কেন এত সিজার করা হয়? অর্থই কি এর প্রধান কারণ?

sub-editor · Mar 19, 2016 · 1 min read

কেন এত সিজার করা হয়? অর্থই কি এর প্রধান কারণ?

আমাদের দেশে সিজারিয়ান ডেলিভারির সংখ্যা অন্যান্য উন্নত দেশের তুলনায় অনেক বেশি। কাজেই গাইনী চিকিৎসকদের সবারই একটি কথা কম বেশি শুনতে হয়,তা হল “আপনারা এত সিজার করেন কেন?” বেশিরভাগ মানুষের ধারণা টাকা পয়সাই এর প্রধান কারণ!

সেদিন আমার এক ডেন্টিস্ট ডাক্তার বন্ধু ঠিক একই কথা বললেন। আমি জানালাম শুধু ডাক্তার নয়, রোগিরও অধিক আগ্রহ থাকে সিজার করার ব্যাপারে,বিশেষ করে উচ্চ বিত্ত শ্রেনির ক্ষেত্রে। নরমাল ডেলিভারি হবার সম্ভাবনা আছে জেনেও শুধুমাত্র ব্যথা সহ্য করার ভয়ে হাজার হাজার কিংবা লাখ টাকা খরচ করতেও দ্বিধাবোধ করে না।

উন্নত দেশে প্রেগনেন্সি-এর প্রথম থেকেই কাউন্সিলিং-এর মাধ্যমে গর্ভবতীদের নরমাল ডেলিভারির জন্য মানসিকভাবে প্রস্তুত করা হয়। একজন গর্ভবতী মায়ের নরমাল ডেলিভারির সম্ভাবনা থাকলে তাকে অবশ্যই নরমাল ডেলিভারির জন্য চেষ্টা করতে হবে। সিজারের মাধ্যমে অস্ত্রপাচার এবং অজ্ঞানজনিত  যেকোন জটিলতা হবার সম্ভাবনা থাকে,তাই এটা মায়ের জন্য বেশি ঝুঁকিপূর্ণ।

গবেষনায় পাওয়া গেছে একটি সিজারের পর একজন মহিলার ফার্টিলিটি (বাচ্চা ধারনের ক্ষমতা) অনেকাংশে কমে যায়। নরমাল ডেলিভারির মাধ্যমে জন্মানো বাচ্চারা কষ্টসহিষ্ণু হয়, তাদের শ্বাসকষ্ট এবং অ্যাজমাজনিত সমস্যা কম হয়। তার পরেও আমাদের দেশে নরমাল ডেলিভারির ব্যাপারে রোগি এবং ডাক্তারদের অনাগ্রহের কিছু কারণ পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরছি।

ইউরোপ আমেরিকার শতকরা  ২০ থেকে ২৫ভাগ ডেলিভারি সিজারের মাধ্যমে হয়। এখানকার ডাক্তাররা যেকোন অস্ত্রপাচার বা অপারেশন যথাসম্ভব এড়িয়ে চলেন,কারণ যেকোন অপারেশনে অনেক বেশি রিস্ক নিতে হয়। এসব দেশে মিডওয়াইফ বা সিস্টার-রা নরমাল ডেলিভারি কন্ডাক্ট করে এবং সমস্যা মনে হলে জুনিয়ার ডাক্তার ও স্পেশালিস্ট-কে অবহিত করা হয়। অন্যদিকে আমাদের দেশে নরমাল ডেলভারিতে এক্সপার্ট লোকবল খুব কম সেন্টারেই আছে। তাই একজন গাইনকোলজিস্ট গর্ভবতী মাকে  এই ধরনের কোন সেন্টারে রেখে নরমাল ডেলিভারি করানোর ব্যাপারে ভরসা পান না। আবার রোগী এবং তার লোকজনও সিস্টার এবং জুনিয়র ডাক্তারের উপর আস্থা রাখতে পারেন না। ফলে সিজার করানোর জন্য তারা একসময় ডাক্তারদের ইনসিস্ট করতে থাকে।

