রিভিউঃ REVLON COLORSTAY MAKEUP FOR NORMAL/ DRY SKIN

সাজগোজ উপ সম্পাদক · Sep 14, 2015 · 1 min read

রিভিউঃ REVLON COLORSTAY MAKEUP FOR NORMAL/ DRY SKIN

আমাদের যাদের স্কিন অনেক শুষ্ক তারা মেকআপ ফাউন্ডেশন ব্যবহার করার পর যে সমস্যায় সবচেয়ে বেশি ভুগি তা হল স্কিন ফ্লেকি হয়ে যাওয়া, চোখের নিচের ভাঁজ প্রকট হয়ে দেখা যাওয়া সহ নাকের চারপাশে মেকআপ ফেটে যাওয়া। আজকে আমি যে ফাউন্ডেশনটি নিয়ে রিভিউ লিখবো এটা খুব জনপ্রিয় একটা ফাউন্ডেশন বিশেষ করে এই উপমহাদেশের মেয়েরা এর Combination /Oily Version টি বেশি ব্যবহার করে থাকে। সেটার রিভিউ আমি পরে দেব! আমি এর উভয় ভার্সনই ব্যবহার করে দেখেছি। তবে আজকে আমি নরমাল বা শুষ্ক ত্বকের জন্য যে ভার্সনটি রেভলন বাজারজাত করেছে সেটি নিয়ে লিখবো। রেভলন নিয়ে নতুন করে কিছু বলার নেই।তাই সরাসরি রিভিউতে ঢুকে পড়ি, কি বলেন!

দামঃ ১২৫০-১৫৫০ টাকা

কোথায় পাবেনঃ

যে কোন ফেসবুক পেইজ যারা UK & USA থেকে পণ্য এনে থাকে তাদের দিয়ে সরাসরি Superdrug, Boots, Ulta, Walmart থেকে আনিয়ে নিতে পারবেন। তা ছাড়াও ঢাকার বেশ কিছু শপিং মলেও এটি পাওয়া যায়। আর যমুনা ফিউচার পার্কের Sapphire  বা তাদের অনলাইন পেইজ  থেকে অর্ডার করতে পারেন বা ষ্টকে আছে কিনা জেনে নিতে পারেন ।

প্যাকেজিংঃ

ফাউন্ডেশনটি কালো রঙের ঢাকনা সহ স্বচ্ছ কাঁচের বোতলে প্যাকেজিং করা হয়েছে আর এতে কোন পাম্প নেই। নরমাল / ড্রাই ফর্মুলায় কালো ঢাকনার ওপর স্বচ্ছ প্লাস্টিকের স্তর দেয়া আছে।

পরিমাণঃ

৩০ মিলি.

২৪-৩৬ মাস (উৎপাদনের সময় হতে )।

শেডঃ

নরমাল / ড্রাই ফরমুলাতে ১২ টি শেড। শেড গুলো কম্বি ফর্মুলা থেকে অনেকটা আলাদা। শেড গুলো হল –

ফর্সা বা লাইট স্কিনে যাবে- IVORY, BUFF, SAND BEIGE, NUDE, NATURAL BEIGE

লাইট-মিডিয়াম স্কিন টোনে যাবে- MEDIUM BEIGE,FRESH BEIGE,

মিডিয়াম স্কিনে যাবে- TRUE BEIGE,NATURAL TAN

ডার্ক স্কিন টোনে যাবে - TOAST,CARAMEL,CAPPUCCINO.

