পেপ টেস্ট কী এবং কেন?

সাজগোজ উপ সম্পাদক · May 14, 2015 · 1 min read

পেপ টেস্ট কী এবং কেন?
  • পেপ টেস্ট কী?

পেপ টেস্ট এর মাধ্যমে জরায়ু মুখের কোষ নিয়ে পরীক্ষা করা হয়।এ পরীক্ষায় কোষের এমন কিছু পরিবর্তন লক্ষ্য করা হয় যা ধীরে ধীরে ক্যান্সারে রূপ নিতে পারে।অর্থাৎ এ পরীক্ষাটি জরায়ু ক্যান্সারের পূর্বাবস্থা নির্ণয় করতে সক্ষম যখন এর সহজেই চিকিৎসা সম্ভব।

  • কখন এই পরীক্ষাটি করতে হবে?

কোন ধরনের জরায়ুর সমস্যা থাকলেই কেবল এ পরীক্ষাটি করতে হবে,  তা কিন্তু নয়।২১ থেকে ৬৫ বছর পর্যন্ত প্রত্যেক মহিলাদের প্রতি তিন বছর পর পর এ পরীক্ষাটি করা উচিত। যদি পেপ টেস্ট এর সাথে HPV-DNA টেস্ট নর্মাল থাকে তবে প্রতি পাঁচ বছর পর পর এ টেস্টটি করা যাবে। গর্ভাবস্থায়ও এ পরীক্ষাটি করা যায়।

  • কীভাবে পরীক্ষাটি করা হয়?

এ পরীক্ষার জন্য চামচের মত একটি যন্ত্র মাসিকের রাস্তায় দিয়ে ব্রাশ এবং কাঠির সাহায্যে জরায়ু মুখ থেকে কোষ নিয়ে পরীক্ষার জন্যে পাঠানো হয়। এতে আপনি তেমন ব্যথা পাবেন না, তবে সামান্য অস্বস্তি লাগতে পারে।

  • ফলাফল এবনরমাল হলে কী করতে হবে?

এ পরীক্ষার ফলাফলে যদি কোষের আস্বাভাবিক কোন লক্ষণ ধরা পড়ে, তবে ভয় পাবেন না, কারণ এটি সাধারণ ভাবে ক্যান্সার বোঝায় না।আনেক সময় জরায়ুতে জীবাণুর সংক্রমণ বা প্রদাহ থেকেও এবনরমাল ফলাফল হতে পারে।সংগৃহীত কোষের পরিমাণ কম থাকলে এটি পুনরায় করার দরকার হয়।তবে পরীক্ষার ফলাফলে CIN বা ক্যান্সারেরপূর্বাবস্থা দেখা গেলে আপনাকে  কল্পস্কপি এবং বায়পসি করার জন্য পাঠানো হবে।বায়পসি রেজাল্টের পর অথবা অনেক সময় কল্পস্কপি করা কালীন অবস্থাতেই চিকিৎসা করা হয়।এর বিভিন্ন চিকিৎসা পদ্ধতি গুলো হচ্ছে লীপ, কোল্ড কোয়াগুলেসন,কটারি, লেজার।এ চিকিৎসার পরও ডাক্তারের তত্ত্বাবধানে নিয়মিত ফলোআপ করে যেতে হবে।

  • এর কোন বিকল্প টেস্ট আছে কি?

পেপটেস্ট এর একটি বিকল্প হচ্ছে VIA টেস্ট, যা আরও সহজে এবং কম খরচে করা যায়। তবে সব ল্যাবরেটরিতে VIA টেস্ট হয় না।

বলা যায়, জরায়ু ক্যন্সারএকটি  প্রতিরোধযোগ্য ক্যন্সার। কারণ এই টেস্ট এর মাধ্যমে ক্যান্সার হবার পূর্বেই তা নির্ণয় করা সম্ভব।

লিখেছেনঃ ডাঃ নুসরাত জাহান

সহকারী আধ্যাপকা(অবস-গাইনি)

ডেলটা মেডিকেল কলেজ,মিরপুর ১,ঢাকা।

Mob:028031379

ছবিঃ ব্লগস.ইউবিসি.সিএ

সম্পর্কিত লেখা

টেস্ট টিউব বেবি | আইভিএফ-যুগান্তরের এক নতুন দৃষ্টান্ত!
মা ও শিশু

টেস্ট টিউব বেবি | আইভিএফ-যুগান্তরের এক নতুন দৃষ্টান্ত!

শুরু করি একটা কমন প্রশ্ন দিয়ে- "কেন এই টেস্ট টিউব বেবি বা আইভিএফ কারও দরকার হয়?" সন্তান স্বামী-স্ত্রীর মধ্যকার এক মজবুত সেতুবন্ধন। দাম্পত্য সম্পর্ক প...