আমি সৌদিআরবের যে সেন্টারে ছিলাম সেখানে ডেলিভারি রুমে প্রতিটি রোগীর বিছানার সাথে সিটিজি মেশিন ছিল যা দিয়ে গর্ভস্ত বাচ্চার হার্টবিটের সার্বক্ষনিক মনিটরিং হত। এছাড়া প্রয়োজনের মুহুর্তে তাতক্ষনিক রক্ত সরবরাহ করা, নবজাতকের ডাক্তার কিংবা ইমারজেন্সি সিজারের ব্যবস্থা খুব অল্প সময়ের মধ্যে করা যেত, যা অফিসিয়াল সময়ের বাইরে আমাদের দেশে অসম্ভব ব্যাপার। সেখানে চিকিৎসার সমস্ত ব্যয়ভার সরকার বহন করত। যার ফলে টাকা পয়সা নিয়ে ডাক্তার বা রোগির চিন্তার কোন কারণ ছিল না। আমাদের দেশে সাধারন মানের ক্লিনিকে ইমারজেন্সি সিজারের ব্যাবস্থা করতে গেলে যে সময়ক্ষেপন হয় তাতে মা ও শিশুর যেকোনো সমস্যা হবার সম্ভাবনা থাকে। তখন ওই ডাক্তার যতই আন্তরিকতা নিয়ে চিকিৎসা করুক, শেষ পর্যন্ত সব দোষের ভাগ তাকেই নিতে হয়।  এ কথা চিন্তা করেই অনেক গাইনকলজিস্টরা রিস্ক না নিয়ে সিজার করাকেই বেশি নিরাপদ মনে করেন।

বিদেশে চিকিৎসক দের জবাবদিহিতা অনেক বেশি। তবে সেখানে যেকোনো  চিকিৎসার খুঁটিনাটি সব কিছুরই ডকুমেন্ট থাকে।  কোন চিকিৎসকের হাতে রোগীর কোন ক্ষতি হলেও সে যদি সঠিক  প্রোটোকল-এর মধ্যে থাকে তবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে অসুবিধা হয় না।

অন্যদিকে আমাদের দেশে রোগীর চিকিৎসার ক্ষেত্রে নির্দিষ্ট কোন প্রোটোকল এবং ডকুমেন্ট না থাকায় এখানে যেমন একজন অপরাধ করেও আইনকে ফাকি দিতে পারবে তেমনি একজন নির্দোষ  হয়েও নিজেকে প্রমান করতে ব্যর্থ হতে পারে। কাজেই ডাক্তারদের জবাবদিহিতা এবং ভাল মানের চিকিৎসা সেবার জন্য আগে প্রয়োজনীয় সুযোগ সুবিধা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

ডা: নুসরাত জাহান

সহযোগী অধ্যাপক (গাইনী-অবস)

ডেলটা মেডিকেল কলেজ, মিরপুর, ঢাকা।

ছবি- গেটিইমেজস

সম্পর্কিত লেখা

সিজারের পর নেক্সট প্রেগনেন্সিতে নরমাল ডেলিভারি সম্ভব কি?
মা ও শিশু

সিজারের পর নেক্সট প্রেগনেন্সিতে নরমাল ডেলিভারি সম্ভব কি?

আমাদের দেশে অনেকেরই ধারণা একবার সিজারের মাধ্যমে ডেলিভারি হলে পরবর্তী প্রতিটি প্রেগনেন্সিতে সিজার করার দরকার হয়। আমেরিকান প্রেগনেন্সি এ্যাসোসিয়েশন এর র...

ব্যথামুক্ত নরমাল ডেলিভারি | এই প্রক্রিয়ার সুবিধাগুলো কী কী?
মা ও শিশু

ব্যথামুক্ত নরমাল ডেলিভারি | এই প্রক্রিয়ার সুবিধাগুলো কী কী?

প্রেগনেন্ট মায়েদের কাছ থেকে ব্যথামুক্ত নরমাল ডেলিভারি সম্পর্কিত নানা ধরনের প্রশ্ন শোনা যায়। এই প্রক্রিয়ার সুবিধা ও অসুবিধাগুলো আগের থেকেই জেনে রাখা জর...

ব্যথামুক্ত নরমাল ডেলিভারি এবং এ নিয়ে ৮টি কমন প্রশ্ন!
মা ও শিশু

ব্যথামুক্ত নরমাল ডেলিভারি এবং এ নিয়ে ৮টি কমন প্রশ্ন!

