জুম্বা ড্যান্স | ওজন কমাতে কীভাবে আনন্দের সাথে ব্যায়াম করবেন?

নন্দিনী পোদ্দার · Oct 22, 2014 · 1 min read

জুম্বা ড্যান্স | ওজন কমাতে কীভাবে আনন্দের সাথে ব্যায়াম করবেন?

চিরাচরিত এক্সসারসাইজ মানেই বেশ কষ্টদায়ক। ধরে নেওয়া যাক, এক্সসারসাইজ করা হল অথচ বোঝা গেল না এক্সসারসাইজ করলাম, তাহলে কেমন হয়? তার সাথে পাওনা হিসেবে পাওয়া গেল আনন্দ আর একটা সুন্দর স্লিম ফিগার! স্বপ্ন বলে মনে হচ্ছে তো? কিন্তু এটা স্বপ্ন নয় একদম বাস্তব কথা। আজ একটা ভিন্ন ধরনের এক্সসারসাইজের কথা বলব যা আপনার কাছে এক্সসারসাইজের সংজ্ঞাটাই বদলে দেবে। আমরা সবাই কম বেশি নাচ করতে ভালোবাসি। এরকমই একটা এক্সসারসাইজ আছে যার নাম হল জুম্বা (zumba) এবং ওজন কমাতে জুম্বা ড্যান্স খুবই কার্যকর!

জুম্বা ড্যান্স (Zumba) কী? 

জুম্বা ড্যান্স হল এমন এক ধরনের এক্সসারসাইজ যার মূল ভিত্তি হল নাচ। এর উৎপত্তি হল ল্যাটিন আমেরিকাতে। বর্তমানে সারা পৃথিবীতে প্রায় ১৮৫ টি দেশে জুম্বা প্রচলিত।

এটা একাধিক নাচের সংমিশ্রণে তৈরি হয়েছে যেমন সালসা, চাচাচা, মাম্বো, ফ্লামেঙ্কো, সাম্বা কিছু এরাবিক মুভমেন্ট ইত্যাদি। কীভাবে এইসব নাচ করবেন? চিন্তার কোন কারণ নেই। জুম্বা এক্সসারসাইজ সমস্ত রকম বয়স ও বিভিন্ন লেভেল যেমন বিগেনার, অ্যাডভানস ইত্যাদির কথা ভেবেই তৈরি করা হয়েছে।

কতক্ষণের ক্লাস হয়?

জুম্বা ক্লাস সাধারণত ১ ঘণ্টার মত হয়ে থাকে যেখানে একজন জুম্বা একাডেমির দ্বারা সারটিফায়েড ট্রেনার থাকেন।

কেমন ধরনের মিউজিক ব্যবহার করা হয়?

সাধারণত বিভিন্ন রিদিমের মিউজিক যেমন দ্রুত, মধ্যম ও ধীর মিউজিক ব্যবহার করা হয়। এক্ষেত্রে বিভিন্ন রকমের ও বিভিন্ন দেশের গান বা কোনও বিশেষ ভাষার গান ব্যবহার করা হয়। যেমন বলিউড জুম্বাতে বলিউড গান মানে বিভিন্ন হিন্দি গান ব্যবহার করা হয়।

কত ধরনের জুম্বা ড্যান্স হয়?

সাধারণত ৯ ধরনের জুম্বা হয়। তারই কয়েকটি হল জুম্বা গোল্ড যা তৈরি হয়েছে বয়স্ক মানুষের কথা ভেবে। এটা বয়স্কদের পেশির সঠিক সঞ্চালনা, পেশির শক্তি অর্থাৎ দুর্বলতা দূর করার কথা ভেবে করা হয়েছে। জুম্বা অ্যাকুয়া হল এক ধরনের জুম্বা যা সুইমিং পুলে করা হয়। অ্যাকুয়া জুম্বা ৩০ মিনিটের ক্লাস হয়। এই ধরনের জুম্বা সাধারণত অগভীর পুলে করা হয়। এই ধরনের অ্যাকুয়া জুম্বা ক্লাস খুব বেশি হয় না। জুম্বা কিডস হল বিশেষ ধরনের জুম্বা যা ৪ থেকে ১২ বছরের বালক-বালিকাদের কথা ভেবে করা হয়েছে।

শরীরের ওপর জুম্বা ড্যান্স এর প্রভাব

সাধারণত ১ ঘণ্টার জুম্বা ক্লাসে ৮০০ ক্যালরি লুজ করা যায়। অর্থাৎ সহজেই শরীরের অতিরিক্ত ওজন কমিয়ে ফেলা যাবে জুম্বা ক্লাসে! শুধু শারীরিক নয় মানসিক দিক থেকেও জুম্বা খুব উপকারী, বিস্মিত হচ্ছেন? সঠিকভাবে জুম্বা করা গেলে মোটামুটি এক সপ্তাহে প্রায় ১ থেকে ২ কিলো পর্যন্ত ওজন কমানো যাবে।

তবে এখনও জুম্বা এদেশে বহুল প্রচলিত নয়। মন খারাপ হচ্ছে? মন খারাপের কিছু নেই। বেশ কিছু জাগায় জুম্বা করানো হয়ে থাকে। সাধারণত যেসব জাগায় ওয়েস্টার্ন নাচ শেখানো হয় সেসব জায়গাতে করানো হয়ে থাকে। সুখবর এটাই যে বাড়িতে করার জন্য জুম্বার বেশ কিছু ডিভিডি বাজারে পাওয়া যায়। আর ইউটিউব আছে কেন? ইউটিউব দেখে নিজে থেকেই আপনি সহজেই জুম্বা প্র্যাক্টিস করতে পারবেন।

 

ছবি - সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

অনলাইন ক্লাস এটিকেট | যে ৬টি বিষয় অবশ্যই মানা উচিত
লাইফ স্টাইল

অনলাইন ক্লাস এটিকেট | যে ৬টি বিষয় অবশ্যই মানা উচিত

বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় তাই আমরা ঘরেই অবস্থান করছি। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গ...

