চাপা গায়ের রংয়ের অধিকারীদের জন্য কিছু মেকাপ টিপস

sub-editor · Oct 25, 2016 · 1 min read

চাপা গায়ের রংয়ের অধিকারীদের জন্য কিছু মেকাপ টিপস

আমাদের সবার স্কিন কালার এক নয়। যখন  আমরা আমাদের জন্য মেকাপ নির্বাচন করি, তখন স্কিন কালারের কথা মাথায় রাখতে হয়। কারণ সব ধরনের মেকাপ সবার স্কিন কালারে মানিয়ে যায় না। তাই আপনার নিজের জন্য পারফেক্ট মেকাপ নির্বাচন করে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে আপনাকেই। আমাদের এশিয়ানদের মধ্যে চাপা গায়ের রংয়ের অধিকারী অনেকেই।চাপা গায়ের রংয়ের  অধিকারীদেরকে ফাউন্ডেশন কেনার সময় খুব সাবধানে, দেখে শুনে, বুঝে কেনা উচিত। তাই আজ চাপা গায়ের রংয়ের  অধিকারীদের জন্য রয়েছে কিছু মেকাপ টিপস।

  • লিকুইড ফাউন্ডেশন তাদের জন্য ভালো কাজে দিবে। থিক/ স্টিক ফাউন্ডেশন স্কিনে ন্যাচারাল লাগবে না। ফাউন্ডেশন কেনার সময় শেড মিলিয়ে কিনতে হবে। ফাউন্ডেশনের শেড যাতে তাদের স্কিনের সাথে পারফেক্ট ম্যাচ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ চাপা ধরনের স্কিনে ভুল শেডের ফাউন্ডেশন খুব বাজেভাবে ফুটে উঠবে।
  • ফাউন্ডেশন ব্যবহার করার সময় খুব অল্প অল্প করে ব্যবহার করতে হবে। আস্তে আস্তে কভারেজ বিল্ড করতে হবে। একগাদা ফাউন্ডেশন ব্যবহার করা যাবে না। এতে স্কিনে ফাউন্ডেশন ভেসে থাকতে পারে।যা খুবই বাজে লাগে দেখতে। ফাউন্ডেশন ব্লেন্ড-এর জন্য বিউটি স্পঞ্জের ব্যবহার ভালো কাজে দিবে।

[picture]

  • স্কিনে ডার্ক সার্কেল, স্পট থাকলে ব্যবহার করুন অরেঞ্জ কারেক্টর। ডার্ক স্কিনে অরেঞ্জ  কালার অনেক ভালো কাজে দেয়। অরেঞ্জ কারেক্টর লাগিয়ে এর উপর আপনার কনসিলার লাগিয়ে নিন। এতে দাগ পুরোপুরিভাবে ঢেকে যাবে।
  • স্কিন শেডের থেকে ২-৩ শেড লাইট কালারের কনসিলার ব্যবহার করুন।  কনসিলারের সাহায্যে ফেস হাইলাইট করে নিতে হবে। তাহলে ফেসে একটি ফ্রেশ  লুক আসবে। এজন্য কনসিলারটি চোখের নিচে, নাকের ব্রিজে, কপালে, থুতনিতে ব্যবহার করে ব্লেন্ড করে নিবেন।
  •  ব্লাশের ব্যবহারের ক্ষেত্রেও কিছু জিনিস মাথায় রাখতে হবে।
  • কোরাল, রোজি, ডিপ অরেঞ্জ কালারগুলো ব্লাশ হিসেবে ডার্ক স্কিনে ভালো মানিয়ে যায়। এ কালারগুলো দিনের বেলার জন্য পারফেক্ট। রাতের বেলার জন্য বেছে নিন প্লাম, ব্রোঞ্জ, ওয়াইন কালারগুলো।
  • লাইট পিংক, পীচ, ব্রাউন কালারগুলো ব্যবহার না করাই ভালো।
  • পাউডার ব্লাশ না ব্যবহার করতে চাইলে ব্যবহার করুন ক্রিম ব্লাশ।
  •  কন্টুরিংয়ের ক্ষেত্রে খেয়াল রাখুন কন্টুরিং কালার যাতে ফেসে অতিরিক্ত ডিপ না লাগে। অতিরিক্ত ডিপ কন্টুরিং দেখতে বাজে লাগে এবং ন্যাচারাল লাগে না।
  • শিমারি হাইলাইটার ব্যবহারের ক্ষেত্রে বেছে নিন ওয়ার্ম কালারগুলো। রোজ গোল্ড, হালকা ব্রোঞ্জি কালারগুলো ব্যবহার করুন। লাইট কালারের হাইলাইটার ব্যবহার থেকে বিরত থাকুন। কারণ এই লাইট কালার ব্যবহারে আপনার স্কিন গ্রে দেখতে লাগবে।
  • আইব্রো আর্ট করার জন্য ব্লাক কালার ব্যবহার করা থেকে বিরত থাকুন। ডার্ক ব্রাউন, কফি ইত্যাদি কালার আপনার স্কিনে মানানসই হবে। তাই চেষ্টা করুন আইব্রোতে এই ধরনের কালার ব্যবহার করতে।
  •  আইশ্যাডো-এর জন্য বেছে নিন, ব্রোঞ্জ, ব্রাউন, বারগেন্ডি শেডগুলো। এছাড়া ব্লাক কালার ভালো মানাবে। স্মোকি আই মেকাপও বেশ ভালো লাগবে।
  • লিপস্টিক নির্বাচনে সাবধানী হোন। বুঝতে চেষ্টা করুন, কোন কালারগুলো আপনাকে মানাবে। একটু ডার্ক ধরনের লিপস্টিকগুলো আপনার স্কিনে ভালো মানাবে। তাই রেড, বেরী, প্লাম, ওয়াইন শেডগুলো বেছে নিতে পারেন রাতের জন্য। দিনের বেলায় ডীপ কোরাল,রোজি, ব্রাউন কালারগুলো বেছে নিন। ডার্ক স্কিনে ক্রিমি/গ্লসি লিপস্টিকের থেকে ম্যাট লিপস্টিকগুলো ভালো মানাবে।

