নিজেকে সময় দিন, খুঁজে পান এক নতুন আমিকে

sub-editor · May 12, 2016 · 1 min read

নিজেকে সময় দিন, খুঁজে পান এক নতুন আমিকে

ব্যস্ত শহরে আজ দম ফেলার সময় নেই কারোই। দিনের পর দিন একই রুটিনে কাজ করতে করতে ক্লান্ত আমরা সবাই। ছুটির দিনটায় বিছানায় মুখ গুঁজে ঘুম, বা বাজার সদাই করা বা কোন আত্মীয় স্বজনদের দেখতে যাওয়া। শেষবার কবে শুধু নিজের জন্য সময় কাটিয়েছেন হয়তো মনেই করতে পারছেন না। এভাবে ছুটতে ছুটতে হয়তো আর নিজের যত্ন নেয়ার সময়ই পাচ্ছেন না। দুঃখজনক হলেও সত্যি, উচ্চবিত্তদের জীবনে এই নিজের মত করে থাকার জন্য আছে অনেক সুযোগ। দামি কোন পার্লারে বসে পুরো একটা স্পা প্যাকেজ বুকিং দিলেই চোখ বুজেই তারা কাজটি সেরে ফেলতে পারেন। আপনি উচ্চবিত্ত নন, তাই বলে আপনি সেটা করতে পারবেন না তা কেন হবে। শুধু একটু খানি বুদ্ধি খাটিয়েই আপনি নিজেই করতে পারেন এসব কিছু, আর খরচ? সেতো আপনার হাতের নাগালেই।

(১) সপ্তাহের যেকোনো দিন আপনি বেছে নিতে পারেন, ছুটির দিন হলে ভালো। আমি নিজে পছন্দ করি বৃহস্পতিবার রাতের সময়টা। বাইরে থেকে ফেরার সময় কিনে নিন কয়েকটি গোলাপ বা রজনীগন্ধা বা আপনার পছন্দ মত যেকোনো ফুল। বাড়ি ফিরে সেগুলো রেখে দিন আপনার বিছানার পাশের ফুলদানিতে। আর অল্প কিছু ফুলের পাপড়ি রেখে দিন আপনার বাথটাবে অথবা বালতিতে।

(২) বাড়ি ফিরেই প্রথমে ঘর গুছিয়ে নিন। তারপরে ঝটপট তৈরি করে নিন আপনার প্রিয় কোন ফলের জুস অথবা প্রিয় কোন স্ন্যাক্স। চাইলে এগুলো বাইরে থেকেই নিয়ে আসতে পারেন।

(৩) হাতে অন্তত ২ ঘণ্টার মত সময় রাখুন, এই সময়টাতে অন্য কোন কাজে যাতে যেতে না হয়, সেরকম ব্যাকআপ প্ল্যান করে রাখুন।

(৪) প্রথমেই চুলে কোন একটি ভালো সুগন্ধি তেল ম্যাসাজ করুন ১০ মিনিটের মত। এরপরে এক কাপ দুধের সাথে ১ টি ডিম মিশিয়ে পুরো চুলে লাগিয়ে নিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। এই প্যাকটি চুলে প্রায় ৪০ মিনিট রাখা যায়।

(৫) প্রথমেই সামান্য অলিভ অয়েল দিয়ে পুরো মুখ ম্যাসাজ করুন ৫ মিনিট। এবারে ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন।  চালের গুঁড়ো, গোলাপজল আর সামান্য হলুদ বাটা দিয়ে স্ক্রাব তৈরি করে সারা মুখে ম্যাসাজ করুন ৫ মিনিট। এবার মুখে ভাপ নিন ৫ মিনিট।

(৬) এবার আপনার ত্বকের ধরন বুঝে একটি প্যাক লাগান মুখে। ফেসপ্যাকটি শুকাতে যে সময় লাগবে সেই সময়ে গরম পানিতে হাত-পা ডুবিয়ে রাখুন ১০ মিনিট। পানিতে মেশাতে পারেন লেবুর রস ও শ্যাম্পু।

(৭) এবারে একটি লুফায় প্রয়োজন মত শাওয়ার জেল নিয়ে হাত পরিষ্কার করে নিন। পিউমিস স্টোন দিয়ে পা পরিষ্কার করে নিন। হাত-পায়ের নখ ও এসময় কেটে নিতে পারেন।

