টিন এইজে সাজগোজ

সাজগোজ উপ সম্পাদক · Apr 06, 2014 · 1 min read

টিন এইজে সাজগোজ

টিন এইজে অনেকেরই বয়স অনুযায়ী সাজটা কেমন হবে সে ব্যাপারে স্পষ্ট ধারণা থাকে না। ফলে অনেক সময় বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয়। তাই আজকে এ ব্যাপারে কিছু পরামর্শ দেয়া হল।

প্রথমে পোশাক নির্বাচন প্রসঙ্গে আসি। ১৬-১৭ বছর বয়সে নিজেকে বড় ভাবার প্রবণতা মাঝেমধ্যে হয়েই থাকে। দেশীয় অনুষ্ঠান বা জমকালো নিমন্ত্রণে এ জন্য শাড়ি পরার ভাবনাটা আসতেই পারে। শাড়ির ক্ষেত্রে এ বয়সটা একটু অপরিপক্ব। তবে বিভিন্ন অনুষ্ঠানে সালোয়ার-কামিজই জয়ী।  চুড়িদারের সঙ্গে কলির ছাঁটে অথবা হাঁটু পর্যন্ত কামিজগুলোই বেশি মানানসই। এ ছাড়া শর্ট কামিজের সঙ্গে ধুতি সালোয়ার কৈশোরের উচ্ছলতার সঙ্গেই তাল মেলাবে।

[picture]

প্রসাধনীর প্রতি আগ্রহটা বাড়তে থাকে এভাবেই এ বয়স থেকে। তবে পোশাকের সঙ্গে মিল রেখে  হালকা প্রসাধনীর ছোঁয়া দেয়া হবে বুদ্ধিমানের কাজ। এখনকার প্রসাধনীর ব্যবহারটা হচ্ছে হালকা। প্রথমে মুখ ভালো করে পরিষ্কার করে কোন একটি ক্রিম লাগিয়ে নিবেন। কিছুক্ষণ পর গায়ের রঙের চেয়ে এক শেড হালকা ফেস পাওডার বুলিয়ে নেবেন ত্বকে। চোখে একটু মোটা করে কাজল লাগালে ভালো লাগবে। আই শ্যাডো লাগালে তা খুব হালকা রঙ হওয়ায় খুব একটা ভালো হয় না। আর আই শ্যাডো না লাগিয়ে চোখে গাঢ় করে কাজল,মাশকারা এবং আই লাইনার লাগালেই অনেক সুন্দর দেখাবে। ঠোঁটে লিপস্টিক না লাগিয়ে হালকা কোন রঙের গ্লস লাগালেই সাজটি কমপ্লিট হবে। ব্লাসন বা চকচকা কোন প্রসাধনী এড়িয়ে যাওয়াই শ্রেয়।

এরপর আসি চুলের প্রসঙ্গে। অনুষ্ঠান ও পরিবেশের কথা মাথায় রেখে চুলের স্টাইলটা করতে হবে। এই বয়সের সঙ্গে খুব ভারিক্কি স্টাইল কখনোই মানাবে না। সে ক্ষেত্রে খোঁপা না করাই ভালো, বরং পনিটেল করা যেতে পারে। চুলটাকে একটু কোঁকড়া করে খোলা রাখা যায়। চুলে ব্যাংসের স্টাইলও মন্দ লাগবে না একেবারে।

এক পায়ে নুপূর বা আংটি পরা যেতে পারে। কানে ছোট দুল, হাতে একটা বড় বালাই এ বয়সের উপযোগী। খুব বেশি অলংকার ব্যবহারের জন্য কৈশোরটা মোটেও উপযুক্ত নয়।

পাশ্চাত্য আদলের পোশাকগুলোর সঙ্গে ক্লোজ জুতো, ফ্ল্যাট বা ব্যালেরিনা জুতোগুলোই মানানসই। দেশীয় পোশাকে নাগরা, দুই ফিতাওয়ালা, ছোট একটু হিল দেওয়া স্যান্ডেলগুলোই ভালো ছন্দ মেলাবে বলে আমার মনে হয়। সঙ্গে একটি রিস্ট পার্স বা ক্লাচ ব্যাগে হয়ে উঠুন ফ্যাশনেবল কিশোরী।

কৈশোরে ত্বকের যত্ন হলো ত্বক পরিষ্কার রাখা। দিনে দুবার ক্লিনজার দিয়ে মুখ নিয়মিত ধোয়া উচিত। সাবান দিয়ে মুখ পরিষ্কার না করাই ভালো। পানির পরিমাণ বেশি এমন একটি ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে। মুখ, গলা ও হাতে ভালো ভাবে ক্রিম ব্যবহার করতে হবে। শুষ্ক ত্বক প্রায় প্রতিদিন স্ক্রাব দ্বারা পরিষ্কার রাখতে হবে। তৈলাক্ত ত্বকের অধিকারীদের কষ্ট একটু কম হবে এ ক্ষেত্রে। সপ্তাহে এক দিন ধুলেই হবে। কৈশোরের এ বয়সটি থেকেই ম্যানিকিওর পেডিকিওর নিয়মিত করানো উচিত । তবে ফেসিয়াল নয়।

