লিপবাম কী? কেন?

সাজগোজ উপ সম্পাদক · Aug 29, 2013 · 1 min read

লিপবাম কী? কেন?

শীতকাল আসলেই সব মেয়েদের হাত ব্যাগে একটি নতুন পণ্য লক্ষ্য করা যায়। নতুন নতুন মোড়কে বাজারে পাওয়া যায়। আমরা তাকে লিপবাম বা লিপজেল বলি। এটা কী আর কেনই বা শীতে ব্যবহার জরুরী তা আমরা অনেকেই জানি না। লিপবাম এক ধরনের তৈলাক্ত মলম যা আমাদের ঠোঁটকে সুরক্ষা দেয়। লিপবামে এক বিশেষ ধরনের ময়েশ্চারাইজিং উপাদান থাকে ( যেমনঃ তেল, পেট্রোলিয়াম জেলি) যা ত্বককে অতিরিক্ত পানি হারিয়ে শুষ্ক হয়ে যাওয়া থেকে রক্ষা করে।

লিপবামে মোমের ন্যায় বিশেষ পদার্থ যোগ করা হয় যাতে তা ঠোঁটের সাথে লেগে থাকে। লিপবাম ঠোঁটকে শুধু শুষ্ক হয়ে যাওয়া থেকে রক্ষায় করে না, কিছুটা প্রতিষেধক হিসেবেও কাজ করে। এই মোমের মতো পদার্থটি লিপবামকে বর্ণহীন করে যেন চকচকে লিপষ্টিক বা লিপগ্লস থেকে তাকে আলাদা করে চেনা যায়। অনেক সময় এতে কর্পূর ও মেনথল যোগ করা হয়। ফলে লিপবাম ফেটে যাওয়া ঠোঁটে মৃদু চুলকানি ও বেদনা নাশক হিসেবে কাজ করে, ঠোঁটকে মসৃন করে এবং আনন্দদায়ক অনূভুতি দেয়।

শরীরের অন্য অঙ্গের মতো আমাদের ঠোঁটের-ও রোদ থেকে সুরক্ষা প্রয়োজন। কিছু লিপবামে রোদ সুরক্ষাকারী উপাদান (SPF 30এরউপরে), অ্যান্টিঅক্সিডেন্টকোএনজাইম Q-10থাকে। এছাড়াও ভিটামিন সি, ভিটামিন ই থাকে যা স্কিন ক্যান্সারের মতো রোগ থেকে ঠোঁটকে কে সুরক্ষা দেয়।

কিছু বিশেষ লিপবাম আছে যেগুলোতে পরিমিত মাত্রার অ্যান্টি এজিং উপাদান থাকে যেমন - হায়ালিউরোনিক এসিড, অ্যাটিলোকোলাজেন(ময়েশ্চারাইজার) এবং ডাইপালমিটাইল হাইড্রোক্সিপ্রলিন( বলিরেখা দূরকারী উপাদান)। এ সকল উপাদান ঠোঁট মসৃন ও টানটান রাখে, ঠোঁটের কুঞ্চন রোধ করে।

ঠোঁটের সুরক্ষা ছাড়াও আমরা আরও নানা কাজে লিপবাম ব্যবহার করি। আমরা লিপবাম হাতের কনুঁই, পায়ের গোঁড়ালি, এলোমেলো চোখের পাতাকে নরম করতে, ও ত্বকের যে সকল অংশ দ্রুত শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে সে সকল অংশেও ব্যবহার করি। এটি খুব সহজেই লিপষ্টিক বা লিপগ্লসের সাথে ব্যবহার করা যায়।

তাই শীতের রাতে জমকালো পার্টি সাজের সময় গাঢ় লিপষ্টিক ব্যবহারের পূর্বে লিপবাম দিয়ে ঠোঁটের চার কোণায় সুরক্ষা লাইন টেনে নিন। এতে ঠোঁট শুকিয়ে বা ফেঁটে যাবে না। চাইলে আপনি স্বাভাবিক লিপগ্লসের উপরেও লিপবাম ব্যবহার করতে পারেন। কারণ লিপগ্লস ঠোঁটের শুষ্কতা রোধ করলেও সঠিক পুষ্টি দিতে পারবে না। তবে ব্যবহারের পূর্বে অবশ্যই ব্র্যান্ড, মেয়াদ উত্তীর্নের তারিখ ও উপকরণ তালিকা দেখে নিবেন।

লিখেছেনঃ বৈশাখী

ছবিঃ এনিথিংইউলাভ.কম

সম্পর্কিত লেখা

লিপবামের চমৎকার ১০টি হ্যাকস জানা আছে কি?
বিউটি টিপস

লিপবামের চমৎকার ১০টি হ্যাকস জানা আছে কি?

লিপবাম হ্যাকস! সেটা আবার কী? শীতকালেই আমরা সবচেয়ে বেশি লিপবাম ব্যবহারের প্রয়োজনীয়তা অনুভব করে থাকি। কারণ, শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যায়। এর ফলে আমা...

