১০টি মেকআপ ট্রিকস ফলো করে ব্যয় কমিয়ে আনুন অনেকখানি!

জান্নাতুল মৌ · Feb 22, 2017 · 1 min read

১০টি মেকআপ ট্রিকস ফলো করে ব্যয় কমিয়ে আনুন অনেকখানি!

যত যাই বলি, পারফেক্টভাবে মেকআপ করতে গেলে যে সকল প্রোডাক্ট দরকার, তার লিস্ট কিন্তু খুব ছোট নয়। তার সাথে সাথে খরচের খাতাটাও বড় হয়ে যায়। কিন্তু কিছু ট্রিকস ফলো করলেই কিন্তু আপনি মেকআপের জন্যে অতিরিক্ত খরচের হাত থেকে বাঁচতে পারবেন এবং আপনি মেকআপ পারফেক্টভাবেই করতে পারবেন। চলুন তবে জেনে নেই কিছু ট্রিকস যা অতিরিক্ত খরচের হাত থেকে বাঁচাবে।

মেকআপ ট্রিকস ১০টি

(১) ফাউন্ডেশন, ক্রিম বা কনসিলার

সাধের ফাউন্ডেশন/বিবি ক্রিম/ কনসিলারটি শেষ হয়ে গেছে। নতুন একটা কিনতে হবে! একদম না, তখনই কিনতে ছুটবেন না।একটি কাঁচি নিন এবং ফাউন্ডেশন/ বিবি ক্রিম/ কনসিলারটির প্লাস্টিক প্যাকেজিংটার এক মাথা কেটে নিন। ব্যস, দেখবেন প্যাকেটের মধ্যেই কতটা প্রোডাক্ট এখনো রয়ে গেছে। এ দিয়ে কাজ চালাতে পারবেন আরো কিছু দিন।

(২) আইশ্যাডো বেইজ ট্রিক

আই মেকআপের ক্ষেত্রে আইশ্যাডো বেইজ খুবই গুরুত্বপূর্ণ। আইশ্যাডো বেইজ আপনার আই মেকআপ নষ্ট হওয়ার হাত থেকে বাঁচায়। কিন্তু আপনার কাছে আইশ্যাডো বেইজ নেই? নতুন একটা আইশ্যাডো বেইজ না কিনে, আইলিডে একটু বেবি পাউডার ডাস্ট করে নিন। এরপর,আপনার আই শ্যাডো/আই লাইনার লাগিয়ে নিন। ব্যস, ৫-৬ ঘন্টার জন্যে আর চিন্তা থাকবে না।

(৩) আইব্রো কিট

ডার্ক ব্রাউন আইশ্যাডো মেকআপের ব্রো কিট হিসেবে - shajgoj.com

আই ব্রো আঁকার জন্যে আইব্রো কিট নেই? একটি ডার্ক ব্রাউন আইশ্যাডো নিন এবং একটি অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আপনার আই ব্রোগুলো এঁকে নিন।

(৪) মাশকারা ব্রাশ

আইব্রো ব্রাশ করার সময় স্পুলি দরকার হয়। স্পুলি কেনার জন্যে টাকা খরচ করতে যাবেন কেন? আপনার মাশকারার ব্রাশটা পরিষ্কার করে নিয়েই ব্যবহার করতে পারেন স্পুলি হিসেবে।

(৫) আইলাইনার ব্রাশ 

নেইল আর্ট করতে ভালোবাসেন! চিন্তা নেই। আপনার পুরোনো আইলাইনার ব্রাশটি দিয়েই করে ফেলতে পারবেন নেইল আর্ট।

(৬) মেকআপ ব্রাশ ক্লিনার

হ্যান্ডওয়াশ মেকআপ ব্রাশ ক্লিনার হিসেবে - shajgoj.com

মেকআপ ব্রাশগুলো নোংরা হয়ে আছে। ভাবছেন মেকআপ ব্রাশ ক্লিনার কিনবেন! কোনো দরকার নেই। আপনার বেসিনের কাছে থাকা হ্যান্ডওয়াশকেই বানিয়ে নিন মেকআপ ব্রাশ ক্লিনার। হ্যান্ড ওয়াশ একটা বাটিতে ঢেলে এর মধ্যে অল্প একটু অলিভ অয়েল যোগ করুন। ব্রাশটা এই মিশ্রণে চুবিয়ে ফেনা তুলে নিন এবং পরিষ্কার করে নিন। ব্রাশ ক্লিনারের মতোই কাজে দিবে।