প্রেগন্যান্ট মায়েদের কাছ থেকে ব্যথামুক্ত নরমাল ডেলিভারি সম্পর্কিত নানান ধরনের প্রশ্ন শোনা যায়। আজ সেরকমই ৮টি কমন প্রশ্নের উত্তর জানাবেন ডাঃ নুসরাত জাহ...

নরমাল ডেলিভারির প্রস্তুতি নিতে মাথায় রাখুন ৬টি বিষয়
মা ও শিশু

নরমাল ডেলিভারির প্রস্তুতি নিতে মাথায় রাখুন ৬টি বিষয়

আজ আপনাদের সাথে আমার ডাক্তারি অভিজ্ঞতা থেকে কিছু ঘটনা শেয়ার করবো। আজকাল প্রযুক্তির মাধ্যমে মানুষ অনেক কিছু জানছে, শিখছে। আবার অনেকে নিজের উপর সেই জ্ঞা...

আরও পড়ুন

সিজার ও নরমাল ডেলিভারি | নিজেকে প্রশ্ন করুন, আপনি কী চান?
মা ও শিশু

সিজার ও নরমাল ডেলিভারি | নিজেকে প্রশ্ন করুন, আপনি কী চান?

কিছুদিন আগে সরকারের উচ্চ পর্যায়ের একটি ঘোষণা বেশ আলোচনায় এসেছে। এখানে বলা হয়েছে অপ্রয়োজনীয় সিজার হলে ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। গাইনোকোলজিস্ট হ...

সিজারের পর বেল্ট ব্যবহার মেদ কমাতে কতটা কার্যকরী?
ফিটনেস

সিজারের পর বেল্ট ব্যবহার মেদ কমাতে কতটা কার্যকরী?

সন্তান জন্ম দেয়া একজন নারীর জীবনের অনেক কঠিন সময়। গর্ভবতী মায়ের সন্তান গর্ভে থাকাকালীন যেমন তার যত্ন নিতে হয় তেমনি সন্তান জন্মদানের পরে তার অনেক সাবধা...

সিজারের পর ওজন কমানো | ৪টি উপায়ে পুরনো বডি শেপ ফিরে পাওয়া সম্ভব!
ফিটনেস

সিজারের পর ওজন কমানো | ৪টি উপায়ে পুরনো বডি শেপ ফিরে পাওয়া সম্ভব!

যে সকল নারীরা সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেন ওজন কমানোর ক্ষেত্রে নরমাল ডেলিভারির নারীদের চেয়ে তাদের বেশি দূর্ভোগ পোহাতে হয়। সিজারের পর ওজন কমানো অনেক...

সিজার পরবর্তী জটিলতা | মা ও শিশু কী কী সমস্যায় পড়ে?
মা ও শিশু

সিজার পরবর্তী জটিলতা | মা ও শিশু কী কী সমস্যায় পড়ে?

মাতৃত্ব একজন নারীর জীবনে আনে পরিপূর্ণতা। প্রত্যেকটি মা-ই চায় তাঁর সন্তানটি যেন নিরাপদে পৃথিবীর আলো দেখে। আর সে যেন তাকে সুস্থভাবে দিতে পারে সঠিক সেবা।...

রোগের লক্ষণ ও সঠিক ডাক্তারের পরামর্শ
সুস্থতা

রোগের লক্ষণ ও সঠিক ডাক্তারের পরামর্শ

অসুখের নাম শুনলেই ভয় লাগে… ঠাণ্ডা হাঁচি কাশিতে অস্থির। কাকে ছেড়ে কাকে দেখালে ভালো হবে বুঝতে পারছেন না। এমন সমস্যা নেই কার তা হাতে গুনে ফেলা যায়। কো...

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!
মা ও শিশু

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!

বাচ্চাকে খাবার খাওয়ানো একটি কঠিন কাজ বলেই জানি আমরা সবাই। পৃথিবীতে মনে হয় এমন কোন মা নেই যিনি তার বাচ্চাকে খাবার খাওয়ানো নিয়ে সমস্যায় পড়েননি। সম...

…