ত্বকের স্বাস্থ্য | ১০টি ফর্মুলা ব্যবহার করে স্কিন রাখুন সতেজ

আনিন্তা আফসানা · Dec 25, 2017 · 1 min read

ত্বকের স্বাস্থ্য | ১০টি ফর্মুলা ব্যবহার করে স্কিন রাখুন সতেজ

আপনারা নিশ্চয়ই ত্বকের যত্নের ব্যাপারে অনেক বেশি সতর্কতা অবলম্বন করে থাকেন? ত্বককে সুন্দর রাখতে প্রতিনিয়তই নানা ধরনের প্যাক এবং ক্রিম ব্যবহার করে থাকেন। কিন্তু কিছু সাধারণ উপায় আছে ত্বকের যত্নের ব্যাপারে যেগুলো আপনারা জানেন ঠিকই কিন্তু অনেক সময় খেয়াল করেন না যে তা মেনে চলছেন কিনা। এই ভুলের কারণে দেখা যায় ত্বকের অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। ভুলগুলো ক্ষুদ্র হলেও তার ফলাফল হয় অনেক সময় ভয়াবহ। তাই সবসময় ত্বকের যত্ন নেয়ার জন্যে কিছু টিপস জেনে রাখা ভালো। এইসব টিপস কিংবা ফর্মুলা ব্যবহার করলে আপনার ত্বকের স্বাস্থ্য থাকবে সতেজ। আজকে আমরা আপনাদের জানাবো ত্বকের স্বাস্থ্য সতেজ রাখতে কি ফর্মুলা (Formula) অবলম্বন করতে হবে। তো জেনে নিন ফর্মুলাগুলো এবং ত্বকের স্বাস্থ্য রাখুন সতেজ।

ত্বকের স্বাস্থ্য রক্ষার্থে ফর্মুলা

(১) সূর্যকে এড়িয়ে চলুন

সবসময় চেষ্টা করবেন সূর্যকে এড়িয়ে চলার। কারণ সূর্যের বেগুনী রশ্মি ত্বকের অনেক বেশি ক্ষতি করে। আর যদি এড়িয়ে চলা সম্ভব না হয় তবে সানস্ক্রিন ব্যবহার করুন।

(২) মেকআপ রিমুভ করে নিন

প্রতিদিন আপনি যে মেকআপ করছেন তা অবশ্যই বাসায় এসে রিমুভ করে নিবেন। কারণ মেকআপ বেশিক্ষণ থাকলে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তাই অবশ্যই মেকআপ করলে তা রিমুভ করতে ভুলে যাবেন না।

(৩) ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন

চেষ্টা করবেন মুখে অবশ্যই ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করতে। ময়েশ্চারাইজার আপনার ত্বককে কেমিক্যাল থেকে রক্ষা করবে। মেকআপ ব্যবহার করার আগে যদি ময়েশ্চারাইজার দিয়ে নিন তবে আপনার ত্বকের কোন প্রকার ক্ষতি হবে না। তাই আপনার ত্বকের জন্য ভালো মানের ময়েশ্চারাইজার অনেক বেশি গুরুত্বপূর্ণ  একটি উপাদান।

(৪) রাতে ৭-৮ ঘন্টা ঘুমান

যদি রাতে ভালো ঘুম না হয় তবে আপনার ত্বকের অনেক ধরণের ক্ষতি হতে পারে। তাই সুস্থ-সুন্দর ত্বকের জন্য রাতে ভালো ঘুম হওয়াটা জরুরী। প্রতিদিন রাতে চেষ্টা করবেন ৭-৮ ঘন্টা ঘুমানোর। এতে করে আপনার ত্বক অনেক বেশি ভালো থাকবে।

(৫) ভালো খাবার খান

আপনারা জানেন যে ত্বকের অনেক কিছুই নির্ভর করে আপনি কী খাচ্ছেন তার উপর? এজন্য যে খাবারগুলো আপনার ত্বকের জন্য ক্ষতিকারক তা থেকে বিরত থাকার চেষ্টা করুন। তাহলে ব্রণের সমস্যা থেকেও আপনি মুক্তি পাবেন। পুষ্টিকর খাবার খাবেন যেগুলো আপনার ত্বকের জন্যে উপকারী।

