শীতকালে চুল পড়া রোধে ৫টি সহজ উপায়!

শাহরীন অনি · Dec 30, 2020 · 0 min read

শীতকালে চুল পড়া রোধে ৫টি সহজ উপায়!

শীতকাল আসতে না আসতেই চুল পড়ার সমস্যা যেন বেড়ে যায় বহুগুণে। এই সিজনে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক কম থাকে। এ কারণে শীতের বাতাস শুষ্ক থাকে বেশি। এছাড়াও ময়লা, রোদ, ধুলাবালি তো থাকেই। যার কারণে খুব সহজেই আমাদের মাথার স্ক্যাল্পে ময়লা জমে যায়। এই ময়লা থেকেই চুলের গোড়া আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। তাই অন্যান্য সিজনে চুলের যত্ন নেয়া জরুরি হলেও শীতকালে নিতে হয় চুলের জন্য প্রয়োজন হয় বাড়তি যত্নের। শীতকালে চুল পড়ার সমস্যা অনেক বেড়ে যায়। আজকে চলুন জেনে নেই, শীতকালে চুল পড়া রোধে ৫টি সহজ উপায় সম্পর্কে।

শীতকালে চুল পড়া রোধে করণীয় 

১) শাওয়ারের আগে চুল আঁচড়ে নেয়া 

শীতকালে আমাদের চুলের গোড়া তুলনামূলকভাবে অনেক বেশি নরম থাকে। শাওয়ার নেয়ার পর চুলের গোড়া আরও বেশি নরম হয়ে পড়ে। তাই শাওয়ার নেয়ার পরপরই যদি চুল আঁচড়ানো হয়, এতে চুল সহজেই উঠে আসবে। তাই চেষ্টা করতে হবে শাওয়ার নেয়ার আগেই চুলের জট ছাড়িয়ে আঁচড়ে নিতে।

শীতকালে চুল পড়া রোধে করণীয়

 ২) তেল দেয়ার আগে চুল আঁচড়ে নেয়া  

শীতে হট অয়েল ম্যাসাজ আমাদের অনেকের কাছেই খুবই পছন্দের। কিন্ত অনেকেই কমপ্লেইন করেন, অয়েল ম্যাসাজ করার পর অনেক বেশি চুল পড়ছে। এর অন্যতম একটি কারণ হলো ম্যাসাজ করার পর চুল আঁচড়ানো। তেল দেয়ার পর আমাদের চুলের গোড়া এমনিতেই নরম হয়ে থাকে, তাই তেল দেয়ার পরপর চুল আঁচড়ানো উচিত নয়। চেষ্টা করতে হবে, চুলে অয়েল ম্যাসাজের আগেই আঁচড়ে নিতে।

৩) ঘুমানোর আগে চুলের জট ছাড়িয়ে নেয়া 

ঘুম থেকে ওঠার পর আমাদের অনেকের চুলেই জট হয়। তখন চুল আঁচড়ালে গোড়া থেকে চুল উঠে আসে সহজেই। তাই ঘুমাতে যাওয়ার আগে যদি আমরা একটু সময় নিয়ে চুলগুলোকে আঁচড়ে নেই, তাহলে কিন্তু চুলের জটের সমস্যা অনেকটাই কমে আসবে। এরপর ঘুম থেকে উঠে যখন চুল আঁচড়াবেন তখন আর জটও লাগবে না এবং চুলও পড়বে না।

৪) গরম পানি ডিরেক্ট চুলে ঢালা যাবে না

শীতকালে কনকনে ঠান্ডায় কষ্ট হবে ভেবে শাওয়ার নেয়ার সময় আমরা অনেকেই খুব বেশি গরম পানি মাথায় ঢেলে ফেলি। এতে না বুঝেই আমরা চুলের যে কত বড় ক্ষতি করছি তা বুঝে উঠতে পারি না। বেশি গরম পানি আমাদের চুলের গোড়াকে নরম করে দেয়, পাশাপাশি চুলকে অনেক বেশি ড্রাই করে দেয়। শীতকালে শাওয়ার নেয়ার সময় চেষ্টা করবেন খুব বেশি গরম পানি চুলে না ঢেলে কুসুম গরম পানি ব্যবহার করতে।

