অল টাইপ স্কিনের জন্য নাইট টাইম স্কিন কেয়ার রুটিন

আরুষা আবিদা · Mar 23, 2021 · 1 min read

অল টাইপ স্কিনের জন্য নাইট টাইম স্কিন কেয়ার রুটিন

সারাদিন শেষে রাতে যখন আমরা ঘুমাতে যাই, ঠিক তার আগেই দরকার স্কিনকে ডিপলি ক্লিন করে নেয়া। এটা মিস হয়ে গেলে স্কিনে হতে পারে নানা সমস্যা। বিশেষ করে যখন মেকআপ করা হয়, তখন খুব ভালোভাবে ক্লিন করা খুবই প্রয়োজন। তাছাড়া প্রতিদিনই নাইট টাইমে কিছু বেসিক স্কিন কেয়ার করা প্রয়োজন। নাইট টাইম কেয়ার রুটিনে মাত্র কয়েকটি স্টেপ ফলো করলেই ক্লিন ও রিফ্রেশিং ত্বক পাওয়া যায়। তবে চলুন জেনে নেয়া যাক, কীভাবে সহজ উপায়ে রাতের বেলায় ত্বকের যত্ন নিতে হবে। এই নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটি অল টাইপ স্কিনের জন্য।

নাইট টাইম স্কিন কেয়ারের স্টেপগুলো জেনে নিন

১। ডাবল ক্লেনজিং ২। টোনিং ৩। সিরাম অ্যাপ্লাই ৪। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই ৫। আই ক্রিম অ্যাপ্লাই

সবার প্রথমে ডাবল ক্লেনজিং 

সারাদিনের ডার্ট, পল্যুশন বা মেকআপ শুধুমাত্র ফেইস ওয়াশ দিয়ে পুরোপুরি ক্লিন করা সম্ভব নয়। এর জন্য ডাবল ক্লেনজিং করতে হবে। সারাদিন শেষে ঘুমানোর আগে ডাবল ক্লেনজিং এর নাম শুনলেই ভয় পাওয়ার কিছু নেই! কারণ এতে সব মিলিয়ে ৬-৭ মিনিটের মতো সময় লাগে। প্রথমে মাইসেলার ওয়াটার অথবা অয়েল ক্লেনজার ব্যবহার করা যেতে পারে। এরপর স্কিনের ধরন অনুযায়ী একটা ভালোমানের ফেইস ওয়াশ দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন।

পি এইচ ব্যালান্স করতে টোনার

ফেইস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করার পর স্কিনের পি এইচ ব্যালান্স ঠিক রাখতে প্রয়োজন টোনার। টোনার ইউজের ক্ষেত্রে দুই রকম প্রক্রিয়া ফলো করা যেতে পারে। টোনার কটন প্যাডে নিয়ে তা পুরো ফেইসে লাগিয়ে নিতে হবে। অথবা কেউ যদি চায় কটন প্যাডে না নিয়ে হাত দিয়ে লাগাবে, সেটাও করতে পারবে, তবে সেক্ষেত্রে হাত ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কয়েক ফোঁটা টোনার হাতের আঙুলে নিয়ে তা আলতো করে পুরো ফেইসে লাগিয়ে নিন। এতে করে স্কিন পরবর্তী স্টেপ এ সিরাম বা ময়েশ্চারাইজার লাগানোর জন্য উপযোগী হয়ে যাবে।

সিরামের ব্যবহার

সিরাম ত্বকের নির্দিষ্ট কিছু প্রবলেমকে টার্গেট করে কাজ করে। তাই সিরাম ব্যবহারের আগে ত্বকে কী ধরনের প্রবলেম হচ্ছে সেটা আগে জানা জরুরি। তা না হলে যে কোনো সিরাম লাগালে ত্বকে পাল্টা প্রতিক্রিয়া হতে পারে। সিরাম লাগানোর সবচেয়ে ভালো সময় হল নাইট টাইম। কারণ যেহেতু সিরাম নির্দিষ্ট প্রবলেমকে টার্গেট করে কাজ করে, তাই এই সময়ে সিরাম লাগালে তা স্কিনে দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে। টোনার লাগানোর পর সেটা পুরোপুরি ফেইসে শোষিত হয়ে গেলে সিরাম অ্যাপ্লাই করা যাবে। পরিষ্কার হাতে ২-৩ ফোঁটা সিরাম নিয়ে তা ড্যাব ড্যাব করে লাগিয়ে নিন। ব্যস, হয়ে গেলো!

