গর্ভাবস্থায় ৯টি সতর্কতা নিয়ে জানেন কি?

ডাঃ মোশাররাত জাহান কণা · Aug 23, 2015 · 1 min read

গর্ভাবস্থায় ৯টি সতর্কতা নিয়ে জানেন কি?

প্রেগনেন্সি একজন নারীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এসময় প্রয়োজন বাড়তি যত্ন এবং সাবধানতা। এই সময়ের সামান্য অজ্ঞতা সন্তান এবং মা উভয়ের জন্যই হতে পারে মারাত্নক ঝুঁকির কারণ। চলুন জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় ৯টি সতর্কতা নিয়ে বিস্তারিত।

গর্ভাবস্থায় ৯টি সতর্কতা

১. স্বাভাবিক শারীরিক অবস্থায় যে ঔষধ আমরা গ্রহণ করি, প্রেগনেন্সি পিরিয়ডে সেই একই ওষুধ গর্ভস্থ শিশুর জন্য হুমকি স্বরুপ হতে পারে। এজন্য প্রায় প্রতিটি ড্রাগের প্রেগনেন্সি ক্যাটাগরী আছে। অনেকে ডাক্তারের পরামর্শ ছাড়াই পেপটিক আলসারের বিভিন্ন ওষুধ কিনে খেতে শুরু করেন। অথচ ওমেপ্রাজল বা ডমপেরিডনের মত বহুল প্রচলিত ওষুধগুলোও গর্ভস্থ সন্তানের ক্ষতির কারণ হতে পারে। উপরোক্ত দুইটি ড্রাগই প্রেগনেন্সি ক্যাটাগরী C এর অর্ন্তভুক্ত। সুতরাং এই সময়ে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো ধরনের ওষুধ গ্রহণ থেকে বিরত থাকুন।

গর্ভাবস্থায় ফলিক এসিড সমৃদ্ধ খাবার - shajgoj.com

২. প্রেগনেন্সি পিরিয়ডের প্রথম থেকেই ফলিক এসিড সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। পাশাপাশি ফলিক এসিড supplementation গ্রহণ করুন। পর্যাপ্ত ফলিক এসিডের অভাবে গর্ভস্থ শিশুর ব্রেইন এবং স্পাইনাল কর্ডের ডিফেক্ট হতে পারে।

৩. প্রথম ২৮ সপ্তাহ পর্যন্ত মাসে কমপক্ষে ১ বার, ৩৬ সপ্তাহ পর্যন্ত ২ সপ্তাহ পরপর চিকিৎসকের শরণাপন্ন হোন। এরপর থেকে প্রতি সপ্তাহে অন্তত একবার ডাক্তারের কাছে যেতে হবে। তবে যদি আপনার ডায়বেটিস, হাইপারটেনশন বা অন্য কোনো শারীরিক জটিলতা থেকে থাকে তবে আপনার antenatal visit এর সংখ্যা বেশি হতে পারে। আপনার শারীরিক অবস্থা বিবেচনা সাপেক্ষে আপনার ডাক্তার আপনার ভিজিট এর সংখ্যা নির্ধারন করবেন।

৪. যদি এমন কোনো ওষুধ থাকে যা আপনি নিয়মিতভাবে দীর্ঘদিন খেয়ে আসছেন, তাহলে এ বিষয়ে আপনার চিকিৎসককে অবহিত করুন।

৫. অতিরিক্ত মানসিক চাপ, ধূমপান ও এলকোহল সেবন থেকে বিরত থাকুন। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন।

৬. প্রেগনেন্সি পিরিয়ডে পেটের এক্সরে শিশুর birth defect কারণ হতে পারে। যদি কোনো ইমার্জেন্সি কারণে X-Ray করতে বলা হয়, সেক্ষেত্রে আপনার ডাক্তারকে প্রেগনেন্সির ব্যাপারে জানান।

৭. পূর্বে কোনো এবরশন বা MR / D&C করিয়ে থাকলে ডাক্তারকে জানান। এর আগে কোনো মৃত শিশু জন্ম দিলে বা জন্মের পর কোনো শিশুর মৃত্যু ঘটলে সেই বিষয়টিও অবগত করুন।

৮. শিশুর নড়া চড়া বন্ধ হয়ে গেলে কিংবা কমে গেলে, ২৪ ঘণ্টা অপেক্ষার ঝুঁকি নেবেন না। দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।

৯. At last but not the least! ১৮ থেকে ২২ সপ্তাহের মধ্যে একটি আল্ট্রাসনোগ্রাম করাতে পারেন, যেটাকে anomaly scan বলে। এর মাধ্যমে শিশুর বেশিরভাগ জন্মগত ত্রুটি নির্ণয় করা সম্ভব।

সুস্থ্য থাকুন। শুভকামনা প্রতিটি নারীর জন্য।

ছবিঃ সংগৃহীত - নিউট্রিমাম.কো.ইউকে, সাটারস্টক

সম্পর্কিত লেখা

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!
মা ও শিশু

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!

