ঋতু পরিবর্তনে চুলের যত্ন নিতে ৯টি কার্যকরী টিপস

জান্নাতুল মৌ · Mar 11, 2020 · 1 min read

ঋতু পরিবর্তনে চুলের যত্ন নিতে ৯টি কার্যকরী টিপস

এখন এমন একটা ওয়েদার চলছে যে, না গরম আবার না শীত। আর কাছেই চলে আসছে গরমকাল। ঋতু পরিবর্তনের এই সময়টা যেমন আমাদের হেলথ, স্কিনের উপর প্রভাব ফেলে তেমনি চুলও কিন্তু বাদ যায় না। কারণ, টেম্পারেচারের পরিবর্তনের ফলে হিউমিডিটি আমাদের চুলের উপর প্রভাব ফেলে। যত হিউমিডিটি বেশি থাকে চুল ততো ফ্রিজি হয়ে যায়। এই সময় অনেকেই খেয়াল করে থাকবেন চুলগুলো অনেক বেশি রাফ লাগছে। তাই ঋতু পরিবর্তনের এই সময়টাতে  চুলের স্বাস্থ্য  ঠিক রাখতে দরকার এক্সট্রা কেয়ার। যাতে আপনি সবসময় পান সুন্দর এবং স্বাস্থ্যকর চুল। কিন্তু কিভাবে? তো আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেই, ঋতু পরিবর্তনে চুলের যত্ন নিতে সহজ ও কার্যকরী ৯টি টিপস!

ঋতু পরিবর্তনে চুলের যত্ন নিতে কিছু টিপস

১. মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন

যেহেতু হালকা হালকা গরম পড়া শুরু হয়েছে তাই, বাতাসে হিউমিডিটি বেশি। যার ফলে চুলে রুক্ষতাও বেশি দেখা দিবে। এই অবস্থায় কোনো হার্শ টাইপের শ্যাম্পুর ব্যবহার আপনার চুলকে বানিয়ে দিবে আরো রাফ। তাই ব্যবহার করুন ভালো মানের একটা মাইল্ড শ্যাম্পু। কারণ, মাইল্ড শ্যাম্পুতে এসএলএস (SLS) অর্থাৎ সোডিয়াম লরাইল সালফেট  (Sodium lauryl sulphate) -এর মতো হার্ষ কেমিক্যাল থাকে না। যার ফলে মাইল্ড শ্যাম্পুগুলো চুলের ন্যাচারাল অয়েল অপসারণ করে ফেলে চুলকে রুক্ষ বানিয়ে দিবে না।

২. ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্ট 

ঋতু পরিবর্তনের এই সময়টাতে চুলে এক্সট্রা ময়েশ্চারের দরকার পরে। তাই একটা রিচ ডিপ কন্ডিশনিং হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন, যেটা অ্যাসেনশিয়াল অয়েল সমৃদ্ধ। মার্কেটে এই ধরনের হেয়ার মাস্ক কিনতেই পাবেন। আর যদি চান তবে বাড়িতেই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসের সাহায্যে ডিপ কন্ডিশনিং হেয়ার মাস্ক বানিয়ে নিতে পারবেন।

এজন্য যা যা লাগবে-

১. কোকোনাট মিল্ক ২. ডিম ৩. অলিভ অয়েল ৪. অ্যাভোক্যাডো ( অ্যাভোক্যাডো না থাকলে কলা ব্যবহার করতে পারেন।)

যেভাবে বানাবেন এবং ব্যবহার করবেন

প্রথমে একটি অ্যাভোক্যাডো কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিন। এরপর এর সাথে ২টেবিল চামচ কোকোনাট মিল্ক, ১টা ডিম, ১ চা চামচ অলিভ অয়েল নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর চুলের সিঁথি কেটে কেটে নিয়ে মাস্কটি চুলের গোড়া এবং পুরো চুলে লাগিয়ে নিন। ৪০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন।

৩. হেয়ার অয়েলিং

হেয়ার অয়েলিং শুধু সিজন চেঞ্জিং এর জন্য না। সব সময়েই খুবই ইম্পরট্যান্ট। কারন, হেয়ার অয়েলিং এর ফলে চুলের স্ক্যাল্প নারিশ হয়, চুলের ড্রাইনেস দূর হয়। এছাড়া অয়েল ম্যাসাজের ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়। তাই চুলের স্বাস্থ্য বজায় রাখতে সপ্তাহে ৩ দিন আপনার পছন্দের হেয়ার অয়েল চুলে লাগিয়ে নিন। অন্তত ৫ মিনিট হেয়ার অয়েলটা চুলের স্ক্যাল্পে লাগিয়ে ম্যাসাজ করে নিতে ভুলবেন না। হেয়ার অয়েল ওভারনাইট রাখলেই ভালো। আর হাতে সময় কম থাকলে ১ ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলতে পারেন।

৪. ঋতু পরিবর্তনে চুলের যত্ন নিতে অ্যালোভেরা জেল ম্যাসাজ 

চুলের স্ক্যাল্পে অ্যালোভেরা জেল ম্যাসাজ করতে পারেন। অ্যালোভেরা জেল চুলের অতিরিক্ত সেবাম দূর করে, স্ক্যাল্পের ইচিং দূর করে, সুদিং এফেক্ট দেয় এবং অতিরিক্ত সেবাম প্রোডাকশন কমায়। চুলের স্ক্যাল্পে অ্যালোভেরা জেল নিয়ে ম্যাসাজ করুন কিছুক্ষন। এরপর ২০ মিনিট রেখে একটি মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

