বাড়িতেই সম্ভব সাধারন এবং ট্রিটমেন্ট ফেসিয়াল

sub-editor · Nov 12, 2015 · 1 min read

বাড়িতেই সম্ভব সাধারন এবং ট্রিটমেন্ট ফেসিয়াল
আজকাল এই ফেসিয়াল শব্দটা অনেক প্রচলিত।যেকোন অনুষ্ঠানের আগে নিজের মুখটা আগের চেয়ে উজ্জ্বল আর প্রানবন্ত করার জন্য ফেসিয়াল খুবই কাজের একটা পদ্ধতি। [picture] প্রথমে দেখব সাধারন ফেসিয়াল এই ফেসিয়ালে বিশেষ কোন নামীদামী ক্যামিকেল ব্যাবহার করা হয় না।সুতরাং আপনি বাড়িতে বসে বিশেষ প্যাকটি তৈরি করে ফেসিয়াল করতে পারেন। ১।উপকরণ হিসেবে নিচের উপাদান গুলো জোগাড় করে নিন।
  • ক্লিঞ্জিং মিল্ক বা লোশন
  • ফেসিয়াল ক্রিম
  • তুলো
  • ব্ল্যাক হেড রিমুভার
  • ডেটল
  • গোলাপ জল
  • বিউটি প্যাক
  • হেয়ার ব্যান্ড
২। নিজের হাত সাবান দিয়ে ভালভাবে ধুয়ে নিন। ৩। এবার বিছানায় বা হেলানো চেয়ারে শুয়ে মাথাটা পেছনের দিকে হেলিয়ে নিয়ে চুলটা পেছনে হেয়ার ব্যান্ড দিয়ে বেঁধে নিন। ৪। ২ টুকরো তুলো ঠাণ্ডা পানিতে ভিজিয়ে চোখের ওপর লাগিয়ে দুই চোখ  ঢেকে নিন। ৫। ক্লিঞ্জিং মিল্ক তুলোর সাহায্যে আলতো করে মুখে লাগিয়ে পুরো মুখ পরিস্কার করে নিন। ৬। এবার ক্রিম লাগিয়ে আঙ্গুল দিয়ে গোল গোল করে মালিশ করুন। ৭। ত্বক তৈলাক্ত হলে পন্ডস লেমন ক্রিম আর শুষ্ক হলে চার্মিস ক্রিম ব্যাবহার করতে পারেন। ৮। ব্রন থাকলে সাবধানে ব্রনের জায়গাগুলো বাদ দিয়ে ম্যাসাজ করবেন।ব্রন ফেটে গেলে মুখে দাগ হতে পারে। ৯। প্রথমে ঘাড় থেকে ম্যাসাজ আরম্ভ করবেন।ম্যাসাজ করবেন ধীরে ধীরে , ত্বকে বেশি চাপ না দিয়ে।হাত দুটো সমান্তরাল রেখে মুখের চারদিকে ম্যাসাজ করতে হবে।পুরো কাজটি করতে ১০ থেকে ২০ মিনিট সময় লাগে। ১০। ম্যাসাজ করা  শেষ হয়ে গেলে এই অবস্থায় ৫ মিনিট রাখুন। ১১। এরপর একটি পরিস্কার কাপর অথবা তুলো দিয়ে মুখটা পরিস্কার করে মুছে নিন। ১২।তৈলাক্ত স্কিন হলে মুখ মুছে ফেলার পর স্কিন টনিক দিয়ে একটু হাল্কা ম্যাসাজ করে দিতে পারেন। ট্রিটমেন্ট ফেসিয়ালঃ এই ফেসিয়ালে বিভিন্ন ধরনের বিউটি উপকরনের পাশাপাশি মুখের ম্যাসাজও অনেক ভালোভাবে করতে হয়।উপকরণগুলো আপনি বড় কোন কসমেটিক্সের দোকানে গিয়ে কিনতে পারেন। উপকরনঃ
  • ক্লিঞ্জিং ক্রিম
  • ভালো কোন ব্র্যান্ডের ম্যাসাজ ক্রিম
  • হারবাল এর শশা প্যাক
  • তুলো
  • স্টিম
  • ব্রন স্টিক এবং চাইলে প্যাক লাগানোর ব্রাশ ব্যাবহার করতে পারেন।
যেভাবে করতে হবেঃ ১। প্রথমে ক্লিঞ্জিং ক্রিম দিয়ে মুখটা ম্যাসাজ করুন।ম্যাসাজ শুরু করতে হবে থুতনি থেকে।তারপর নাকের নিচটা এভাবে চোখের নিচে এবং উপরে ।এভাবে গালের উপর  কমপক্ষে ১০ বার। ২। এরপর এটি ধুয়ে ফেলুন। ৩। এবার এরপর ফ্রেশ ক্রিম দিয়ে আবার ম্যাসাজ করুন একই নিয়মে।৫ মিনিট অপেক্ষা করুন। ৪। এরপর মুখে গরম পানির ভাব দিন। ৫। সুতো চার ভাঁজ করে ক্রিমগুলো  কেঁচে তুলে নিন। ৬। এরপর হারবাল শশা প্যাক তৈরি করে মুখে লাগিয়ে বসে থাকুন ১৫ থেকে ২০ মিনিট। ৭। এরপর মুখ ভালোভাবে ধুয়ে মুছে নিয়ে স্কিন টনিক হাল্কা করে ম্যাসাজ করে সম্পূর্ণ করুন ফেসিয়াল পর্ব। লিখেছেন: পাপিয়া সুলতানা ছবি- পপসুগার.কম