ছবি - ওমেনঅনলি ডট কম

লিখেছেন - জান্নাতুল  মৌ 

সম্পর্কিত লেখা

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!
বেইজ মেকআপ

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!

মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন চিনেন না এমন মানুষ আজকাল আর খুঁজে পাওয়া যায় না বললেই চলে। মুখের খুতগুলো ঢেকে ফেলে মুখে একটি স...

ফাউন্ডেশন কালো হওয়া রোধ করুন ৭টি সহজ উপায়ে!
মেকআপ

ফাউন্ডেশন কালো হওয়া রোধ করুন ৭টি সহজ উপায়ে!

ফাউন্ডেশনটা ফ্ললেস এবং সুন্দর একটা ফিনিশ দিক, এটাইতো আমরা সবাই চাই। তাই না? সঠিক ফাউন্ডেশন বাছাই করা থেকে সেটা ভালোভাবে অ্যাপ্লাই করাটা কিন্তু খুবই ইম...

নিজের জন্য পারফেক্ট ফাউন্ডেশন সিলেক্ট করবেন কীভাবে?
মেকআপ

নিজের জন্য পারফেক্ট ফাউন্ডেশন সিলেক্ট করবেন কীভাবে?

মেকআপের মাস্ট হ্যাভ প্রোডাক্টগুলোর মধ্যে ফাউন্ডেশন অন্যতম। স্কিনটোন ইভেন আউট করে ফ্ললেস ও লং লাস্টিং মেকআপ লুক ক্রিয়েট করতে এই প্রোডাক্টটি ছাড়া চলেই ন...

ফাউন্ডেশন কেনার টিপস (A to Z)
মেকআপ

ফাউন্ডেশন কেনার টিপস (A to Z)

নিজের জন্য সঠিক ফাউনডেশন বেছে কেনাটা সব সময়ই একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তাই এই সমস্যার সমাধানটা দ্রুত জেনে নেওয়া যাক। বাজারে অনেক ধরনের ফাউনডেশন পাওয়া য...

আরও পড়ুন

স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন লাইট বা ডার্ক করার ইজি হ্যাকস!
মেকআপ

স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন লাইট বা ডার্ক করার ইজি হ্যাকস!

দোকানে ঘুরে ঘুরে, অনেকগুলো ফাউন্ডেশন থেকে বেছে বেছে নিজের স্কিন টোন অনুযায়ী পছন্দের শেইডটি বাসায় নিয়ে আসলেন। মনে মনে ভাবলেন, এই তো নিজের স্কিন টোন বুঝ...

ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়ে ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ
মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়ে ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন, এই নামটি শুনলেই আমরা মনে করি এটি অ্যাপ্লাই করলে বেইজ মেকআপ অনেক হেভি দেখাবে আর সাথে প্যাচিনেস তো আছেই! এই ধারণাটা কিন্তু মোটেও ঠ...

ফাউন্ডেশন প্যাচি হয়ে যাচ্ছে! ফিক্স করার কি কোনো উপায় আছে?
মেকআপ

ফাউন্ডেশন প্যাচি হয়ে যাচ্ছে! ফিক্স করার কি কোনো উপায় আছে?

বেশ অনেকদিন আগে থেকে প্ল্যান করে রাখা একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আউটফিটও পরে ফেলেছেন। মেকআপ করতে যেয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই...

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!
বেইজ মেকআপ

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!

ফাউন্ডেশন বেইজ মেকআপ-এর অপরিহার্য উপাদান। কিন্তু এই ফাউন্ডেশন বেছে নিতেই আমাদের হিমশিম খেতে হয়। দোকানে গিয়ে যেটা কিনে খুশি মনে বাড়ি ফিরে এলেন, পরদি...

নিখুঁত ফাউন্ডেশন অ্যাপ্লাই'র জন্যে কোন টুলসটি চাই?
মেকআপ

নিখুঁত ফাউন্ডেশন অ্যাপ্লাই'র জন্যে কোন টুলসটি চাই?

মুখের খুঁতগুলো ঢেকে ফেলে স্কিনকে নিখুঁত করে তুলতে ফাউন্ডেশনের জুড়ি নেই। ফাউন্ডেশন থেকে ভালো ফল পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফাউন্ডেশন টুলস ব্যবহার করা...

ফাউন্ডেশন শপিং গাইড
মেকআপ

ফাউন্ডেশন শপিং গাইড

ফাউন্ডেশন কিনতে গিয়ে একবারের জন্য দ্বিধাগ্রস্থ হননি, এমন কাউকে খুঁজে পাওয়া যাবেনা। স্কিনে স্যুট করবে কিনা, সঠিক শেড পাওয়া যাবে কিনা, দেওয়ার পরে মুখটা...

…