ডিহাইড্রেটেড একনে প্রন স্কিনের জন্য প্রয়োজন একটু বাড়তি যত্ন!

জান্নাতুল মৌ · Jan 30, 2022 · 1 min read

ডিহাইড্রেটেড একনে প্রন স্কিনের জন্য প্রয়োজন একটু বাড়তি যত্ন!

অয়েলি স্কিনে একনে হওয়াটা তো কমন বিষয় আমাদের কাছে। কিন্তু ডিহাইড্রেটেড স্কিনেও একনের সমস্যা হয়ে থাকে, তাই না? অনেকেরই স্কিন ডিহাইড্রেটেড অ্যান্ড একনে প্রন হলেও প্রোপার যত্ন সম্পর্কে তাদের ভালোভাবে জানা নেই। আর এ নিয়ে কনফিউশনেরও শেষ নেই। যার ফলে উল্টোপাল্টা স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে স্কিনের অবস্থা আরও খারাপ করে ফেলেন অনেকেই। এছাড়া মেকআপ করলেও স্কিন দেখতে ভালো লাগে না, বেইজটা স্মুথ হয় না। তাই আজকের এই আর্টিকেলে আমরা জানবো কীভাবে ডিহাইড্রেটেড একনে প্রন স্কিনের যত্ন নেওয়া যায়! তো চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই।

ডিহাইড্রেটেড একনে প্রন স্কিনের বৈশিষ্ট্য

ডিহাইড্রেটেড কোনো স্কিন টাইপ না! স্কিনের একটা কন্ডিশন। প্রথমেই প্রশ্ন আসতে পারে যে, ডিহাইড্রেটেড একনে প্রন স্কিন আসলে কী! বা কীভাবে বুঝবো যে আমার স্কিন ডিহাইড্রেটেড ও একনে প্রন?? একদম ঠিক! প্রথমেই এটা বুঝে নিতে হবে। এই ধরনের স্কিন বেসিক্যালি দেখতে ড্রাই এবং ফ্লেকি টাইপের হয়। এর ফলে স্কিনের টেক্সচার স্মুথ থাকে না, প্রাণহীন মনে হয় এবং পাশাপাশি একনের প্রবলেমও দেখা যায়। এই ধরনের স্কিনে ঠিকমতো টেককেয়ার না করলে স্কিন কন্ডিশন দিন দিন খারাপই হতে থাকে। তাই স্কিন কেয়ারে নজর দেওয়াটা খুবই জরুরি।

স্কিন একইসাথে ডিহাইড্রেটেড এবং একনে প্রন কেন হয়?

অবশ্যই কিছু কারণ তো রয়েছেই স্কিন একইসাথে ডিহাইড্রেটেড এবং একনে প্রন হওয়ার পেছনে। কিছু কমন কারণ আছে, চলুন জেনে নেই এখনই-

১. স্কিনে ড্রাই সোপ, হার্শ স্ক্রাব, ক্লেনজিং ব্রাশ বা হার্শ ব্রিসেলসযুক্ত মেকআপ ব্রাশ ইত্যাদি ব্যবহারের ফলে স্কিন রুক্ষ ও ডিহাইড্রেটেড হয়ে যায়, সাথে একনের সমস্যাও দেখা দিতে পারে।

 

২. অনেকের ক্ষেত্রে দেখা যায় স্পেসিফিক কোনো টোনার স্কিনে স্যুট করে না। এছাড়া অ্যালকোহলযুক্ত প্রোডাক্ট বা কিছু স্কিন ইরিটেটিং ইনগ্রেডিয়েন্টস যেমন- menthol, citruses, eucalyptus ইত্যাদি ব্যবহারের ফলে স্কিন ডিহাইড্রেটেড হতে পারে।

৩. ফ্রেগ্রেন্স অয়েল এবং এমন কিছু প্রোডাক্ট যাতে সিনথেটিক ফ্রেগ্রেন্স আছে। এই ধরনের প্রোডাক্ট স্কিনকে ডিহাইড্রেটেড একনে প্রন করে দিতে পারে।

৪. স্কিনে রেগুলার সান ড্যামেজ হতে থাকলে সেটাও এই ধরনের স্কিন কন্ডিশনের একটা কারণ। যারা দিনের বেলা সানস্ক্রিন লাগাতে ভুলে যান, তাদের এই সমস্যা বেশি দেখা যায়।

এই ধরনের স্কিনের যত্ন নেওয়ার উপায়

কারণগুলো তো জেনে নিলাম, এবার চলুন কীভাবে এই ধরনের স্কিনের যত্ন নেওয়া যায়, সেই বিষয়ে একটু ধারণা নেই।

