খুশকিমুক্ত লম্বা চুল পেতে পারফেক্ট ১টি হেয়ার অয়েল

নীল · Mar 24, 2016 · 1 min read

খুশকিমুক্ত লম্বা চুল পেতে পারফেক্ট ১টি হেয়ার অয়েল

সুস্থ সুন্দর চুলের আকাঙ্ক্ষা সকল নারীর। কিন্তু চুলের একটি বড় সমস্যা হচ্ছে খুশকি। এর ফলে স্ক্যাল্পে প্রচুর চুলকানি হয়, চুল পড়ে এমনকি অনেক ক্ষেত্রে মুখে ব্রণও দেখা দেয়। তবে খুশকি যত বিব্রতকর সমস্যাই হোক না কেন, এর জন্যেও রয়েছে সহজ সমাধান। খুশকি থেকে নিস্তার লাভের জন্য আপনি নিজেই ঘরে তৈরি করুন হেয়ার অয়েল। যা আপনার খুশকির সমস্যা দূরীকরণের পাশাপাশি আপনার চুলকে আরও দীঘল আর ঘন করে তুলবে। আজ খুশকিমুক্ত লম্বা চুল পেতে তেমনই এক হেয়ার অয়েল রেসিপি নিয়ে আলোচনা করব।

খুশকিমুক্ত লম্বা চুল পেতে পারফেক্ট ১টি হেয়ার অয়েল

প্রয়োজনীয় উপকরণ

১. নারিকেল তেল

২. মেথি দানা

৩. কারিপাতা

৪. অ্যালোভেরা

পরিমাণ

নারিকেল তেল ১০০ মি. লি. , ২০ গ্রাম মেথি দানা, এক মুঠো কারিপাতা (সুপার শপ গুলোতে পাবেন), ২০ গ্রাম সমপরিমাণ অ্যালোভেরা।

পদ্ধতি

১. প্রথমে একটি অ্যালোভেরা পাতা ভালভাবে ধুয়ে নিয়ে চারপাশের সবুজ অংশ ফেলে দিয়ে ভেতরের নরম পিচ্ছিল ট্রান্সপারেন্ট অংশটি কেটে ছোটো ছোটো করে টুকরো করে নিন।

২. এক মুঠো কারিপাতা নিয়ে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। তারপর পানি ঝরিয়ে নিন। অথবা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন।

৩. তারপর চুলোয় একটি পাত্র বসিয়ে মধ্য আঁচে গরম করুন। সামান্য গরম হয়ে তাতে নারিকেল তেল দিয়ে দিন। তিন মিনিটের জন্য গরম করুন।

৪. নারিকেল তেল গরম হয়ে গেলে এতে সম্পূর্ণ মেথি দানা দিয়ে দিন। চুলায় খুব অল্প আঁচে দিয়ে রাখুন যেনো মেথি দানা পুড়ে না যায়। চাইলে চামচ দিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে পারেন। এভাবে কিছু সময়ের জন্য রাখুন।

৫. এবার কারিপাতা দিয়ে দিন। চাইলে অল্প অল্প করে দিতে পারেন। আমি একসাথেই সবগুলো পাতা দিয়ে দিই।

৬. অ্যালোভেরা টুকরোগুলোও তেলে দিয়ে নাড়তে থাকুন। আস্তে আস্তে টুকরোগুলো ছোট হতে থাকবে। এভাবে নাড়তে থাকুন যতক্ষণ পর্যন্ত না কারিপাতা ড্রাই হয়ে যায় এবং অ্যালোভেরার টুকরা ছোটো হয়ে যায়। তবে পুড়ে ফেলবেন না।

৭. তেল হয়ে গেলে তা ঠান্ডা করে নিন। তারপর ভালভাবে ছেঁকে নিয়ে কাঁচের বোতলে সংরক্ষণ করুন। কাঁচের বোতলে তেলের গুণগত মান বজায় থাকে। প্লাস্টিকের বোতলে রাখলে অল্প দিনেই তেল নষ্ট হয়ে যায়।

ব্যবহার পদ্ধতি

সপ্তাহে দুই থেকে তিনবার রাতে স্ক্যাল্পসহ পুরো চুলে এই তেলটি ব্যবহার করুন। পরের দিন কোনো ভালোমানের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। কন্ডিশনার লাগান। ম্যাসাজ অয়েল হিসেবেও এই তেল ব্যবহারযোগ্য। বাচ্চাদের জন্যও এই হেয়ার অয়েলটি উপযোগী।

