পহেলা বৈশাখ- শেষ মুহূর্তের প্রস্তুতি

সাজগোজ উপ সম্পাদক · Apr 13, 2015 · 1 min read

পহেলা বৈশাখ- শেষ মুহূর্তের প্রস্তুতি

আমাদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ চলেই এসেছে। বাংলা বর্ষবরণের এই উৎসবের জন্য আপনার সব ধরনের প্রস্তুতি নিশ্চয়ই নেয়া হয়ে গেছে। শাড়ি, ব্লাউজ, গহনা, কানের দুল, ফুল,  জুতা সবকিছুই প্রস্তুত করে রেখেছেন। কিন্তু শুধু সাজগোজের কথা ভাবলেই হবেনা, সারাটা দিন আপনি যেন উপভোগ করতে পারেন, সে জন্য কিছু কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে।

  • যেহেতু বৈশাখের এই প্রথম দিনটিতে প্রচণ্ড গরম থাকে, তাই বাইরে ঘুরে বেড়াবার প্ল্যান থাকলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে দিনে হালকা মেকআপ নেয়া। ঘামের সমস্যা যাদের বেশি, তাদের জন্য ওয়েট টিস্যু বা ওয়াইপ টিস্যু, বা একটা রুমাল রাখা প্রয়োজন।
  • প্রচণ্ড রোদ যেন আপনার সাজের কোন ক্ষতি করতে না পারে সেজন্য সাথে বিবি বা সিসি ক্রিম রাখতে পারেন যাতে বারবার টিস্যু ব্যবহার করার পর চটজলদি টাচআপ করতে পারেন। আর অনেকক্ষণ বাইরে থাকতে হলে সানস্ক্রিন রাখুন। সাথে ছাতা রাখতে পারেন, রোদেও কাজে লাগবে, আবার হঠাৎ বৈশাখী ঝড়ে বৃষ্টিতে ভিজে বেকায়দায় পড়তে হবেনা।
  • শরীরে যাতে পানির ঘাটতি না হয়, সেদিকে খেয়াল রাখুন। গরমে পানিশূন্যতা দেখা দিলে আপনি কোনোভাবেই আনন্দ করতে পারবেন না। মাথা ব্যথা, দুর্বলতা ইত্যাদি বোধ করলেই তৎক্ষণাৎ পানি খাবেন। খুব বেশি ঘাম হলে পানির সাথে স্যালাইন মিশিয়ে খেতে পারেন।
  • খেয়াল রাখুন আপনার সাজ সরঞ্জাম যেন ওয়াটার প্রুফ হয়। নাহলে ঘামে সাজ একেবারে নষ্ট হয়ে যাবে। বিশেষ করে আই লাইনার আর কাজল যেন ওয়াটার প্রুফ হয়। ব্যাগে ছোট্ট একটা আয়না রাখতে পারেন। এছাড়াও ছোট চিরুনি, লিপস্টিক ইত্যাদি সাথে রাখতে পারেন।
  • চুল খোলা না রেখে বরং বেঁধে রাখুন। তাতে গরমে আরাম পাবেন। যদি চুল খোলা রাখতেই চান, বাসায় বসে কিছু সহজ খোপা করার প্র্যাকটিস করুন। অতিরিক্ত গরমে প্রয়োজন পড়লে চট করে খোপা করে ফেলতে পারবেন।
  • বাইরের খাবার না খাওয়ার চেষ্টা করবেন। গরমকালে বাইরের খাবারের মাধ্যমেই পানিবাহিত, বায়ুবাহিত রোগ ছড়ায় বেশি। পানি খেতে হলে মিনারেল ওয়াটার, কোনোভাবেই রাস্তার পাশে বিক্রি হওয়া শরবত খাবেন না।
  • ফুল ছাড়া বৈশাখী সাজ অসম্পূর্ণ। এমন ফুল বাছাই করুন যেগুলো অনেকক্ষণ তাজা থাকবে, নেতিয়ে যাবেনা। আগের রাতে আধা ফোটা কিংবা কলিসহ ফুল কিনে পানিতে রেখে দিন। পরদিন ফুটন্ত ফুল পাবেন।
  • আগের দিন রাতে সবকিছু গুছিয়ে রাখুন। প্রয়োজনের সময় অনেক জিনিস খুঁজে পাওয়া যায়না। ছোটখাটো জিনিস যেমন- টিপ, সেফটিপিন, চুলের ক্লিপ ইত্যাদি গুছিয়ে রাখুন। সকালে তাহলে আর তাড়াহুড়ো করতে হবেনা।
  • সাথে একটা হাতপাখা রাখতে পারেন। গরমে চমৎকার কাজে দেবে।
  • সুতি পোশাক সবচেয়ে আরামদায়ক গরমের জন্য। আপনার লুক দেশি হোক, পশ্চিমা হোক বা ফিউশন, পোশাকের ম্যাটেরিয়াল সুতি হলেই আপনার জন্য সবচেয়ে আরামদায়ক হবে। তাছাড়া, এখন লিনেনের পোশাক বেশ চলছে যা গরমে পরার উপযোগী।

