যে ফলের খোসায় লুকিয়ে আছে উজ্জ্বল রূপের রহস্য!

sub-editor · Jul 21, 2016 · 1 min read

যে ফলের খোসায় লুকিয়ে আছে উজ্জ্বল রূপের রহস্য!

শিরোনাম অনুযায়ী প্যাকটির বিবরণে যাওয়ার আগে কিছু কথা না বললেই নয়। তা হল আমাদের বেশিরভাগের রূপচর্চার ক্ষেত্রে একটি ধারণা রয়েছে যে একটি প্যাক সেটা প্রাকৃতিক হউক বা না হউক দু/তিন বার ব্যবহার করলেই সারা জীবনের জন্য উজ্জ্বল ক্রিস্টাল ক্লিয়ার ত্বক পেয়ে যাব! যা আসলে ভয়ংকর একটি ভুল ধারনা। যেকোনো কিছুর থেকে বেস্ট রেজাল্ট পেতে হলে তা নিয়ম মাফিক করে যেতে হবে। কেবল মুখে রূপচর্চার সব টিপস ঘষলেই আমি সুন্দর হয়ে যাবো না এরজন্য সুস্থজীবন যাপন অত্যন্ত জরুরি। পরিমিত ঘুমের সাথে সাথে খাবারের প্রতি যত্নশীল এবং প্রচুর পরিমানে পানি পান করতে হবে।

 [picture]

এবার আসা যাক প্যাক নিয়ে আলোচনায়।  আজকের আর্টিকেলে আপনাদের জানাব, কীভাবে বাসায় বসেই একটি মাত্র মেইন উপাদানে তৈরি প্যাক দিয়ে পরিচ্ছন্ন এবং দীপ্তিময় ত্বক পাওয়া সম্ভব। এক কথায় এটি এমন একটি জাদুকরী প্যাক যার নিয়মিত ব্যবহারে ত্বকের গেড়ে বসা রিংকেল, এজ স্পট, ডার্ক স্পট, পিগমেনটেশন প্রবলেম দূর করতে সাহায্য করার পাশাপাশি ত্বককে আগের তুলনায় হেলদিয়ার এবং ক্লিন করে তুলে।

কিন্তু সেই মেইন ইনগ্রিডেন্টটি কি? ফলের খোসা বা ছিলকার সাধারণত আমরা ফেলে দিই। কিন্তু আজ এমনই একটি ফলের খোসাটি হতে যাচ্ছে দারুণ এই ফেস প্যাকের প্রধান উৎস। তা হল বেদেনা/ ডালিম ফলের খোসা! ডালিমের মতই বাহ্যিক অংশে থাকা অ্যান্টি অক্সিডেন্ট উপদান ত্বককে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করে।  ডালিম ত্বকের বাইরের স্তর (এপিডারমিস)  এবং ত্বকের  ভিতরের স্তর(ডারমিস ) মধ্যে নতুনকোষ পুনর্জন্মে সাহায্য করা ছাড়াও ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে ত্বককে সুস্থ করে তুলে। এতে থাকা প্রাকৃতিক উপাদান রোদে পোড়া থেকে বাঁচাতেও সাহায্য করে। কাজেই বুঝতে পারছেন যে ডালিমের খোসা আসলে ফেলনা বস্তু নয়।

এই প্যাক তৈরির জন্য প্রধান উপাদান ডালিমের খোসাকে সরাসরি রোদে শুকাতে হবে। এর জন্য ডালিমের খোসা থেকে বিচি ছাড়িয়ে  মূলের অংশটুকু ফেলে দিয়ে ডিরেক্ট রোদে শুকাতে হবে। শুকিয়ে গেলে মশলার গ্রিন্ডারে গুঁড়ো করে এয়ার টাইট কাচের বোয়ামে রেখে দিতে হবে।

 pomegranate mask

এবার আসা যাক ডালিমের  এই গুঁড়োর সাথে আর কি কি উপাদান লাগবে সেই কথায়। যাদের স্কিন অয়েলি তারা দুধটা বাদ দিয়ে তৈরি করুন।

  • টক দই ১ টেবিল চামচ
  • মধু ১ টেবিল চামচ
  • লেবুর রস ২-৩ ফোঁটা
  • ফ্যাটযুক্ত দুধ ১ টেবিল চামচ
  • টমেটোর রস ১ টেবিল চামচ

একটি পাত্রে ২ টেবিল চামচ ডালিমের খোসার গুঁড়ো নিয়ে তাতে একে একে বাকি সব উপকরণ ঢেলে ভালো করে মিক্স করে ১০ মিনিট রেখে দিন। যাতে উপকরণগুলো একটি আরেকটির সাথে ভালোভাবে মিশে যেতে পারে।

এবার ধোয়া মুখে, ঘাড়ে এবং গলায় প্যাকটি ভালো করে লাগান।  আই এরিয়া বাদে প্যাকটি লাগাবেন। এবাবে ২০ মিনিট অপেক্ষা করুন। যখন প্যাকটি শুকিয়ে যাবে তখন নরমাল পানির ঝাপটা দিয়ে মুখ গলা এবং ঘাড় ধুয়ে ফেলুন। ধোয়া হয়ে গেলে টাওয়েল দিয়ে পুরো মুখ চেপে চেপে মুছে ময়েশ্চারাইজার লাগান।