(৬) অতিরিক্ত ফেইস ওয়াশ করবেন না 

কখনোই আপনার মুখ প্রয়োজনের অধিক ওয়াশ করবেন না। এতে করে ত্বকের অনেক ক্ষতি হতে পারে। এমনিতে পানি ব্যবহার করতে পারেন কিন্তু যদি ফেইসওয়াশ ব্যবহার করেন তবে একদিনে দুই বারের বেশি ব্যবহার না করাই ভালো।

(৭) ফেসিয়াল করুন

ত্বককে সুন্দর রাখতে মাসে একবার চেষ্টা করবেন ফেসিয়াল করতে। আপনার যদি ফেসিয়াল করার নিয়মগুলো জানা থাকে তবে হাতের কাছে থাকা প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করে নিজেই পারবেন ফেসিয়াল করিয়ে নিতে। মাসে একবার ফেসিয়াল করানোটা আপনার ত্বকের জন্যই জরুরী।

 (৮) ফোম জাতীয় ক্লিনজার ব্যবহার থেকে বিরত থাকুন

ক্লিঞ্জার ব্যবহারের বেলায় ফোম জাতীয় ক্লিনজার থেকে বিরত থাকুন। এতে আপনার ত্বকে বলিরেখা পড়তে পারে, ত্বককে অনেক শুষ্ক করে ফেলে এবং টাইট করে ফেলে। তাই হাই-ফোমিং ক্লিঞ্জার ব্যবহার করবেন না।

(৯) গ্রিন জুস পান করুন

ত্বকের স্বাস্থ্য রক্ষার্থে গ্রিন জুস - shajgoj.com

ত্বকের জন্য গ্রিন ভেজিটেবলস অথবা ফ্রুটস এর জুস অনেক বেশি উপকারী। তাই প্রতিদিন চেষ্টা করবেন গ্রিন জুস খেতে। এতে আপনার ত্বক থাকবে অনেক বেশি ভালো।

(১০) ত্বকের যত্নে ভালো প্রোডাক্ট ব্যবহার করুন

ত্বকের ব্যাপারে কখনোই খামখেয়ালী করবেন না। চেষ্টা করবেন ভালো সব জিনিস ব্যবহার করতে। সেটা হোক ক্রিম অথবা লোশন। কখনোই না জেনে কোন প্রোডক্ট ব্যবহার করবেন না। ভালো করে খোঁজখবর নিয়ে পরে ব্যবহার করবেন ত্বকের যে কোন জিনিস।

বুঝতেই পারছেন এই টিপসগুলো খুবই সাধারণ। যা হয়ত আপনারা সকলেই জানেন। কিন্তু মেনে চলেন না অনেক সময়। তাই আপনাদের কথা ভেবেই আবারও সতর্ক করে দেয়ার জন্য এই টিপসগুলো শেয়ার করা। সুতরাং মেনে চলুন এই ছোট ফর্মুলাগুলো এবং হয়ে উঠুন সুন্দর ত্বকের অধিকারী।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ; সাটারস্টক

সম্পর্কিত লেখা

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?
ত্বকের যত্ন

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?

কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তাই আমাদের জানা উচিত কীভাবে নিজেকে সুন্দর রাখা যায়। মানুষ সুন্দর হয়ে জন্মালেও যত্নবান না হলে সৌন্দর্য বেশি দিন...

কমন ময়েশ্চারাইজার মিসটেকস যা স্কিনকেয়ার রুটিনকে করছে অকার্যকর
ত্বকের যত্ন

কমন ময়েশ্চারাইজার মিসটেকস যা স্কিনকেয়ার রুটিনকে করছে অকার্যকর

ময়েশ্চারাইজার, ত্বকের যত্নে অন্যতম একটি প্রোডাক্ট। স্কিন কেয়ারে ক্লেনজিং এর পরেই ময়েশ্চারাইজারের অবস্থান। ত্বকের বেসিক কেয়ার এবং সুন্দর কোমল ত্বক পেত...