বৈশাখে স্নিগ্ধ লুকটা ঐতিহ্যবাহী আবার একই সাথে গরমের সাথেও মানানসই। আপনার স্নিগ্ধ সাজে সারাদিন কাটুক আনন্দে ও সুস্থতায়। অগ্রিম শুভ নববর্ষ।

লিখেছেনঃ শান্তা সোহেলী ময়না

ছবিঃ এ্যালিসেসমেকাপ.ম্যাডনেস.কম

সম্পর্কিত লেখা

চুলের সাজে কৃত্রিম ফুল
হেয়ার স্টাইল

চুলের সাজে কৃত্রিম ফুল

চুলের সাজের অনুষঙ্গ হিসেবে বহু আগে থেকেই চলে আসছে তাজা ফুলের ব্যবহার। তাজা ফুলের তুলনা তো শুধু সে নিজেই, তবে আজকাল কৃত্রিম ফুল ব্যবহারের চলও বেশ দেখা...

রঙ্গের মেলায় ফুলের মাঝে ফুটুক আপনার বৈশাখী সাজ
বিউটি টিপস

রঙ্গের মেলায় ফুলের মাঝে ফুটুক আপনার বৈশাখী সাজ

বৈশাখী সাজে ফুল একটি অবিচ্ছেদ্য অংশ। শাড়ির সাথে ফুল থাকবে না এটা হতেই পারে না। আজকাল তো ফুলের সাজ শাড়ি পেরিয়ে সালওয়ার কামিজ, ফতুয়া টপস সবকিছুতেই ভর কর...

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক
ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্...

ফুল দিয়ে চুল সাজানো
হেয়ার স্টাইল

ফুল দিয়ে চুল সাজানো

উৎসব বা উপলক্ষ যাই হোক না কেন ফুল দিয়ে চুল সাজানো বাঙালি নারীদের সাজের ঐতিহ্য। শুধু উত্‍সব নয়, সাধারণ দিনগুলোতেও ফুল দিয়ে চুল সাজানো অনেক রমণীদের প...

আরও পড়ুন

ওয়াটার প্রুফ মাশকারা রিমুভ করার ইজি ও সেইফ সল্যুশন
বিউটি টিপস

ওয়াটার প্রুফ মাশকারা রিমুভ করার ইজি ও সেইফ সল্যুশন

সাধারণত ডে টাইমে, কোনো অকেশনে বা ইভিনিং পার্টিতে হেভি কিংবা ক্যাজুয়াল লুকের সাথে মাশকারা অ্যাপ্লাই না করলেই নয়! যাদের অনেক বেশি ঘাম হয়, তাদের জন্য ওয়া...

স্থানভেদে চুলের সাজ | ৫টি হেয়ার স্টাইলে থাকুন অনন্য
হেয়ার স্টাইল

স্থানভেদে চুলের সাজ | ৫টি হেয়ার স্টাইলে থাকুন অনন্য

বাইরে যাওয়ার সময় সুন্দর পোশাক, মানানসই মেকআপ নিয়ে তৈরি হওয়ার পর চুল কেমন করে সাজাবেন, তাই নিয়ে অনেকেই বিরম্বনায় পড়তে হয়, তাই না? আসলে চুলের সাজ নির্ভর...

গরমে লং লাস্টিং মেকআপের জন্য দারুণ কিছু হ্যাকস ও টিপস
মেকআপ

গরমে লং লাস্টিং মেকআপের জন্য দারুণ কিছু হ্যাকস ও টিপস

মেকআপ করতে আমরা কমবেশি সবাই পছন্দ করি। বাইরে বের হলে কাজল বা আইলাইলার দিয়ে চোখ সাজানো আর ঠোঁটে একটু লিপস্টিক না লাগালেই নয়, তাই না? কিন্তু গরমে মেকআপ...

চুলের যত্ন

রূপচর্চা ও স্বাস্থ্যগুণে পরিপূর্ণ জবা

জবা ফুল আমাদের কাছে অতি পরিচিত একটি ফুল। এই ফুলের ব্যবহার হিসেবে আমরা চুলের ক্ষেত্রে বেশি প্রাধান্য দেই । কিন্তু এই ফুলের যে স্বাস্থ্য গুণ রয়েছে এবং...

এই গরমে আপনার সোনামনির যত্ন
সুস্থতা

এই গরমে আপনার সোনামনির যত্ন

এখন প্রচুর গরম। জীবন প্রায় অতিষ্ঠ। গরমে বড়দেরই অবস্থা খারাপ। তাই সন্তানের জন্য অনেক চিন্তা হয় বাবা মায়ের। ছোট বাচ্চাদের কিভাবে সুস্থ রাখবেন? এই গর...

স্লিম ফিগার ও সুন্দর ত্বকের জন্য ডিটক্স ওয়াটার কতটা কার্যকরী?
ফিটনেস

স্লিম ফিগার ও সুন্দর ত্বকের জন্য ডিটক্স ওয়াটার কতটা কার্যকরী?

আমাদের দেশের কনটেক্সটে ডিটক্স ওয়াটার বা ইনফিউসড ওয়াটার শব্দটা একেবারেই নতুন। লোকে বলে এর সাহায্যে নাকি এক দুই সপ্তাহের মাঝে সব মেদ ঝরিয়ে ফেলা যায়, আবা...

…