নিজেই বানাই নিজের লিপবাম!

sub-editor · Feb 06, 2016 · 1 min read

নিজেই বানাই নিজের লিপবাম!

লিপবাম মনের মতো খুঁজে পাচ্ছেন না। একেবারে রঙবিহীন লিপবামও চাচ্ছেন না, আবার পছন্দের রঙটাও মেলাতে পারছেন না বাজারের লিপবামগুলোতে। তবে বানিয়ে নেয়ার কথা ভাবছেন না কেনো? আবার হয়তো লিপস্টিক জমে আছে প্রসাধনীর টেবিলে। দেয়া হয় না তেমন একটা। বরং লিপবামে স্বস্তি পান আপনি। সেক্ষেত্রে লিপস্টিকের জায়গায় লিপবাম বানিয়ে নেয়াটা কেমন হয়, ভাবুন তো?

খুব সহজেই নিজের হাতে বানিয়ে নেয়া যায়, এমন একটি জিনিষ হলো এই লিপবাম এবং বাড়তি কোন ঝামেলাও নেয়া লাগবে না এর জন্য। হয়তো যা যা প্রয়োজন তার সবকিছু আপনার ঘরে আগে থেকেই রয়েছে। কেবল একটুখানি সময় বরাদ্দ করুন এই কাজে, আর হাত-পা ঝেড়ে কাজে লেগে পড়ুন!

MUA-Makeup-Academy-Love-Heart-Lip-Balm-Hot-Lips

যা যা লাগছে-
  • ব্যবহৃত রঙ হিসেবে লিপস্টিক বা কালারড চ্যাপস্টিক
  • ভ্যাসলিন
  • নারকেল/জলপাই/আমন্ড তেল
  • সংরক্ষণের কৌটো
  • মিশ্রণ গলানোর উপযোগী পাত্র
এবার জেনে নেয়া যাক কী করে বানাবেন আপনার লিপবাম- লিপবামে রঙ কেমন চাচ্ছেন, হালকা না গাঢ় তা আপনার পছন্দ মতো ঠিক করে নিন। কেননা রঙ সে অনুপাতে মেশাতে হবে। কোন লিপস্টিকের পুরোটাই মিলিয়ে দেবেন নাকি খানিকটা নেবেন, তা আপনার পছন্দ মতন হবে অবশ্যই। যতোটুক তৈরি করতে চাচ্ছেন সেই পরিমাণে ভ্যাসলিন নিন। নারকেল বা জলপাই তেল ইচ্ছে হলে মিশিয়ে নিন ভ্যাসলিনের সাথে। ঠোঁটের যত্নে উপকারী, তাই খানিকটা তেল থাকতেই পারে আপনার লিপবামে। লিপস্টিক কেটে নিন যতোটা লাগবে লিপবামে। বলাই বাহুল্য, লিপবামের রঙ হালকা হলে অল্প পরিমাণে লিপস্টিক নেবেন আর রঙ গাঢ় করতে চাইলে লিপস্টিক বেশি নেবেন। যে পাত্রে নিয়ে চুলায় গলতে দেবেন মিশ্রণটা তাতে সবকিছুই একেবারে দিয়ে দিন। এবারে ভালো মতন অল্প আঁচে গলিয়ে নিন লিপবাম। গলানো হয়ে গেলে কৌটোয় ঢেলে রাখুন। ঠান্ডা হবার জন্য একটু সময় দিন। তারপর দিন দুয়েক ফ্রিজে রাখুন কৌটোটা যাতে বাম ভালো করে জমতে পারে। আপনার নিজের বানানো লিপবাম ব্যবহারের জন্য পুরো তৈরি এবার!     লিখেছেন - মুমতাহীনা মাহবুব ছবি - ব্রিট.কো

সম্পর্কিত লেখা

লিপবামের চমৎকার ১০টি হ্যাকস জানা আছে কি?
বিউটি টিপস

লিপবামের চমৎকার ১০টি হ্যাকস জানা আছে কি?

লিপবাম হ্যাকস! সেটা আবার কী? শীতকালেই আমরা সবচেয়ে বেশি লিপবাম ব্যবহারের প্রয়োজনীয়তা অনুভব করে থাকি। কারণ, শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যায়। এর ফলে আমা...

