সিজারের পর নেক্সট প্রেগনেন্সিতে নরমাল ডেলিভারি সম্ভব কি?

সাজগোজ উপ সম্পাদক · Oct 13, 2015 · 1 min read

সিজারের পর নেক্সট প্রেগনেন্সিতে নরমাল ডেলিভারি সম্ভব কি?

আমাদের দেশে অনেকেরই ধারণা একবার সিজারের মাধ্যমে ডেলিভারি হলে পরবর্তী প্রতিটি প্রেগনেন্সিতে সিজার করার দরকার হয়। আমেরিকান প্রেগনেন্সি এ্যাসোসিয়েশন এর রিপোর্ট অনুযায়ী সিজারিয়ান ডেলিভারির পরও ৯০% মায়েরা পরবর্তী প্রেগনেন্সিতে নরমাল ডেলিভারি করানোর জন্য উপযুক্ত থাকেন। এদের মধ্যে ৬০-৮০% মায়ের কোন সমস্যা ছাড়াই সিজারের পর নরমাল ভ্যাজাইনাল ডেলিভারি হয়। কিন্তু ডেলিভারি ট্রায়াল দেয়ার আগে দেখে নিতে হবে কোন কোন মায়েরা এই ডেলিভারির জন্য উপযুক্ত। এজন্য আগের সিজার সম্পর্কে কিছু তথ্য নিতে হবে। সিজারের পর নেক্সট প্রেগনেন্সিতে নরমাল ডেলিভারি সম্ভব কিনা, চলুন জেনে নিই বিস্তারিত।

সিজারের পর নরমাল ডেলিভারি কখন সম্ভব? 

১. পূর্বের সিজারের সংখ্যা

যাদের পূর্বে একটি  সিজার হয়েছে, তারাই  কেবলমাত্র পরবর্তীতে ভ্যাজাইনাল ডেলিভারি ট্রায়াল দিতে পারবে।

২. কী কারণে প্রথমবার সিজার হয়েছিল?

সিজার এমন কিছু কারণে হয়েছিল যা পুনরাবৃত্তি হবার সম্ভাবনা কম যেমন, বাচ্চার অ্যাবনরমাল পজিশনের কারণে সিজার হলে কিংবা বাচ্চা বা মায়ের কোনো সমস্যার কারণে সিজার হলে যা বর্তমান প্রেগনেন্সিতে অনুপস্থিত।

৩. পূর্বের সিজারের স্থানটি কতখানি মজবুত আছে? 

Lower uterine caessarean section বা LUCS (জরায়ুর নিচের অংশে সেলাই) এর ক্ষেত্রেই কেবল পরবর্তীতে নরমাল ডেলিভারি ট্রায়াল দেওয়ার সুযোগ থাকে, এক্ষেত্রে পূর্বের সেলাই ফেটে যাবার সম্ভাবনা ০.৫  থেকে ১.৫%। অন্যদিকে  ক্লাসিক্যাল সিজারের ক্ষেত্রে সেলাই ফাটার হার  ৪ থেকে ৯%।

৪. দুই প্রেগনেন্সির মধ্যে অন্তত দুই বছরের গ্যাপ থাকা উচিত, পূর্বের সেলাইয়ের স্থানটি মজবুত হয়।

সিজারের পর নরমাল ডেলিভারি সম্ভব নয় প্লাসেন্টা প্রিভিয়াতে - shajgoj.com

৫. পূর্বের প্রেগনেন্সিতে প্লাসেন্টা প্রিভিয়া থাকলে বা সিজারের পর ইনফেকশন হলে সেলাইয়ের স্থানটি দুর্বল করে ফেলে যা পরবর্তীতে ফেটে যাবার সম্ভাবনা বাড়িয়ে দেয়।

সিজারের পর নেক্সট প্রেগনেন্সিতে নরমাল ডেলিভারি

১. বর্তমান প্রেগনেন্সিতে মায়ের অন্যান্য জটিলতা যেমন উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস থাকলে তাকে নরমাল ভ্যাজাইনাল ডেলিভারি ট্রায়ালের জন্য উপযুক্ত ধরা হয় না।

২. বাচ্চার ওজন চার কেজির কম থাকা এবং প্রসবের রাস্তা যথেষ্ট প্রশস্ত থাকাও নরমাল ডেলিভারির একটি পূর্ব শর্ত।