শেড গুলো আন্ডারটোন অনুযায়ী মিলিয়ে নিতে হবে।

লেখার শুরুতে আমি যে সমস্যাগুলোর কথা লিখেছিলাম সেই সমস্যা গুলোর সমাধান হিসেবে এই ফর্মুলাটি দারুণ কাজ করেছে আমার স্কিনে। প্রচণ্ড গরমে অনেক ঘামার পরেও আমার স্কিন থেকে এই ফাউন্ডেশনটি একটুও সরে যায়নি এমনকি আমি পানি দিয়ে মুখ ভিজিয়ে চেপে মুখ মুছে নেয়ার পরেও সেই প্রথম যেমন ছিল তেমনই রয়ে গেছে। যেহেতু এটি একটি মিডিয়াম থেকে ফুল কভারেজ ফাউন্ডেশন তাই ইচ্ছে করলেই আপনি আপনার কাঙ্খিত কভারেজ পেতে পারবেন। আমি এটি ৪ বার লেয়ার করার পর কেকি করতে পেরেছি। তার মানে এটি কেকি হবে না স্কিনে। আমি যে কোন ফাউন্ডেশনই ব্যবহার করিনা কেন ড্রাই এরিয়াতে এটি ব্যবহার করি কারণ এটি আমাকে ড্রাইনেস থেকে সম্পূর্ণ মুক্তি দিয়েছ। আমি আগের রিভিউ গুলোতে বলেছিলাম আমার ফুল কভারেজ ফাউন্ডেশন পছন্দ নয় তবে এটি আমার শুষ্ক ত্বকের জন্য এক মাত্র সমাধান।

যা ভালো লেগেছেঃ

১। নরমাল আর শুষ্ক ত্বকের জন্য খুব ভালো

২।সুন্দর ভাবে স্কিনের সাথে মিশে যায় ( বিউটি স্পঞ্জ, ফ্লাট টপ ব্রাশ ইত্যাদি দিয়ে ভালো ব্লেন্ড হয়)

৩।ফর্সা, উজ্জ্বল শ্যামলা আর শ্যামলা, ডার্ক সব স্কিনের জন্য শেড রয়েছে।

৪।৮  ঘণ্টা পর্যন্ত আমার মুখে কোন শাইন দেখতে পাইনি

৫।হালকা কভারেজ চাইলে বিউটি স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করতে পারেন

৬।ফুল কভারেজ দেবে

৭।স্কিনে কোন ব্রেক আউট হয়নি

৮।আমার স্কিনে ১২ ঘণ্টা স্থায়ী ছিল ফেড হয়নি ( রেভলন দাবি করে এটি ২৪ ঘণ্টা স্থায়ী হবে; কিন্তু আমরা কেউই মনে হয় এতক্ষণ মেকআপ করে থাকি না)

৯।ট্রান্সফারপ্রুফ

১০।এসপিএফ আছে তবে আমার ভার্সনটিতে নেই।

১১। স্কিন ফেটে যাওয়ার হাত থেকে মুক্তি ! ( আমার ক্ষেত্রে )

১২। আমার মনে হয় এটা নরমাল তৈলাক্ত স্কিনেও ভালো যাবে কারণ আমার কম্বি ড্রাই স্কিনে ভালো মনে হয়েছে।

যা ভালো লাগেনিঃ

১। বেশি লেয়ার করলে কেকি হয়ে যেতে পারে।

২। একটু হোয়াইট কাস্ট দেখা যায় ফটোগ্রাফিতে।

৩। অবশ্যই মেকআপ রিমুভার দিয়ে ভালো ভাবে উঠাতে হবে। নাহলে অন্যান্য ফুল কভারেজ ফাউন্ডেশনের মতই স্কিনের পোর গুলো ক্লগ করে ফেলবে।

৪। ড্রাই ফর্মুলার কালার সিলেকশন কম্বি ফর্মুলার মতো ভালো নয়

রেটিং

৮/১০ !  নরমাল বা মিশ্র থেকে শুষ্ক ত্বকের অধিকারীরা বা শীতকালে যাদের স্কিন ড্রাই হয় তারা এটা ট্রাই করে দেখতে পারেন।

লিখেছেনঃ বীণা

ছবিঃ রেভলন.কম

সম্পর্কিত লেখা

জেনে নিন, সাশ্রয়ী মূল্যে ল'রিয়েল'র দারুণ ৩ টি ফাউন্ডেশন সম্পর্কে খুঁটিনাটি
মেকআপ

জেনে নিন, সাশ্রয়ী মূল্যে ল'রিয়েল'র দারুণ ৩ টি ফাউন্ডেশন সম্পর্কে খুঁটিনাটি

ফাউন্ডেশন বেইজ মেকাপে ফাউন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ।তাই, ফাউন্ডেশন নিয়ে সবার প্রশ্নেরও শেষ নেই। সাজগোজে সবসময়ই প্রশ্ন পাওয়া যায় যে, কোন স্কি...

ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়ে ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ
মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়ে ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন, এই নামটি শুনলেই আমরা মনে করি এটি অ্যাপ্লাই করলে বেইজ মেকআপ অনেক হেভি দেখাবে আর সাথে প্যাচিনেস তো আছেই! এই ধারণাটা কিন্তু মোটেও ঠ...

ফাউন্ডেশন কেনার টিপস (A to Z)
মেকআপ

ফাউন্ডেশন কেনার টিপস (A to Z)

নিজের জন্য সঠিক ফাউনডেশন বেছে কেনাটা সব সময়ই একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তাই এই সমস্যার সমাধানটা দ্রুত জেনে নেওয়া যাক। বাজারে অনেক ধরনের ফাউনডেশন পাওয়া য...

ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন
বেইজ মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন

যারা নতুন নতুন মেকআপ করা শুরু করেছেন তারা প্রায়ই ইউটিউবে এবং বিভিন্ন বিউটি ব্লগারদের ব্লগে বা আর্টিকেলে পড়ে থাকবেন ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন সম্পর্কে...

আরও পড়ুন

Revlon Colorstay Whipped Cream ফাউন্ডেশন
মেকআপ

Revlon Colorstay Whipped Cream ফাউন্ডেশন

আজকে এমন একটি ফাউন্ডেশন এর কথা বলব যেটা আমাদের দেশের আবহাওয়ার সাথে ভালোভাবে মানিয়ে যায় এবং সব ত্বকের জন্য উপযুক্ত। রেভলন কালার স্টে Whipped ফাউন্ডেশন...

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!
বেইজ মেকআপ

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!

ফাউন্ডেশন বেইজ মেকআপ-এর অপরিহার্য উপাদান। কিন্তু এই ফাউন্ডেশন বেছে নিতেই আমাদের হিমশিম খেতে হয়। দোকানে গিয়ে যেটা কিনে খুশি মনে বাড়ি ফিরে এলেন, পরদি...

Rimmel Lasting Finish 25H Foundation With Comfort Serum
মেকআপ

Rimmel Lasting Finish 25H Foundation With Comfort Serum

একটা সময় ছিল যখন আমাদের দেশের মেয়েদের মধ্যে ফাউন্ডেশন ব্যবহারের তেমন কোন প্রচলন ছিল না তবে এখন আর সে অবস্থা নেই; মেকাপ সচেতন কিংবা সাজগোজ সম্পর্কে সাম...

তৈলাক্ত ত্বকের মেকআপ ঠিক রাখতে ৫টি ফাউন্ডেশন!
মেকআপ

তৈলাক্ত ত্বকের মেকআপ ঠিক রাখতে ৫টি ফাউন্ডেশন!

মেয়েদের সবচেয়ে বড় সমস্যা হয়ত ত্বক নিয়ে। অনেকেরই অনেকটা সময় ঘরের বাইরে কাটাতে হয়। এখন মেয়েদের সবচেয়ে বড় চিন্তা হচ্ছে মেকআপ নষ্ট হয়ে যাওয়া বা গলে যাওয়া।...

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!
বেইজ মেকআপ

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!

মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন চিনেন না এমন মানুষ আজকাল আর খুঁজে পাওয়া যায় না বললেই চলে। মুখের খুতগুলো ঢেকে ফেলে মুখে একটি স...

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!
চুল

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!

অনেক দিন হয়ে গেল সাজগোজে এফরডেবল কোন কসমেটিকের রিভিউ লেখা হচ্ছে না। তার জন্য খুবই দুঃখিত! বেশ কিছু পার্সোনাল কারণে নতুন কোন প্রোডাক্ট ট্রাই করা বা রিভ...

…