধীরে ক্ষয়ে যেতে পারে আপনার হাঁটুর জয়েন্ট। তাই দাঁড়ানোর সময় হাঁটু সামান্য বাঁকা করে দাঁড়ান, সব সময় সোজা হয়ে দাঁড়ানোর প্রয়োজন নেই।

(২) পেটে উপর চাপ দিয়ে উপুড় হয়ে ঘুমানো

অনেকেই চিৎ হয়ে বা কাত হয়ে ঘুমান না। আরামের জন্য উপুড় হয়ে পেটে ভর দিয়ে ঘুমাতে পছন্দ করেন। কিন্তু জেনে রাখুন এতে আপনার পরিপাকতন্ত্রের মারাত্মক ক্ষতি হচ্ছে। এছাড়াও যখন আপনি উপুড় হয়ে ঘুমান তখন মাথা কাত করে রাখতে হয় যার কারণে আপনার মেরুদন্ডের উপর চাপ পড়ছে এবং ক্ষতি হচ্ছে সেখানেই। সুতরাং এই ব্যাপারে সর্তক হোন।

 

(৩) সারাক্ষণ চুইংগাম চিবোনো

অনেকেই সারাক্ষণ চুইংগাম চিবোতে থাকেন। সারাক্ষণ না হলেও দীর্ঘসময় এই কাজটি করার অভ্যাস রয়েছে অনেকেরই। কিন্তু এই কাজটির কারণে ক্ষতি হচ্ছে আপনার চোয়ালের মাংসপেশি। সুতরাং অভ্যাসটি ত্যাগ করুন।

 

(৪) টাইট জামা-কাপড় পরা

অনেকে বেশি টাইট করে জামা কাপড় পরেন। নিজেকে একটু স্লিম দেখাবার জন্য অনেক টাইট করে জামা কাপড় বা  বেল্ট পড়েন। কিন্তু অনেকটা সময় ধরে টাইট করে জামাকা পড় পড়ার কারণে আপনার শরীরের পেশীগুলোতে অতিরিক্ত চাপ পড়ে। যার কারণে শরীর ব্যথা হতে পারে, পেটে চাপ পড়লে খাবার সঠিকভাবে হজম হতে পারে না এবং অ্যাসিডিটির সৃষ্টি করে।

(৫) একটানা বসে থাকা

কাজ করার জন্য অনেকেই একটানা বসে থাকেন যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি নানা শারীরিক সমস্যার জন্য দায়ী। প্রতি ৪৫ মিনিট পরপর উঠে হেঁটে আসা উচিত।

 

ছবি- Shutterstock

সম্পর্কিত লেখা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

সঠিক পদ্ধতিতে নেইল পলিশ দেয়ার উপায়
নেইলস

সঠিক পদ্ধতিতে নেইল পলিশ দেয়ার উপায়

নেইল পলিশ তো আমরা সবাইই লাগাই কিন্তু নেইল পলিশ লাগানোরও যে কিছু পদ্ধতি আছে সেগুলো কয়জনই বা জানি? সুন্দর করে সাজগোজের পরে যদি দেখা যায় হাতের নেইল পলিশ...

লেন্স পরে মেকআপের সময় চোখের ক্ষতি এড়াতে ৬টি টিপস
মেকআপ

লেন্স পরে মেকআপের সময় চোখের ক্ষতি এড়াতে ৬টি টিপস

“চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা”। চোখ আর চোখের জল নিয়ে চারিদিকে কত কত কবিতা আর কত কত উক্তির সমাগম! তাইনা? কিন্তু সেই ছলছল চোখ কোন কবির কাব্যে বা গ...

জেনে নিন, চোখের যত্নে তিন ধরণের আই কেয়ার প্রোডাক্ট সম্পর্কে
ত্বক

জেনে নিন, চোখের যত্নে তিন ধরণের আই কেয়ার প্রোডাক্ট সম্পর্কে

মেকাপ আর স্কিন কেয়ারের জন্য অনেক কিছুই তো করা হয়। আলাদা করে চোখের কথা ভেবে যত্ন নেওয়া আর হয়না। মুখের ত্বকের চেয়ে চোখের ত্বক ১০ গুণ বেশি পাতলা হয়। আর ত...

আরও পড়ুন

কমপ্লিট আইলুক পেতে ফেইক আইল্যাশ অ্যাপ্লাইয়ের ৭টি স্টেপস
মেকআপ

কমপ্লিট আইলুক পেতে ফেইক আইল্যাশ অ্যাপ্লাইয়ের ৭টি স্টেপস

পারফেক্ট মেকআপ লুকের জন্য আইলুকটাও হতে হয় কমপ্লিট। আর আইলুক কমপ্লিট হওয়ার জন্য ফেইক আইল্যাশ অ্যাপ্লাই করতে হবে সঠিকভাবে। অনেকেই চোখের পাপড়িতে ঘন করে ম...

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!
বিউটি টিপস

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!

পছন্দের কালারের নেইল পলিশ দিয়ে নখ রাঙাচ্ছেন, কিন্তু লং লাস্টিং হচ্ছে না? হাতে লাগানোর পর অল্প সময়ের মধ্যেই উঠে আসছে? কেউ হয়তো এক কালার নেইল পলিশ লাগাত...

গ্ল্যামারাস আইলুক এর জন্য আইল্যাশ এক্সটেনশন করাতে চাচ্ছেন?
বিউটি টিপস

গ্ল্যামারাস আইলুক এর জন্য আইল্যাশ এক্সটেনশন করাতে চাচ্ছেন?

বর্তমান সময়ে আইল্যাশ এক্সটেনশন একটি জনপ্রিয় ট্রেন্ড। চোখের সাজে আইল্যাশ অন্যতম একটি ইম্পরট্যান্ট পার্ট। আইল্যাশ এক্সটেনশন খুব সহজেই কোনো ঝামেলা ছাড়া আ...

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!
বিউটি টিপস

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!

কথিত আছে, “চোখ যে মনের কথা বলে”! চোখ মনের কথা না বললেও, সুন্দর একজোড়া চোখ সবার নজর কাড়ে। সুন্দর চুল ও ত্বক যেমন রমণীদের সৌন্দর্য প্রকাশে অবদান রাখে, ঠ...

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে জানুন দারুণ ৪টি টিপস
চোখের সাজ

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে জানুন দারুণ ৪টি টিপস

কালো হরিণ চোখ শুধু কবিতা বা প্রেমিকের উপমায় নয় সত্যি সত্যি আপনারও হতে পারে। ভাবছেন কীভাবে? আপনার চোখের পাপড়ি ঘন যতবেশি হবে আপনার চোখকে ততবেশি কালো ও আ...

টাইট ফিটিং ব্রা ও পেন্টি রেগুলার পরলে কী কী ক্ষতি হয়?
অন্তর্বাস ১০১ | Lingerie 101

টাইট ফিটিং ব্রা ও পেন্টি রেগুলার পরলে কী কী ক্ষতি হয়?

বাইরে বের হওয়ার সময় দেখতে সুন্দর লাগবে এমন আউটফিটটাই আমরা চুজ করি। কিন্তু আউটফিট পরার আগে যে ইনার ও আন্ডার ওয়্যার আমাদের বডি শেইপকে আরও অ্যাট্রাক্টিভ...

…