সিলিকন পোর্টেবল ইলেকট্রিক ফেসিয়াল ক্লিনজার কিভাবে কাজ করে?

পল্লবী · Sep 20, 2020 · 1 min read

সিলিকন পোর্টেবল ইলেকট্রিক ফেসিয়াল ক্লিনজার কিভাবে কাজ করে?

সময়ের অভাবে অনেকসময় আমাদের স্কিন প্রোপারলি ক্লিন করা হয় না। যদি ঘরে বসেই আমরা পার্লারের মত স্কিন ক্লিন করার একটা উপায় পেয়ে যাই, কেমন হবে বলুন তো? হ্যাঁ, সেই রকম একটি পাওয়ার টুল নিয়েই আজকে কথা বলবো। সিলিকন পোর্টেবল ইলেকট্রিক ফেসিয়াল ক্লিনজার ত্বক পরিষ্কার করতে খুব জনপ্রিয় একটি বিউটি টুল। সিলিকন পোর্টেবল ইলেকট্রিক ফেসিয়াল ক্লিনজার প্রোডাক্টটি দেখে অনেকের মনে নানা রকম প্রশ্ন আসতেই পারে যে জিনিসটা কী বা কিভাবে ব্যবহার করতে হয়। তো আজকের আর্টিকেলটি আপনার কনফিউশনগুলো দূর করবে আশা করছি।

সিলিকন পোর্টেবল ইলেকট্রিক ফেসিয়াল ক্লিনজার ডিভাইস কী?

এটি পোর্টেবল এবং ইউএসবি চার্জিং সুবিধাযুক্ত ডিভাইস। স্কিনকেয়ারে হাইপড একটি টুল যেটা ত্বক পরিস্কার করতে কার্যকরী ভুমিকা রাখে। ক্লিনজারটির বাটন চালু করলে এক ধরনের কম্পন সৃষ্টি হয়। কম্পন বা ভাইব্রেশনে অনেকের মনে ভয় সৃষ্টি করতে পারে, যদি স্কিনে কোন সমস্যা করে! কিন্তু এই কম্পনটি ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে সব থেকে বেশি সাহায্য করে। ফেইসওয়াশ বা ম্যাসাজ ক্রিম লাগিয়ে নিয়ে এই ডিভাইসটি ইউজ করবেন। ডিভাইসটির অফ/অন বাটনের সাথে ভাইব্রেশন কমানো বা বাড়ানো যায়। ত্বকের জন্য কতটুকু প্রেশার দিতে হবে সে অনুযায়ী ভাইব্রেশন কমানো বা বাড়ানো যায়। ডিভাইসটি ছোট হওয়ার কারনে খুব সহজে বহন করা যায়, আপনি ট্রাভেলিং এর সময় ব্যাগেও ইজিলি ক্যারি করতে পারবেন।

এটি কি সব ধরনের স্কিনে ব্যবহার করা যাবে? 

সব ধরনের স্কিনে প্রতিদিনই ব্যবহার করা যাবে। ক্লেনজিং এবং স্ক্রাবিংয়ের সময় ফেসিয়াল ক্লিনজারটি ইউজ করতে পারেন। বিভিন্ন কাজে আমাদেরকে প্রায় প্রতিদিনই বাইরে যেতে হয়, যার ফলে স্কিনে ধুলোময়লা লাগে। আর সানস্ক্রিন, মেকআপ ইউজ করলে সেটা থেকে স্কিনের পোরস ক্লগড হয়ে যায়। তাই বাইরে থেকে আসার পর ত্বক পরিষ্কার করাটা খুব গুরুত্বপূর্ণ। আর যদি বাইরে নাও যাওয়া হয়, সেক্ষেত্রে ঘুম থেকে উঠে ফেইসটা ক্লিন করতে হবে, কেননা অয়েলি স্কিনে সকালবেলা অতিরিক্ত অয়েল জমে থাকে। ডিভাইসটি দিয়ে ফেইসটা ক্লিন করলে অতিরিক্ত অয়েল রিমুভ হয়ে স্কিনের তেলতেলে ভাব কন্ট্রোল হয়। এছাড়া ড্রাই, কম্বিনেশন বা সেন্সেটিভ স্কিন সব ধরনের স্কিন ভেতর থেকে পরিষ্কার করার জন্য এটি কার্যকরী ভুমিকা রাখে। এটা অল স্কিন টাইপে স্যুইটেবল।

ডিভাইসটি কেন ব্যবহার করবো ?