উপকারিতা

  • কারিপাতায় রয়েছে আয়রন, ভিটামিন সি, ফসফরাস। তাই এই তেল ব্যবহারে আপনি পাবেন ঘন চুল। তাছাড়া চুল গোড়া থেকে মজবুত হয় বিধায় চুল পড়া কমে। ফিরে পাওয়া যায় স্বাস্থ্যৌজ্জ্বল ঘন চুল।
  • অ্যালোভেরা খুশকি দূর করে। এতে যেই গ্লাইকোপ্রোটিন নামক এন্টি ইনফ্ল্যামেটোরি কম্পাউন্ডস রয়েছে, তা খুশকি জনিত চুলকানি দূর করে।
  • মেথি দানা নিকোটিনিক এসিড ও প্রোটিনের ভালো উৎস হিসেবে কাজ করে। চুলে ফিরিয়ে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা।

সতর্কতা

১. এই তেলটিতে ব্যবহৃত উপাদানে এলার্জি থাকলে, তেলটি ব্যবহার করা থেকে বিরত থাকুন।

২. চুল ধোয়ার সময় উপযুক্ত শ্যাম্পু বেছে নিন। যাদের খুব চুল পড়ে খুশকির সমস্যায় এন্টি ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন। কেননা অনেক ক্ষেত্রে এন্টি ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহারে আরও বেশি পরিমাণে চুল পড়তে পারে।

এই তো জেনে ফেললেন খুশকিমুক্ত লম্বা চুল পেতে পারফেক্ট ১টি হেয়ার অয়েল এর ব্যবহার ও উপকারিতা নিয়ে বিস্তারিত। এখন থেকে চুলের যত্ন হোক আর ভালো ভাবে।

ছবি - সংগৃহীতঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য মেথি | ঘরে বসে সহজেই করে নিন চুলের পরিচর্যা!
চুলের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য মেথি | ঘরে বসে সহজেই করে নিন চুলের পরিচর্যা!

যুগ যুগ ধরে রান্নার গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে মেথি। সময়ের সাথে সাথে বিভিন্ন শারীরিক সমস্যার ঘরোয়া সমাধান হিসেবেও এটি ব্যবহার কর...

সাদা চুল কালো করার ৫টি কার্যকরী উপায়
চুলের যত্ন

সাদা চুল কালো করার ৫টি কার্যকরী উপায়

মানুষের সৌন্দর্যের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো তার চুল। ঘন কালো চুল ছেলে-মেয়ে উভয়ের পছন্দ। কিন্তু বয়সের আগে যদি চুল সাদা হওয়া শুরু করে তবে কেমন লাগে, বল...

হেয়ার ফল প্রবলেম। চুল পড়া কমবে ৬টি কার্যকরী মাস্ক ব্যবহারে!
চুলের যত্ন

হেয়ার ফল প্রবলেম। চুল পড়া কমবে ৬টি কার্যকরী মাস্ক ব্যবহারে!

হেয়ার ফল সমস্যা পুরো বিশ্বজুড়ে প্রতিটি মহিলার জন্য খুবই ভয়ংকর একটি সমস্যা এবং এটি খুব উদ্বেগের বিষয়ও বটে। কারণ চেহারা যতই সুন্দর হোক না কেন মাথায় চুল...

চুলের যত্ন

আচ্ছা, চুলে নারিকেল তেল দেয়া কী খুবই জরুরী? (পর্ব - ০২)

... গোঁড়ায় গলদ এই পর্ব শুরু করার আগে বলে নেই, কোন প্রোডাক্টকে খারাপ প্রমাণ করা এই লেখার উদ্দেশ্য না। কি ইউজ করলে আসলে আপনার হেয়ারে কি ইফেক্ট পড়বে, সে...

আরও পড়ুন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

চুলের সমস্যা | মেথির ৫টি ব্যবহারেই হবে সমাধান!
চুলের যত্ন

চুলের সমস্যা | মেথির ৫টি ব্যবহারেই হবে সমাধান!

আদিকাল থেকেই মানুষের চুল নিয়ে গবেষণার শেষ নেই। চুল নিয়ে বিব্রত থাকতে হয়েছে অনেককে অনেক সময়। কি করে চুলের সৌন্দর্য বৃদ্ধি করা যায়, চুলের সুন্দর আকার দে...

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?
চুলের যত্ন

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?

লম্বা চুল কে না চায়! কিন্তু চাইলেই কি আর সব হয়? ধীরে ধীরে চুল পাতলা হয়ে ভলিউম কমে গেলেও কোনো সমাধানই যেন পাওয়া যায় না। আবার চুল বড় হওয়ার জন্য বিভিন্ন...

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?
চুলের যত্ন

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?

হিজাবে পর্দা মেনটেইনের পাশাপাশি মডেস্ট লুকে সৌন্দর্য যেন বেড়ে যায় অনেকখানি। আমরা যারা রেগুলার হিজাব পরে বাইরে বের হই, তাদের জন্য তো চুল পড়া খুবই কমন এ...

…