ব্যায়ামের সময় গান শুনলে কী কী উপকার পাওয়া যাবে?
ফিটনেস

ব্যায়ামের সময় গান শুনলে কী কী উপকার পাওয়া যাবে?

সকালবেলা কানে ইয়ারফোন দিয়ে কেউ ব্যায়াম বা জগিং করছে এমন দৃশ্য আমাদের কাছে বেশ পরিচিত। খেয়াল করে দেখুন, আপনি নিজেও যখন হাঁটতে যাচ্ছেন বা ব্যায়াম করছেন,...

সঙ্গীত এবং সুস্থতা
সুস্থতা

সঙ্গীত এবং সুস্থতা

আমাদের সুস্থ থাকার জন্য যেমন ভালো পরিবেশ, পুষ্টিকর খাদ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন তেমনি বিনোদনেরও প্রয়োজন আছে। গবেষণায় দেখা গিয়েছে গান শোনা, গ...

গালের অতিরিক্ত চর্বি কমান খুব সহজে মাত্র ১ সপ্তাহেই!
ফিটনেস

গালের অতিরিক্ত চর্বি কমান খুব সহজে মাত্র ১ সপ্তাহেই!

গালের অতিরিক্ত চর্বি এবং ফোলা ফোলা ভাব মেয়েদের সবচেয়ে বড় সমস্যা। একটু মোটা না হতেই মুখ ফুলে যাচ্ছে গালে অতিরিক্ত চর্বি জমে যাচ্ছে এতে দেখতেও অনেকসময় ব...

আরও পড়ুন

স্বপ্ন এবং দুঃস্বপ্ন
সুস্থতা

স্বপ্ন এবং দুঃস্বপ্ন

আমরা ঘুমের মাঝে বিভিন্ন রকম স্বপ্ন দেখি। কোনটা দেখে মন ভালো হয়ে যায় আবার কোনটা দেখে ভয় পাই, মন খারাপ করে বসে থাকি। এই স্বপ্ন নিয়ে রয়েছে বিভিন্ন কুসংস্...

বুলিং | কতটুকু নিরাপদ আমাদের জীবন?
লাইফ স্টাইল

বুলিং | কতটুকু নিরাপদ আমাদের জীবন?

খুবই সুন্দর একটি কিশোরী মেয়ে। পড়ছে নবম শ্রেণীতে। নাম তার অপ্সরা। লেখাপড়ায় মোটামুটি ভালো কিন্তু অনেক চুপচাপ ও শান্ত প্রকৃতির। কেউ এসে তার সাথে মিশলে সে...

আপনার শিশুটি ল্যাকটোজ ইন্টলারেন্সে ভুগছে না তো?
মা ও শিশু

আপনার শিশুটি ল্যাকটোজ ইন্টলারেন্সে ভুগছে না তো?

১২ বছরের শান্ত। ওর মা ওকে নিয়ে বেশ চিন্তায় পড়ে গেছেন আজকাল। ও দুধ বা দুধের তৈরি কিছুই খেয়ে হজম করতে পারছে না। হয় বমি করে ফেলে দিচ্ছে না হয় হজমে সমস্যা...

লাইফ স্টাইল

ব্যস্ততায় শখের কাজটি করতে ভুলে গেলেন কি!

অবসরে আপনার পাশে সব সময় কেউ না কেউ থাকবে এমনটা নাও হতে পারে। নিজেকেই নিজে ভালো রাখার কিছু সহজ কৌশল জানা থাকলে কারো অপেক্ষায় আর বসে থাকতে হবে না। এমন ক...

আপনার বাচ্চারা সহজে পড়তে বসছে না?
মা ও শিশু

আপনার বাচ্চারা সহজে পড়তে বসছে না?

শিক্ষক-শিক্ষিকার পাশাপাশি ছাত্রছাত্রীর প্রতি বাবা-মাও একটু খেয়াল ও সতর্ক দৃষ্টি রাখলে বাচ্চারা ভালো ফলাফল অবশ্যই করবে। নিয়মের সাথে কিছু কৌশল অবলম্বন...

ফিঙ্গার পাপেট
ক্র্যাফট

ফিঙ্গার পাপেট

ছোটবেলায় পুতুল নাচ বা পাপেট শো দেখেছেন? গ্রামীণ ঐতিহ্য, ঐতিহাসিক / পৌরাণিক কাহিনী ইত্যাদি পুতুলের সাহায্যে মঞ্চায়িত হত পাপেট শো’ তে। এটাই ছিল গ্রামের...

…