স্বাস্থ্যগুণে ভরপুর সুমিষ্ট ফল কাঁঠাল

sub-editor · Jun 28, 2016 · 1 min read

স্বাস্থ্যগুণে ভরপুর সুমিষ্ট ফল কাঁঠাল

কাঁঠাল বৃক্ষ- উৎপন্ন সর্ববৃহৎ ফল।  এশিয়া মহাদেশে খুবই জনপ্রিয় একটি ফল, সাধারণত এই গ্রীষ্মকালেই পাওয়া যায়। তবে খুঁজলে এমনও অনেক ফ্রুটস লাভার পাওয়া যাবে যারা এই ফলটির ব্যাপারে সর্বদাই নাক সিটকায়। অথচ হলুদ, রসালো আর মিষ্টি স্বাদযুক্ত এই ফলে রয়েছে বহু স্বাস্থ্যগুণ। আজ আমরা  পুষ্টিগুণে ভরপুর এই কাঁঠালের কিছু গুণাগুণ সম্পর্কে জানব।

[picture]

১। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

ভিটামিন সি এর উৎস স্বরূপ কাঁঠাল শ্বেত রক্ত কণিকার কার্যাবলীর সহায়ক হিসেবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভাইরাল আর ব্যাকটেরিয়াল ইনফেকশনজনিত রোগসমূহ যেমন- সর্দি, কাশি, ফ্লু থেকে রক্ষা করে। শুধুমাত্র ১০০ গ্রাম কাঁঠাল আমাদের প্রতিদিনের ভিটামিন সি এর চাহিদার ১৭ শতাংশ পূরণ করে।

২। ত্বক ভালো রাখে

নিয়মিত কাঁঠাল খেলে অকালে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা পাওয়া যায়। এতে বিদ্যমান এন্টি অক্সিডেন্ট ফ্রী র‍্যাডিকেল ড্যামেজ প্রতিহত করে। ত্বকের বলিরেখা, শুষ্কতা ইত্যাদি কমায়। তাছাড়া কোলাজেন উৎপন্ন করতে সহায়তা করে ফলে ত্বক টানটান থাকে।

৩। রক্তশূন্যতা দূর করে

কাঁঠাল খেলে তা থেকে অনেক পরিমাণে আয়রন পাওয়া যায়, যা লোহিত রক্তকণিকা উৎপাদন বাড়িয়ে দেয়। ফলে দেহে আয়রনের অভাবে যে রক্তশূন্যতা হয়, তা থেকে রক্ষা পাওয়া যায়।

৪। দেহের শক্তি বাড়ায়

কাঁঠাল শক্তি উৎপন্নকারী ফল হিসেবে পরিচিত। এতে ফ্রুক্টোজ আর সুক্রোজ নামক শ্যুগার থাকে যা রক্তের শ্যুগার লেভেলকে প্রভাবিত না করে দেহে তৎক্ষণাৎ শক্তি প্রদান করে। এতে কোনো স্যাচুরেটেড ফ্যাট কিংবা কোলেস্টেরল নেই।

৫। কোষ্ঠকাঠিন্য থেকে পরিত্রাণ দেয়

কাঁঠালের ডায়েটারি ফাইবার আমাদের পরিপাকতন্ত্রকে ভালো রাখে। কোষ্ঠকাঠিন্য দূর করে। তাছাড়া পাইলস আর কোলন ক্যান্সার প্রতিরোধ করে।

৬। উচ্চ রক্তচাপ কমায়

এই ফল কার্ডিওভাস্কুলারের জন্যও অনেক উপকারী কেননা এটি উচ্চ রক্তচাপ কমাতে সক্ষম। এর ভিটামিন সি ফ্রী র‍্যাডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। তাছাড়া এর পটাশিয়াম দেহের সোডিয়াম লেভেল নিয়ন্ত্রনের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এর ভিটামিন বি৬ রক্তের হোমোসিসটিনের মাত্রা কমিয়ে হার্ট অ্যাটাক আর স্ট্রোকের ঝুঁকি কমায়।