৩. সবকিছু ঠিক থাকলে এই ডেলিভারির সুবিধা অসুবিধা মা এবং অভিভাবকদের অবহিত করতে হবে। ডেলিভারি এমন হাসপাতালে ট্রায়াল দিতে হবে যেখানে ইমারজেন্সি সিজার করার দরকার হলে তা দ্রুত অ্যারেঞ্জ করা সম্ভব। বাচ্চা এবং মায়ের নিবিড় পর্যবেক্ষণ করাটা এক্ষেত্রে জরুরি বিষয়। উন্নত দেশে লেবারের সময় CTG (cardio-tocograph) মেশিনের মাধ্যমে বাচ্চাকে সার্বক্ষণিক মনিটরিং করা হয়।

২০ থেকে ৫০ ভাগ ক্ষেত্রে পরের বার নরমাল ডেলিভারি সম্ভব হয় না এবং ইমার্জেন্সি সিজারের দরকার হয়। এই ডেলিভারির সময় সঠিক মনিটরিং না হলে মা ও বাচ্চার জটিলতা বেড়ে যায়। অপরদিকে সফল ভ্যাজাইনাল ডেলিভারির মাধ্যমে শরীরে বাড়তি অস্ত্রপাচার এড়ানো যায়। শরীরে অস্ত্রপাচারের সংখ্যা বাড়ার সাথে সাথে টিস্যু এডহেশন এবং টিস্যু ইনজুরির সম্ভাবনা বেড়ে যায়।

আমাদের দেশে সিজারের পর নেক্সট প্রেগনেন্সিতে নরমাল ডেলিভারি প্র্যাকটিস সাধারণত করা হয় না। এর কারণ দক্ষ লোকবলের অভাব, মা ও বাচ্চার মনিটরিং এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির অপ্রতুলতা এবং নরমাল  ডেলিভারিতে মায়েদের অনিহা ও ভীতি। কিন্তু অনেক হাসপাতালে এখন এই সুবিধা দেওয়া হচ্ছে, যেখানে লেবার রুমে মায়েদের পর্যবেক্ষণে রাখা হয়। যদি নরমালে ট্রাই করতে কোনো ঝুঁকি তৈরি হয়, সাথে সাথেই সিজার করিয়ে ডেলিভারির সুযোগ থাকে। তাই আগেই আপনার ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে, কোনো রিস্ক আছে কিনা, হাসপাতালে পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা। শুভ কামনা সকলের জন্য!

লিখেছেনঃ ডা: নুসরাত জাহান

সহযোগী অধ্যাপক (গাইনী-অবস)

 

ছবিঃ সংগৃহীত - সাটারস্টক

সম্পর্কিত লেখা

ব্যথামুক্ত নরমাল ডেলিভারি | এই প্রক্রিয়ার সুবিধাগুলো কী কী?
মা ও শিশু

ব্যথামুক্ত নরমাল ডেলিভারি | এই প্রক্রিয়ার সুবিধাগুলো কী কী?

প্রেগনেন্ট মায়েদের কাছ থেকে ব্যথামুক্ত নরমাল ডেলিভারি সম্পর্কিত নানা ধরনের প্রশ্ন শোনা যায়। এই প্রক্রিয়ার সুবিধা ও অসুবিধাগুলো আগের থেকেই জেনে রাখা জর...

ব্যথামুক্ত নরমাল ডেলিভারি এবং এ নিয়ে ৮টি কমন প্রশ্ন!
মা ও শিশু

ব্যথামুক্ত নরমাল ডেলিভারি এবং এ নিয়ে ৮টি কমন প্রশ্ন!

প্রেগন্যান্ট মায়েদের কাছ থেকে ব্যথামুক্ত নরমাল ডেলিভারি সম্পর্কিত নানান ধরনের প্রশ্ন শোনা যায়। আজ সেরকমই ৮টি কমন প্রশ্নের উত্তর জানাবেন ডাঃ নুসরাত জাহ...

নরমাল ডেলিভারির প্রস্তুতি নিতে মাথায় রাখুন ৬টি বিষয়
মা ও শিশু

নরমাল ডেলিভারির প্রস্তুতি নিতে মাথায় রাখুন ৬টি বিষয়

আজ আপনাদের সাথে আমার ডাক্তারি অভিজ্ঞতা থেকে কিছু ঘটনা শেয়ার করবো। আজকাল প্রযুক্তির মাধ্যমে মানুষ অনেক কিছু জানছে, শিখছে। আবার অনেকে নিজের উপর সেই জ্ঞা...