এই শীতে ত্বকের সম্পূর্ণ যত্ন হবে ৯৯৯ টাকারও কমে!!
ত্বকের যত্ন

এই শীতে ত্বকের সম্পূর্ণ যত্ন হবে ৯৯৯ টাকারও কমে!!

আমাদের যদি জিজ্ঞেস করা হয়, শীতে স্কিন কেয়ারের জন্য মাস্ট হ্যাভ আইটেম কোনগুলো? এমন প্রশ্নের উত্তরে আমাদের সবারই কমন উত্তর হলো- একটি ময়েশ্চারাইজিং ফেইস...

লাইলাক লিপবাম | ঠোঁটকে করবে ইনস্ট্যান্ট ময়েশ্চারাইজড এবং সফট
রিভিউ

লাইলাক লিপবাম | ঠোঁটকে করবে ইনস্ট্যান্ট ময়েশ্চারাইজড এবং সফট

সুন্দর ঠোঁট পেতে চাই আমরা সবাই। কিন্তু অযত্নে বা বিভিন্ন কারণে অনেক সময় ঠোঁটের বেহাল দশা হয়ে যায়। আর শীতকাল এলে তো কথাই নেই! এসময় স্কিন যেমন রুক্ষ হয়ে...

ঠোঁটের সুরক্ষায় লিপ বাম এবার নিজেই বানিয়ে নিন ৩ ধরনের
ত্বকের যত্ন

ঠোঁটের সুরক্ষায় লিপ বাম এবার নিজেই বানিয়ে নিন ৩ ধরনের

হাটি হাটি করে শীত কিন্তু চলেই এসেছে। চারদিকে ঠান্ডা ঠান্ডা ভাবের মধ্যে স্কিন যেমন টানতে শুরু করেছে, ঠোঁটের অবস্থাও কিন্তু তেমনি খারাপ। ড্রাই হওয়া শুরু...

আরও পড়ুন

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?
মেকআপ

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?

আমরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে কত ভাবেই না সাজগোজ করে থাকি। বিভিন্ন ধরনের মেকআপে চোখ, মুখকে সাজাই। সব সাজগোজের পর লিপস্টিক দিয়ে ঠোঁটকে রাঙানোর মাধ্যম...

কোমল ও প্রাণবন্ত ঠোঁট পেতে ৫টি টিপস!
ঠোঁটের সাজ

কোমল ও প্রাণবন্ত ঠোঁট পেতে ৫টি টিপস!

নিয়মিত ত্বকের যত্ন নিতে কত কিছুই না করে থাকেন। ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং আরো কত কি! কিন্তু দেহের সবচেয়ে সংবেদনশীল ত্বক ঠোঁটের যত্নের কথা আলাদা কর...

নিজেই বানাই নিজের লিপবাম!
ত্বকের যত্ন

নিজেই বানাই নিজের লিপবাম!

লিপবাম মনের মতো খুঁজে পাচ্ছেন না। একেবারে রঙবিহীন লিপবামও চাচ্ছেন না, আবার পছন্দের রঙটাও মেলাতে পারছেন না বাজারের লিপবামগুলোতে। তবে বানিয়ে নেয়ার ক...

গরমে ঠোঁটের যত্ন
ত্বকের যত্ন

গরমে ঠোঁটের যত্ন

আমাদের সবার মধ্যেই একটা ধারণা আছে যে শুধুমাত্র শীতকালেই ঠোঁটের যত্ন নিতে হয়; গরমকালে ঠোঁটের যত্ন নেয়ার কোন প্রয়োজন নেই। কিন্তু আমরা অনেকেই জানি না, এ...

ঠোঁটের কালচেভাব দূর করে গোলাপি ঠোঁট পাওয়ার ৫টি উপায়!
বিউটি টিপস

ঠোঁটের কালচেভাব দূর করে গোলাপি ঠোঁট পাওয়ার ৫টি উপায়!

আকর্ষণীয় গোলাপি ঠোঁট নিমিষেই মুখের সৌন্দর্য বৃদ্ধি করে দিতে পারে বহুগুণ। কিন্তু অনেকেরই ঠোঁট কালচে হয়ে যায়, আবার কারোর ঠোঁট হয় অনেক বেশি ড্রাই। ঠোঁটের...

ঠোঁটে কালো দাগ দূর করতে ১৩টি টিপস জানা আছে কি?
ত্বকের যত্ন

ঠোঁটে কালো দাগ দূর করতে ১৩টি টিপস জানা আছে কি?

প্রাণচঞ্চল উচ্ছল হাসি একজন মানুষের পরিচয়। মুক্তো ঝরানো হাসিমাখা মুখ দেখতেও ভালো লাগে। আর হাসির প্রাণ হলো ঠোঁট। গোলাপী রঙের ঠোঁট সবচেয়ে আকর্ষণীয়। অনেক...

…