৭। দৃষ্টিক্ষমতা বাড়ায়

কাঁঠালে ভিটামিন এ রয়েছে, যা সুস্থ্য চোখের জন্য অত্যাবশ্যকীয় উপাদান। তাই এই ফল খেলে দৃষ্টিক্ষমতা বৃদ্ধি পায়, তাছাড়া রাতকানা, চোখে ছানি পরা থেকেও রক্ষা পাওয়া যায়। চোখকে যেকোনো ব্যাকটেরিয়াল আর ভাইরাল ইনফেকশন থেকে বাঁচিয়ে রাখে।

৮। হাড় মজবুত করে

এর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামের কার্যকারীতা বাড়িয়ে দেয়। এই ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম এক সাথে কাজ করে হাড় মজবুত করে এবং হাড় জনিত ডিসর্ডারসমূহ যেমন অসটেওপোরোসিস থেকে রক্ষা করে। তাছাড়া পটাসিয়াম ক্যালসিয়ামের ক্ষয় রোধ করে হাড়ে এর ডেনসিটি বৃদ্ধি করে।

৯। থাইরয়েডের সুস্থ্যতায়

কাঁঠালের কপার থাইরয়েডের মেটাবোলিজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে হরমোন উৎপাদন আর শোষণে। এতে যে ভিটামিন বি রয়েছে তার সুবাদে হাইপোথাইরয়েডিজম নিয়ন্ত্রণ করতে সক্ষম। এর জিংক, ম্যাগনেসিয়াম আর পটাসিয়াম ও থাইরয়েডের জন্য উপকারী।

১০। ক্যান্সার নিরোধক 

ক্যান্সার নিরোধক ফাইটোনিউট্রিয়েন্টস এবং এন্টিঅক্সিডেন্টস এই ফলে রয়েছে। তাই এটি ওরাল, কোলন আর স্কিন ক্যান্সার থেকে রক্ষা পেতে সহায়তা করে।

তাই খাদ্য তালিকায় কাঁঠাল রাখুন। এমনকি এই রমজানে তৈলাক্ত ভাজা পোড়া আর মশলাযুক্ত খাবারের পরিবর্তে কাঁঠাল খেতে পারেন। তবে মনে রাখা ভালো,বেশি পরিমাণে কাঁঠাল খেলে পেটের অসুবিধা হতে পারে। গর্ভবতী মায়েরা এবং যারা বাচ্চাকে দুধ খাওয়ান তারা ডাক্তারের পরামর্শনুযায়ী কাঁঠাল খাবেন।

 ছবি - ড্রিমসটাইম.কম

লিখেছেন- নীল

সম্পর্কিত লেখা

পাকস্থলীর ক্যান্সার এর লক্ষণ কী এবং কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে?
সুস্থতা

পাকস্থলীর ক্যান্সার এর লক্ষণ কী এবং কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে?

পাকস্থলীর ক্যান্সার (বা গ্যাস্ট্রিক ক্যান্সার) এখন বেশ পরিচিত একটি রোগ। এক্ষেত্রে ক্যান্সার সেলস পাকস্থলীতে বা এর আস্তরণের কোষে (আবরণী কলায়) গ্রো করে।...

কোলন ক্যান্সার | কোলোরেক্টাল এর লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কি?
সুস্থতা

কোলন ক্যান্সার | কোলোরেক্টাল এর লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কি?

কোলোরেক্টাল বা কোলন ক্যান্সার (Colorectal/Bowel/Colon cancer) বেশ প্রচলিত রোগ এখনকার সময়ে। সারা বিশ্বে এই রোগে প্রতি বছর প্রায় ৬.৫ লাখ মানুষ মৃত্যুবরণ...

