শ্যাম্পুতে যোগ করুন এই উপাদানগুলো

sub-editor · Dec 23, 2017 · 1 min read

শ্যাম্পুতে যোগ করুন এই উপাদানগুলো

আপনি চুলে যে শ্যাম্পু ব্যবহার করছেন তা যদি ন্যাচারাল হয় তবে চুলের অনেক ধরণের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আপনারা তো দেখা যায় খুব সহজ উপায়েই শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলছেন। তবে শ্যাম্পুর সাথে কিছু উপাদান মিশিয়ে তারপর যদি চুল ধুতে পারেন তবে আপনার চুল হতে পারে আরও অনেক বেশি সুন্দর। আপনার চুলকে আরো ঘন, কালো, সুন্দর এবং হেলদি করে তুলতে আজ আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব।

আপনি নিজে শ্যাম্পু বানিয়ে ব্যবহার করবেন এটা অনেক ঝামেলাপূর্ণ একটি কাজ। দেখা যাবে অনেকেই সেটা করবেন না। নিজে প্রাকৃতিক উপাদান দিয়ে শাম্পু না বানাতে পারলেও চাইলে খুব সহজেই প্রাকৃতিক কিছু উপাদান মিশিয়ে নিতে পারেন আপনি যেই শ্যাম্পুটি প্রতিনিয়ত ব্যবহার করছেন সেটার সাথে। যে উপাদানগুলো মিশিয়ে নিলে আপনার চুল হয়ে উঠবে ঘন কালো এবং মসৃণ। আর তার সাথে সাথে আপনার চুল পড়াও কমে যাবে।

যে উপাদান গুলো আপনার শ্যাম্পুর সাথে মেশাতে পারবেন-

(১) গোলাপজল

গোলাপজল আপনার চুলের জন্য অনেক উপকারী একটি উপাদান। আপনার চুলের ক্ষতি হলে সেটা সারতে গোলাপজল অনেক সাহায্য করে।

  • শ্যাম্পুর সাথে যেভাবে ব্যবহার করবেন- ২ টেবিল চামচ শ্যাম্পুর সাথে ১ চা চামচ গোলাপজল মিশিয়ে ব্যবহার করুন।
[picture] (২) লেবুর রস

খুশকি দূর করার জন্য লেবুর রস অনেক উপকারী একটি উপাদান। যাদের স্কাল্প অনেক তেলতেলে তারা লেবুর রস ব্যবহার করতে পারেন শ্যাম্পুর সাথে। যদি আপনি শ্যাম্পুর সাথে সপ্তাহে ৩ দিন লেবুর রস ব্যবহার করেন তবে আপনার চুল অনেক তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং চুলকে করবে খুশকিমুক্ত।

  • যেভাবে ব্যবহার করবেন- ২ টেবিল চামচ শ্যাম্পুর সাথে ১/২ চা চামচ লেবুর রস মিশিয়ে ব্যবহার করুন।
(৩) মধু

মধুর গুণাগুণ সম্পর্কে তো আমরা সকলেই জানি। মধু আপনার স্কাল্পকে হেলদি করে, চুলকে ময়েশ্চারাইজ করে, ব্যাক্টেরিয়া দূর করে এবং চুলের খুশকিও দূর করতে সাহায্য করে। রিসার্চ করে জানা গিয়েছে যে সঠিক মধুর ব্যবহার চুলের জন্য অনেক বেশি উপকারী।

  • যেভাবে ব্যবহার করবেন- ২ টেবিল চামচ শ্যাম্পুর সাথে ১/২ চা চামচ মধু মিশিয়ে ব্যবহার করুন। তবে মধু প্রতিদিন ব্যবহার না করাই ভালো।
(৪) অ্যালোভেরা

এটি এমন একটি উপাদান যা আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কোন সাইড ইফেক্ট ছাড়াই। এটি চুলের অন্যান্য উপকারের সাথে আপনার চুলকে বেড়ে উঠতে সাহায্য করবে।