১. স্কিনের যত্নের কথা বললে প্রথমেই আসে স্কিন ক্লেনজিং এর নাম। ক্লেনজার হিসেবে বেছে নিন লাইট ওয়েট এবং জেন্টল ফেইস ওয়াশ, যেটা আপনার পোরগুলোকে ক্লগ করবে না এবং ত্বককে অতিরিক্ত ড্রাই করে দিবে না।

২. সিরাম এবং ময়েশ্চারাইজার হিসেবে আপনাকে বেছে নিতে হবে ফ্লুইড টেক্সচারের প্রোডাক্ট এবং যেটাতে স্কিন ইম্প্রুভিং ইনগ্রেডিয়েন্টস এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। এছাড়াও দিনের বেলা সানস্ক্রিন ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে।

৩. স্কিনে অনেক বেশি ব্রণ হলে বা একনে প্রন স্কিনের জন্য salicylic acid (BHA) এবং benzoyl peroxide বেশ ভালো কাজ করে। তাই salicylic acid (BHA) এবং benzoyl peroxide সমৃদ্ধ প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। তবে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে স্কিন আরও ড্রাই ও ডিহাইড্রেটেড হয়ে যাওয়ার চান্স থাকে, কেননা এগুলো সিবাম প্রোডাকশন নিয়ন্ত্রণ করে। তাই একটু সচেতন থাকতে হবে। আর স্কিনকে হাইড্রেটেড রাখতে হায়ালুরোনিক অ্যাসিড যুক্ত প্রোডাক্ট খুবই কার্যকরী। কিন্তু সেইম টাইমে স্কিনে কেয়ারে দুই ধরনের অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট রাখা যাবে না। তাই অল্টার করে ইউজ করতে পারেন।

স্পেশাল কেয়ার 

সপ্তাহে একদিন স্কিন ক্যাফে একনে কেয়ার মাস্কের সাথে টকদই, অ্যালোভেরা জেল ও গোলাপ জল মিক্স করে ফেইসে অ্যাপ্লাই করতে পারেন। এতে ব্রণের সমস্যা কমে আসবে, সেই সাথে স্কিন কন্ডিশন ইম্প্রুভ হবে। অ্যালোভেরা জেল ডিহাইড্রেটেড স্কিনের যত্নে খুবই ভালো কাজ করে, আর গোলাপ জল স্কিনকে ফ্রেশ রাখে। তাই এই প্যাকটি একনে প্রন ও ডিহাইড্রেটেড স্কিনের জন্য দারুণ কার্যকর।

স্কিনে ইনস্ট্যান্ট গ্লোয়িং ও হাইড্রেটেড লুক আনতে সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন শিট মাস্ক। একনে প্রন স্কিনের জন্য গ্রিন টি, অ্যালোভেরা, টি ট্রি, শসা এগুলো খুবই ভালো কাজ করে, এটা আমরা সবাই জানি। তাই এই ধরনের ত্বকের যত্নে শিট মাস্ক সিলেকশনের সময় উপাদানের লিস্ট দেখে নিতে পারেন।

 

আশা করছি, আপনাদের একটু হলেও ধারণা দিতে পেরেছি যে কীভাবে এই ধরনের স্কিনকে হেলদি রাখা যায়। ত্বকের যত্ন নেওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে লিকুইড ফুড খাবেন, তেলে ভাজা খাবার এড়িয়ে চলবেন, হেলদি লাইফ স্টাইল মেনটেইন করবেন। আরও যদি কিছু জানার থাকে, সাজগোজের ইনবক্সে নক করতে পারেন বা ফেইসবুক পেইজে কমেন্ট করে জানাতে পারেন।

অথেনটিক প্রোডাক্ট কিনতে আমার সবসময়ই ভরসা শপ.সাজগোজ.কম। অনলাইনে প্রোডাক্ট পারচেজ করার সুযোগ তো আছেই, এছাড়া সাসাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি। তাহলে আজ এই পর্যন্তই। নিজের যত্ন নিন, ভালো থাকুন।

ছবি- সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

ত্বকের বিভিন্ন স্থানে হওয়া একনেগুলো আপনাকে কিছু নির্দেশ করছে কি?
একনে-প্রন

ত্বকের বিভিন্ন স্থানে হওয়া একনেগুলো আপনাকে কিছু নির্দেশ করছে কি?

তন্নির সবসময় কপাল এবং নাকের এরিয়াতে একনে হয়। সে ঠিকমতোই তার স্কিন কেয়ার করছে, একনের জন্য স্পেশাল যত্নও নিচ্ছে। তবুও তাতে কোনো কিছুই যেন কোনো কাজই হচ্ছ...

একনে প্রন স্কিনের যত্নে ময়েশ্চারাইজার কীভাবে সিলেক্ট করবেন?
একনে-প্রন

একনে প্রন স্কিনের যত্নে ময়েশ্চারাইজার কীভাবে সিলেক্ট করবেন?

