সাধারণ সমস্যার ১১টি সহজ লাইফ হ্যাকস!

সাজগোজ উপ সম্পাদক · Feb 08, 2013 · 1 min read

সাধারণ সমস্যার ১১টি সহজ লাইফ হ্যাকস!

দৈনন্দিন জীবনে অসংখ্য ছোট ছোট সমস্যা আছে, যার প্রতিকার জানা না থাকায় আমরা দিশেহারা হয়ে পড়ি প্রায়ই । অথচ এই সমস্যাগুলোর সমাধান অনেক সহজে ও আরামেই করা যায় । চলুন ঝটপট দেখে নিই স্মার্ট কিছু কৌশল ।

[picture]

ঘরে অনেক পিঁপড়ে ?

চিন্তার কিছু নেই । পিঁপড়েরা শশা ঘৃণা করে । কিছু শশার খোসা নিয়ে পিঁপড়ের গর্তে অথবা যে জায়গাটায় পিঁপড়ের উৎপাত বেশি, সেখানে রেখে দিন । পিঁপড়েরা উধাও হয়ে যাবে ।

পরিষ্কার বরফ চাই ?

বরফের পরিচ্ছন্নতা নিয়ে চিন্তিত থাকলে পানি আগে ফুটিয়ে তারপর ফ্রিজে রাখুন ।

ঝকঝকে আয়না চাই ?

যে আয়নার সামনে দাঁড়ালে, আয়না বলে দেবে আপনিই পৃথিবীর সবচেয়ে সুন্দর সৃষ্টি, তেমন আয়নাই তো আপনার চাই, তাই তো? তাহলে আয়না পরিষ্কার করুন স্প্রাইট দিয়ে ! একদম ঝাঁ চকচকে নতুন একটি আয়না উপহার পাবেন প্রতিবার পরিষ্কারের পর।

কাপড়ে চিউইং গাম লেগে গেছে ?

চিন্তার কোন কারণই নেই । চিউইং গামকে শায়েস্তা করার উপায় আছে অনেক ! এই যেমন যে কাপড়ে চিউইং গাম লেগেছে, সেটি ফ্রিজে এক ঘণ্টা রেখে দিতে পারেন । এরপর ফ্রিজ থেকে বের করে ছুরি দিয়ে খোঁচা দিলেই সেটি উঠে যাবে । আবার গরম পানি অথবা গরম ভিনেগারও অনেক কাজে দেয় । চেষ্টা করেই দেখুন না !

সাদা, সাদা, আরও সাদা চাই ?

সাদা কাপড়কে আরও উজ্জ্বল দেখাতে কে না চায় ? উপায় আছে তারও । গরম পানিতে এক টুকরো লেবুর সাথে ১০ মিনিট আপনার সাদা কাপড়টি ভিজিয়ে রাখুন । ফলাফল চমকে দেবে আপনাকে !

ঝলমলে চুল পেতে ?

চুলে একটু ঝলমলে ভাব পেতে চাইলে ১ চা চামচ ভিনেগার চুলে লাগিয়ে নিতে পারেন । এরপর ধুয়ে দেখুন কেমন দেখাচ্ছে !

লেবুর রসের অপচয় রোধ করতে চান ?

আমরা অনেকেই লেবুর রস পুরোটা বের করে নিতে পারি না । এতে অনেকখানি রসের অপচয় ঘটে । তো কী করবেন ? গরম পানিতে এক ঘণ্টা লেবু ভিজিয়ে রেখে দিন । এরপর বের করে নিন সবটুকু রস !

বাঁধাকপির গন্ধ দূর করতে চান ?

রান্নার সময় বাঁধাকপির গন্ধ অনেকের কাছেই বিরক্তিকর মনে হয় । সেক্ষেত্রে এক টুকরো পাউরুটি বাঁধাকপির সাথে রান্নার সময় রেখে দিন । গন্ধ দূর হবে।

পেঁয়াজ কাটলেই চোখে পানি ?

পেঁয়াজ কাটার সময় কান্নার অভিজ্ঞতা কমবেশি সবারই নিশ্চয়ই আছে । পেঁয়াজ কাটার সময় চিউইং গাম চিবোন, চোখে আর পানি আসবে না !

স্বল্প সময়ে আলু সেদ্ধ করতে চান ?

