বিয়ের আগে ত্বকের বাড়তি যত্ন

সাজগোজ উপ সম্পাদক · Aug 20, 2015 · 1 min read

বিয়ের আগে ত্বকের বাড়তি যত্ন

প্রতিটি মেয়ের জীবনে বিয়ে একটি স্মরণীয় দিন। বিশেষ এই দিনে নিজেকে সবার সামনে অসাধারণ করে তুলতে কতো টাকাই না আমরা বিউটি পার্লার আর প্রসাধনীর উপরে খরচা করি। ব্রাইডাল ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল, পার্ল ফেসিয়াল কতোই না সৌন্দর্য চর্চার রকমভেদ। অথচ খুব কম খরচেই নিজের ঘরে বসেই কিছু উপাদান ব্যবহার করে আমরা নিজেকে সেই বিশেষ দিনটির জন্য তৈরি করতে পারি। তবে বলে রাখি কেবল হবু বউদের জন্য নয় সৌন্দর্য সচেতন সকল মেয়েরাই এই রুটিন ফলো করে নিজেকে আরও আকর্ষণীয় করতে পারেন।

প্রি-ব্রাইডাল রুটিনঃ সবসময় তিনটি উপায়ে ত্বক পরিচর্যা মেইনটেইন করবেন – ক্লিন্সিং, টোনিং এবং মশ্চারাইজিং। ত্বকের ক্লিন্সিং এর জন্য খুব হালকা ধরনের কম কেমিক্যাল যুক্ত ক্লিনসার ব্যবহার করবেন। আপনি চাইলে নিজেও ঘরে হারবাল ক্লিনসার বানিয়ে নিতে পারেন। এখানে আমি বেশ কয়েকটি ক্লিনসার সম্পর্কে লিখব। আপনি আপনার ত্বকের ধরন অনুযায়ী পছন্দসই যেকোনোটি বেছে নিতে পারেন।

ক্লিনসার ১ঃ দুই চামচ ওটস কিংবা যবের গুঁড়ার সাথে এক চামচ পানি মিশিয়ে একটা নরম পেস্ট এর মতো বানিয়ে সারা মুখে ২ মিনিট মাসাজ করুন। ওটস আপনার ত্বকের জেল্লা বৃদ্ধি করবে এবং একটা বিষয় অবশ্যই বলে রাখি এই ক্লিনসারটি সেন্সেটিভ ত্বকের অধিকারীদের জন্য প্রকৃতির আশীর্বাদ স্বরূপ।

ক্লিনসার ২ঃ দুই চামচ বেসন এর সাথে পরিমাণ মতো পানি মিশিয়ে ব্যবহার করুন। বিশেষ করে আপনার টি জোন এরিয়াতে মাসাজ করুন। আপনার ত্বক হবে ঝকঝকে পরিষ্কার এবং উজ্জ্বল। শুষ্ক ত্বকের অধিকারীরা চাইলে পানির বদলে তরল দুধ ব্যবহার করতে পারেন।

স্কিন টোনিং হিসেবে আমি প্রথমে বলে রাখি সব ধরনের কেমিক্যাল যুক্ত টোনার বর্জন করুন। এটি উল্টা আপনার ত্বককে আরও শুষ্ক এবং লাল করে দিবে। আপনাদের জন্য কিছু প্রাকৃতিক টোনার বানানোর পদ্ধতি শেয়ার করলাম।

টোনার ১ঃ গোলাপজল ব্যবহার করুন। ত্বকের ধরন যেমনই হোক না কেন চোখ বন্ধ করে বেছে নিতে পারেন অসাধারণ এই টোনার। টোনার ২ঃ এক কাপ গরম পানিতে আধা কাপ পুদিনা পাতা চুবিয়ে ১৫ মিনিট রেখে দিন। ঠাণ্ডা হলে মিশ্রণটিকে ছেকে তুলার সাহায্যে ত্বকে ব্যবহার করুন।

সর্বশেষ ধাপ মশ্চারাইজিং এর জন্য বেছে নিতে পারেন বাদাম তেল। বাদাম তেল এর উপাদান আমাদের ত্বকের স্বাভাবিক তেলের কাছাকাছি তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। যদি ত্বক খুব চিটচিটে মনে হয় তাহলে নিচের যেকোনোটি বেছে নিতে পারেন।

মশ্চারাইজার ১ঃ রাত্রে ঠিক ঘুমানর আগে মুখ পরিষ্কার করে ধুয়ে পাতলা কাপড় দিয়ে মুছে নিন এইবার ২ ফোঁটা গ্লিসারিন এবং ২ ফোঁটা মধুর সাথে ১ টেবিল চামচ পানি মিশিয়ে আলতো করে মুখে মাসাজ করুন, সকালে পানি দিয়ে মুখে ধুয়ে নিন, আপনি চাইলে গ্লিসারিনের বদলে জলপাই তেল ব্যবহার করতে পারেন। এইটাও একই ফলাফল দিবে। মনে রাখবেন আপনি তৈলাক্ত ত্বকের অধিকারী হলেও রাতে ব্যবহার করার জন্য মশ্চারাইজারে কখনই লেবু ব্যবহার করবেন না। লেবুতে থাকা সাইট্রিক এসিড আপনার ত্বকের জন্য হিতে বিপরীত হতে পারে।