(৮) এতক্ষনে আপনার ফেসপ্যাক শুকিয়ে গেছে। হালকা গরম পানির ঝাপটা দিয়ে হালকা হাতে ঘষে তুলে ফেলুন। এরপর গোলাপজল দিয়ে মুখ মুছে নিন।

(৯) এবার সোজা চলে যান স্নানঘরে। চুল শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন। শাওয়ার জেল ব্যবহার করাটা অতিরিক্ত খরচ মনে হতেই পারে। সেক্ষেত্রে প্রতিদিন ব্যবহার না করে সপ্তাহে একবার করুন। বেশি খরচও হবে না আবার শাওয়ার জেলের ঘ্রানে মনটাও হবে ফুরফুরে।

(১০) বাথটাব থাকলে চুপ করে পানিতে গা এলিয়ে দিয়ে মৃদু লয়ের কোন গান শুনুন। বাথটাব নেই? শাওয়ার এর নিচে দাঁড়িয়ে ঠিক ঘাড়ের ওপর পানির ধারা পড়তে দিন ১০ মিনিট। সারা দিনের ক্লান্তি অনেকখানি কমে যাবে।

(১১) তারপর যথারীতি একটা পরিষ্কার কাপড় পরে বেড়িয়ে আসুন। সারা সপ্তাহ ডায়েট করলেও এই একটি দিন ফ্যাট গেইনের ভয় ভুলে গিয়ে নিজের পছন্দের খাবার খান। দেখুন প্রিয় কোন মুভি।

ভাবছেন এতো সাধারন কথা এতো আয়োজন করে কেন লেখা হল? কারণটা এই আমরা যারা মধ্যবিত্ত, তারা প্রায় সময়ই অন্যদের দেখে ডিপ্রেসড হয়ে যাই। সারাক্ষন কাজের পেছনে ছুটে আমরা নিজদের দিকে তাকানোর সময় পাই না। যার প্রভাব পরে আমাদের কাজে ও আচরণে। তাই নিজেকে এই সময়টুকু দেয়ার মাধ্যমে আমরা খুঁজে পাবো নিজেকে। নিজেকে আবার পরের সপ্তাহের জন্য তৈরি করতে পারবো। আয়নায় নিজের ক্লান্ত চেহারার  বদলে একটি উজ্জ্বল মুখ দেখলে নিজের কাছেই নিজেকে নতুন বলে মনে হবে।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

ছবি - ফটোগ্রাফারস.ক্যানভেরা ডট কম

লিখেছেন – মাহবুবা বীথি

সম্পর্কিত লেখা

স্কিন প্রোপারলি ক্লিন এবং ময়েশ্চারাইজড রাখতে বাজেট ফ্রেন্ডলি শাওয়ার জেল
রিভিউ

স্কিন প্রোপারলি ক্লিন এবং ময়েশ্চারাইজড রাখতে বাজেট ফ্রেন্ডলি শাওয়ার জেল

শাওয়ার নেয়ার পর প্রথমেই কোন কাজটি করার চিন্তা মাথায় আসে বলুন তো? শাওয়ার শেষেই একটি ভালো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে! তাই না? স্কিন টাইপ যেমন-ই হো...

শাওয়ার জেল নাকি বডি ওয়াশ | কোনটি আপনার ত্বকের জন্য প্রয়োজন?
ত্বকের যত্ন

শাওয়ার জেল নাকি বডি ওয়াশ | কোনটি আপনার ত্বকের জন্য প্রয়োজন?

এতকাল ধরে তো জানতাম শাওয়ার জেল ও বডি ওয়াশ একই জিনিস! তাহলে, মাঝে আবার “ও” কেন? কি! টাইটেলটি পড়ে আপনিও কনফিউসড হয়ে যাননি তো? যদি মাথায় এমন কিছুই এসে থা...

প্রতিবার শাওয়ারে উজ্জ্বল, সতেজ ও সুবাসিত ত্বক কীভাবে পাবেন?
রিভিউ

প্রতিবার শাওয়ারে উজ্জ্বল, সতেজ ও সুবাসিত ত্বক কীভাবে পাবেন?

