রেভলন লিপবাম রিভিউ

সাজগোজ উপ সম্পাদক · Mar 22, 2014 · 1 min read

রেভলন লিপবাম রিভিউ

রেভলন (Revlon) ব্র্যান্ডটি আমেরিকার পুরতন এবং নাম করা কসমেটিকস কোম্পানি। সাধ্যের মধ্যে যারা ভালো কিছু কসমেটিকস কিনতে চান, তাদের জন্য রেভলন উল্লেখযোগ্য। লিপবাম আমাদের ঠোঁটের জন্য ময়েশ্চারাইসার হিসেবে কাজ করে। রেভলনও বের করেছে তাদের বাম টাইপের লিপস্টিক। তাদের প্রথম লিপবাম এর মত লিপস্টিক ছিল Revlon Colorburst Balm stain. ম্যাটবামটা revlon এর নতুন লিপবাম লিপস্টিক। আমি এখানে রেভলন কালার বাসট্ ম্যাট বাম শেড ২৫০ স্ট্যান্ড আউট রিমারকাবল (Revlon Colorburst Matte Balm in shade 250 Standout Remarquable) রিভিউ দিচ্ছি। তো আমরা জেনে নিই এই লিপস্টিকটার ব্যাপারে।

প্রথমত, লিপস্টিক টা দেখতে অনেকটা লিপবাম টাইপের মতই। ডিজাইনটা  বেশ ভালো আর  অনেক পাতলা তার  সাইজের তুলনায়। লিপস্টিক এর শেড টা দেখতে গাঢ় মারুন টাইপের লাল, লাগানোর পর আমার ঠোঁটে রঙটা টকটকা লালের মত লাগছিল। ঠোঁট এর রঙ অনুযায়ী লিপস্টিকের কালার টা ফুটে উঠবে। লিপস্টিকটা নিচে ঘুরিয়ে বের হয়। খুবই সহজে বের করা যায়। সহজেই আপনি আপনার পার্সে অথবা ব্যাগে নিতে পারবেন।

লিপস্টিকটা যদিও বাম টাইপ কিন্তু অনেকটা নরমাল লিপস্টিকের মতই। গন্ধটা অনেকটা টুথপেস্ট, পুদিনা পাতার মত। আপনি ব্যবহার করার পরে  একটু একটু ঠাণ্ডা ভাব অনুভব করবেন, অত বেশি না, কিছুক্ষণের জন্য। রঙটি অনেক গাঢ়। পুরোপুরি একটা লিপস্টিকই ধরতে গেলে। হ্যাঁ একটা পার্থক্য আছে শুধু সেটা হল এটা নরমাল  লিপস্টিকের মত ঠোঁটে ভারী কোন কিছু অনুভব করবেন না। লাগানোর সময় মনে হবে যে একটা লিপবাম দিচ্ছি। ঠোঁটে অনেক সুন্দর মত বসে।

লিপস্টিকটা একটা লিপবাম এর মত না।  প্রচুর পিগমেনটেড আর এটার উপরে আলাদা ভাবে কোন লিপস্টিক অথবা লিপগ্লস লাগানোর প্রয়োজন নেই। খুব সুন্দর একটা ম্যাট ফিনিশ দিবে যেটা আপনার ঠোঁটকে দেখতে আকর্ষণীয় করে তুলবে। একদম পুরোপুরি ম্যাট না, একটু ক্রিমি টাইপ। এটা একাই আপনাকে একটা লিপস্টিক এর মতন ফিনিশ দিবে। সাধারণত দিনের বেলায় আমি যখন এটা ব্যবহার করি তখন এটা প্রায় ৩ ঘণ্টা ভালো ভাবেই আমার ঠোঁটে থাকে, যদি আমি কোন কিছু না খাই। বা কোন রকম হালকা খাওয়া দাওয়া করলেও লিপস্টিকটা বেশ ভালোই আমার ঠোঁটে থাকে। পুরোপুরি মুছে যায় না।  কিন্তু ভারী খাওয়া দাওয়া করলে লিপস্টিকটা একটু হালকা হয়ে যায়, মুছে যায় যেটা আমি মনে করি খুবই স্বাভাবিক যেকোনো লিপস্টিক, লিপগ্লস ইত্যাদির ক্ষেত্রে। রাতে কোন পার্টিতে গেলে আমি এই লিপস্টিকটার উপর আরেকটা  একই কালারের লিপস্টিক দেই যাতে কালারটা কোনও ভাবে মলিন না হয়ে যায় অথবা সহজে মুছে যায়। এতে করে কালারটা আরও বেশি  ফুটে।

Capture

বাম দিকের ছবিটা দিনের বেলায় তোলা আর ডান দিকের ছবি নরমাল ফ্ল্যাশ এ তোলা । লিপস্টিকটি খুব সহজেই মেকাপ  রিমুভার (makeup remover) দিয়ে তোলা যায়। যেকোনোও তৈলাক্ত জিনিস দিয়েও সহজে উঠানো সম্ভব। এই লিপস্টিকটা ব্যবহার করার পর আমার ঠোঁটে কোনও ক্ষতি হয়নি। যাদের ঠোঁট একটু শুষ্ক তারা এটা ব্যবহার  করার আগে লিপজেল /ভ্যাসলিন দিতে পারেন অথবা আরও রংটাকে হালকা করতে চাইলে উপরে লিপগ্লস ব্যবহার করতে পারেন। আবার  যদি আরও ম্যাট ফিনিশ চান তা হলে লিপস্টিকটা একবার লাগিয়ে টিস্যু পেপারের মধ্যে হালকা করে চেপে নিতে পারেন। Standout Remarquable ছাড়াও আরও  ৮টি ভিন্ন রকমের শেড আছে। আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

http://www.revlon.com/Revlon-Home/Products/Lips/Lipcolor/Revlon-ColorBurst-Matte-Balm.aspx