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা ও প্রতিরোধ কিভাবে করবেন? (পর্ব ০৩)
সুস্থতা

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা ও প্রতিরোধ কিভাবে করবেন? (পর্ব ০৩)

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পৃথিবীজুড়ে মেয়েদের সবচেয়ে বড় ঘাতকের নাম। প্রতি বছর সারা পৃথিবী জুড়ে প্রায় দেড় থেকে দুই মিলিওন (১৫-২০ লক্ষ!) নতুন স্তন বা ব্র...

ব্রেস্টের ক্যান্সার | কারণ প্রকারভেদ এবং নির্ণয়ের উপায় কি? (পর্ব ০২)
সুস্থতা

ব্রেস্টের ক্যান্সার | কারণ প্রকারভেদ এবং নির্ণয়ের উপায় কি? (পর্ব ০২)

ব্রেস্টের ক্যান্সার নিয়ে কত কত ভ্রান্ত ধারণা রয়েছে সে সম্পর্কে আগের পর্বে আপনাদের জানিয়েছি। আজ জানাব ব্রেস্ট ক্যান্সার কী কারণে হয়ে থাকে, ব্রেস্ট ক্যা...

আরও পড়ুন

ব্রেস্ট ক্যান্সার বিভ্রান্তি | ৮টি ভ্রান্তিমূলক ধারণা দূর করে থাকুন সুস্থ! (পর্ব ০১)
সুস্থতা

ব্রেস্ট ক্যান্সার বিভ্রান্তি | ৮টি ভ্রান্তিমূলক ধারণা দূর করে থাকুন সুস্থ! (পর্ব ০১)

লামিসা কলেজ পেরিয়ে কেবল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। চোখের দিকে তাকালেই দেখা যায় তার ভবিষ্য জীবনের অনেক স্বপ্ন ঝলমল করছে। কিন্তু লামিসা কী নিজেকে সামলে...

লিম্ফোমা ক্যান্সার এর ঝুঁকি কাদের ক্ষেত্রে বেশি থাকে?
সুস্থতা

লিম্ফোমা ক্যান্সার এর ঝুঁকি কাদের ক্ষেত্রে বেশি থাকে?

মানবদেহে কোনো জীবাণু আক্রমণ করলে তার সাথে লড়াই করার নেটওয়ার্ক সিস্টেম এর নাম লিম্ফ্যাটিক সিস্টেম। এই সিস্টেমে যে ক্যান্সার হয় তার নামই লিম্ফোমা। এই লি...

স্তনের ক্যান্সার | উপসর্গ, ঝুঁকি ও চিকিৎসা নিয়ে কতটা জানেন?
সুস্থতা

স্তনের ক্যান্সার | উপসর্গ, ঝুঁকি ও চিকিৎসা নিয়ে কতটা জানেন?

বর্তমানে বিশ্বে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আলোচিত একটি বিষয় হচ্ছে অ্যাঞ্জেলিনা জোলির দুটো স্তনই কেটে অপসারণ করা। এর কারণ তার শরীরে স্তন ও ডিম্বাশয়...

ব্লাড ক্যান্সারের এই উপসর্গগুলো এড়িয়ে যাচ্ছেন না তো?
স্বাস্থ্য

ব্লাড ক্যান্সারের এই উপসর্গগুলো এড়িয়ে যাচ্ছেন না তো?

ক্যান্সার এক ঘাতক রোগের নাম। মানব দেহের অনেক রকম ক্যান্সারের মধ্যে ব্লাড ক্যান্সার অন্যতম। এটি হেমাটোলজিক্যাল ক্যান্সার নামেও পরিচিত। ব্লাড ক্যান্সারে...

প্রেগনেন্সিতে থাইরয়েডের সমস্যা | নিরাপদ মাতৃত্বের জন্য থাকুন সচেতন
মা ও শিশু

প্রেগনেন্সিতে থাইরয়েডের সমস্যা | নিরাপদ মাতৃত্বের জন্য থাকুন সচেতন

গর্ভাবস্থা একজন নারীর জীবনের সবচেয়ে সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় প্রতিটা মেয়েই তার অনাগত সন্তানকে নিয়ে কতই না স্বপ্ন দেখে! কিন্তু এই গর্ভাবস...

…