উজ্জ্বল ত্বকের জন্য পিল অফ মাস্ক

সাজগোজ উপ সম্পাদক · Oct 30, 2015 · 1 min read

উজ্জ্বল ত্বকের জন্য পিল অফ মাস্ক

ঠিক মতো যত্ন না নেয়া, রোদ , ধুলা বালি এবং আরও অনেক কারণে আমাদের ত্বকের উপর কালচে ছাপ পড়ে যায়। যার জন্য ত্বক রুক্ষ এবং শুষ্ক দেখায়। তবে এর সমাধান আমরা ঘরে বসেই করতে পারি। আজকে আমারা জানবো কীভাবে ব্রাইটেনিং পিল অফ মাস্ক তৈরি করা যায়। এটি ব্যবহারে অল্প সময়েই মুখের কালচে ভাব দূর হয়ে ত্বক উজ্জ্বল দেখায়।

[picture]

যা যা লাগবেঃ

  • ১/২ কাপ গ্রিন টি
  • অর্ধেক পরিমাণ লেবু
  • ১ চা চামচ মধু
  • ২ প্যাকেট জেলেটিন, প্লেইন এবং গন্ধমুক্ত
  • ২ টি ডিমের সাদা অংশ
  • ১ টি ভিটামিন ই ক্যাপসুল

 যেভাবে তৈরি করবেন

  • গ্রিন টি এবং ২ প্যাকেট জেলেটিন ভালো ভাবে মিশিয়ে নিন।
  • এরপর লেবুর রস যোগ করুন।
  • মধু এবং ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন।
  • মিশ্রণটি ২০-২৫ সেকেন্ড এর জন্য মাইক্রওভেনে রাখুন যেন জেলেটিন পুরোপুরি গলে যায়।
  • এরপর এটিকে ঠাণ্ডা করুন, চাইলে ১০ মিনিট ফ্রিজে রাখতে পারেন।
  • সবশেষে ডিমের সাদা অংশ যোগ করুন। মনে রাখবেন ডিমের সাদা অংশ অবশ্যই সবশেষে যোগ করতে হবে।

যেভাবে মুখে লাগাবেনঃ

মুখ পরিস্কার করে শুকিয়ে নিন। এবার পুরো মুখে মিশ্রণটি লাগিয়ে নিন। খেয়াল রাখবেন মিশ্রণটি যেন মোটা করে লাগানো হয় তা না হলে উঠানোর সময় সমস্যা হতে পারে। আপনি চাইলে মেকআপ ব্রাশ ব্যবহার করতে পারেন তবে আঙুলের সাহায্যে ভালো হয়।

প্রথমে একবার দিয়ে ৩ মিনিট বসে থাকুন। এরপর একই ভাবে এর উপর আরেকটি লেয়ার দিন।

এবার ৩০ মিনিট অপেক্ষা করুন। স্কিনে টান টান অনুভূত হলে বুঝবেন এটি কাজ করছে।

যখন এটি পুরোপুরি শুকিয়ে একটু শক্ত হয়ে যাবে তখন আস্তে আস্তে এটি  তুলে ফেলুন।

মুখের যে অংশের পিল উঠবেনা সে অংশে কাপড় ভিজিয়ে আস্তে করে ঘষুন। উঠে যাবে।

এবার মুখ ধুয়ে ময়েশচারাইজার লাগিয়ে নিন।

তবে আপনার হাতে যদি সময় না থাকে পুরো মাস্ক তৈরি করার, তবে ত্বকের ধরন অনুযায়ী বাজারে অনেক মাস্ক পাওয়া যায়। চাইলে আপনি সেসব মাস্ক ব্যবহার করতে পারেন। সাজগোজের বন্ধুদের সুবিধার্থে আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রোডাক্টের সমাহার নিয়ে  SAPPHIRE (সাফায়ার)'র পথ চলা। ত্বকের যত্নে এখানে সব আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি হাতের নাগালে পেয়ে যাবেন। আর মাস্ক কিনতে এই লিঙ্কে ক্লিক করুন।

লিখেছেনঃ পাপিয়া সুলতানা

ছবিঃ ওমেনবিউটিসিক্রেটস.ব্লগস্পট.কম

সম্পর্কিত লেখা

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

পিল অফ মাস্ক | ত্বকের ক্ষতি করেছেন না তো!
ত্বকের যত্ন

পিল অফ মাস্ক | ত্বকের ক্ষতি করেছেন না তো!