আলু সেদ্ধ করতে মোটামুটি একটু বেশি সময়ই লাগে । হাতে যদি সময় একেবারেই না থাকে, কিন্তু আলু আপনাকে সেদ্ধ করতেই হবে, সেক্ষেত্রে আলুর একপাশের খোসা ছিলে নিন সেদ্ধ করতে দেয়ার আগ মুহূর্তে । তাড়াতাড়িই সেদ্ধ হয়ে যাবে আলু ।

কাপড়ে কালি লেগেছে ?

কাপড়ে কালির দাগ লেগে যাওয়াটা একটি বিব্রতকর অভিজ্ঞতা । আপনার সাধের দামী কাপড়ে একটুখানি কালির দাগ হয়তো আপনার মনকে বিমর্ষ করে তুলতে পারে । কোন চিন্তা নেই । দাগের ওপর ভাল করে টুথপেস্ট লাগিয়ে নিন, সম্পূর্ন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন । দাগ উধাও হয়ে যাবে !

লিখেছেনঃ নুজহাত

সম্পর্কিত লেখা

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না
গৃহসজ্জা

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না

আয়না আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। আবিষ্কারের পর থেকেই এর প্রতি মানুষের তৈরি হয়েছে অন্যরকম ভালোবাসা। আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখেই স...

সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় বাঁধাকপি
ত্বকের যত্ন

সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় বাঁধাকপি

শীতে পাওয়া অনেক গুলো সবজির মধ্যে বাঁধাকপি একটি। এই সাধারন সবজিটির অসাধারণ গুণাগুনের কথা আমদের অনেকেরই অজানা। তাই আজ এই আর্টিকেলের মাধ্যমে বাঁধাকপির উপ...

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

দাগ নিয়ে ভাবনা আর না !
লাইফ স্টাইল

দাগ নিয়ে ভাবনা আর না !

কাপড়ে দাগ লেগে গেলে তা ভীষণ বিশ্রী দেখায়। কীভাবে দাগ তোলা যাবে, দাগ ঠিক মতো যাবে তো? কাপড় নষ্ট হয়ে যাবে কিনা... তাই নিয়ে গৃহিনীর দুশ্চিন্তার শেষ...

আরও পড়ুন

ঘরকে রাখুন ঝকঝকে এবং পরিপাটি
গৃহসজ্জা

ঘরকে রাখুন ঝকঝকে এবং পরিপাটি

পরিচ্ছন্ন এবং সাজানো একটি ঘর মানুষের রুচির পরিচয় বহন করে। ঘরবাড়ি ঝকঝকে এবং পরিপাটি থাকলে মনে প্রশান্তি আসে। সেই সঙ্গে স্বাস্থ্যটাও ভালো থাকে। কিন্তু প...

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক
ত্বকের যত্ন

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক

শিরোনাম দেখে নিশ্চয়ই অনেকের অবাক লাগছে। হয়ত হাসিও পাচ্ছে। তবে রূপচর্চায় আলুর ব্যবহার অনেক পুরোনো। আমাদের দাদী নানীদের সময় থেকেই আলু রূপচর্চায় ব্যবহার...

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!
ত্বকের যত্ন

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!

আজকাল প্রসাধন সামগ্রীর দাম শুনলে আঁতকে উঠতে হয়। আর দামের কথা বাদ দিলেও রাসায়নিক প্রসাধনী পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত নয়। কিন্তু আপনি তরি-তরকারি ও দ...

শীতকালে কমান ৫কেজি ওজন | করুন স্পেশাল ক্যাবেজ স্যুপ ডায়েট!
ফিটনেস

শীতকালে কমান ৫কেজি ওজন | করুন স্পেশাল ক্যাবেজ স্যুপ ডায়েট!

আমাদের দেশে সাধারণত শীতকালে টাটকা বাঁধাকপির দেখা মিলে। আমি কোন একটি ডায়েটের আর্টিকেলে বলেছিলাম স্বল্প সময়ে ওজন কমালে সেটি বেশি দিন স্থায়ী হয় না। কথাটি...

কোরবানির পর ঘর পরিষ্কার করার ১৩টি সহজ উপায়
গৃহসজ্জা

কোরবানির পর ঘর পরিষ্কার করার ১৩টি সহজ উপায়

কোরবানি ঈদ এলো বলে। কোরবানির পর ঘর পরিষ্কার করার চিন্তাটা মাথায় গেঁথে আছে? এইবার ঈদের মজা কমবে না একটুও, সহজ কিছু উপায়ে কোরবানির পরে ঘরবাড়ি পরিষ্কার ক...

…