ফাউন্ডেশন ফেইসে ঠিকমতো বসছে না! এর সল্যুশন কী?

তানিজা ইসলাম · Mar 25, 2021 · 1 min read

ফাউন্ডেশন ফেইসে ঠিকমতো বসছে না! এর সল্যুশন কী?

'নিজের স্কিনটোনের সাথে ম্যাচ করেই তো ভালো ব্র্যান্ডের ফাউন্ডেশন কিনলাম, তারপরও মুখে কেন এভাবে ভেসে ভেসে আছে?!' এই অভিযোগটা অনেকের মুখেই শুনেছি। ফাউন্ডেশন ফেইসে ঠিকমতো সেট না হওয়ার পেছনে বেশ কতগুলো কারণ আছে। মেকআপের বেসিক কিছু টেকনিক আগে আপনাকে রপ্ত করতে হবে। সেই সাথে ফ্ললেস বেইজ মেকআপের জন্য কী কী টুলস প্রয়োজন, মেকআপের স্টেপগুলো কী সেগুলো জেনে নিতে হবে। তা না হলে মেকআপ করার পর সেটা লং লাস্টিং হবে না, কেকি হয়ে যাবে! ফাউন্ডেশন ফেইসে ঠিকমতো বসছে না? সল্যুশনগুলো জানা যাক তাহলে।

ফাউন্ডেশন কেনার আগে মাথায় রাখুন দুটি বিষয়

১) অবশ্যই স্কিনের সাথে শেইড মিলিয়ে নিবেন। আপনার স্কিন অয়েলি, ড্রাই নাকি নরমাল, সেটা খেয়াল রেখে মেকআপ প্রোডাক্টস কিনবেন। স্কিনটোন অনুযায়ী ফাউন্ডেশন সিলেক্ট করুন। ধরুন, আপনার স্কিন অয়েলি, কিন্তু আপনি যদি একটা ডিউয়ি ফিনিশের ফাউন্ডেশন কিনে ব্যবহার করেন, তাহলে সেটা আপনাকে পারফেক্ট ফিনিশিং দিবে না! আবার লাইট বা ডার্ক শেইডের প্রোডাক্ট নিলে আপনার ওভারঅল লুকটা বেমানান লাগবে। তাই এই ব্যাপারে সতর্ক থাকবেন।

২) আরেকটা বিষয় হচ্ছে, আপনি কেমন কভারেজ চাচ্ছেন। কিছু ফাউন্ডেশন ফুল কভারেজ দেয়, আবার কিছু একদম ন্যাচারাল লুক দেয়। আপনার প্রিফারেন্স কী সেটা আগে বুঝে নিবেন। কেননা লাইট কভারেজ দেওয়া ফাউন্ডেশন দিয়ে হেভি মেকআপ করতে গেলে আপনাকে কয়েক কোট ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে! যেটাতে স্কিন কেকি ও আনইভেন লাগবে।

ফাউন্ডেশন ফেইসে ঠিকমতো সেট করার উপায় 

স্কিনকে তৈরি করে নিন আগেই

ফেইসওয়াশ দিয়ে মুখ ক্লিন করে নিন প্রথমেই। দরকার হলে স্ক্রাবিং করে নিতে পারেন। স্কিনে ডেড সেলস, ময়লা থাকলে মেকআপ ভালোভাবে বসবে না। চাইলে মেকআপের আগে শিটমাস্ক  অ্যাপ্লাই করতে পারেন। আর না চাইলে রোজ ওয়াটার স্প্রে করে নিন। এতে আপনার স্কিন ফ্রেশ ও হাইড্রেটেড দেখাবে।