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড
ঠোঁটের সাজ

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড

মেকআপ প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লিপস্টিক। লিপস্টিক দিতে ভালবাসে না এরকম নারী খুব কমই পাওয়া যাবে। টিনেজার থেকে মধ্যবয়সী কিংবা অনেক বয়স্ক ন...

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?
মেকআপ

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?

আমরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে কত ভাবেই না সাজগোজ করে থাকি। বিভিন্ন ধরনের মেকআপে চোখ, মুখকে সাজাই। সব সাজগোজের পর লিপস্টিক দিয়ে ঠোঁটকে রাঙানোর মাধ্যম...

এই শীতে ত্বকের সম্পূর্ণ যত্ন হবে ৯৯৯ টাকারও কমে!!
ত্বকের যত্ন

এই শীতে ত্বকের সম্পূর্ণ যত্ন হবে ৯৯৯ টাকারও কমে!!

আমাদের যদি জিজ্ঞেস করা হয়, শীতে স্কিন কেয়ারের জন্য মাস্ট হ্যাভ আইটেম কোনগুলো? এমন প্রশ্নের উত্তরে আমাদের সবারই কমন উত্তর হলো- একটি ময়েশ্চারাইজিং ফেইস...

আরও পড়ুন

লাইলাক লিপবাম | ঠোঁটকে করবে ইনস্ট্যান্ট ময়েশ্চারাইজড এবং সফট
রিভিউ

লাইলাক লিপবাম | ঠোঁটকে করবে ইনস্ট্যান্ট ময়েশ্চারাইজড এবং সফট

সুন্দর ঠোঁট পেতে চাই আমরা সবাই। কিন্তু অযত্নে বা বিভিন্ন কারণে অনেক সময় ঠোঁটের বেহাল দশা হয়ে যায়। আর শীতকাল এলে তো কথাই নেই! এসময় স্কিন যেমন রুক্ষ হয়ে...

লিপবাম কী? কেন?
ঠোঁটের সাজ

লিপবাম কী? কেন?

শীতকাল আসলেই সব মেয়েদের হাত ব্যাগে একটি নতুন পণ্য লক্ষ্য করা যায়। নতুন নতুন মোড়কে বাজারে পাওয়া যায়। আমরা তাকে লিপবাম বা লিপজেল বলি। এটা কী আর কেন...

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?
ঠোঁটের সাজ

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?

আমার স্কিনটোনে কোন রঙের লিপস্টিক ভালো লাগবে? সবচেয়ে কমন প্রশ্ন! লিপস্টিকের প্রতি দুর্বলতা নেই এমন কোনো মেয়ে কি আছে? একটুখানি লিপস্টিক না পরলেই যেন নয়,...

লিপস্টিক শপিং গাইড
মেকআপ

লিপস্টিক শপিং গাইড

মেকআপ করতে যারা ভালোবাসেন বা যারা বিগিনিয়ার, লিপস্টিক কেনার সময় কনফিউজড হয়ে যাওয়া, কোনটা কিনবেন বুঝতে না পারাটা তাদের জন্য খুবই কমন সমস্যা।আমি নিজেও ল...

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন
মেকআপ

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন

ভার্সিটি কিংবা অফিস, ক্যাজুয়াল আউটিং কিংবা বিয়ের দাওয়াত; লিপস্টিক এমন একটি মেকআপ প্রোডাক্ট যেটি প্রতিদিন অ্যাপ্লাই না করলেই নয়! আমাদের সবার কালেকশনেই...

নিরভানা লিপস্টিক রিভিউ। কেমন ছিল আমার এক্সপেরিয়েন্স?
রিভিউ

নিরভানা লিপস্টিক রিভিউ। কেমন ছিল আমার এক্সপেরিয়েন্স?

আমি অনেক দিন ধরেই অ্যাফোর্ডেবল প্রাইসে কোয়ালিটি সম্পন্ন ভালো লিপস্টিক খুঁজছিলাম। আর লিপস্টিক কেনার সময় আমি প্রায়োরিটি দেই এমন লিকুইড লিপস্টিক, যা ম্যা...

…