মশ্চারাইজার ২ঃ অ্যালোভেরা কেটে এর ভেতরের জেলি বের করে নিয়ে একটু গোলাপজল মিশিয়ে সারা মুখে মেখে ঘুমিয়ে যান। আপনি চাইলে এটি বানিয়ে সংরক্ষণ করতে পারেন। উপায়টি আমি আপনাদের পরবর্তী আর্টিকেলে জানিয়ে দিব।

লিখেছেনঃ তামান্না সোনিয়া

মডেলঃ তাহা ছবিঃ memoria

সম্পর্কিত লেখা

এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে পার্থক্য
ত্বক

এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে পার্থক্য

রূপ সচেতন নারী রা কম বেশি সবাই প্রতিদিন ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে, নিয়ম মাফিক ত্বকের ধরন অনুযায়ী ক্রিম লাগাতে ভুলেন না। কিন্তু মাঝখানে তারা একটি...

টোনার নিয়ে প্রচলিত ভুল ধারণা বা মিথ আপনিও বিশ্বাস করছেন না তো?
ত্বকের যত্ন

টোনার নিয়ে প্রচলিত ভুল ধারণা বা মিথ আপনিও বিশ্বাস করছেন না তো?

অনেকেই আছেন যারা ক্লেনজার ব্যবহারের পর টোনার ছাড়া স্কিনকেয়ার ভাবতেই পারেন না, যেমন আমি। আবার অনেকে আছে যারা হয়তোবা টোনারের গুরুত্ব ঠিকমত জানেন না বা ট...

হোমমেইড ফেসিয়াল টোনার | ঘরোয়াভাবেই হবে ত্বকের যত্ন
ত্বকের যত্ন

হোমমেইড ফেসিয়াল টোনার | ঘরোয়াভাবেই হবে ত্বকের যত্ন

একবার চিন্তা করে দেখুন সকাল থেকে রাত, আমরা প্রতিদিন কত কেমিকেল মুখে, হাতে বা পায়ে দেই। কিন্তু একটু চেষ্টা করলেই আমরা আশেপাশের প্রাকৃতিক জিনিস থেকে রূপ...

ত্বকের ধরন সম্পর্কে জেনে স্কিনকেয়ারে অ্যাড করুন পারফেক্ট টোনার!
ত্বকের যত্ন

ত্বকের ধরন সম্পর্কে জেনে স্কিনকেয়ারে অ্যাড করুন পারফেক্ট টোনার!

স্কিন কেয়ারের প্রাথমিক ধাপ হলো সি টি এম- অর্থাৎ ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং। শুধু এই তিনটি ধাপ মানতে পারলেই স্বাস্থ্যোজ্জ্বল ও সুন্দর ত্বক পাওয়া সম...

আরও পড়ুন

ত্বকের যত্নে টোনার ঠিক কতটা গুরুত্বপূর্ণ?
ড্রাই স্কিন

ত্বকের যত্নে টোনার ঠিক কতটা গুরুত্বপূর্ণ?

ত্বকের যত্নে টোনারের স্টেপ নিয়ে আমরা সবাই অনেক কনফিউজ থাকি, তাই না? অনেকই বলে থাকেন যে টোনার ব্যবহার করার প্রয়োজন নেই। কিন্তু আসলেই কি ত্বকের যত্নে টো...

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?
ত্বকের যত্ন

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?

কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তাই আমাদের জানা উচিত কীভাবে নিজেকে সুন্দর রাখা যায়। মানুষ সুন্দর হয়ে জন্মালেও যত্নবান না হলে সৌন্দর্য বেশি দিন...

 ত্বকের প্রয়োজনে টোনার
ত্বকের যত্ন

 ত্বকের প্রয়োজনে টোনার

বর্তমানে অতি প্রয়োজনীয় স্কিন-প্রোডাক্টের একটি হচ্ছে টোনার। আমাদের মধ্যে যারা ত্বক নিয়ে সচেতন তারা কমবেশি সবাই টোনার ব্যবহার করি। কিন্তু অনেকেই টোনার স...

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার কোনটি?
রিভিউ

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার কোনটি?

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার খুঁজছেন? অনেক টিনেজারদের মনেই এখন প্রশ্ন আসতে পারে, টোনার আবার কী? টোনার মূলত আমাদের স্কিনের বেসিক কেয়ারের...

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার

সাধারণত আমরা হারবাল ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল এসবের সাথে পরিচিত। ত্বকের প্রয়োজন অনুযায়ী ও ত্বকের রকমভেদে ফেসিয়াল আরো আছে সেগুলোর সাথে আমরা অনেকেই পর...

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই
একনে-প্রন

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই

নাবিলা ঘুম থেকে উঠেই দেখে তার মুখে একটি ব্রণ হয়েছে। সকাল সকাল মনটাই নাবিলার খারাপ হয়ে গেল। এই অ্যাকনে প্রবলেম নিয়ে সে অনেক ভোগে। স্কিনে ব্রণ থাকলে সাজ...

…