জরায়ু নিচে নেমে যাওয়া | ইউটেরাইন প্রলাপ্স এর ধরণ, কারণ ও চিকিৎসা কী?
সুস্থতা

জরায়ু নিচে নেমে যাওয়া | ইউটেরাইন প্রলাপ্স এর ধরণ, কারণ ও চিকিৎসা কী?

মেয়েদের জীবনকালের কোন না কোন সময়, নিজের বা কাছের কারো জরায়ু নিচে নেমে যাওয়া খুবই স্বাভাবিক একটি ঘটনা। একটু সচেতন থাকলেই নিজের, কাছের বান্ধবীদের পরামর...

জরায়ু মুখের ক্যান্সার | কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে জানেন তো?
সুস্থতা

জরায়ু মুখের ক্যান্সার | কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে জানেন তো?

জরায়ুর মুখের ক্যান্সার cervix তথা জরায়ু মুখের কোষ থেকেই শুরু হয়। জরায়ু মুখের স্কোয়ামাস সেল থেকেই বেশি হয়ে থাকে। এছাড়া adenocarcinoma ও হতে পারে। cervi...

সার্ভিকেল ক্যান্সারের কারণ, লক্ষণ ও চিকিৎসা জানেন কী?
সুস্থতা

সার্ভিকেল ক্যান্সারের কারণ, লক্ষণ ও চিকিৎসা জানেন কী?

জরায়ু মুখের ক্যান্সার বা সার্ভিকেল ক্যান্সার বর্তমানে মহিলাদের একটি আলোচিত অসুখ। প্রাক-ক্যান্সার অবস্থায় এটি ধরা পড়লে এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব। কেনন...

আরও পড়ুন

ইউটেরাস বা জরায়ু অপসারণ কখন ও কী কী কারণে করা হয়?
সুস্থতা

ইউটেরাস বা জরায়ু অপসারণ কখন ও কী কী কারণে করা হয়?

ইউটেরাস বা জরায়ু মেয়েদের একটি গুরুত্বপূর্ণ অর্গান। কারণ এটি বাচ্চা ধারণ করে এবং এখান থেকে প্রতিমাসে পিরিয়ডের ব্লিডিং হয়। হিস্ট্রেকটমি অপারেশনের মাধ...

দড়িলাফে কী মেয়েদের জরায়ু ক্ষতিগ্রস্থ হয়?
ফিটনেস

দড়িলাফে কী মেয়েদের জরায়ু ক্ষতিগ্রস্থ হয়?

দড়িলাফে কী মেয়েদের জরায়ু ক্ষতিগ্রস্থ হয়, এ নিয়ে আমাদের আজকের আলোচনা। তার পূর্বে কিছু কথা বলে নেই। দড়িলাফ স্কুলে বার্ষিক স্পোর্টস ডে-তে দড়িলাফ নিয়ে আম...

ডায়াবেটিসের প্রকারভেদ
সুস্থতা

ডায়াবেটিসের প্রকারভেদ

আমরা আমাদের রোজকার জীবনে যতগুলো রোগের নাম আজকাল শুনি তার মধ্যে ডায়াবেটিস অন্যতম। ডায়াবেটিস এখন আর চল্লিশোর্ধ মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। ত্রিশোর্ধ বয়স...

মাদক ও মাদকাসক্তি | কারণ, লক্ষণ এবং নির্ণয়ের উপায় (পর্ব ০২)
সুস্থতা

মাদক ও মাদকাসক্তি | কারণ, লক্ষণ এবং নির্ণয়ের উপায় (পর্ব ০২)

গত পর্বে মাদক সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছেন। আজ জানবেন আপনার সন্তান কেন মাদক নেয়, লক্ষণ, মাদক নির্ণয় পরীক্ষা ইত্যাদি সম্পর্কে। আপনার সন্তান কেন মাদ...

সন্তান ধারণে প্রতিবন্ধকতা- ইনফার্টিলিটি (বন্ধ্যাত্ব)
মা ও শিশু

সন্তান ধারণে প্রতিবন্ধকতা- ইনফার্টিলিটি (বন্ধ্যাত্ব)

খুব কম মানুষই আছেন যারা এ সম্পর্কে অবগত নন। কিন্তু এটি কি শুধুই একজন নারীর সন্তান জন্ম না দিতে পারা কে বোঝায়? অবশ্যই নয়, নারী বা পুরুষ উভয়েই এ সমস্...

এইচপিভি সংক্রমণ ও জরায়ু ক্যান্সার প্রতিরোধী টিকা নিয়ে জানা আছে?
সুস্থতা

এইচপিভি সংক্রমণ ও জরায়ু ক্যান্সার প্রতিরোধী টিকা নিয়ে জানা আছে?

এইচপিভি সংক্রমণ নিয়ে আপনি কতটা জানেন? HPV বা হিউম্যান পেপিলোমা নামক এ ভাইরাসটি যৌন বাহিত রোগের একটি অন্যতম প্রধান কারণ। শতকরা ৮০ জন মহিলা তাদের জীবদ্দ...

…