৫. হিট স্টাইলিং টুলস এড়িয়ে চলুন

স্টাইল করতে গিয়ে আমরা তো চুলে অহরহ হিট ব্যবহার করেই থাকি।  বিশেষ করে এই ঋতু পরিবর্তনের সময়টাতে চুলের জন্য হিটটা খুবই ক্ষতিকর। এতে চুল আরো বেশি ড্যামেজ হয়ে যেতে থাকে। তাই যতটা সম্ভব হিট স্টাইলিং টুলস থেকে চুলকে দূরে রাখতে হবে। খুব দরকার পরলে হিট স্টাইলিং টুলস ব্যবহারের আগে অবশ্যই চুলে হিট প্রোটেকশন স্প্রে লাগিয়ে নিবেন। এছাড়া চাইলে অল্প করে অ্যালোভেরা জেল বা আর্গান অয়েলও পুরো চুলে লাগাতে পারেন। একই কাজই দিবে।

৬. গরম পানি ব্যবহার থেকে বিরত থাকুন

এই ওয়েদারেও অনেকে হট ওয়াটার দিয়ে শাওয়ার নিতে আরামবোধ করেন। কিন্তু এতে করে আপনার চুলের কত ক্ষতি হচ্ছে তা কি জানেন? হট ওয়াটার চুলকে ড্রাই এবং রাফ করে দেয়। যতই মাইল্ড শ্যাম্পু আর হেয়ার মাস্ক লাগান, হট ওয়াটারে চুল ধুলে তা কোনো কাজেই দিবে না। তাই শ্যাম্পু করার সময় ওয়ার্ম  ওয়াটার এবং কন্ডিশনার দিয়ে চুল ধোয়ার সময় কোল্ড বা রুম টেম্পারেচারে থাকা ওয়াটার ব্যবহার করুন।

৭. ইউভি ড্যামেজ থেকে চুলকে রক্ষা করুন

যেহেতু আমরা ঠান্ডা থেকে গরমের দিকে চলে আসছি, তাই সূর্যও দিন দিন কড়া হচ্ছে। যেটা চুলের উপরে এফেক্ট ফেলে। যার ফলে চুল এবং স্ক্যাল্প ড্রাই হয়ে যায়। এজন্য বাইরে গেলে চুলগুলো কোনো আমব্রেলা, হ্যাট বা সিল্কের স্কার্ফ এর সাহায্যে ঢেকে নেয়াই ভালো। এছাড়া চাইলে হেয়ার সানস্ক্রিনও ব্যবহার করতে পারেন।

৮. চুলের আগা ট্রিম করুন

চুল দেখতে সুন্দর এবং হেলদি লাগুক, এজন্যেই তো আমরা চুলের এতো কেয়ার করি। তাই না? কিন্তু এই ওয়েদারে অতিরিক্ত ড্রাইনেসের ফলে চুলের আগা ফাঁটা দেখা দেয়াটা অস্বাভাবিক কিছু না। আর চুলের আগা ফেঁটে গেলে সেটা আর যাই হোক, দেখতে হেলদি আর সুন্দর লাগে না। তাই, অবশ্যই  রেগ্যুলার চুলের আগা ট্রিম করবেন।

৯. হেলদি ডায়েট 

শুধুমাত্র ইন্টারনাল কেয়ারই যথেষ্ট নয়। ভেতর থেকে যত্নটাও জরুরি। চুল এবং স্ক্যাল্প হাইড্রেটেড রাখতে প্রচুর পানি, জুস পান করুন। এছাড়া ডায়েটে ভিটামিন এবং নিউট্রিয়েন্টস যুক্ত ফল রাখুন।

এইতো জেনে নিলেন, ঋতু পরিবর্তনের সময় চুলের স্বাস্থ্য বজায় রাখতে ৯টি টিপস। আশা করছি, আপনাদের অনেক বেশি হেল্প হবে। ভালো থাকুন।

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

হিট স্টাইলিংয়ের আগে চুলের ড্যামেজ কমাতে হিট প্রোটেক্টর ব্যবহার করছেন তো?
রিভিউ

হিট স্টাইলিংয়ের আগে চুলের ড্যামেজ কমাতে হিট প্রোটেক্টর ব্যবহার করছেন তো?

চুল শুকানোর জন্য আমরা অনেকেই রেগুলার হেয়ার ড্রাইয়ার ব্যবহার করে থাকি। আর বাসায় বসে যদি চুলে হিট দিয়ে স্টাইলিং করা যায়, তাহলে পার্লারে যাওয়ার কি দরকার!...

হিট ড্যামেজড হেয়ার রিপেয়ার করার কি কোনো উপায় আছে?
চুলের যত্ন

হিট ড্যামেজড হেয়ার রিপেয়ার করার কি কোনো উপায় আছে?

গোসল সেরে চটজলদি ঘর থেকে বের হওয়ার আগে আমরা হেয়ার ড্রাইয়ার দিয়ে চুল শুকিয়ে নেই, আবার চুল সেট করতে স্ট্রেইটনার বা কার্লিং আয়রন ব্যবহার করি। এতে আমাদের...

আরও পড়ুন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!
চুল

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!

চুল এবং চুলের যত্ন নিয়ে প্রতিদিন আমাদের ভাবনার শেষ নেই। চুলকে মজবুত ও ঘন করতে নানা ধরনের যাচাই বাছাই করে চুলের জন্য তেল নির্বাচন করি। চুলের প্রবলেম অন...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো ফলো করছেন তো?
বিউটি টিপস

সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো ফলো করছেন তো?

অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা চুলের তুলনায় ত্বকের যত্ন বেশি করি। আপনি জানেন কি? ত্বক যেমন সৌন্দর্যের একটি অংশ, তেমনি আমাদের চুলও আমাদের সৌন্দর্য বাড়াতে...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

…