রূপচর্চা ও ত্বকের যত্নে নতুন যে প্রোডাক্টটি এখন খুব জনপ্রিয় তা হলো বিভিন্ন রকমের মাস্ক। ক্লে-বেজড মাস্ক, এক্সফোলিয়েটিং মাস্ক, পিল অফ মাস্ক কত কি! এক...

ভেজিটেবল পিল ফেসিয়াল ব্যবহার পদ্ধতি নিয়ে কতটুকু জানেন?
ত্বকের যত্ন

ভেজিটেবল পিল ফেসিয়াল ব্যবহার পদ্ধতি নিয়ে কতটুকু জানেন?

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে আমরা কে না চাই! আর এই উজ্জ্বলতা বৃদ্ধি করতে গিয়ে আমরা ব্যবহার করি নানা ধরনের কেমিক্যাল প্রোডাক্ট, যা অনেক সময় উপকার করার...

আরও পড়ুন

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?
ত্বকের যত্ন

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?

বর্তমান সময়ে মাস্ক ছাড়া বের হওয়ার কথা যেন চিন্তাই করা যায় না! ঘরের বাইরে সর্বক্ষণই আমরা মাস্ক ব্যবহার করছি। আমাদের মধ্যে কম বেশি সবাই এই ব্যাপারটিতে অ...

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক
ত্বক

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক

আমি দি বডি শপের প্রোডাক্টসের খুব বড় ফ্যান। এই বিশ্ব বিখ্যাত ব্র্যান্ডের কোন প্রোডাক্ট আজ পর্যন্ত আমাকে হতাশ করেনি। স্পেশালি এদের স্কিন কেয়ার প্রোডাক্ট...

রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারের সহজ ৭টি উপায়!
ত্বকের যত্ন

রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারের সহজ ৭টি উপায়!

রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার নিয়ে আমরা অনেকেই জানি। রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল, ছোটছোট সবুজ রঙের স্বচ্ছ ক্যাপসুল, সব ফার্মেসিতে পাওয়া যায়। আ...

ন্যাচারাল বিউটি অলিভ ফেসিয়াল ব্ল্যাক মাস্ক
ত্বক

ন্যাচারাল বিউটি অলিভ ফেসিয়াল ব্ল্যাক মাস্ক

আমার বোনের ফেইস-এ অনেক পরিমাণে ব্ল্যাকহেডস হয়। তাই নানা উপায়ে ৩-৪ সপ্তাহ পর পরই এগুলো পরিষ্কার করতে হয়। নাহলে মুখটি কালচে দেখায়। এই সমস্যার একটি সহজ স...

মাল্টি মাস্কিং | স্কিনকেয়ার ট্রেন্ডে এই মেথডটি কেন এত জনপ্রিয়?
ত্বকের যত্ন

মাল্টি মাস্কিং | স্কিনকেয়ার ট্রেন্ডে এই মেথডটি কেন এত জনপ্রিয়?

যারা রূপচর্চা করতে ভালোবাসেন, তাদের কাছে ফেইস মাস্ক একটি পছন্দের স্কিনকেয়ার আইটেম। বিভিন্ন স্কিন টাইপ ও কনসার্নের জন্য মার্কেটে আলাদা আলাদা ফেইস মাস্...

সার্জিক্যাল মাস্ক সঠিক নিয়মে ব্যবহার করছেন তো?
সম্পাদকের পছন্দ

সার্জিক্যাল মাস্ক সঠিক নিয়মে ব্যবহার করছেন তো?

আমরা প্রতিনিয়তই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি, ধুলাবালি আর ময়লায় বায়ুবাহিত নানা রোগ বাসা বাঁধছে আমাদের শরীরে। যার কারণে আমর...

…