একজিমা প্রন স্কিনের যত্নে কোন বিষয়গুলো খেয়াল রাখা জরুরি?

জাফরিন জাহান · Nov 06, 2023 · 1 min read

একজিমা প্রন স্কিনের যত্নে কোন বিষয়গুলো খেয়াল রাখা জরুরি?

'একজিমা' আমরা অনেকেই ত্বকের এই সমস্যা সম্পর্কে কম বেশি জানি বা শুনেছি। তবে একজিমা শব্দটি পরিচিত হলেও এই স্কিন কনসার্ন সম্পর্কে ক্লিয়ার আইডিয়া অনেকেরই নেই। একজিমা প্রন স্কিনের যত্নে কোন বিষয়গুলো খেয়াল রাখা জরুরি, কোন প্রোডাক্টগুলো এড়িয়ে চলতে হবে, এগুলোই জানবো আজকের ফিচারে।

চলুন জেনে নেই একজিমা কী

প্রথমেই জেনে নেই একজিমা সম্পর্কে। এটি এক ধরনের দীর্ঘমেয়াদি স্কিন ডিজিজ। মেডিকেলের ভাষায় একজিমাকে Atopic dermatitis হিসাবে উল্লেখ করা হয়ে থাকে। কেমিক্যালের কারণে যে ধরনের একজিমা হয়ে থাকে, তাকে কন্টাক্ট ডার্মাটাইটিস বলে। অধিকাংশ ক্ষেত্রে বংশগত কারণে এই স্কিন প্রবলেম হয়ে থাকে বলে ধারণা করা হয়। একজিমার সমস্যায় আক্রান্ত স্থানে এক্সেস ড্রাইনেস ফিল হয়, ইচিনেস ও রেডনেস দেখা দেয়। অনেক সময় সাদা সাদা হয়ে থাকে। শরীরের যেকোনো স্থানেই হতে পারে, তবে ফেইসে, হাত-পায়ে, নেইকে, ঊরুর এরিয়াতে বেশি দেখা দেয়। একজিমা প্রন স্কিনের যত্নে একটু বেশিই কেয়ারফুল থাকতে হয়।

এই স্কিন কনসার্ন পুরোপুরি দূর করা যায় না, সঠিকভাবে যত্ন নিলে এটি কমিয়ে আনা যায় বা কন্ট্রোলে রাখা যায়। একজিমা হওয়ার কারণগুলো জেনে নেই চলুন।

একজিমা প্রন স্কিনের যত্ন

কারণ

যদিও একজিমা হওয়ার সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে কিছু কিছু ফ্যাক্টস এর সাথে জড়িত, সেগুলো হলো:
  • ত্বক জন্মগতভাবে অনেক শুষ্ক হলে
  • কোনো ওষুধ বা কসমেটিকসের পার্শ্বপ্রতিক্রিয়ায়
  • রোদে দীর্ঘক্ষণ কাজ করা
  • অ্যালার্জি ট্রিগার করে এমন ফুড আইটেম
  • ইমিউনিটি কমে যাওয়া
এবার চলুন জেনে নেই একজিমা প্রন স্কিনের যত্নে কোন প্রোডাক্টগুলো ইনক্লুড করা উচিত সেই সম্পর্কে।

একজিমা প্রন স্কিনের যত্ন

১. ময়েশ্চারাইজিং প্রোডাক্ট

ময়েশ্চারাইজার খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের ত্বকের যত্নের ক্ষেত্রে, যেহেতু একজিমা হলে ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যায়। তাই স্কিন সবসময় ময়েশ্চারাইজড রাখা খুব জরুরি। রেগুলার বেসিক স্কিনকেয়ারে ডিপ ময়েশ্চারাইজার স্কিপ করা যাবে না। বডির জন্য নারিশিং বডি লোশন চুজ করুন। তবে প্রবলেম বাড়তে থাকলে ডার্মাটোলজিস্টের পরামর্শে অয়েন্টমেন্ট জাতীয় প্রোডাক্ট ইউজ করতে হবে।

ময়েশ্চারাইজিং প্রোডাক্ট

২. কেমিক্যাল ডাই ও ফ্রেগ্রেন্স ফ্রি প্রোডাক্ট

একজিমা প্রন স্কিনের ক্ষেত্রে অবশ্যই কেমিক্যাল ডাই ও ফ্রেগ্রেন্স ফ্রি প্রোডাক্ট বাছাই করতে হবে। কারণ এগুলো ব্যবহার করলে ড্রাই স্কিনে ইরিটেশন বেড়ে যায়। সেই সাথে একজিমার সমস্যাও বেড়ে যেতে পারে।