অনেকের মনে প্রশ্ন আসতে পারে কেন আমরা হাত ব্যবহার না করে ডিভাইসটি ব্যবহার করবো? এর ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি স্কিনকে ডিপ ক্লিন করতে দারুন কার্যকর! স্কিনে যে চেঞ্জ আসছে, কতটা ক্লিন হচ্ছে, সেই ইম্প্রুভমেন্টটা আপনি নিজেই ফিল করবেন ব্যবহার করে। এর উপকারিতাগুলো কী কী একনজরে দেখে নেই চলুন।

(১) ডিভাইসটি ব্যবহারে ত্বকে ডিপ ক্লেনজিংয়ের কাজ করে (২) স্কিনকে সফট করে তোলে, স্কিনের টেক্সচার ইম্প্রুভ হয় এবং ফ্রেশ দেখায় (৩) ত্বকের ডেড সেল রিমুভ করে ইনস্ট্যান্ট ফ্রেশনেশ নিয়ে আসে (৪) ডিভাইসটির ভাইব্রেশনের জন্য ফেইসের রক্ত সঞ্চালন স্বাভাবিক হয় (৫) ত্বকের ভেতর থেকে সব ধরনের ধুলোময়লা বের করে (৬) পোরসগুলো ক্লিন হওয়াতে স্কিন নিঃশ্বাস নিতে পারে এবং রিঙ্কেল পরলে সেক্ষেত্রেও দারুন কাজ করে (৭) ডিভাইসটির ব্যবহারে স্কিনের এক্সট্রা অয়েল রিমুভ হয়ে যায়, এতে ব্রণ, র্যা শের প্রবণতাও কমে আসে

ব্যবহার করার সময় খেয়াল রাখবেন কিছু বিষয়

মুখের ত্বক আমাদের শরীরের সবথেকে নমনীয় অংশ। সেক্ষেত্রে ভাইব্রেশনের প্রেশার একই জায়গাতে বেশি না পরে সেদিকে খেয়াল রাখতে হবে। ফেইসে সার্কুলার মোশনে প্রতি অংশে ২০-২৫ সেকেন্ড ২-৩ মিনিট মাস্যাজ করতে হবে। ডিভাইসটাও ক্লিন রাখবেন।

কোন টাইপের ইলেকট্রিক ফেসিয়াল ক্লিনজারটি নির্বাচন করবেন?

বাজারে বিভিন্ন টাইপের ইলেকট্রিক ফেসিয়াল ক্লিনজার দেখা যায়। কিছু গোল এবং কিছু লম্বা আকৃতির হয়ে থাকে। গোল আকৃতির ক্লিনজারটি পুরো ফেইসটা একেবারে খুব কম সময়ে ক্লিন করে। অন্যদিকে নাকের পাশের স্কিনটা ক্লিন করতে লম্বা আকৃতির ক্লিনজারটি বেশি কার্যকরী। কিন্তু এই সব ইলেকট্রিক ফেসিয়াল ক্লিনজারের কাজ এক, ফেইসে ময়লা দূর করা। সিলিকন পোর্টেবল ইলেকট্রিক ফেসিয়াল ক্লিনজার ডিভাইসটি দারুন কার্যকর, ব্যবহার করাও ইজি, ক্যারি করতেও ঝামেলা নেই, দেখতেও সুন্দর। পারসোনালি এটা আমার অনেক বেশি পছন্দের। বার বার পার্লারে যেয়ে ক্লেনজিং ম্যাসাজ করাতে হচ্ছে না, বাসাতেই ডিপ ক্লিন করে নিতে পারি।

আশা করছি, সিলিকন পোর্টেবল ইলেকট্রিক ফেসিয়াল ক্লিনজার ডিভাইসের সব কিছু তুলে ধরতে পেরেছি। একটি ভালো ব্র্যান্ডের সিলিকন পোর্টেবল ইলেকট্রিক ফেসিয়াল ক্লিনজার ডিভাইস কেনার সাথে সাথে একটা ভালো ফেইসওয়াশ নির্বাচন করাটাও অনেক গুরুত্বপূর্ণ। সিলিকন পোর্টেবল ইলেকট্রিক ফেসিয়াল ক্লিনজার ব্যবহার করে ঘরে বসেই পেয়ে যাবেন পার্লারের মতো ক্লিনজিং ইফেক্ট! অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে। তাছাড়া সাজগোজের দুটি ফিজিক্যাল শপে নিজে গিয়েও কিনতে পারেন, যা যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ারে অবস্থিত। ভালো থাকবেন।

ছবি- সাজগোজ

সম্পর্কিত লেখা

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?
ত্বকের যত্ন

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?

কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তাই আমাদের জানা উচিত কীভাবে নিজেকে সুন্দর রাখা যায়। মানুষ সুন্দর হয়ে জন্মালেও যত্নবান না হলে সৌন্দর্য বেশি দিন...

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!
ত্বকের যত্ন

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!

একটি নির্দিষ্ট বয়সের পর নিয়মিত ফেসিয়াল করাটা জরুরী। কিন্তু সময়ের অভাবে বা অতিরিক্ত খরচের কথা ভেবে পার্লারে যাওয়া হয় না। কিন্তু এই তাল বাহানায় ত্বকের ত...

সিলিকনযুক্ত হেয়ার কেয়ার প্রোডাক্ট চুলের জন্য উপকারী নাকি ক্ষতিকর?
চুলের যত্ন

সিলিকনযুক্ত হেয়ার কেয়ার প্রোডাক্ট চুলের জন্য উপকারী নাকি ক্ষতিকর?

সিলিকন এমন একটি উপাদান যা হেয়ার কেয়ার প্রোডাক্টগুলোতে বহুল ব্যবহৃত হচ্ছে। শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার সিরাম, হেয়ার স্প্রে সহ যা যা আছে; ম্যাক্সিমাম প্র...

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার

সাধারণত আমরা হারবাল ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল এসবের সাথে পরিচিত। ত্বকের প্রয়োজন অনুযায়ী ও ত্বকের রকমভেদে ফেসিয়াল আরো আছে সেগুলোর সাথে আমরা অনেকেই পর...

আরও পড়ুন

ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লিনজার বেছে নিন
ত্বক

ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লিনজার বেছে নিন

[topbanner] ত্বকের পরিচর্যায় সবার প্রথমেই যা মাথায় রাখতে হয় তা হল ক্লিনজিং। বাজারে ত্বকের ধরন অনুযায়ী অনেক ধরনের ক্লিনজার পাওয়া যায়। কিন্তু কোন ধরনের...

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই
রিভিউ

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই

কোনো দাওয়াত বা স্পেশাল অকেশনের আগে আমরা সবাই চাই আমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আসুক। আর সেজন্য পার্লারই একমাত্র ভরসা! যদি বলি সব সময় পার্লারে না গিয়ে...

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে
রিভিউ

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে

রেগুলার লাইফের স্ট্রেস, বাইরের ধুলোবালি, পল্যুশন এসব কারণে স্কিনের ন্যাচারাল গ্লো দিন দিন হারিয়ে যাচ্ছে? আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় না যে স্কিনটা যদি...

ডিপ ক্লিন ও গ্লোয়িং লুক একটি ফেসিয়াল ওয়াশ দিয়েই
রিভিউ

ডিপ ক্লিন ও গ্লোয়িং লুক একটি ফেসিয়াল ওয়াশ দিয়েই

আচ্ছা কেমন হয়, যদি একটি ফেইস ওয়াশই আপনার স্কিনকে ডিপ ক্লিন করার পাশাপাশি ফেইসে গ্লোয়িং লুক এনে দিতে পারে? স্কিন কেয়ারের ব্যাপারে আমরা অনেকেই খুব বেশি...

মাইক্রোওয়েভ ওভেন | কিছু প্রয়োজনীয় বিষয় (পর্ব-১)
লাইফ স্টাইল

মাইক্রোওয়েভ ওভেন | কিছু প্রয়োজনীয় বিষয় (পর্ব-১)

আজকাল মাইক্রোওয়েভ ওভেন ছাড়া রান্নাঘর ভাবাই যায় না। মাইক্রোওয়েভ নিঃসন্দেহে মানুষের ব্যস্ত জীবনে অনেকটা স্বস্তি এনে দিয়েছে। চটজলদি খাবার গরম থেকে শুরু...

পার্ল ফেসিয়াল | ঘরে বসেই ৬টি ধাপে করে ফেলুন ত্বকের যত্ন
ত্বকের যত্ন

পার্ল ফেসিয়াল | ঘরে বসেই ৬টি ধাপে করে ফেলুন ত্বকের যত্ন

পার্ল ফেসিয়াল বর্তমানে বহুল আলোচিত। সব মেয়ের মুখেই শোনা যায় এই ফেসিয়াল-এর কথা। এই ফেসিয়াল এখন গোল্ড ফেসিয়াল বা ফ্রুট ফেসিয়াল-এর মতই জনপ্রিয়। পার্ল ফেস...

…