চুলের কালো রঙ ফিরিয়ে আনুন ১টি তেলেই!

জান্নাতুল মৌ · Oct 31, 2017 · 1 min read

চুলের কালো রঙ ফিরিয়ে আনুন ১টি তেলেই!

কিরে আপু, তুইতো দেখছি বুড়ি হয়ে গেছিস! এই দেখ, তোরতো চুল পেকে গেছে। তিথির বয়স ১৯। আর এর মধ্যেই তার মাথার চুল পেকে যাচ্ছে! বয়সের আগেই চুল পেকে যাওয়া, আমাদের মধ্যে অনেকেই এই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে আজকাল। আর এই সমস্যার থেকে মুক্তি পাওয়ার উপায় না পেয়ে অনেকে বেছে নিচ্ছে কেমিকেলযুক্ত হেয়ার ডাই। যার ফলে চুলের স্বাস্থ্য আরো খারাপের দিকে যাচ্ছে। তাই আজকে জানাবো কীভাবে বয়সের আগেই পেকে যাওয়া চুলের সমাধান করবেন এবং এর ফলে চুলের কালো রঙ ফিরে পাবেন। বয়সের আগে চুল পেকে যাওয়ার কিন্তু কিছু কারণ রয়েছে। চলুন আগে সেই কারণগুলো জেনে নেই চলুন!

অল্প বয়সে চুল পাকার কারণ

  • জেনেটিক কারণ
  • স্ট্রেইস
  • অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
  • ধুমপান
  • দূষণ
  • ভিটামিন এবং নিউট্রেশনের অভাব
  • চুলের ঠিক মতো যত্ন না করা
  • হাইপোথাইরোডিসম

এবারে চলে যাচ্ছি রেমেডিতে। পাকা চুলের কালো রঙ ফিরিয়ে আনতে যে রেমেডিটি বলবো, তা হলো - একটি হোমমেইড হেয়ার অয়েল। এই হেয়ার অয়েলটি তৈরি করতে যা যা লাগবে -

(১) এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল (কোকোনাট অয়েলে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন, মিনারেলস এবং কার্বোহাইড্রেটস। যা চুল পেকে যাওয়া রোধ করে।)

(২) ঝিঙা (শুনতে একটু অদ্ভুত হলেও ঝিঙা চুলের জন্যে খুবই উপকারী একটা উপাদান। ঝিঙায় থাকা এনজাইম চুলের পিগমেন্ট মেলানিনকে নরমাল লেভেলে রিস্টোর করে এবং চুল পাঁকা রোধ করে। এছাড়াও এতে রয়েছে অ্যাসেনসিয়াল নিউট্রিয়েন্টস, যা চুলের গোড়াকে শক্তিশালী করে।)

(৩) গোলমরিচ (গোলমরিচ চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে এবং খুশকি দূর করে চুলকে মজবুত এবং শাইনি বানিয়ে দেয়।)

চুলের কালো রঙ ফিরিয়ে আনতে তেল

১. প্রথমে ১টা মাঝারি সাইজের ঝিঙা নিয়ে এর খোসা ফেলে দিতে হবে এবং ঝিঙাটাকে গোল গোল করে ছোট ছোট টুকরা করে নিতে হবে। ঝিঙার টুকরাগুলোকে ২ দিন ভালো মতো শুকিয়ে নিতে হবে।

২. এবার ১০-১২টা গোলমরিচ নিয়ে এগুলো মোটামুটিভাবে গুঁড়ো করে নিতে হবে।

৩. একটি ঢাকনাওয়ালা পাত্রে ১৫০ এম এল পরিমাণ কোকোনাট অয়েল নিয়ে এর মধ্যে শুকিয়ে রাখা ঝিঙা এবং গুঁড়ো করা গোলমরিচগুলো দিয়ে দিতে হবে।

৪. এবার পাত্রের ঢাকনা লাগিয়ে দিয়ে একটু শেক করে সবকিছু ভালোমতো মিক্স করে নিতে হবে।

৫. এই তেলটাকে ৫-৭ দিন রোদে দিতে হবে। আপনার কাছে রোদের ব্যবস্থা না থাকলে তেলটা চুলায় দিয়ে জ্বাল করতে পারেন, যতক্ষণ না তেলের রঙটা হালকা পরিবর্তন হয়ে যায়। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিবেন। ব্যস, আপনার হোম মেইড অয়েল রেডি।

যেভাবে ব্যবহার করবেন -

এই তেলটা নরমাল টেম্পারেচারে ২ মাস ভালো থাকবে। এই তেলটা সপ্তাহে ২-৩ দিন রাতে মাথার স্কাল্পে এবং পুরো চুলে ম্যাসাজ করে লাগিয়ে নিবেন। পরদিন শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিবেন।

এই তো জেনে নিলেন, কিভাবে অসময়ে পাকা চুল থেকে মুক্তি পাওয়ার উপায়। আশা করছি, অল্প বয়সে পাকা চুলের বিড়ম্বনা থেকে  মুক্তি মিলবে।

ছবি - সংগৃহীতঃ সাটারস্টক

Products in this article

সম্পর্কিত লেখা

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!
চুলের যত্ন

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!

বলা হয়, মানুষের মাথার চুল মুখের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করে। চুল সুন্দর না হলে সৌন্দর্য ততটা খোলে না। সঠিক পুষ্টি পেলে আমাদের চুলে...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

আরও পড়ুন

অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে! এর কোনো সল্যুশন আছে কি?
চুলের যত্ন

অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে! এর কোনো সল্যুশন আছে কি?

বয়স বাড়লে চুল সাদা হবেই, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে? তাহলে তো সেটা চিন্তার বিষয়। একটু খেয়াল করলেই দেখবেন যে আজকাল টিনেজ বা...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

লম্বা ঘন কালো চুলের জন্য সানস্ক্রিন !
চুলের যত্ন

লম্বা ঘন কালো চুলের জন্য সানস্ক্রিন !

হ্যা, চুলের সানস্ক্রিন বলেও কিন্তু একটা জিনিস আছে। জানি অনেকেই এখনও ত্বকের জন্য সানস্ক্রিন কতটা জরুরি সেটাই অনুধাবন করতে পারেননি। আর অনেকে আছি আমরা যা...

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!
রিভিউ

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!

হঠাৎ করেই চুল পড়ার সমস্যা বেড়ে গেছে? সাথে প্রচন্ড খুশকির সমস্যাও? কীভাবে কী করলে এর সমাধান মিলবে কিছুতেই বুঝে উঠতে পারছেন না? তার উপর ফ্রিজিনেস এবং ড্...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

…