অল টাইপ স্কিনের জন্য ময়েশ্চারাইজার

ময়েশ্চারাইজার সব ধরনের স্কিনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমাদের শরীরের সতেজতার জন্য যেমন খাদ্য প্রয়োজন, ঠিক তেমনই স্কিনকে সতেজ রাখতে ময়েশ্চারাইজার দরকার। স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে যেন তা ঘনত্বের ভিত্তিতে অ্যাপ্লাই করা হয়। কম ঘনত্বের প্রোডাক্ট আগে ব্যবহার করতে হবে এবং তুলনামূলক বেশি ঘনত্বের স্কিন কেয়ার প্রোডাক্ট শেষের দিকে ইউজ করবেন। সেই হিসেবে সিরাম এর থেকে ময়েশ্চারাইজার বেশি ঘনত্বের হওয়াতে ময়েশ্চারাইজার স্কিন কেয়ার স্টেপের শেষে অ্যাপ্লাই করতে হবে। সিরাম লাগানোর ১০-১৫ মিনিট পর ময়েশ্চারাইজার লাগাবেন যেন সিরাম পুরোপুরি স্কিনে বসে যায়। সিরামের পর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করলে তা স্কিনকে ভালোভাবে হাইড্রেট করে।

অল টাইপ স্কিনের জন্য ময়েশ্চারাইজার

চোখের সতেজতা ধরে রাখতে আই ক্রিম

চোখের এরিয়া স্কিনের সবচেয়ে সেনসিটিভ পার্ট, তাই এর যত্ন নিতে হবে একটু আলাদাভাবে। আই ক্রিম স্কিন কেয়ার স্টেপের শেষে লাগানো হয়। রিং ফিঙ্গারে নিয়ে আই ক্রিম আই এরিয়াতে আলতোভাবে লাগাতে হবে। আই ক্রিম লাগানোর উপযুক্ত সময় হল নাইট টাইম, কারণ এটা দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে আই এরিয়াতে।

নাইট টাইমে অল টাইপ স্কিনেই এই স্টেপগুলো ফলো করলে সহজেই পাওয়া যাবে ফ্রেশ, হেলদি স্কিন। প্রতিদিন স্কিনের জন্য অল্প কিছু সময় দেয়ার ফলে যদি স্কিন ফ্রেশ ও সুন্দর থাকে, তবে সেটাই ভালো হবে! কারণ প্রতিদিন স্কিনের প্রতি অবহেলা করে দিতে পারে স্কিন ড্যামেজ, যেটা রিপেয়ার করা কঠিন। তাই আমরা রোজ নাইট টাইমে একটু যত্ন করে স্কিনকে রাখতে পারি হেলদি।

 

স্কিন ও হেয়ার কেয়ারের জন্য অথেনটিক প্রোডাক্ট কিনতে চাইলে সাজগোজের ৬টি ফিজিক্যাল শপ ভিজিট করতে পারেন। শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ণ মল্লিকা, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) এ অবস্থিত। অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের ব্যাপারে সচেতন হবেন।

ছবি- সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!
চুল

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!

চুল এবং চুলের যত্ন নিয়ে প্রতিদিন আমাদের ভাবনার শেষ নেই। চুলকে মজবুত ও ঘন করতে নানা ধরনের যাচাই বাছাই করে চুলের জন্য তেল নির্বাচন করি। চুলের প্রবলেম অন...

হেয়ার সিরাম ও অয়েল | কেন একটি অন্যটি থেকে আলাদা?
চুলের যত্ন

হেয়ার সিরাম ও অয়েল | কেন একটি অন্যটি থেকে আলাদা?

“সিরাম” - ত্বক সচেতন মানুষদের কাছে এই নামটি বেশ পরিচিত। বিউটি ট্রেন্ডে সিরাম এখন বেশ জনপ্রিয়। স্কিনের মতো হেয়ার কেয়ারেও রয়েছে নানা ধরনের সিরাম। মূলত চ...

লাইলাক নিয়াসিনামাইড সিরাম ৫% | দাগমুক্ত গ্লোয়িং স্কিন পেতে প্রোডাক্টটি কতটা কার্যকরী?
রিভিউ

লাইলাক নিয়াসিনামাইড সিরাম ৫% | দাগমুক্ত গ্লোয়িং স্কিন পেতে প্রোডাক্টটি কতটা কার্যকরী?