এবার খেয়াল করে দেখুন তো স্কিন আগের থেকে স্মুদ এবং উজ্জ্বল দেখাচ্ছে কিনা। এই প্যাকটি মাসে ৩ বারের বেশি এপ্লাই করবেন না। এটা কোন স্কিন ট্রিটমেন্ট নয় যে মুহূর্তেই ফল পেয়ে যাবেন। আগেই বলেছি নিয়মিত এই প্যাকটি ব্যবহার করে যেতে হবে।

ছবি - হেলদিফুডমাস্ক.কম

লিখেছেন – আসমা আকতার

সম্পর্কিত লেখা

হেলদি স্কিন ও সফট হেয়ার পেতে ডালিমের খোসার গুঁড়া দিয়ে DIY প্যাক
চুলের যত্ন

হেলদি স্কিন ও সফট হেয়ার পেতে ডালিমের খোসার গুঁড়া দিয়ে DIY প্যাক

পুষ্টিকর ফলের মধ্যে ডালিম বা পমেগ্রেনেট কমবেশি সবাই বেশ পছন্দ করেন। প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সমৃদ্ধ ডালিম স্বাস্থ্যের জন্য অনেক উপ...

উজ্জ্বল ও দাগহীন ত্বক পেতে প্রাকৃতিক উপাদানের কার্যকরী ফেইসপ্যাক!
রিভিউ

উজ্জ্বল ও দাগহীন ত্বক পেতে প্রাকৃতিক উপাদানের কার্যকরী ফেইসপ্যাক!

ত্বক সুন্দর রাখার জন্য বিভিন্ন স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার, সময়মতো ফেসিয়াল, আবার কেমিক্যাল ট্রিটমেন্টের পথেও হাঁটেন অনেকে! বেসিক স্কিনকেয়ার তো অবশ্যই...

ভিটামিন ই ক্যাপসুল দিয়েই বানিয়ে নিন ত্বক ও চুলের যত্নে ৭টি প্যাক
চুলের যত্ন

ভিটামিন ই ক্যাপসুল দিয়েই বানিয়ে নিন ত্বক ও চুলের যত্নে ৭টি প্যাক

কেমন হয় বলুনতো, যদি একটি উপাদান দিয়ে চুল এবং ত্বকের যত্ন করা যায়? কি অবাক হচ্ছেন? ভাবছেন, এমন কোন উপাদান কি আছে, যা ত্বক, চুল সবকিছুর সমস্যা সমাধান কর...

গরমে হাত ও পায়ের ত্বক থাকুক সতেজ ও কোমল!
বিউটি টিপস

গরমে হাত ও পায়ের ত্বক থাকুক সতেজ ও কোমল!

গরমকালে কম বেশি আমরা সবাই রুক্ষ কিংবা ডিহাইড্রেটেড স্কিন নিয়ে সমস্যা ফেইস করি। মুখের ত্বকের যত্নে আমরা স্কিন কেয়ার রুটিন মোটামুটি সবাই মেনে চলি। ঠিকমত...

আরও পড়ুন

নিমিষেই উজ্জ্বল ত্বক পেতে ৫টি ন্যাচারাল ফেইস প্যাক!
ত্বকের যত্ন

নিমিষেই উজ্জ্বল ত্বক পেতে ৫টি ন্যাচারাল ফেইস প্যাক!

নিখুঁত, উজ্জ্বল ও গ্লোয়িং ত্বক প্রতিটি মানুষের কাম্য। মডেল এবং অভিনেত্রীরা চাইলেই চটপট মেকআপের সাহায্যে নিখুঁত ও ঝটপট গ্লোয়িং ত্বক পেতে পারেন। কিন্তু...

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে
ত্বকের যত্ন

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে

প্রচন্ড গরমে জীবনটা শেষ। কিন্তু তাতে কী? ঈদের শপিং কি আর বন্ধ থাকবে? মোটেও না। রোদে ঘুরে মনের মতো শপিং তো করা হলো, কিন্তু এই শপিং করতে যেয়ে ত্বক যে পু...

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!
ত্বকের যত্ন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মি...

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল
ত্বকের যত্ন

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল

প্রত্যেক মানুষের ত্বকের ধরণ ভিন্ন এবং একেক মানুষ ত্বকের একেক সমস্যায় ভুগে থাকেন । কেউ ব্রণের সমস্যায় , কেউবা ব্লেমিস , পিগমেন্টশ এর সমস্যায় ভুগে থাকে...

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?

যদিও ফর্সা মানেই সুন্দর তা নয় তবুও আমরা চাই ত্বকটা একটু ফর্সা আর উজ্জ্বল হোক। মনে মনে সবারই এই ইচ্ছাটা থাকে। তাই সবাই অনেক প্যাক-ক্রিম ট্রাই করি ত্বক...

ঘরে বসেই চুলের যত্ন নিন ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে!
চুলের যত্ন

ঘরে বসেই চুলের যত্ন নিন ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে!

এই ব্যস্ত লাইফে নিয়ম করে চুলের যত্ন নেওয়াটা বেশ কঠিন। আবার কেমিক্যালযুক্ত নানা জিনিস ব্যবহারে চুলের অবস্থাও দফারফা! একে তো জিনিস কেনার বাজেট বেশি, সাথ...

…