(৭) ব্লাশ ট্রিক

মেকআপের সাথে মানানসই রঙ এর ব্লাশ নেই? তাই অনেকগুলো রঙ এর ব্লাশ কিনবেন বলে ঠিক করেছেন। কী দরকার শুধু শুধু টাকা খরচ করার। আপনার চাহিদা অনুযায়ী কালারের লিপস্টিক থাকলেই তো কাজ হয়ে যায়। একটু খানি লিপস্টিক নিয়ে আঙুলের সাহায্যে গালে লাগিয়ে নিন এবং ব্লেন্ড করে নিন। ব্যস, নতুন করে ব্লাশ আর কিনতে হলো না।

(৮) মেকআপ রিমুভার

কোকোনাট অয়েল মেকআপ রিমুভার হিসেবে - shajgoj.com

মেকআপ রিমুভার না থাকলে ঘরের কোকোনাট অয়েলটাকেই ব্যবহার করুন মেকআপ রিমুভার হিসেবে।

(৯) কন্ট্যুরিং পাউডার

কন্ট্যুরিং পাউডার না থাকলে আপনার আইশ্যাডোর ডার্ক ব্রাউন কালারটা দিয়েই কন্ট্যুরিং করে নিন। এতে আর কন্ট্যুরিং পাউডারের জন্যে অতিরিক্ত খরচ করতে হল না।

(১০) পাউডার হাইলাইটার ট্রিক

পাউডার হাইলাইটার না থাকলে এটি আর কেনারও দরকার নেই। আইশ্যাডো প্যালেটের শিমারি শ্যাম্পেইন, রোজ গোল্ড ইত্যাদি কালারগুলোই ব্যবহার করুন পাউডার হাইলাইটার হিসেবে।

এই তো ছিল কিছু মেকআপ ট্রিকস, যা আপনার খরচের খাতাটা অনেকখানি ছোট করে দিবে আশা করছি।

ছবি – পিক্সাবে ডট কম

Products in this article

সম্পর্কিত লেখা

গ্রুমি প্রফেশনাল মেকআপ ব্রাশ সেট | কোনটির কেমন ব্যবহার?
রিভিউ

গ্রুমি প্রফেশনাল মেকআপ ব্রাশ সেট | কোনটির কেমন ব্যবহার?

ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে মেকআপ টিউটোরিয়াল দেখছেন আর ভাবছেন কি সুন্দর ফ্ললেস এবং স্মুদ ফিনিশিং। আপনিও প্রতিটা স্টেপ ফলো করে স্কিন টোনের সাথে ম্যাচ ক...

মেক-আপ ব্রাশ
মেকআপ

মেক-আপ ব্রাশ

আমারা সাধারণত মেক-আপ করলে ফেস পাওডার স্পঞ্জ অথবা পাফ দিয়ে দেই। মুখের মেক-আপের ভালো ফিনিশিং আনার জন্য, মেক-আপে ন্যাচারাল এবং ভালো কভারেজ এর জন্য মেক-আপ...

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!
চোখের সাজ

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!

আই মেকআপ স্টাইল হল মেকআপ-এর মধ্যে আমার সব থেকে পছন্দের পার্ট। কারণ, সুন্দর একটি আই মেকআপ পুরো লুকটাকেই চেঞ্জ করে দিতে পারে। আমারতো ভিন্ন ভিন্ন স্টাইলে...