  • যেভাবে ব্যবহার করবেন- ২ টেবিল চামচ শ্যাম্পুর সাথে ১ চা চামচ অ্যালোভেরা মিশিয়ে ব্যবহার করুন।
(৫) এসেনশিয়াল অয়েল

রোজমেরি অয়েল সাধারণত সুগন্ধির জন্যে ব্যবহৃত হয়ে থাকে। তবে খুশকি এবং যাদের স্কাল্প ড্রাই তাদের জন্য অ্যান্টিসেপটিক হিসেবে এসেনশিয়াল অয়েল কাজ করে। এটি আপনার চুলকে বাড়তে এবং চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে।

  •  যেভাবে ব্যবহার করবেন- ২ টেবিল চামচ শ্যাম্পুর সাথে ৩-৪ ফোটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করুন।

সুতরাং আপনি আপনার চুলকে যদি ন্যাচারালি সুন্দর, ঘন, কালো ও খুশকিমুক্ত করতে চান তবে শ্যাম্পুর সাথে এই উপাদানগুলো ব্যবহার করতে পারেন।

শ্যাম্পুর সাথে এই উপাদানগুলো ব্যবহার করুন এবং হয়ে উঠুন সুন্দর ও ঝলমলে চুলের অধিকারী।

লিখেছেন -  আফসানা

 

সম্পর্কিত লেখা

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড
চুলের যত্ন

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড

একরাশ ঝলমলে চুল কে না চায়! চুল পরিচর্যার প্রথমেই আসে শ্যাম্পুর ব্যবহার। প্রতিদিনের ধুলো ময়লা, ঘাম, বিল্ড আপ, খুশকি ইত্যাদি থেকে মাথার স্ক্যাল্প ও চুলক...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

আরও পড়ুন

দিনভর সিল্কি ও শাইনি চুল পেতে সেরা ৪টি হেয়ার কন্ডিশনার
চুলের যত্ন

দিনভর সিল্কি ও শাইনি চুল পেতে সেরা ৪টি হেয়ার কন্ডিশনার

সারাদিন চুল ঝলমলে আর ম্যানেজেবল থাকবে, এটা আমরা সবাই চাই! শ্যাম্পু করার পর কন্ডিশনার স্কিপ করলে চুল খুব দ্রুত রাফ আর ফ্রিজি হয়ে যায়। তাই রেগুলার হেয়ার...

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক

ঘুম থেকে উঠে চুলে হাত দিয়েই মনটা খারাপ হয়ে গেল? একটু বাহিরে বের হলেই বা একদিন চুলে শ্যাম্পু না করলেই চুল আর চুলের অবস্থায় থাকেনা! বাহিরের ধুলাবালি আর...

সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো ফলো করছেন তো?
বিউটি টিপস

সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো ফলো করছেন তো?

অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা চুলের তুলনায় ত্বকের যত্ন বেশি করি। আপনি জানেন কি? ত্বক যেমন সৌন্দর্যের একটি অংশ, তেমনি আমাদের চুলও আমাদের সৌন্দর্য বাড়াতে...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

চুলের সমস্যা | মেথির ৫টি ব্যবহারেই হবে সমাধান!
চুলের যত্ন

চুলের সমস্যা | মেথির ৫টি ব্যবহারেই হবে সমাধান!

আদিকাল থেকেই মানুষের চুল নিয়ে গবেষণার শেষ নেই। চুল নিয়ে বিব্রত থাকতে হয়েছে অনেককে অনেক সময়। কি করে চুলের সৌন্দর্য বৃদ্ধি করা যায়, চুলের সুন্দর আকার দে...

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!
চুলের যত্ন

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!

বলা হয়, মানুষের মাথার চুল মুখের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করে। চুল সুন্দর না হলে সৌন্দর্য ততটা খোলে না। সঠিক পুষ্টি পেলে আমাদের চুলে...

…