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার

সাধারণত আমরা হারবাল ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল এসবের সাথে পরিচিত। ত্বকের প্রয়োজন অনুযায়ী ও ত্বকের রকমভেদে ফেসিয়াল আরো আছে সেগুলোর সাথে আমরা অনেকেই পর...

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!
ত্বকের যত্ন

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!

একটি নির্দিষ্ট বয়সের পর নিয়মিত ফেসিয়াল করাটা জরুরী। কিন্তু সময়ের অভাবে বা অতিরিক্ত খরচের কথা ভেবে পার্লারে যাওয়া হয় না। কিন্তু এই তাল বাহানায় ত্বকের ত...

আরও পড়ুন

গ্রিন টি ও থানকুনি পাতার নির্যাস দিয়ে একনে প্রন স্কিনের যত্ন
একনে-প্রন

গ্রিন টি ও থানকুনি পাতার নির্যাস দিয়ে একনে প্রন স্কিনের যত্ন

ব্রণ, সবার কমন শত্রু! আমাদের দেশের মতো গরমকাল প্রধান দেশগুলোতে সোয়েটিং খুব কমন একটি বিষয়। ঘাম থেকে তেল আর গরমের কারণে তৈলাক্ত বা শুষ্ক ত্বকের সমস্যার...

ত্বকের যত্নে ও নিখুঁত মেকআপ পেতে গোলাপ জলের ব্যবহার সম্পর্কে জানেন কি?
বিউটি টিপস

ত্বকের যত্নে ও নিখুঁত মেকআপ পেতে গোলাপ জলের ব্যবহার সম্পর্কে জানেন কি?

প্রাচীনকাল থেকেই রূপচর্চায় গোলাপ জলের ব্যবহার হয়ে আসছে। প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে গোলাপ জলের জুড়ি নেই। ত্বকের যত্ন থেকে শুরু করে চুলের যত্নেও গ...

হেলদি স্কিন পেতে কনসার্ন বুঝে স্কিন কেয়ার রুটিনে অ্যাড করুন ময়েশ্চারাইজার!
ত্বকের যত্ন

হেলদি স্কিন পেতে কনসার্ন বুঝে স্কিন কেয়ার রুটিনে অ্যাড করুন ময়েশ্চারাইজার!

ঋতু পরিবর্তনের পরিক্রমায় প্রকৄতির মতো ত্বকেও আসে নানা পরিবর্তন। আর সেই পরিবর্তনের রেশ ধরেই কারও চলে পৌষ মাস আর কারও সর্বনাশ! এখন আপনারাই বলুন তো, কখন...

তৈলাক্ত ত্বকে মেকাপ দীর্ঘস্থায়ী করুন, সহজ কিছু উপায়ে
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকে মেকাপ দীর্ঘস্থায়ী করুন, সহজ কিছু উপায়ে

তৈলাক্ত ত্বকের অধিকারীকের ঝামেলার শেষ নেই। কসমেটিক নির্বাচনে একটু এদিক সেদিক হলেই ব্রণের মতো জেদি সমস্যায় পড়তে হয়। তাই তৈলাক্ত ত্বকের যত্নে ও তৈলাক্ত...

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে
ত্বকের যত্ন

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে

প্রচন্ড গরমে জীবনটা শেষ। কিন্তু তাতে কী? ঈদের শপিং কি আর বন্ধ থাকবে? মোটেও না। রোদে ঘুরে মনের মতো শপিং তো করা হলো, কিন্তু এই শপিং করতে যেয়ে ত্বক যে পু...

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক
ত্বকের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক

ওজন কমানোর জন্য অনেকেই নিয়মিত গ্রিন টি পান করে থাকেন। বহুবিধ গুণ সম্বলিত গ্রিন টি শুধু যে ওজন কমাতে সাহায্য করে তাই না, এটি ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি...

…