বিগেইনারদের জন্য আইশ্যাডো অ্যাপ্লিকেশন টিপস অ্যান্ড ট্রিকস
চোখের সাজ

বিগেইনারদের জন্য আইশ্যাডো অ্যাপ্লিকেশন টিপস অ্যান্ড ট্রিকস

আই মেকআপে আইশ্যাডো এক জাদুর প্রলেপ। আইশ্যাডো প্যালেট নামক জাদুর বাক্স নিয়ে আপনি মুহুর্তেই বদলে ফেলতে পারেন আপনার আইলুক, যা কিনা বদলে দিতে পারে পুরো আউ...

আরও পড়ুন

ব্লাশ অ্যাপ্লাইয়ের ডু’স অ্যান্ড ডোন্ট’স | শিখে নিন মেকআপের রাইট টেকনিক
মেকআপ

ব্লাশ অ্যাপ্লাইয়ের ডু’স অ্যান্ড ডোন্ট’স | শিখে নিন মেকআপের রাইট টেকনিক

রেগুলার মেকআপ হোক কিংবা পার্টি মেকআপ- গালে একটু ব্লাশ অ্যাপ্লাই না করলে মেকআপ লুক কমপ্লিট হয় কি? না! তবে অনেকেই আছেন যারা ঠিকমতো ব্লাশ অ্যাপ্লাই করতে...

কন্ট্যুরিং শেড নির্বাচন করে নিন ৭টি বিষয় জেনে
মেকআপ

কন্ট্যুরিং শেড নির্বাচন করে নিন ৭টি বিষয় জেনে

ফেইসটাকে একটু স্লিম এবং শার্প দেখাতে কন্ট্যুরিং- এর জুড়ি নেই। বিশেষ করে যাদের ফেইস একটু হেলদি। এছাড়াও ফাউন্ডেশন লাগানোর পরে কিন্ত আমাদের ফেইসটা দেখতে...

১টি আইশ্যাডো প্যালেট দিয়েই কমপ্লিট করুন মেকআপের ৫টি স্টেপস!
মেকআপ

১টি আইশ্যাডো প্যালেট দিয়েই কমপ্লিট করুন মেকআপের ৫টি স্টেপস!

সুন্দরভাবে আই মেকআপ করার জন্য আইশ্যাডো প্যালেট একটি ম্যান্ডেটরি প্রোডাক্ট। কম বেশি সবার কালেকশনেই বিভিন্ন কালার ও ফর্মুলার আইশ্যাডো প্যালেট থাকে। তবে...

ব্লাশ ট্রেন্ড | পারফেক্ট লুকের জন্য ব্লাশের কোন শেইড সিলেক্ট করবেন?
মেকআপ

ব্লাশ ট্রেন্ড | পারফেক্ট লুকের জন্য ব্লাশের কোন শেইড সিলেক্ট করবেন?

বলা যায়, ২০২২ সালে এসেই হেভি ফাউন্ডেশন ও কনট্যুর এর ট্রেন্ড বদলে যেতে শুরু করলো। এই বছরে তো পুরোদমেই হেভি মেকআপ লুকের জায়গা দখল করে নিয়েছে সফট ডিউয়ি ফ...

বেইজ মেকআপের পূর্বে করণীয় ৫টি ধাপ জানেন কি?
বেইজ মেকআপ

বেইজ মেকআপের পূর্বে করণীয় ৫টি ধাপ জানেন কি?

মেকআপ করতে কে না পছন্দ করে! সেটা প্রতিদিনকার মেকআপ হোক বা পার্টি মেকআপ। দারুণ একটি মেকআপ লুক আনতে প্রয়োজন নিখুঁত বেইজ মেকআপ। কিন্তু মেকআপের বেইজ করতে...

আপনার স্কিনটোনের জন্য পারফেক্ট ব্লাশ শেইড বেছে নিয়েছেন তো?
মেকআপ

আপনার স্কিনটোনের জন্য পারফেক্ট ব্লাশ শেইড বেছে নিয়েছেন তো?

মেকআপ ট্রেন্ডে পরিবর্তন আসাটা একটু সময়সাপেক্ষ। ভারী মেকআপ বা মিনিমাল মেকআপ লুক, সাজের ধারায় যেই ট্রেন্ডই চলুক না কেন, ব্লাশের কদর কিন্ত কমে নি কখনোই!...

…