কর্মব্যস্তময় দিনের শেষে রিফ্রেশিং শাওয়ারই পারে সব ক্লান্তি দূর করতে। আর যদি চান আপনার দিন শুরু হোক ফ্রেশনেসের সাথে, তাহলেও কিন্তু সকালে শাওয়ার নেওয়াটা...

শাওয়ার জেল দিয়ে ময়েশ্চারাইজড আর উজ্জ্বল ত্বক পাওয়া সম্ভব?
রিভিউ

শাওয়ার জেল দিয়ে ময়েশ্চারাইজড আর উজ্জ্বল ত্বক পাওয়া সম্ভব?

দিনের শুরুতে রিফ্রেশিং শাওয়ার মুডটাই বদলে দেয়, তাই না? দিনশেষে ঘরে ফিরেও সব ক্লান্তি দূর করতে ঝটপট শাওয়ার নেন অনেকেই! সেলফ কেয়ারে আমরা বেছে নিতে চাই স...

আরও পড়ুন

শাওয়ার ছাড়াই ঝটপট চুলের অয়েলিনেস কমিয়ে আনতে ৫টি দারুণ হ্যাকস!
চুলের যত্ন

শাওয়ার ছাড়াই ঝটপট চুলের অয়েলিনেস কমিয়ে আনতে ৫টি দারুণ হ্যাকস!

“গতকালই তো শাওয়ার নিলাম! আজকেই চুল এমন আঠালো হয়ে গেলো কীভাবে!” এই শীতে চুলে হাত দিতেই আপনারও কি এমন লেগেছে কখনো? চুলের তৈলাক্ততা, হুটহাট ফ্রিজিনেস বা...

ফোমি শাওয়ার এক্সপেরিয়েন্স এর জন্য পারফেক্ট বডি ওয়াশ!
রিভিউ

ফোমি শাওয়ার এক্সপেরিয়েন্স এর জন্য পারফেক্ট বডি ওয়াশ!

আমাদের একেকজনের ত্বক একেক রকম। মজার ব্যাপার হলো, যার ত্বক যেমনই হোক সবার ক্ষেত্রেই বডি ওয়াশ বেশ ভালোভাবে স্যুট করে। সাধারণ ক্ষারযুক্ত সাবানের থেকে বডি...

মি টাইম বা কিছুটা সময় কাটুক শুধু নিজের সাথেই!
লাইফ স্টাইল

মি টাইম বা কিছুটা সময় কাটুক শুধু নিজের সাথেই!

কর্মব্যস্ত এই জীবনে সকাল থেকে রাত পর্যন্ত যেনো বিরামহীন ছুটে চলা। মাঝেমধ্যে মনে হয় এক মুহূর্ত যেনো শান্তি নেই, কিছুটা নিস্তার নেই। যে কোনো কাজ, পরামর...

লাইফ স্টাইল

নারী উদ্যোক্তার আত্নবিশ্বাস বাড়াতে ৭ টিপস

“উদ্যোক্তা” শব্দটিকে নারী কিংবা পুরুষ দিয়ে বিশেষায়িত করাটা খুব একটা গৌরবের কিংবা মহিমান্বিত বোধ করার বিষয় নয়। নারী, পুরুষ কিংবা তৃতীয় লিঙ্গের সবাইকে “...

অল্প বাজেটে উইন্টার স্কিনকেয়ার | এই শীতে রুক্ষ-শুষ্ক ত্বককে বলুন বাই বাই!
রিভিউ

অল্প বাজেটে উইন্টার স্কিনকেয়ার | এই শীতে রুক্ষ-শুষ্ক ত্বককে বলুন বাই বাই!

শীতকালে খুব স্বাভাবিকভাবেই ত্বক শুষ্ক হয়ে যায়, তাই এই সময়ে ত্বকের প্রয়োজন একটু এক্সট্রা কেয়ার। কিন্তু উইন্টার স্কিনকেয়ার রুটিনে কোন কোন প্রোডাক্টস দরক...

শীতকালে চুল পড়া রোধে ৫টি সহজ উপায়!
চুলের যত্ন

শীতকালে চুল পড়া রোধে ৫টি সহজ উপায়!

শীতকাল আসতে না আসতেই চুল পড়ার সমস্যা যেন বেড়ে যায় বহুগুণে। এই সিজনে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক কম থাকে। এ কারণে শীতের বাতাস শুষ্ক থাকে বেশি। এছাড়াও...

…