ত্বকের যত্নে আমরা কতকিছুই না ব্যবহার করছি! তাইনা? কখনও বুঝে আবার কখনও না বুঝেই। যেকোন প্রোডাক্ট সিলেক্ট করার আগে আমাদের যে কমন একটি চিন্তার বিষয় থাকে,...

ফেসিয়াল সিরাম | কি, কেন, কিভাবে?
ত্বকের যত্ন

ফেসিয়াল সিরাম | কি, কেন, কিভাবে?

ফেসিয়াল সিরাম শব্দদুটো বারবার চোখে পড়ছে? ফেসবুকে, বিজ্ঞাপনে, পত্রিকায়... সব স্কিন কেয়ার রুটিনে শুধু সিরাম আর সিরাম... কিন্তু এই ফেসিয়াল সিরাম কী সেটাই...

আরও পড়ুন

হেয়ার সিরাম | চুলের যত্নে এর ব্যবহারের নিয়ম, উপকারিতা ও অপকারিতা
চুলের যত্ন

হেয়ার সিরাম | চুলের যত্নে এর ব্যবহারের নিয়ম, উপকারিতা ও অপকারিতা

হেয়ার সিরাম শব্দটি হয়তো কিছু মানুষের কাছে নতুন। হেয়ার সিরাম তরল জাতীয় পদার্থ যা সিলিকন ভিত্তিক উপাদান, অ্যামিনো এসিড এবং সিরামাইড দ্বারা তৈরি করা হয...

হাইড্রেটেড, ব্রাইট ও ইয়াংগার লুক পেতে স্কিনকেয়ারে যোগ করুন সিরাম!
ত্বকের যত্ন

হাইড্রেটেড, ব্রাইট ও ইয়াংগার লুক পেতে স্কিনকেয়ারে যোগ করুন সিরাম!

যুগের সাথে তাল মিলিয়ে স্কিন কেয়ার ট্রেন্ডে এসেছে পরিবর্তন। ত্বকের যত্নে সিরাম ব্যবহার করা এখন বেশ পপুলার। তবুও স্কিন কেয়ারের স্টেপগুলোর মধ্যে এই ধাপটি...

কোন সিরামটি আপনার জন্যে কীভাবে বুঝবেন?
বিউটি টিপস

কোন সিরামটি আপনার জন্যে কীভাবে বুঝবেন?

স্কিন কেয়ারের প্রয়োজনীয়তা, স্কিন কেয়ার রুটিন অনুযায়ী কত রকমের প্রোডাক্টস সবইতো বুঝলাম। কিন্তু আমার স্কিনের সমস্যাকে টার্গেট করে কোন প্রোডাক্টটি সবচেয়ে...

প্রবলেম টার্গেট করে ত্বকের জন্য সেরা সিরামটি কীভাবে বেছে নিবেন?
ত্বকের যত্ন

প্রবলেম টার্গেট করে ত্বকের জন্য সেরা সিরামটি কীভাবে বেছে নিবেন?

অনেকদিন ধরেই সিরাম কেনার কথা ভাবছেন। কিন্তু কোন সিরামটি আপনার জন্য ভালো সেটা বুঝতে পারছেন না? নাকি মধ্যবিত্ত জীবনে সব খরচের পরে আবার স্কিনকেয়ারের একটা...

অল্প সময়েই উজ্জ্বল ত্বক পেতে সেরা ৪টি ব্রাইটেনিং সিরাম
রিভিউ

অল্প সময়েই উজ্জ্বল ত্বক পেতে সেরা ৪টি ব্রাইটেনিং সিরাম

স্কিনকেয়ার ট্রেন্ডে সিরাম এখন সবচেয়ে হাইপ। স্কিনকেয়ারের স্টেপগুলোর মধ্যে সিরাম অ্যাপ্লাই নিয়ে আমাদের অনেকেরই এখনও কনফিউশন আছে। ‘সিরামের দাম এত বেশি কে...

নাইট ক্রিম ব্যবহার করা কেন এতো জরুরি ?
ত্বক

নাইট ক্রিম ব্যবহার করা কেন এতো জরুরি ?

ত্বকের যত্নে নাইট ক্রিমের ভুমিকা অনেক বেশি। সারাদিনের কর্মব্যস্ততার শেষে আপনার মতো আপনার ত্বকেরও বিশ্রাম ও যত্ন প্রয়োজন। আর রাতে আপনার ত্বকের যত্নে ন...

…