গরমের দিনের পার্টি সাজ

সাজগোজ সম্পাদক · Aug 27, 2013 · 1 min read

গরমের দিনের পার্টি সাজ

গ্রীষ্মকালের গরম আবহাওয়া এবং অতিরিক্ত ঘামের জন্য মেকাপ স্থায়ী করা কষ্টসাধ্য ব্যাপার। তাই আসুন আজ জেনে নি কিরকম হবে গরমের দিনের সাজগোজ।

পূর্ব প্রস্তুতিঃ

মেকআপ করার আগে প্রয়োজন ত্বকের সঠিক প্রস্তুতি। যারা গ্রীষ্মে কোন অনুষ্ঠানে অংশগ্রহণের পরিকল্পনা করছেন, অনুষ্ঠানের ২-৩ দিন আগে একবার ফেসিয়াল করে ফেলুন। এতে আপনি যখন মেকআপ করবেন, তখন তা সুন্দরভাবে আপনার ত্বকের সাথে মিশে যাবে।

অনুষ্ঠানের দিনের প্রস্তুতিঃ

  • কোনরকম মেকআপ করার আগে মুখ ফেসিয়াল ক্লিন্সার দিয়ে ধুয়ে মুখে বারবার ঠাণ্ডা পানির ঝাপটা দিন।
  • এরপর মুখ আলতো করে মুছে নিয়ে উচ্চ এস পি এফ সম্পন্ন একটি ভাল মানের সানস্ক্রিন ব্যবহার করুন। এতে গ্রীষ্মের কড়া রোদেও আপনার ত্বক সুরক্ষিত থাকবে।
  • ভারী ক্রিম বা লিকুইড ফাউন্ডেশন ব্যবহার না করে বেছে নিন “টিনটেড ময়েশ্চারাইজার”। একটি ভেজা স্পঞ্জ দিয়ে ত্বকের সাথে তা ভালভাবে মিশিয়ে নিন। চোখের নিচের কালো দাগ ঢাকার জন্য হালকা করে কনসিলার ব্যবহার করুন। এরপর মুখের মেকআপ সেট করার জন্য হালকা করে বুলিয়ে নিন লুস ফেসিয়াল পাউডার। গালে বুলিয়ে নিন হালকা গোলাপী রঙের ব্লাশ। হয়ে গেল আপনার মেকআপ এর বেস।
  • দিনের বেলা চোখের সাজের জন্য গ্লিটার বা শিমার জাতীয় আইশ্যাডো এড়িয়ে চলুন, বরং বেছে নিন ম্যাট জাতীয় আইশ্যাডো। প্রথমে আই-প্রাইমার ব্যবহার করুন। এতে চোখের সাজ অনেকক্ষণ স্থায়ী হবে। আই-প্রাইমার না থাকলে চোখের উপরের পাতায় হালকা করে কনসিলার ব্যবহার করে লুস পাউডার দিয়ে সেট করে নিন।
  • চোখের মেকআপের রঙ নির্বাচনের জন্য আপনার পোশাকের রঙ কে প্রাধান্য দিন। বাদামী, টপ (Taupe), ক্রিম রঙের আইশ্যাডোদিয়ে স্মোকি লুক নিয়ে আসুন। পোশাকে অনেক রঙের সমারোহ থাকলে চোখে বুলিয়ে নিন আপনার পছন্দের কালো কাজল এবং মাশকারা। লক্ষ্য রাখুন যাতে এগুলো ওয়াটারপ্রুফ হয়।
  • ঠোঁটের জন্য ব্যবহার করতে পারেন লিপ-টিন্ট – এগুলোর রঙ অনেকক্ষণ স্থায়ী হয়। এছাড়া ব্যবহার করতে পারেন আপনার পছন্দের রঙের লিপস্টিক।
  • সব শেষে ব্যবহার করুন “ makeup setting spray “ ।

 চুলঃ

 গরমে খোলা চুলের স্টাইল বজায় রাখা কষ্টকর। তাই বেছে নিন আপনার পছন্দের কোন খোঁপা বা বেণী। আর তারমধ্যে লাগিয়ে নিন আপনার পছন্দের ফুলটি।

সাজ হবে আপনার নিজ রুচি ও সামর্থ্য মত। আপনি যে সাজই বেছে নিন না কেন, অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে ভুলবেন না কিন্তু!

