শিশুর বডি ম্যাসাজ এর কিছু গুরুত্বপূর্ণ টিপস!

সাজগোজ উপ সম্পাদক · Dec 29, 2014 · 1 min read

শিশুর বডি ম্যাসাজ এর কিছু গুরুত্বপূর্ণ টিপস!

বডি ম্যাসাজ শরীরের বিভিন্ন স্থানের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। একটি পরিপূর্ণ ম্যাসাজ দিতে পারে শিশুর পূর্ণ তৃপ্তিময় ঘুম। শিশুর বডি ম্যাসাজ এর মাধ্যমে অনেক গুলো সম্যাসার সমাধান করা যায় যেমন ওজন বৃদ্ধি, শিশুর বদ হজম কমিয়ে ক্ষুধা বৃদ্ধি করে, শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পায়, সংকুচিত টিস্যু গুলো স্বাভাবিক হয়।

গোসল করার আগে তেল মেখে গোসল করানো একটা ট্রাডিশনও বলা চলে। শিশু জন্মের সাথে সাথে মা ,ঠাকুমা ,দাদী, চাচিরা শিশু লালন পালনের বিভিন্ন টিপস দিয়ে থাকে। আর এটাও বলে থাকে শিশুকে অবশ্যই যেন গোসল করার আগে তেল মেখে গোসল করানো হয়। কিন্তু হয়ত কখনো জানাই হয় না কীভাবে সঠিক উপায়ে তেল ম্যাসাজ  করতে হয় বা এর উপকারিতা। শিশুর বডি ম্যাসাজ  করার জন্য বেবি মাসাজিং জেল, বেবি অয়েল বা বেবি লোশন নিয়ে করতে পারেন। সোজা কথা শিশুর শরীর পিচ্ছিল করতে হবে যাতে ম্যাসাজ করতে সুবিধা হয়।

শিশুর বডি ম্যাসাজের উপকারিতা

- বেবি'র রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঠান্ডা ,জ্বর ও পেটের অসুখের সম্ভাবনা কমিয়ে দেয়।

- বেবি'র মস্তিস্ক গঠনে সহায়তা করে।

- বেবি'র হাড় হয় সুগঠিত ও মজবুত।

- বেবি'র বৃদ্ধি সহায়ক হরমোনকে উদ্দীপিত করে।

শিশুর ম্যাসাজের সময় নিবার্চন

শিশুর বডি ম্যাসাজ যেন কখনই ভরা পেটে না হয়। তাই বলে শিশুর খালি পেটেও যেন না হয় কারণ আমরা সবাই জানি শিশুরা ক্ষুধা পেটে ও ঘুমের সময় একটু খিটখিটে হয়ে যায়। তাই সব চেয়ে ভালো হয় যদি শিশুর খাওয়ার এক থেকে দেড় ঘণ্টা পর শুরু করা যায়। ম্যাসাজের সবচেয়ে ভালো সময় গোসল করার আগে ১/২ ঘণ্টা আগে বা রাতের ঘুমের ১/২ ঘণ্টা আগে। অব্যশই খেয়াল করতে হবে শিশু যেন অন্য সময়ের চেয়ে বেশি শান্ত থাকে কারণ শিশুর শান্ত থাকাটা খুবই জরুরী তাহলে শিশুর ম্যাসাজ পরিপূর্ণ উপভোগ করতে পারবে। তাই সম্ভব হলে টিভি বন্ধ রাখুন এবং শিশু গান শুনতে ভালোবাসলে অল্প ভলিউমে গান চালিয়ে রাখতে পারেন। সব সময় চেষ্টা করুন রুমের পরিবেশ শান্ত রাখার। আপনি চাইলে বেবির সাথে গুন গুন করে গানও গাইতে পারেন। মোট কথা বেবি যেটা বেশি উপভোগ করবে তাই করতে হবে।

ম্যাসাজ শুরু করার আগে যা যা প্রয়োজন 

আপনি চাইলে কুসুম গরম তেল ব্যবহার করতে পারেন তার জন্য গরম পানির বাটির মধ্যে তেলের বাটি রেখে দিন এমনিতেই গরম হয়ে যাবে। সেটা শিশুর জন্য বেশি উপভোগ্য হবে এবং ম্যাসাজ শুরু করার আগে যা যা প্রয়োজন তা হল-

  •  একটি চাদর বা তোয়ালে ( বিছানোর জন্য )
  •  তেল বা ক্রিম ( ম্যাসাজের জন্য )
  •  বাটি (তেল রাখার জন্য )
  •  নরম তোয়ালে (বডি মোছার জন্য )
  •  গরম পানি (তেল গরম করার জন্য বা গোসলের জন্য )
  •  পর্যাপ্ত সময়