দিন দিন একনে প্রবলেম বেড়ে যাচ্ছে বলে ময়েশ্চারাইজার সিলেকশন নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যান। একনে প্রন স্কিনের যত্নে কোন ময়েশ্চারাইজার ভালো কাজ করবে সেটা...

একনে মিথ | প্রচলিত যে ধারণাগুলোর কারণে ক্ষতি হচ্ছে স্কিনের!
একনে-প্রন

একনে মিথ | প্রচলিত যে ধারণাগুলোর কারণে ক্ষতি হচ্ছে স্কিনের!

ফেইসে একনে বা পিম্পল হলে সেগুলো দূর করার জন্য যে যা বলে তাই করার জন্য আমরা যেন একদম উঠেপড়ে লাগি। এর মধ্যে প্রচলিত কিছু কথা আছে। যেমন- 'রাতে ঘুমানোর আগ...

আপনার স্কিন ড্রাই নাকি ডিহাইড্রেটেড সেটা বুঝবেন কীভাবে?
ড্রাই স্কিন

আপনার স্কিন ড্রাই নাকি ডিহাইড্রেটেড সেটা বুঝবেন কীভাবে?

একটা বিষয় নিয়ে আমাদের প্রায় সময়ই কমপ্লেইন থাকে, ‘এত কিছু ব্যবহার করি তাও স্কিনের কোনো পরিবর্তন নেই! দামি দামি প্রোডাক্ট কিনলাম, ডায়েট চেঞ্জ করলাম, কিছ...

আরও পড়ুন

আপনি কি ফাংগাল একনে নিয়ে ভুগছেন?
একনে-প্রন

আপনি কি ফাংগাল একনে নিয়ে ভুগছেন?

আজকাল সোশ্যাল মিডিয়া বা অনলাইনে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কিংবা সাজেশন চেয়ে একনের একটি টার্ম নিয়ে খুব বেশি শোনা যায়। আর সেটি হচ্ছে ফাংগাল একনে। অনেকে ব...

সোপ ফ্রি ও অ্যালোভেরা সমৃদ্ধ ক্লেনজার দিয়ে অয়েলি ও একনে প্রন স্কিনের যত্ন
রিভিউ

সোপ ফ্রি ও অ্যালোভেরা সমৃদ্ধ ক্লেনজার দিয়ে অয়েলি ও একনে প্রন স্কিনের যত্ন

'ঘুম থেকে ওঠার পর ফেইসে হাত দিতেই বেশ চিটচিটে ফিল হলো। বাইরে যেয়েও একই অবস্থা! আবার দিন দিন একনে প্রবলেমও বাড়ছে। এই অয়েল আর একনে কি কোনোভাবেই কন্ট্রোল...

ড্রাই ও ডিহাইড্রেটেড স্কিনের জন্য মেকআপ গাইডলাইন!
মেকআপ

ড্রাই ও ডিহাইড্রেটেড স্কিনের জন্য মেকআপ গাইডলাইন!

যাদের স্কিন টাইপ ড্রাই এবং স্কিনটা বেশ ডিহাইড্রেটেড, তারাই জানে মেকআপ পারফেক্টলি সেট রাখাটা তাদের জন্য কতটা কঠিন। আর সঠিক মেকআপ প্রোডাক্ট না ব্যবহার ক...

একনে প্রন স্কিনের যত্নে বাজেট ও কনসার্ন অনুযায়ী সেরা ৫টি ফেইস ওয়াশ
ত্বক

একনে প্রন স্কিনের যত্নে বাজেট ও কনসার্ন অনুযায়ী সেরা ৫টি ফেইস ওয়াশ

অয়েলি স্কিন মানেই তেল চিটচিটে ফেইস আর একনে প্রবলেম! যতই ফেইস ক্লিন করা হোক না কেন, ততই যেন সিবাম প্রোডাকশন বাড়তে থাকে। এমন ধরনের স্কিনে কোন ফেইস ওয়াশ...

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস
মেকআপ

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস

মুখে ব্রণ হয়েছে, তাই বলে কি সাজবো না? অনেকের ক্ষেত্রেই দেখা যায় মেকআপ করার কিছুক্ষণের মধ্যেই স্কিন তেলতেলে হয়ে কালচে দেখাচ্ছে! বিশেষ করে আমাদের যাদের...

হরমোনাল একনে ও সিস্টিক একনের মধ্যে মেইন ডিফারেন্স কী?
একনে-প্রন

হরমোনাল একনে ও সিস্টিক একনের মধ্যে মেইন ডিফারেন্স কী?

একনে সবচেয়ে কমন স্কিন কনসার্ন, তাই না? সিস্টিক একনে ও হরমোনাল একনে, পরিচিত দু’টি স্কিন প্রবলেম। অনেকেই টিনেজ থেকে ব্রণের সমস্যায় ভুগে থাকে। একনের সমস্...

…