সব মিলিয়ে ম্যাট বাম লিপস্টিক ভালোই লেগেছে আমার। আমি এই লিপস্টিকের আরও অন্য শেড কিনতে আগ্রহী। লিখেছেনঃতাসকিন ছবিঃ  GlamGirlsBeautyHeaven

সম্পর্কিত লেখা

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড
ঠোঁটের সাজ

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড

মেকআপ প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লিপস্টিক। লিপস্টিক দিতে ভালবাসে না এরকম নারী খুব কমই পাওয়া যাবে। টিনেজার থেকে মধ্যবয়সী কিংবা অনেক বয়স্ক ন...

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?
মেকআপ

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?

আমরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে কত ভাবেই না সাজগোজ করে থাকি। বিভিন্ন ধরনের মেকআপে চোখ, মুখকে সাজাই। সব সাজগোজের পর লিপস্টিক দিয়ে ঠোঁটকে রাঙানোর মাধ্যম...

লিপবামের চমৎকার ১০টি হ্যাকস জানা আছে কি?
বিউটি টিপস

লিপবামের চমৎকার ১০টি হ্যাকস জানা আছে কি?

লিপবাম হ্যাকস! সেটা আবার কী? শীতকালেই আমরা সবচেয়ে বেশি লিপবাম ব্যবহারের প্রয়োজনীয়তা অনুভব করে থাকি। কারণ, শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যায়। এর ফলে আমা...

লিপস্টিক শপিং গাইড
মেকআপ

লিপস্টিক শপিং গাইড

মেকআপ করতে যারা ভালোবাসেন বা যারা বিগিনিয়ার, লিপস্টিক কেনার সময় কনফিউজড হয়ে যাওয়া, কোনটা কিনবেন বুঝতে না পারাটা তাদের জন্য খুবই কমন সমস্যা।আমি নিজেও ল...

আরও পড়ুন

ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার | ১০টি টিপস আপনার লুকে আনবে পরিবর্তন
ঠোঁটের সাজ

ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার | ১০টি টিপস আপনার লুকে আনবে পরিবর্তন

আমার মতে, ডার্ক লিপস্টিক লাগালেই পুরো লুকে একটা চেঞ্জ চলে আসে। আর কিছুই লাগে না। ইন্সটাগ্রামে যখন মেকআপ আর্টিস্টরা একদম পারফেক্টভাবে লিপস্টিক লাগায়, ত...

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?
ঠোঁটের সাজ

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?

আমার স্কিনটোনে কোন রঙের লিপস্টিক ভালো লাগবে? সবচেয়ে কমন প্রশ্ন! লিপস্টিকের প্রতি দুর্বলতা নেই এমন কোনো মেয়ে কি আছে? একটুখানি লিপস্টিক না পরলেই যেন নয়,...

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?
বিউটি টিপস

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?

আজকাল ম্যাট লিপস্টিকের যুগ। সকাল থেকে রাত পর্যন্ত ম্যাট লিপস্টিক ঠোঁটে থাকার কারণে এমনিতেই ঠোঁট বেশ ড্রাই হয়ে যায়। আর এখনতো শীত চলে এসেছে। সকাল বেলাতে...

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন
মেকআপ

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন

ভার্সিটি কিংবা অফিস, ক্যাজুয়াল আউটিং কিংবা বিয়ের দাওয়াত; লিপস্টিক এমন একটি মেকআপ প্রোডাক্ট যেটি প্রতিদিন অ্যাপ্লাই না করলেই নয়! আমাদের সবার কালেকশনেই...

স্ম্যাজপ্রুফ লিপস্টিক পাওয়ার ইজি ও সিম্পল কয়েকটি স্টেপস
ঠোঁটের সাজ

স্ম্যাজপ্রুফ লিপস্টিক পাওয়ার ইজি ও সিম্পল কয়েকটি স্টেপস

মেকআপ করা শেষে লিপস্টিক লাগানো না হলে পুরো লুকটাই ইনকমপ্লিট থেকে যায়। লিপস্টিক যেমন লুকটাকে পারফেক্ট করে তোলে, তেমনই সঠিকভাবে অ্যাপ্লাই না করার কারণে...

আমার প্রিয় সেরা ১০ রেড লিপস্টিক!
সম্পাদকের পছন্দ

আমার প্রিয় সেরা ১০ রেড লিপস্টিক!

লিপস্টিক দিতে ভালোবাসেন না, এমন মেয়ে কিন্তু খুব কমই আছেন। যারা সাজতে চান না, পারেন না, অথবা সাজার সময় পান না, তারাও কিন্তু বাইরে যাবার সময় অল্প একট...

…