শিশুর ম্যাসাজ:

১নং চিত্র:

PIP-massage-1

(১) প্রথম বেবিকে কোন পাটি বা তোয়ালের উপর শুয়ে দিন। প্রথমে বেবির পায়ের ম্যাসেজ করতে হবে। আর এটা করতে হবে আপনার দুই হাত দিয়ে। প্রথমে বেবির পায়ের উপর থেকে [মানে রানের কাছ থেকে ]এক হাত দিয়ে টেনে নামিয়ে গোড়ালির কাছে থামতে হবে। এইবার অন্য হাত দিয়ে একইভাবে টেনে নামাতে হবে। এই মাসাজটি খুব গুরুত্বপূর্ন একটি ম্যাসাজ । এই মাসাজটি শিশুর জড়তা কাটিয়ে তাড়াতাড়ি হাঁটতে সাহায্য করে এবং শিশুর হাড় মজবুত করে। তাই এই মাসাজটি সম্ভব হলে ৫ বার করবেন।

(২) প্রথমে আপনার শিশুর পায়ে কয়েক ফোঁটা অয়েল ড্রপ করুন। এরপর আপনার বৃদ্ধ আঙুল দিয়ে শিশুর পায়ের পাতায় গোড়ালি থেকে উপরের দিকে টেনে তুলুন এবং উপর থেকে টেনে নামান।

(৩) এবার রানের কাছ থেকে ম্যাসাজ করে নামিয়ে এসে পায়ের আঙুলের কাছে থামুন এবং বেবির পায়ের আঙুল গুলোকে একটা একটা করে আস্তে আস্তে টান দিন।  এই ম্যাসাজটি ৩ বার করুন।

২নং চিত্র:

PIP-massage-2

(১) কাঁধের ওপরের অংশ থাকে ম্যাসাজ শুরু করে বুকের মাঝামাঝিতে এসে শেষ করুন। হালকা চাপের সাথে এই ম্যাসাজ করতে হবে। এই ভাবে আরো ৩/৪ বার করুন এবং শেষ বারও বুকের কাছে এসে হাত উঠাতে হবে।

(২) কাঁধ থেকে ম্যাসাজ করতে করতে হাতে এসে শেষ করুন। এরপর হাতে এসে, প্রথমে আপনার বৃদ্ধ আঙুলের সাহায্যে বেবির হাতের তালায় চাপ দিয়ে ম্যাসাজ করুন এবং বেবির আঙুল গুলোকে একটা একটা করে আস্তে আস্তে টান দিতে হবে। (৩) পেটের নিচের ডানপাশ থেকে ম্যাসাজ শুরু করে [ঘড়ির কাঁটার দিকে] পেটের বামপাশে এসে শেষ করুন। এতে করে আপনার শিশু সকল প্রকার পেটের সম্যসা থেকে মুক্তি পাবে। এই ম্যাসাজটি ৩/৪ বার করুন।

৩নং চিত্র:

PIP-massage-3

(১) ​কপালের মাঝখান থেকে তর্জনী বা মধ্যমা আঙুল দিয়ে ম্যাসাজ শুরু করে গালে এসে শেষ করুন। এই ম্যাসাজ করতে হবে আঙুল দিয়ে বৃত্তাকার করে।

(২) এই বার আপনার শিশুর ম্যাসাজ শেষের দিকে, তাই বেবিকে উপুড় করে শুয়ে দিন এবং রিল্যাক্স হতে দিন। এরপর শিশুর মেরুদন্ডে আপনার হাতের সাহায্য পিঠের উপর থেকে লম্বা ভাবে টেনে নামান এবং আপনার হাতের আঙুল দিয়ে শিশুর মেরুদন্ডে হাঁটুন। এইভাবে ৫ বার করুন।

(৩) যদি বেবি কোন ভাবে মাসাজে ব্যথা পায় বা কান্নাকাটি শুরু করে তাহলে সাথে সাথে বেবির ম্যাসাজ বন্ধ করুন। পরের দিন আবার চেষ্টা করুন। আপনার বেবির প্রতিদিনের রুটিনের মধ্যে ম্যাসাজের জন্য কিছু সময় রাখুন। প্রথম দিকে বেবি ম্যাসাজ উপভোগ নাও করতে পারে। আর একদিনেই সম্পূর্ন ম্যাসাজ সম্ভব না তাই, একটু একটু করে ম্যাসাজ বাড়ান। তাহলে দেখবেন বেবি এক সময় নিজেই ম্যাসাজের জন্য প্রস্তত হবে এবং বেবির সাথে মধুর সময় কাটান। লিখেছেন-  জুঁই শতাব্দী (সূত্রঃ রেইজিংচিলড্রেন.নেট.এইউ)

ছবি - সাটারস্টক

সম্পর্কিত লেখা

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!
মা ও শিশু

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!

