এই বসন্তে অ্যালার্জি

সাজগোজ উপ সম্পাদক · Feb 09, 2015 · 1 min read

এই বসন্তে অ্যালার্জি

সিজনাল অ্যালার্জি হলো বছরের কোন বিশেষ সময় বা ঋতুতে অ্যালার্জির প্রকোপ বেড়ে যাওয়া। এমনিতে যাদের ধুলাবালিতে অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জি আছে, তাদের প্রায় সারা বছরই কষ্ট হয়। বসন্ত কালে এই ধরনের অ্যালার্জি আরও বেড়ে যায়। সাধারণত ফেব্রুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত এই সমস্যা থাকে।

কেন বসন্তকালে অ্যালার্জির সমস্যা বেশি হয়?

বসন্তকাল ফুলের ঋতু, সেটা আমরা সবাই জানি। যত প্রিয় ঋতুই হোক না কেন, যত আয়োজনেই বসন্ত বরণ করুন না কেন, এই ফুলই বসন্তের অ্যালার্জির কারণ। শীতের পর এ সময় গাছে নতুন পাতা আসে, ফুল ফুটতে শুরু করে, মুকুল আসে, নতুন ঘাস গজায়। এই ফুল ও ঘাসে থাকে পোলেন বা রেণু যা বাতাসে ভেসে বেড়ায় বা পোকামাকড়ের গায়ে লেগে ঘুরে বেড়ায়। এসব রেণু বাতাসে ভেসে বিভিন্ন স্থানে উদ্ভিদের বংশবৃদ্ধি করে। বসন্তকালে বাতাসে এই ক্ষুদ্র ক্ষুদ্র পোলেন বা রেণুর সংখ্যা বেড়ে যায় যা আপনার চোখে, নাকে, চামড়ায় এমনকি নিঃশ্বাসের সাথে ফুসফুসেও প্রবেশ করতে পারে।। এটাই অ্যালার্জি বেড়ে যাবার প্রধান কারণ।

উপসর্গঃ

অ্যালার্জির উপসর্গ একেজনের একেক রকম হয়ে থাকতে পারে। সাধারণত সর্দি, হাঁচি, নাকে বা চোখে চুলকানি, নাক বন্ধ হয়ে থাকা, চোখ ফুলে যাওয়া, চোখ থেকে ক্রমাগত পানি পড়া ইত্যাদি হতে পারে। ক্ষেত্র বিশেষে জ্বর এবং অ্যাজমাও হতে পারে।

কী করবেন?

প্রথমে আপনাকে জানতে হবে আপনার সিজনাল অ্যালার্জি বা কোনো ধরনের অ্যালার্জি আছে কিনা। যে সময়ে আপনি বেশি অ্যালার্জির সমস্যায় ভুগছেন, সে সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা বা ত্বক পরীক্ষা করে জানা যেতে পারে আপনার সিজনাল অ্যালার্জি আছে কিনা, কোন ধরনের পোলেনে আপনার অ্যালার্জি হচ্ছে।

পোলেনযুক্ত বাতাস থেকে দূরে থাকতে কিছু পন্থা অবলম্বন করতে পারেন। যেমন-

  • আপনার বাসার জানালা, দরজা বন্ধ রাখুন এই সময়। বিশেষ করে যখন বাতাসের বেগ থাকে। বেশি বাতাস থাকলে বা দিনের কোন নির্দিষ্ট সময় অ্যালার্জি বাড়লে সেই সময়টা বাসায় থাকুন।
  • সকালবেলায় বাতাসে বেশি পোলেন থাকে। সম্ভব হলে সকালবেলা বাইরের কাজ কমিয়ে আনুন।
  • ভ্রমনের সময় গাড়ির জানালা বন্ধ রাখুন।
  • ঘাসের লন বা ফুলের বাগান এড়িয়ে চলুন।
  • বাইরে বা বারান্দায় কাপড় শুকালে তাতে পোলেন লেগে থাকতে পারে। তাই ভেজা কাপড় ওয়াশিং মেশিনে শুকিয়ে ফেলুন বা ঘরের ভেতর শুকান।
  • বাইরে বের হলে মাস্ক, সানগ্লাস ব্যবহার করুন।

যাদের সিজনাল অ্যালার্জির সমস্যা থাকে তাদের সাধারণত আরও কিছু অ্যালার্জির প্রকোপ দেখা দিতে পারে। যেমন- ডাস্ট অ্যালার্জি, পোষা প্রাণী বা পেট অ্যালার্জি। ঘরের অভ্যন্তরে এক ধরনের ক্ষুদ্র জীবাণু থাকে যা মাইট নামে পরিচিত। এটিও অ্যালার্জি সৃষ্টি করে। তাই অ্যালার্জির ব্যাপারে সচেতন থাকুন, এতে আপনার ভোগান্তি কমবে। সর্বোপরি, অ্যালার্জি নিয়ে ডাক্তারের সাথে আলোচনা করুন। আপনার বসন্ত শুভ হোক।

লিখেছেনঃ শান্তা সোহেলী ময়না

সুত্রঃ ইন্টারনেট

ছবিঃমিরর.কো.ইউকে

সম্পর্কিত লেখা

ত্বকের ৪ ধরনের অ্যালার্জি | লক্ষণ ও প্রতিকারসমূহ কী কী?
সুস্থতা

ত্বকের ৪ ধরনের অ্যালার্জি | লক্ষণ ও প্রতিকারসমূহ কী কী?