লিখেছেনঃ ডাঃ ওয়াসিফা আহম্মদ

মডেলঃ   ডাঃ ওয়াসিফা আহম্মদ

সম্পর্কিত লেখা

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?
ত্বকের যত্ন

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?

কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তাই আমাদের জানা উচিত কীভাবে নিজেকে সুন্দর রাখা যায়। মানুষ সুন্দর হয়ে জন্মালেও যত্নবান না হলে সৌন্দর্য বেশি দিন...

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!
বিউটি টিপস

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!

কথিত আছে, “চোখ যে মনের কথা বলে”! চোখ মনের কথা না বললেও, সুন্দর একজোড়া চোখ সবার নজর কাড়ে। সুন্দর চুল ও ত্বক যেমন রমণীদের সৌন্দর্য প্রকাশে অবদান রাখে, ঠ...

আরও পড়ুন

বিয়ের আগে কনের প্রস্তুতি | ১ মাসে কীভাবে তৈরি হবেন?
ব্রাইডাল

বিয়ের আগে কনের প্রস্তুতি | ১ মাসে কীভাবে তৈরি হবেন?

বিয়ের দিনটি হয় একটি মেয়ের জীবনের সবচেয়ে বিশেষ দিনগুলোর মধ্যে একটি। এদিন বিয়ের কনেই হচ্ছে আসরের মধ্যমণি। তাই সবার চোখ থাকে সেদিন বিয়ের কনের দিকে। আর প্...

জেনে নিন, চোখের যত্নে তিন ধরণের আই কেয়ার প্রোডাক্ট সম্পর্কে
ত্বক

জেনে নিন, চোখের যত্নে তিন ধরণের আই কেয়ার প্রোডাক্ট সম্পর্কে

মেকাপ আর স্কিন কেয়ারের জন্য অনেক কিছুই তো করা হয়। আলাদা করে চোখের কথা ভেবে যত্ন নেওয়া আর হয়না। মুখের ত্বকের চেয়ে চোখের ত্বক ১০ গুণ বেশি পাতলা হয়। আর ত...

নিয়মিত চোখের যত্ন নেওয়ার সহজ উপায় জানেন কি?
সুস্থতা

নিয়মিত চোখের যত্ন নেওয়ার সহজ উপায় জানেন কি?

মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুন্দর রাখতে আমাদের চেষ্টা যেন শেষ নেই। পার্লার থেকে জিমে যাওয়া কোন কিছুই বাদ রাখি না। অথচ একটি বারও ভাবি না সুনয়না চো...

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার

সাধারণত আমরা হারবাল ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল এসবের সাথে পরিচিত। ত্বকের প্রয়োজন অনুযায়ী ও ত্বকের রকমভেদে ফেসিয়াল আরো আছে সেগুলোর সাথে আমরা অনেকেই পর...

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস
মেকআপ

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস

মুখে ব্রণ হয়েছে, তাই বলে কি সাজবো না? অনেকের ক্ষেত্রেই দেখা যায় মেকআপ করার কিছুক্ষণের মধ্যেই স্কিন তেলতেলে হয়ে কালচে দেখাচ্ছে! বিশেষ করে আমাদের যাদের...

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে জানুন দারুণ ৪টি টিপস
চোখের সাজ

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে জানুন দারুণ ৪টি টিপস

কালো হরিণ চোখ শুধু কবিতা বা প্রেমিকের উপমায় নয় সত্যি সত্যি আপনারও হতে পারে। ভাবছেন কীভাবে? আপনার চোখের পাপড়ি ঘন যতবেশি হবে আপনার চোখকে ততবেশি কালো ও আ...

…