সংসারে একজন নতুন অতিথি আসার মত আনন্দ বোধহয় আর কিছুতে নেই! কোন দম্পতির ঘর আলো করে যখন সন্তান আসে, তখন সেই মুহুর্তটিকে মনে হয় বেশ সুখের, তৃপ্তির। শুরু থ...

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন
মা ও শিশু

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন

পরিবারে যখন নতুন অতিথি আসে আমাদের খুশির সীমা থাকে না। সবাই প্রস্তুতি নিতে থাকে নতুন শিশুর আগমন উপলক্ষে। এতকিছুর মাঝেও থাকে হাজার রকমের চিন্তা। কীভাবে...

নবজাতকের প্রসাধনী | কিভাবে শিশুর ৯টি কসমেটিকস ব্যবহার করবেন?
মা ও শিশু

নবজাতকের প্রসাধনী | কিভাবে শিশুর ৯টি কসমেটিকস ব্যবহার করবেন?

একজন নারীর জীবনে তার সন্তানের আগমন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর একটি পরিবারে একটা নবজাতকের আগমন এতই সুখকর যা বর্ণনা করে শেষ করা যায় না। বাড়িতে নতুন অতিথির...

শীতে শিশুর প্রসাধনী
বেবি প্রোডাক্টস

শীতে শিশুর প্রসাধনী

দেখতে দেখতে চলে আসছে শীত। অন্য মৌসুমের চেয়ে এই শীত ঋতু হয় অনেকটাই আলাদা। তাই নিতে হয় আমাদের একটু বাড়তি প্রস্ততি। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব কি...

আরও পড়ুন

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!
মা ও শিশু

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!

শিশুদের ওজন নিয়ে বাবা-মায়ের চিন্তার কমতি নেই। শিশুর ওজন বাড়াতে খাবার তালিকায় কী ধরনের খাবার রাখবেন? শিশু খাবার খেতে চায় না, দিন দিন রোগা হয়ে যাচ্ছে -...

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান
মা ও শিশু

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান

নবজাতক বা ছোট শিশুদের ঘুম নিয়ে অনেক অভিভাবকই চিন্তিত হয়ে থাকেন। অনেকেই অভিযোগ করেন যে বাচ্চার ঘুম খুব কম বা বাচ্চা রাতে ঠিকমতো ঘুমায় না। প্রতিদিন ১৬ ঘ...

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?
মা ও শিশু

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?

মিথিলা ডায়াপারের প্যাকেটের হাস্যোজ্জ্বল, স্বাস্থ্যবান শিশুর দিকে তাকিয়ে আছে, আর ভাবছে তার নবজাতক শিশুটি কীভাবে এমন স্বাস্থ্য পেতে পারে! তার বাচ্চাটি...

শিশুর কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন দূর করার ঘরোয়া উপায়
মা ও শিশু

শিশুর কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন দূর করার ঘরোয়া উপায়

সব বাবা-মায়েরা শিশুর কোষ্ঠকাঠিন্য সমস্যা নিয়ে কম বেশি ভুগে থাকেন। শিশুদের জন্য খুব কমন একটা সমস্যা হলো কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন নিয়...

শিশুর অবাঞ্চিত হেঁচকি ওঠা বন্ধে ১০টি টিপস!
মা ও শিশু

শিশুর অবাঞ্চিত হেঁচকি ওঠা বন্ধে ১০টি টিপস!

নবজাতক থেকে শুরু করে সব বয়সের অনেক শিশুরই দেখা যায় খাওয়ানোর সময় অযাচিত হেঁচকি উঠতে থাকে। যদিও হেঁচকির ব্যাপারটি বেশ স্বাভাবিক, কিন্তু অনেক সময় বাবা মা...

বেবি অয়েলের ১০টি অজানা ব্যবহার
বিউটি টিপস

বেবি অয়েলের ১০টি অজানা ব্যবহার

বেবি প্রোডাক্ট গুলোর প্রতি আমার সবসময়ই কেমন জানি আকর্ষণ কাজ করে। বেবি প্রোডাক্ট গুলো বেবিদের জন্য কেনা হলেও এগুলো বড়দের জন্যেও বেশ ভালো কাজ করে। এইজন্...

…