৩. জেন্টল হাইড্রেটিং ক্লেনজার

এই ধরনের ত্বকের যত্নে অবশ্যই জেন্টল ক্লেনজার বাছাই করতে হবে যেটা শুষ্ক ও একজিমা প্রন স্কিনের জন্য স্যুইটেবল। হাইড্রেটিং ফর্মুলার পি এইচ ব্যালেন্সড ক্লেনজার চুজ করুন। বিভিন্ন স্কিনকেয়ার ব্র্যান্ড এই ধরনের স্কিন কনসার্নকে টার্গেট করে প্রোডাক্ট লঞ্চ করছে। এগুলোর পাশাপাশি অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চলতে হবে।

যা যা এড়িয়ে চলতে হবে

১) সিনথেটিক ফ্রেগ্রেন্স, অ্যাসেনশিয়াল অয়েল একজিমা প্রন স্কিনকে ইরিটেড করতে পারে, অ্যালার্জিক রিঅ্যাকশন ট্রিগার করতে পারে।

২) ল্যানোলিন একটি পপুলার ময়েশ্চারাইজিং ইনগ্রেডিয়েন্ট যা একজিমা বাড়িয়ে দিতে পারে। তাই এই উপাদানটি এড়িয়ে চলুন।

একজিমা প্রন স্কিনের যত্ন

৩) রেটিনয়েড/ ভিটামিন এ যুক্ত স্কিনকেয়ার প্রোডাক্ট স্কিনকেয়ারে অনেক বেনিফিটস দেয়। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে এটি একজিমা প্রন স্কিনকে ইরিটেড করে, ড্রাইনেস বাড়িয়ে তুলতে পারে।

৪) Cocamidopropyl betaine এই উপাদানটি একজিমা প্রন স্কিনে ইচিনেস ট্রিগার করতে পারে। এছাড়া উলের পোশাক, অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপস, হার্শ সোপ, ডিটারজেন্ট এগুলো এভোয়েড করা বেটার। হট শাওয়ার, লং টাইম এসিতে থাকা এগুলো স্কিনকে ড্রাই করে দেয়।

খেয়াল রাখুন কিছু বিষয়

একজিমা প্রন স্কিনের যেহেতু বাড়তি যত্ন প্রয়োজন, তাই ডেইলি রুটিনটাও এমন হতে হবে যা স্কিনকে প্রোপারলি ময়েশ্চারাইজড রাখবে। ড্যাম্প স্কিনে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে যাতে ত্বক এনাফ হাইড্রেশন পায় এবং ময়েশ্চারাইজড হয়। ডে টাইমে সানস্ক্রিন কিন্তু মাস্ট। প্রতিবার হাত ধোয়ার পর হ্যান্ড ক্রিম অ্যাপ্লাই করে ফেলুন, যেন ড্রাইনেস বেড়ে না যায়। রেগুলার ওয়্যার হিসেবে কটন ফেব্রিক চুজ করুন। ফুড সিলেকশনে সচেতন থাকুন। ব্যস, এই টুকিটাকি কিছু বিষয় মেনটেইন করলে আপনার স্কিন প্রবলেম অনেকটাই কন্ট্রোলে থাকবে।

 

আগেই জেনেছি এই স্কিন কনসার্নটি পুরোপুরি কিওর করা যায় না, তবে কন্ট্রোলে রাখা পসিবল। ডার্মাটোলজিস্টের প্রেসক্রিপশন অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে। বেসিক স্কিনকেয়ার রুটিন মেনটেইন করতে হবে। আশা করি, আজকের ফিচারটি আপনাদের জন্য হেল্পফুল ছিলো। অথেনটিক প্রোডাক্ট অনলাইনে কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, মিরপুরের কিংশুক টাওয়ার, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, ইস্টার্ন মল্লিকা, বসুন্ধরা সিটি, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), সীমান্ত সম্ভার, চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

ছবি- সাটারস্টক

Products in this article

সম্পর্কিত লেখা

একজিমা হওয়ার কারণ, ট্রিটমেন্ট ও প্রতিরোধে ৯টি টিপস
সুস্থতা

একজিমা হওয়ার কারণ, ট্রিটমেন্ট ও প্রতিরোধে ৯টি টিপস

এমন একটি চর্মরোগ নিয়ে আজ লিখছি যা অনেকেরই কমন সমস্যা, নামটি হলো একজিমা এবং এটি সাধারণত হাতে ও মুখে হয়। মেডিকেলের ভাষায় একে এটপিক ডার্মাটাইটিস (Atopi...

একনে প্রন স্কিনের যত্নে ময়েশ্চারাইজার কীভাবে সিলেক্ট করবেন?
একনে-প্রন

একনে প্রন স্কিনের যত্নে ময়েশ্চারাইজার কীভাবে সিলেক্ট করবেন?