ছোটবেলা থেকে দেখে আসছি মা চিংড়ি খান না। অথচ চিংড়ি মায়ের ভীষণ পছন্দের। চিংড়ি খেলেই নাকি মায়ের শ্বাসকষ্ট হয়। আবার আমার বেগুন খেলেই গায়ে চুলকানো শুরু হয়ে...

খাবারে অ্যালার্জি | ৪ ধরনের খাদ্যে অজান্তে আপনিও ভুগছেন না তো?
সুস্থতা

খাবারে অ্যালার্জি | ৪ ধরনের খাদ্যে অজান্তে আপনিও ভুগছেন না তো?

ইদানিং আমার ডাস্ট অ্যালার্জি হচ্ছে প্রচুর। চারিদিকের এই ধূলোবালি ও গরমের কারণে আমার হয়েছে স্কিন কনটাক্ট টাইপ অ্যালার্জি। এর আগে আপনাদেরতো বলেছিই ত্বকে...

ত্বকের অ্যালার্জি | কারণ ও প্রতিকার সম্পর্কে জানেন কি?
ত্বকের যত্ন

ত্বকের অ্যালার্জি | কারণ ও প্রতিকার সম্পর্কে জানেন কি?

ত্বকের অ্যালার্জি সম্পর্কে সঠিক ধারণা কিন্তু আমাদের অনেকেরই নেই। অনেক কারণে অ্যালার্জি হয়ে থাকে। তাই অ্যালার্জি সম্পর্কে আমাদের ধারণা রাখা খুবই প্রয়োজ...

অ্যালার্জি কেন হয় এবং কীভাবে বুঝবেন আপনি এই সমস্যায় ভুগছেন কিনা?
সুস্থতা

অ্যালার্জি কেন হয় এবং কীভাবে বুঝবেন আপনি এই সমস্যায় ভুগছেন কিনা?

ফুলের গন্ধ নিচ্ছেন? ঘরের ধুলাবালি পরিষ্কার করছেন?- হ্যাঁচ্চো, হ্যাঁচ্চো। হঠাৎ করেই শুরু হয়ে গেলো একের পর এক হাঁচি, সাথে শ্বাসকষ্ট। দুপুরে জমিয়ে খেতে ব...

আরও পড়ুন

ডাস্ট অ্যালার্জি কেন হয় এবং এর থেকে প্রতিকারের উপায় কী?
সুস্থতা

ডাস্ট অ্যালার্জি কেন হয় এবং এর থেকে প্রতিকারের উপায় কী?

বর্তমানে অ্যালার্জির সমস্যা বেশিরভাগ মানুষের নিত্যদিনের ভোগান্তির একটি অন্যতম কারণ। ধুলাবালিতে অ্যালার্জি, খাবারে অ্যালার্জি এমনকি কোনো কোনো ঔষধেও অ্য...

চোখের অ্যালার্জি সমস্যা | এবার হবে প্রতিরোধ ৭টি টিপস জেনে!
সুস্থতা

চোখের অ্যালার্জি সমস্যা | এবার হবে প্রতিরোধ ৭টি টিপস জেনে!

আপনার চোখ দিয়ে কি প্রায়ই পানি পড়ে? চোখ কি লাল হয়ে চুলকায় অথবা জ্বালা – পোড়া করে? যদি উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে চোখ...

সোনামণিদের বসন্ত সাজ | যেভাবে সাজাবেন আপনার বাচ্চাকে!
ফ্যাশন

সোনামণিদের বসন্ত সাজ | যেভাবে সাজাবেন আপনার বাচ্চাকে!

দক্ষিণা বায়ের আগমন টের পেয়েছেন নিশ্চয়ই? হালকা রোদের সাথে হিমহিম বাতাসের দোলায় মন-প্রাণ জুড়িয়ে যায়। চারিদিকে খুশির আমেজ। শীতের বুড়িকে ঘুম পাড়িয়ে বরণ কর...

ইনজেকশন অ্যালার্জি ও এর প্রতিক্রিয়া নিয়ে আপনি কতটুকু জানেন?
সুস্থতা

ইনজেকশন অ্যালার্জি ও এর প্রতিক্রিয়া নিয়ে আপনি কতটুকু জানেন?

ইনজেকশনের সাথে আমরা সবাই পরিচিত। সেই ছোট্টবেলা থেকে টিকাদান কর্মসূচির মাধ্যমে পরিচয় হয়ে যায় এই ভীতিকর ইনজেকশন নামক বস্তুটির সাথে। যারা একটু সাহসী তারা...

শিশুর প্রথম সলিড খাবার কীভাবে এবং কী দিয়ে শুরু করবেন?
মা ও শিশু

শিশুর প্রথম সলিড খাবার কীভাবে এবং কী দিয়ে শুরু করবেন?

বাচ্চার বয়স ৬ মাস+ হলেই তাকে বাড়তি খাবার দিতে হয়। ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধই যথেষ্ট। নতুন মায়েরা খুব স্বাভাবিকভাবেই একটু চিন্তায় থাক...

বসন্তকালে কোন রোগবালাই এ আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়?
সুস্থতা

বসন্তকালে কোন রোগবালাই এ আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়?

প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্ত। তাপমাত্রাও স্বস্তিদায়ক। কিন্তু এ ঋতুতে রোগ-ব্যাধির প্রকোপও একটু বেশি। বসন্তকালীন রোগের মধ্যে হাম, ইনফ্লুয়েঞ্জা, চিকেন পক...

…