সিজার ও নরমাল ডেলিভারি | নিজেকে প্রশ্ন করুন, আপনি কী চান?
মা ও শিশু

সিজার ও নরমাল ডেলিভারি | নিজেকে প্রশ্ন করুন, আপনি কী চান?

কিছুদিন আগে সরকারের উচ্চ পর্যায়ের একটি ঘোষণা বেশ আলোচনায় এসেছে। এখানে বলা হয়েছে অপ্রয়োজনীয় সিজার হলে ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। গাইনোকোলজিস্ট হ...

আরও পড়ুন

কেন এত সিজার করা হয়? অর্থই কি এর প্রধান কারণ?
সুস্থতা

কেন এত সিজার করা হয়? অর্থই কি এর প্রধান কারণ?

আমাদের দেশে সিজারিয়ান ডেলিভারির সংখ্যা অন্যান্য উন্নত দেশের তুলনায় অনেক বেশি। কাজেই গাইনী চিকিৎসকদের সবারই একটি কথা কম বেশি শুনতে হয়,তা হল “আপনারা এত...

সিজারের পর বেল্ট ব্যবহার মেদ কমাতে কতটা কার্যকরী?
ফিটনেস

সিজারের পর বেল্ট ব্যবহার মেদ কমাতে কতটা কার্যকরী?

সন্তান জন্ম দেয়া একজন নারীর জীবনের অনেক কঠিন সময়। গর্ভবতী মায়ের সন্তান গর্ভে থাকাকালীন যেমন তার যত্ন নিতে হয় তেমনি সন্তান জন্মদানের পরে তার অনেক সাবধা...

সিজার পরবর্তী জটিলতা | মা ও শিশু কী কী সমস্যায় পড়ে?
মা ও শিশু

সিজার পরবর্তী জটিলতা | মা ও শিশু কী কী সমস্যায় পড়ে?

মাতৃত্ব একজন নারীর জীবনে আনে পরিপূর্ণতা। প্রত্যেকটি মা-ই চায় তাঁর সন্তানটি যেন নিরাপদে পৃথিবীর আলো দেখে। আর সে যেন তাকে সুস্থভাবে দিতে পারে সঠিক সেবা।...

সিজারের পর ওজন কমানো | ৪টি উপায়ে পুরনো বডি শেপ ফিরে পাওয়া সম্ভব!
ফিটনেস

সিজারের পর ওজন কমানো | ৪টি উপায়ে পুরনো বডি শেপ ফিরে পাওয়া সম্ভব!

যে সকল নারীরা সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেন ওজন কমানোর ক্ষেত্রে নরমাল ডেলিভারির নারীদের চেয়ে তাদের বেশি দূর্ভোগ পোহাতে হয়। সিজারের পর ওজন কমানো অনেক...

জরায়ু মুখ বা ভ্যাজাইনাল ইচিনেস | এর কারণ ও লক্ষণ কী হতে পারে?
সুস্থতা

জরায়ু মুখ বা ভ্যাজাইনাল ইচিনেস | এর কারণ ও লক্ষণ কী হতে পারে?

ভ্যাজাইনা নারী দেহের সবথেকে স্পর্শকাতর জায়গাগুলোর মধ্যে অন্যতম। সেই ভ্যাজাইনা/যোনিপথের ইচিনেস সব বয়সের মহিলাদের মধ্যে একটি সাধারণ সমস্যা। এটি অস্বস্ত...

ভ্যাজাইনাল ডিসচার্জ বা বিভিন্ন ধরনের স্রাব সম্পর্কে জানেন তো?
সুস্থতা

ভ্যাজাইনাল ডিসচার্জ বা বিভিন্ন ধরনের স্রাব সম্পর্কে জানেন তো?

বেশিরভাগ সময়েই মেয়েরা তাদের শারীরিক সমস্যাগুলো এড়িয়ে যায় বা কারো সাথে খোলামেলা আলোচনা করতে ইতস্তত বোধ করে। একটি নির্দিষ্ট বয়সের পর মাসের নির্দিষ্ট...

…