স্টেপ অনুযায়ী মেকআপ প্রোডাক্ট অ্যাপ্লাই করুন  

প্রথমে প্রাইমার দিয়ে বেইজ মেকআপ শুরু করুন। অয়েলি স্কিন হলে ম্যাটিফাইং প্রাইমার ইউজ করবেন। মুখে ভিসিবল পোর থাকলে পোর মিনিমাইজিং প্রাইমার অ্যাপ্লাই করুন। কালো দাগ বা স্পট ঢাকতে কালার কারেক্টর ইউজ করতে পারেন। এতে বেইজ মেকআপ ফ্ললেস হয়। এবার ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পালা। আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু ফাউন্ডেশন দরকার, ঠিক ততটুকু নিয়েই ব্লেন্ড করুন। ক্রিম দেওয়ার মতো রাব করলে কিন্তু ফাউন্ডেশন কেকি দেখাবে! সঠিক নিয়মে ফাউন্ডেশন অ্যাপ্লাই করুন।

ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের সময় ব্রাশ বা বিউটি স্পঞ্জ ব্যবহার করুন

আমরা অনেকেই আঙ্গুল দিয়েই ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ফেলি। ঠিকমতো স্কিনে বসছে না, ভেসে ভেসে থাকছে, ফাউন্ডেশন দিলে স্কিন আনইভেন লাগছে, এসবের কারণ হতে পারে এই ভুল নিয়মে ফাউন্ডেশন লাগানো! একটি ড্যাম্প বিউটি স্পঞ্জের সাহায্যে ব্লেন্ড করে ফাউন্ডেশন লাগিয়ে নিতে পারেন। অথবা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য ফ্লাট ব্রাশ পাওয়া যায়, সেটিও ইউজ করতে পারেন। বিগেইনার হলে বিউটি স্পঞ্জ দিয়ে শুরু করা যেতে পারে। এই টুলসগুলো ব্যবহার করলে বেইস মেকআপ স্মুথ ও ইভেন হয়, ফেইসে ভালোভাবে বসে।

লুজ পাউডার বা প্রেসড পাউডার দিয়ে সেট করে নিন  

ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর অবশ্যই সেট করে নিতে হবে। পাউডার ব্রাশের সাহায্যে লুজ পাউডার লাগিয়ে নিলে অতিরিক্ত তৈলাক্তভাব দূর হয়। অয়েলি স্কিনে এই ট্রিকস অবশ্যই ফলো করতে হবে। টাচআপের জন্য আমার পছন্দ প্রেসড পাউডার, ইজিলি মেকআপটা সেট করে নিতে পারি। প্রেসড পাউডারের আরেকটা সুবিধা হচ্ছে এটা ফাউন্ডেশন ছাড়া শুধু বেয়ার ফেইসেও ইউজ করা যায়!

সেটিং স্প্রে দিতে ভুলবেন না

খুব সুন্দর করে সাজগোজ করলেন, কিন্তু সেটিং স্প্রে মিস করে গেলেন। তাহলে আপনার মেকআপ লুক লং লাস্টিং হবে না! আমাদের দেশের আবহাওয়াতে খুব তাড়াতাড়ি ঘেমে মেকআপ নষ্ট হয়ে যেতে পারে। তাই বের হওয়ার আগে সেটিং স্প্রে দিতে ভুলবেন না কিন্তু।

ফাউন্ডেশন ফেইসে ঠিকমতো বসছে না, এই সমস্যাটার সল্যুশন তো পেলেন! ব্যস, জেনে নিলেন ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের সময় কোন কোন টেকনিক ফলো করলে আপনার বেইজ মেকআপ ফ্ললেস হবে। অথেনটিক মেকআপ প্রোডাক্টস কিনতে সাজগোজের শপ- যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ণ মল্লিকা, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, বসুন্ধরা সিটি, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), মিরপুরের কিংশুক টাওয়ারে এবং চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার আউটলেট ভিজিট করুন আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন।

  ছবি- সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!
বেইজ মেকআপ

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!

মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন চিনেন না এমন মানুষ আজকাল আর খুঁজে পাওয়া যায় না বললেই চলে। মুখের খুতগুলো ঢেকে ফেলে মুখে একটি স...

ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়ে ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ
মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়ে ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন, এই নামটি শুনলেই আমরা মনে করি এটি অ্যাপ্লাই করলে বেইজ মেকআপ অনেক হেভি দেখাবে আর সাথে প্যাচিনেস তো আছেই! এই ধারণাটা কিন্তু মোটেও ঠ...

ফাউন্ডেশন কালো হওয়া রোধ করুন ৭টি সহজ উপায়ে!
মেকআপ

ফাউন্ডেশন কালো হওয়া রোধ করুন ৭টি সহজ উপায়ে!

ফাউন্ডেশনটা ফ্ললেস এবং সুন্দর একটা ফিনিশ দিক, এটাইতো আমরা সবাই চাই। তাই না? সঠিক ফাউন্ডেশন বাছাই করা থেকে সেটা ভালোভাবে অ্যাপ্লাই করাটা কিন্তু খুবই ইম...

নিজের জন্য পারফেক্ট ফাউন্ডেশন সিলেক্ট করবেন কীভাবে?
মেকআপ

নিজের জন্য পারফেক্ট ফাউন্ডেশন সিলেক্ট করবেন কীভাবে?

মেকআপের মাস্ট হ্যাভ প্রোডাক্টগুলোর মধ্যে ফাউন্ডেশন অন্যতম। স্কিনটোন ইভেন আউট করে ফ্ললেস ও লং লাস্টিং মেকআপ লুক ক্রিয়েট করতে এই প্রোডাক্টটি ছাড়া চলেই ন...

আরও পড়ুন

ফাউন্ডেশন কেনার টিপস (A to Z)
মেকআপ

ফাউন্ডেশন কেনার টিপস (A to Z)

নিজের জন্য সঠিক ফাউনডেশন বেছে কেনাটা সব সময়ই একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তাই এই সমস্যার সমাধানটা দ্রুত জেনে নেওয়া যাক। বাজারে অনেক ধরনের ফাউনডেশন পাওয়া য...

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!
বেইজ মেকআপ

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!

ফাউন্ডেশন বেইজ মেকআপ-এর অপরিহার্য উপাদান। কিন্তু এই ফাউন্ডেশন বেছে নিতেই আমাদের হিমশিম খেতে হয়। দোকানে গিয়ে যেটা কিনে খুশি মনে বাড়ি ফিরে এলেন, পরদি...

ফাউন্ডেশন প্যাচি হয়ে যাচ্ছে! ফিক্স করার কি কোনো উপায় আছে?
মেকআপ

ফাউন্ডেশন প্যাচি হয়ে যাচ্ছে! ফিক্স করার কি কোনো উপায় আছে?

বেশ অনেকদিন আগে থেকে প্ল্যান করে রাখা একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আউটফিটও পরে ফেলেছেন। মেকআপ করতে যেয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই...

নিখুঁত ফাউন্ডেশন অ্যাপ্লাই'র জন্যে কোন টুলসটি চাই?
মেকআপ

নিখুঁত ফাউন্ডেশন অ্যাপ্লাই'র জন্যে কোন টুলসটি চাই?

মুখের খুঁতগুলো ঢেকে ফেলে স্কিনকে নিখুঁত করে তুলতে ফাউন্ডেশনের জুড়ি নেই। ফাউন্ডেশন থেকে ভালো ফল পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফাউন্ডেশন টুলস ব্যবহার করা...

ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন
বেইজ মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন

যারা নতুন নতুন মেকআপ করা শুরু করেছেন তারা প্রায়ই ইউটিউবে এবং বিভিন্ন বিউটি ব্লগারদের ব্লগে বা আর্টিকেলে পড়ে থাকবেন ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন সম্পর্কে...

ফাউন্ডেশন শপিং গাইড
মেকআপ

ফাউন্ডেশন শপিং গাইড

ফাউন্ডেশন কিনতে গিয়ে একবারের জন্য দ্বিধাগ্রস্থ হননি, এমন কাউকে খুঁজে পাওয়া যাবেনা। স্কিনে স্যুট করবে কিনা, সঠিক শেড পাওয়া যাবে কিনা, দেওয়ার পরে মুখটা...

…