তৈলাক্ত চুল থেকে পরিত্রাণে ঝটপট সমাধান আছে কী?

সিনথিয়া · May 02, 2013 · 1 min read

তৈলাক্ত চুল থেকে পরিত্রাণে ঝটপট সমাধান আছে কী?

তৈলাক্ত চুল? আপনি একা নন। অনেকেই তৈলাক্ত চুল নিয়ে হতাশা বা লজ্জায় পড়েছেন। তৈলাক্ত চুলে উকুনের সংক্রমণের পাশাপাশি বড় ধরণের স্বাস্থ্য সমস্যাও  দেখা দিতে পারে। সেই বড় ধরনের স্বাস্থ্য সমস্যার মধ্যে আছে মাথার তালুর  সংক্রমণ বা Scalp Infection। তাই তৈলাক্ত চুল নিয়ে হতাশা বা লজ্জায় না ভুগে আসুন দেখা যাক ডাক্তারের কাছে না গিয়েও কিভাবে সমস্যার সমাধান করা যায়?

তৈলাক্ত চুল ও এর প্রথম যত্ন

অনেকের মাঝেই একটি ধারণা  প্রচলিত আছে যে, চুল যত বেশী বেশী ধোয়া হবে চুলের তৈলাক্ত ভাব ততই কমবে কিন্তু সেটা একেবারেই ভুল। বরং ঠিক তার বিপরীতটা হয়। অবাক হচ্ছেন? হবারই কথা। তাহলে কারণটা জানুন শীঘ্রই! প্রয়োজনের অতিরিক্ত শ্যাম্পু করলে চুলের প্রাকৃতিক তেল শ্যাম্পুর রাসায়নিক পদার্থ দ্বারা প্রতিস্থাপিত হয়। যার ফলে মাথার আর্দ্র ভাব কমে গিয়ে মাথার তালু বা স্ক্যাল্প (scalp) শুষ্ক হয়ে যায়। আর সেই শুষ্কতা  দূর করতে গিয়ে আমাদের শরীর আরো বেশী করে তেল উৎপাদন করে। ফলাফল স্বরূপ,আপনি পাচ্ছেন তৈলাক্ত স্ক্যাল্প বা তৈলাক্ত চুল!

তাই পরিমিত শ্যাম্পু করার পাশাপাশি পার্লার গ্রেড-এর শ্যাম্পু  বিশেষ করে যেগুলো তৈলাক্ত চুলের জন্যে তৈরী সেগুলো ব্যবহার করতে হবে।

শুধু শ্যাম্পু ব্যবহার করলেই কি হবে? কন্ডিশনার-এর কথা ভুলে যাবেন না! শ্যাম্পুর পাশাপাশি কন্ডিশনার ব্যবহারেও সতর্কতা অবলম্বন করতে হবে। হালকা ফরমুলায় (light formula) তৈরী কন্ডিশনারই  ব্যবহার করা উচিত। সপ্তাহে দুই থেকে তিন দিনের বেশী কন্ডিশনার ব্যবহার করা ঠিক না। কন্ডিশনার ব্যবহারের সময় শুধুমাত্র চুলেই কন্ডিশনার লাগাতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন মাথার তালুতে বা স্ক্যাল্প-এ কন্ডিশনার না লাগে। কারণ কন্ডিশনার তৈরী হয়েছে চুলের জন্যে মাথার জন্যে না।

ঝটপট সমাধান

মাঝে মাঝে আমরা এত ব্যস্ত থাকি যে, চুল শ্যাম্পু করার মত সময় পাই না। অথচ তেল চিটচিটে চুল নিয়ে বাহিরে বের হলে নিজের কাছেই খারাপ লাগে। নিজের কনফিডেন্সটা ঠিক যেন হারিয়ে যায়। তেল চিটচিটে চুল চট জলদি ঝরঝরে ও সিল্কি করার ছোট্ট একটা ট্রিক্স বলছি! তেল চিটচিটে চুল থেকে তাৎক্ষণিক প্রতিকার পেতে হলে হাতের কাছে যে বেবী পাওডার আছে তার থেকে একটু বেবী পাউডার আংগুলে দিয়ে মাথার মধ্যে বিলিকেটে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে দিন। লম্বা দাঁতওয়ালা চিরুনী দিয়েও বেবী পাউডার দিতে পারেন। দেখবেন সাথে সাথে চুলের তেল চিটচিটে ভাব চলে গেছে! তবে চুলে বেশী পরিমানে পাউডার ব্যবহার থেকে বিরত থাকবেন।

চুলের যত্ন রেগ্যুলার নিন। চুলকে অবহেলা করলে এক সময় এই চুলের জন্যই আপনি নিজের কাছে নিজেই অবহেলিত হবেন। বাকিদের কটাক্ষ উক্তি আর দৃষ্টি নাই বা বললাম।

  ছবি- সংগৃহীত: shutterstock

সম্পর্কিত লেখা

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?
চুলের যত্ন

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?

‘কন্ডিশনার’ বর্তমানে পরিচিত একটি টার্ম। চুলের পরিচর্যার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হেয়ার কন্ডিশনার। একে চুলের বন্ধুও বলা চলে। কন্ডিশনার চুলকে সিল্ক...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

হেয়ার কনসার্ন অনুযায়ী সঠিক কন্ডিশনার ব্যবহার করছেন তো?
চুলের যত্ন

হেয়ার কনসার্ন অনুযায়ী সঠিক কন্ডিশনার ব্যবহার করছেন তো?

ছোট হোক বা বড়, একরাশ ঝলমলে চুল সিল্কি চুল সবাই চায়। চুলের প্রতিদিনের পরিচর্যায় হেয়ার কন্ডিশনার একটি মাস্ট হ্যাভ প্রোডাক্ট। মার্কেটে অ্যাভেইলেবল কন্ডি...

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড
চুলের যত্ন

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড

একরাশ ঝলমলে চুল কে না চায়! চুল পরিচর্যার প্রথমেই আসে শ্যাম্পুর ব্যবহার। প্রতিদিনের ধুলো ময়লা, ঘাম, বিল্ড আপ, খুশকি ইত্যাদি থেকে মাথার স্ক্যাল্প ও চুলক...

আরও পড়ুন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

ওজিএক্স কোকোনাট ওয়াটার শ্যাম্পু এন্ড কন্ডিশনার
চুল

ওজিএক্স কোকোনাট ওয়াটার শ্যাম্পু এন্ড কন্ডিশনার

শ্যাম্পু-এর রিভিউ লিখি না তেমন কারণ শ্যাম্পু আসলে কার চুলে কেমন হয় সেটা লিখে বুঝানো টাফ। আবার ক্যামেরা-তে যত কসরতই করি না কেন চুল কোন শ্যাম্পু-তে কতটু...

বেবী পাউডারের এই অসাধারণ ব্যবহারগুলো জানেন কি?
বিউটি টিপস

বেবী পাউডারের এই অসাধারণ ব্যবহারগুলো জানেন কি?

হ্যালো সাজগোজের বন্ধুরা। কেমন আছেন সবাই? নিশ্চই ভালো। কিছুদিন আগে বেবী অয়েলের কিছু অজানা ব্যবহার সম্পর্কে আপনাদের জানিয়েছিলাম। তো আজ ভাবলাম, বেবী অয়েল...

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

…