দিন দিন একনে প্রবলেম বেড়ে যাচ্ছে বলে ময়েশ্চারাইজার সিলেকশন নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যান। একনে প্রন স্কিনের যত্নে কোন ময়েশ্চারাইজার ভালো কাজ করবে সেটা...

সোপ ফ্রি ও অ্যালোভেরা সমৃদ্ধ ক্লেনজার দিয়ে অয়েলি ও একনে প্রন স্কিনের যত্ন
রিভিউ

সোপ ফ্রি ও অ্যালোভেরা সমৃদ্ধ ক্লেনজার দিয়ে অয়েলি ও একনে প্রন স্কিনের যত্ন

'ঘুম থেকে ওঠার পর ফেইসে হাত দিতেই বেশ চিটচিটে ফিল হলো। বাইরে যেয়েও একই অবস্থা! আবার দিন দিন একনে প্রবলেমও বাড়ছে। এই অয়েল আর একনে কি কোনোভাবেই কন্ট্রোল...

ডিহাইড্রেটেড একনে প্রন স্কিনের জন্য প্রয়োজন একটু বাড়তি যত্ন!
ত্বকের যত্ন

ডিহাইড্রেটেড একনে প্রন স্কিনের জন্য প্রয়োজন একটু বাড়তি যত্ন!

অয়েলি স্কিনে একনে হওয়াটা তো কমন বিষয় আমাদের কাছে। কিন্তু ডিহাইড্রেটেড স্কিনেও একনের সমস্যা হয়ে থাকে, তাই না? অনেকেরই স্কিন ডিহাইড্রেটেড অ্যান্ড একনে প...

আরও পড়ুন

ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লেনজার সিলেক্ট করবেন কীভাবে?
ত্বকের যত্ন

ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লেনজার সিলেক্ট করবেন কীভাবে?

এখন আমরা সবাই নিজের যত্ন নিয়ে অনেক বেশি সচেতন, বিশেষ করে স্কিনকেয়ারের ক্ষেত্রে। আর স্কিনকেয়ারের প্রথম ধাপটি হলো ক্লেনজিং। এখন এমন হয়তো কাউকেই খুঁজে প...

একনে প্রন স্কিনের যত্নে বাজেট ও কনসার্ন অনুযায়ী সেরা ৫টি ফেইস ওয়াশ
ত্বক

একনে প্রন স্কিনের যত্নে বাজেট ও কনসার্ন অনুযায়ী সেরা ৫টি ফেইস ওয়াশ

অয়েলি স্কিন মানেই তেল চিটচিটে ফেইস আর একনে প্রবলেম! যতই ফেইস ক্লিন করা হোক না কেন, ততই যেন সিবাম প্রোডাকশন বাড়তে থাকে। এমন ধরনের স্কিনে কোন ফেইস ওয়াশ...

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস
মেকআপ

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস

মুখে ব্রণ হয়েছে, তাই বলে কি সাজবো না? অনেকের ক্ষেত্রেই দেখা যায় মেকআপ করার কিছুক্ষণের মধ্যেই স্কিন তেলতেলে হয়ে কালচে দেখাচ্ছে! বিশেষ করে আমাদের যাদের...

সেলফ কেয়ারে টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল কতটা কার্যকরী?
বিউটি টিপস

সেলফ কেয়ারে টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল কতটা কার্যকরী?

‘টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল’ এই শব্দটার মধ্যেই ন্যাচারাল একটা ভাইব আছে, তাই না? এটা এমন একটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট যেটা স্কিন ও হেয়ার কেয়ারে বহুল ব্য...

একনে প্রন স্কিনে রেটিনল ব্যবহারের আগে কোন বিষয়গুলো খেয়াল রাখবেন?
ত্বকের যত্ন

একনে প্রন স্কিনে রেটিনল ব্যবহারের আগে কোন বিষয়গুলো খেয়াল রাখবেন?

আমাদের মধ্যে অনেকের স্কিনে দু’ একটা একনে দেখা যায়, আবার অনেকের দেখা যায় মুখভর্তি একনে! কখনো ব্রণ হয়নি, এমন ভাগ্যবান মানুষ খুব কমই আছেন। আর এই একনের ট্...

বাতাসের আর্দ্রতা বা হিউমিডিটি লেভেল কীভাবে আমাদের স্কিনের উপর প্রভাব ফেলে?
ত্বকের যত্ন

বাতাসের আর্দ্রতা বা হিউমিডিটি লেভেল কীভাবে আমাদের স্কিনের উপর প্রভাব ফেলে?

ধরুন, কোথাও বেড়াতে গেলেন, নতুন একটা জায়গা। এ সময় আপনার স্কিনকে খেয়াল করলে দেখবেন, স্কিনটাতে বেশ পরিবর্তন দেখা যাচ্ছে। সেটা হতে পারে স্কিন রুক্ষ হয়...

…