সংসারে একজন নতুন অতিথি আসার মত আনন্দ বোধহয় আর কিছুতে নেই! কোন দম্পতির ঘর আলো করে যখন সন্তান আসে, তখন সেই মুহুর্তটিকে মনে হয় বেশ সুখের, তৃপ্তির। শুরু থ...

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন
মা ও শিশু

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন

পরিবারে যখন নতুন অতিথি আসে আমাদের খুশির সীমা থাকে না। সবাই প্রস্তুতি নিতে থাকে নতুন শিশুর আগমন উপলক্ষে। এতকিছুর মাঝেও থাকে হাজার রকমের চিন্তা। কীভাবে...

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!
মা ও শিশু

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!

শিশুদের ওজন নিয়ে বাবা-মায়ের চিন্তার কমতি নেই। শিশুর ওজন বাড়াতে খাবার তালিকায় কী ধরনের খাবার রাখবেন? শিশু খাবার খেতে চায় না, দিন দিন রোগা হয়ে যাচ্ছে -...

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?
মা ও শিশু

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?

মিথিলা ডায়াপারের প্যাকেটের হাস্যোজ্জ্বল, স্বাস্থ্যবান শিশুর দিকে তাকিয়ে আছে, আর ভাবছে তার নবজাতক শিশুটি কীভাবে এমন স্বাস্থ্য পেতে পারে! তার বাচ্চাটি...

আরও পড়ুন

আর্লি প্রেগনেন্সিতে মিসক্যারেজ বা বার বার গর্ভপাত হওয়ার কারণ কী?
মা ও শিশু

আর্লি প্রেগনেন্সিতে মিসক্যারেজ বা বার বার গর্ভপাত হওয়ার কারণ কী?

কিছুদিন আগেও বাংলাদেশে গর্ভপাত ও শিশুর অকালমৃত্যু ছিল প্রায়ই স্বাভাবিক ঘটনা। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে তা অনেকটা কমে এসেছে। তারপরও এখন গ্রামাঞ্চলে...

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান
মা ও শিশু

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান

নবজাতক বা ছোট শিশুদের ঘুম নিয়ে অনেক অভিভাবকই চিন্তিত হয়ে থাকেন। অনেকেই অভিযোগ করেন যে বাচ্চার ঘুম খুব কম বা বাচ্চা রাতে ঠিকমতো ঘুমায় না। প্রতিদিন ১৬ ঘ...

হাই রিস্ক প্রেগনেন্সি | ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় হবু মায়ের প্রয়োজন একটু বাড়তি যত্ন!
মা ও শিশু

হাই রিস্ক প্রেগনেন্সি | ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় হবু মায়ের প্রয়োজন একটু বাড়তি যত্ন!

প্রেগনেন্সি মেয়েদের জীবনের খুব জটিল ও জরুরী সময়। সাধারণত সুস্থ, সবল, জটিলতাহীন প্রেগনেন্সি পিরিয়ড সকল হবু মায়ের কাম্য। একজন নারী যখন গর্ভধারণ করেন তখন...

শিশুর কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন দূর করার ঘরোয়া উপায়
মা ও শিশু

শিশুর কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন দূর করার ঘরোয়া উপায়

সব বাবা-মায়েরা শিশুর কোষ্ঠকাঠিন্য সমস্যা নিয়ে কম বেশি ভুগে থাকেন। শিশুদের জন্য খুব কমন একটা সমস্যা হলো কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন নিয়...

শিশুর অবাঞ্চিত হেঁচকি ওঠা বন্ধে ১০টি টিপস!
মা ও শিশু

শিশুর অবাঞ্চিত হেঁচকি ওঠা বন্ধে ১০টি টিপস!

নবজাতক থেকে শুরু করে সব বয়সের অনেক শিশুরই দেখা যায় খাওয়ানোর সময় অযাচিত হেঁচকি উঠতে থাকে। যদিও হেঁচকির ব্যাপারটি বেশ স্বাভাবিক, কিন্তু অনেক সময় বাবা মা...

শিশুর বডি ম্যাসাজ এর কিছু গুরুত্বপূর্ণ টিপস!
মা ও শিশু

শিশুর বডি ম্যাসাজ এর কিছু গুরুত্বপূর্ণ টিপস!

বডি ম্যাসাজ শরীরের বিভিন্ন স্থানের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। একটি পরিপূর্ণ ম্যাসাজ দিতে পারে শিশুর পূর্ণ তৃপ্...

…