সম্পর্কিত লেখা

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!
ত্বক

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!

খুব কম নারীরাই জানেন যে শুধু মেকাপ করলেই নয়, রোজ সানস্ক্রিন ইউজ করলে প্রতিবার বাইরে থেকে ফিরে এসে মেকাপ রিমুভার/ ক্লিঞ্জিং অয়েল দিয়ে সানস্ক্রিন রিমুভ...

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?
ত্বকের যত্ন

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?

কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তাই আমাদের জানা উচিত কীভাবে নিজেকে সুন্দর রাখা যায়। মানুষ সুন্দর হয়ে জন্মালেও যত্নবান না হলে সৌন্দর্য বেশি দিন...

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে
রিভিউ

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে

রেগুলার লাইফের স্ট্রেস, বাইরের ধুলোবালি, পল্যুশন এসব কারণে স্কিনের ন্যাচারাল গ্লো দিন দিন হারিয়ে যাচ্ছে? আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় না যে স্কিনটা যদি...

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!
ত্বকের যত্ন

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!

একটি নির্দিষ্ট বয়সের পর নিয়মিত ফেসিয়াল করাটা জরুরী। কিন্তু সময়ের অভাবে বা অতিরিক্ত খরচের কথা ভেবে পার্লারে যাওয়া হয় না। কিন্তু এই তাল বাহানায় ত্বকের ত...

আরও পড়ুন

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার

সাধারণত আমরা হারবাল ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল এসবের সাথে পরিচিত। ত্বকের প্রয়োজন অনুযায়ী ও ত্বকের রকমভেদে ফেসিয়াল আরো আছে সেগুলোর সাথে আমরা অনেকেই পর...

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই
রিভিউ

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই

কোনো দাওয়াত বা স্পেশাল অকেশনের আগে আমরা সবাই চাই আমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আসুক। আর সেজন্য পার্লারই একমাত্র ভরসা! যদি বলি সব সময় পার্লারে না গিয়ে...

গ্রুমি ফেসিয়াল ক্লেনজিং ব্রাশ। ত্বকের যত্নে ক্লেনজিং হোক সঠিকভাবে
রিভিউ

গ্রুমি ফেসিয়াল ক্লেনজিং ব্রাশ। ত্বকের যত্নে ক্লেনজিং হোক সঠিকভাবে

বাহিরের ধুলাবালি, মেকআপ আর পল্যুশন- এ সবকিছুর প্রভাবই সরাসরি পড়ে আমাদের ত্বকের ওপর। আর এসব কিছু থেকে ত্বককে পরিষ্কার করতে দরকার প্রপার ক্লেনজিং। প্রপা...

শিশুর বডি ম্যাসাজ এর কিছু গুরুত্বপূর্ণ টিপস!
মা ও শিশু

শিশুর বডি ম্যাসাজ এর কিছু গুরুত্বপূর্ণ টিপস!

বডি ম্যাসাজ শরীরের বিভিন্ন স্থানের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। একটি পরিপূর্ণ ম্যাসাজ দিতে পারে শিশুর পূর্ণ তৃপ্...

পার্ল ফেসিয়াল | ঘরে বসেই ৬টি ধাপে করে ফেলুন ত্বকের যত্ন
ত্বকের যত্ন

পার্ল ফেসিয়াল | ঘরে বসেই ৬টি ধাপে করে ফেলুন ত্বকের যত্ন

পার্ল ফেসিয়াল বর্তমানে বহুল আলোচিত। সব মেয়ের মুখেই শোনা যায় এই ফেসিয়াল-এর কথা। এই ফেসিয়াল এখন গোল্ড ফেসিয়াল বা ফ্রুট ফেসিয়াল-এর মতই জনপ্রিয়। পার্ল ফেস...

BB ক্রিম বনাম CC ক্রিম
মেকআপ

BB ক্রিম বনাম CC ক্রিম

ইদানিং বিউটি ওয়ার্ল্ডের সবচেয়ে আলোচিত প্রসাধনী হলো BB এবং CC ক্রিম। যেকোনো দোকানেই যান না কেন BB অথবা CC ক্রিম চোখে পড়বেই, নানা রকম ব্র্যান্ডে, নান...

…