হাসতে ভুলে যান নি তো? মনে করে দেখুনতো কবে মন খুলে হেসেছেন? জানেন তো হাসি শ্রেষ্ঠ ওষুধ। মনে রাখবেন সমবয়সী হলেও যারা সারাক্ষণ গম্ভীর মুডে থাকে তাদের চেয়ে হাসিখুশি থাকাদের দেখতে অনেক ছোট লাগে।

ছবি - প্রোজেক্টইন্সপায়ার্ড ডট কম

লিখেছেন -  রোজেন

সম্পর্কিত লেখা

তুলসি পাতার নানান গুণ
সুস্থতা

তুলসি পাতার নানান গুণ

রোগ সারাতে তুলসি পাতার ব্যবহার হয়ে আসছে। আসলে এই প্রাকৃতিক উপাদানটিতে উপস্থিত বেশ কিছু শক্তিশালী উপাদান নানাবিধ রোগ সারাতে দারুণভাবে সাহায্য করে থাক...

বৈশাখী বাজারের হালচাল
সংস্কৃতি

বৈশাখী বাজারের হালচাল

এসো হে বৈশাখ, এসো এসো। আর কিছুদিন পর বাঙালির দুয়ারে আসছে ঐতিহ্যবাহী সেই দিনটি। যেদিন সবাই সকালে পান্তা ইলিশ খেয়ে বৈশাখের পোশাক পরে রমনার বটমূলে প্রাণ...

ফ্যাশানে নতুন চমকঃ স্কার্ফ
ফ্যাশন

ফ্যাশানে নতুন চমকঃ স্কার্ফ

প্রতিনিয়ত ফ্যাশনে যোগ হচ্ছে নতুন মাত্রা। স্কার্ফ ওড়না নামেই এগুলো বেশি পরিচিত বিক্রেতা বা তরুণীদের কাছে, যারা ফতুয়ার সঙ্গে ওড়না ব্যবহার করে নিজেকে করে...

আরও পড়ুন

খাদ্যে ভেজাল মেশানো | কতটুকু নিরাপদ আমাদের জীবন?
সুস্থতা

খাদ্যে ভেজাল মেশানো | কতটুকু নিরাপদ আমাদের জীবন?

আজকাল ভেজাল ছাড়া খাবার যেন হয়ে উঠেছে সোনার হরিণ। চাল-ডাল-তেল-লবণ থেকে শুরু করে শাকসবজি, ফলমূল, শিশুখাদ্য সবকিছুতেই ভেজাল। মাছে ও দুধে ফরমালিন, সবজিতে...

রূপার গহনায় চিরন্তন বাঙালিয়ানা
ফ্যাশন

রূপার গহনায় চিরন্তন বাঙালিয়ানা

গহনা বাঙালি নারীর সাজসজ্জার অন্যতম অনুষঙ্গ। সৃষ্টির আদিকাল থেকেই গহনার উদ্ভব। কালের সঙ্গে সঙ্গে বদলেছে গহনার উপকরণ নারীর রুচি আর ব্যক্তিত্বের বিকাশের...

তরুণীদের পছন্দের পোশাক | কোথায় এবং কেমন দরদাম ? (পর্ব-১)
ট্রেণ্ডস এন্ড শপ

তরুণীদের পছন্দের পোশাক | কোথায় এবং কেমন দরদাম ? (পর্ব-১)

সময়ের সাথে বদলে গেছে অনেক কিছু। চিঠির বদলে এসেছে ই-মেইল, নৌকোর বদলে লঞ্চ, টেলিগ্রাম এর বদলে মোবাইল ফোন। প্রযুক্তিতে পরিবর্তনের পাশাপাশি পোশাকেও এসেছে...

ফাল্গুনের প্রস্তুতি (পর্ব -২)
সংস্কৃতি

ফাল্গুনের প্রস্তুতি (পর্ব -২)

গত লেখাটির জেড় ধরেই আজকের লেখাটি। এটি সেই সব পাঠক বন্ধুদের জন্য যারা শাড়ির লেখা দেখে কিছুটা মন খারাপ করেছিলেন-শাড়ি পরার অপারগতার জন্য। চিন্তার কিছু নে...

চুলের সৌন্দর্য বৃদ্ধিতে লেবুর প্যাক
চুলের যত্ন

চুলের সৌন্দর্য বৃদ্ধিতে লেবুর প্যাক

চুলকে সুন্দর করে তোলার কি আর কোনও উপায় নেই? অবশ্যই আছে! তবে তার জন্য আজকের লেখাটায় একবার চোখ রাখতে হবে। এতে এমন একটি প্রকৃতিক উপাদান সম্পর্কে আলোচ...

চোখের সাজের সাত সতেরো
মেকআপ

চোখের সাজের সাত সতেরো

বাঙালি মেয়েদের চোখ এমনিতেই মায়াকাড়া। একটু কাজল ছোঁয়ানো চোখ দিয়ে হাজার বছর ধরে এই অঞ্চলের মেয়েরা দুনিয়া জয় করেছে। চোখের সাজের ধরণ ধারণ সময়ের স...

…