৫) মাইল্ড শ্যাম্পু ব্যবহার করা 

এই শীতে আমাদের চুলের যত্নে মাইল্ড শ্যাম্পু বেছে নেয়াটা খুবই জরুরি। কেমিক্যাল সমৃদ্ধ শ্যাম্পু আমাদের মাথার স্ক্যাল্পের জন্য খুব বেশি ক্ষতিকর। পাশাপাশি এ ধরনের শ্যাম্পু আমাদের চুলকে খুব বেশি রুক্ষ করে ফেলে। এতে আমাদের চুল হারিয়ে ফেলে তার প্রকৃত সৌন্দর্য। তাই শীতকালে চেষ্টা করতে হবে চুলের ধরন অনুযায়ী একটি মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে।

ওয়েদার চেইঞ্জের পাশাপাশি শীতকালে বিয়ের দাওয়াত, পার্টি, আউটিং, পারিবারিক অনুষ্ঠান এগুলোর পরিমাণও বেড়ে যায়। তাই স্বভাবতই চুলের উপর দিয়েও যায় নানা ধকল। তাই বছরের অন্যান্য সময়ের চেয়ে এ সময় প্রয়োজন হয় একটু বাড়তি যত্নের। আশা করছি, এই ছোট ছোট কয়েকটি বিষয় মেনে চলতে পারলে আমাদের চুল পড়ার সমস্যা অনেকটাই কমে আসবে।

স্কিন ও হেয়ার কেয়ারের জন্য অথেনটিক প্রোডাক্ট কিনতে চাইলে আপনারা সাজগোজের চারটি ফিজিক্যাল শপ ভিজিট করতে পারেন। শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) এ অবস্থিত। এই শপগুলোতে ঘুরে নিজের পছন্দমতো অথবা অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন আপনার দরকারি প্রোডাক্টগুলো।

ছবিঃ সাজগোজ

Products in this article

Groome Luxury Wooden Hair Comb

সম্পর্কিত লেখা

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

আরও পড়ুন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

বর্ষার মৌসুমে চুলের জন্য এক্সট্রা কেয়ার করছেন তো?
চুলের যত্ন

বর্ষার মৌসুমে চুলের জন্য এক্সট্রা কেয়ার করছেন তো?

ওয়েদার চেঞ্জের ইফেক্ট আমাদের ত্বকে ও চুলে বেশ ভালো বোঝা যায়! বর্ষার সিজনে চুল একটু বেশিই পড়ে, তাই না? কেন এই সময় বেশি চুল পড়ে বলুন তো? বর্ষাকালে স্যাঁ...

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়
চুলের যত্ন

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়

প্রতিদিন চুলের যত্ন নেবার সময় কার আছে বলুন তো? সপ্তাহে একদিনই তো ঠিকমত হেয়ার প্যাক লাগানোর সময় পাইনা অনেকেই। কিন্তু চুলের যত্ন হতে পারে প্রতিদিন সহজ ৬...

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!
চুলের যত্ন

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!

বলা হয়, মানুষের মাথার চুল মুখের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করে। চুল সুন্দর না হলে সৌন্দর্য ততটা খোলে না। সঠিক পুষ্টি পেলে আমাদের চুলে...

চুলের যত্নে এই ১০ টি ভুল আপনিও করছেন না তো?
চুলের যত্ন

চুলের যত্নে এই ১০ টি ভুল আপনিও করছেন না তো?

সুন্দর আর স্বাস্থ্যোজ্জ্বল চুল আমরা প্রত্যেকেই চাই। চুলের পরিচর্যা কিভাবে করতে হবে সে বিষয়ে আমাদের সবারই ভীষণ আগ্রহ। তবে চুলের যত্ন করতে গিয়ে কোনো ভ...

…