নবজাতকের চর্মরোগ হলে বাবা-মায়ের করণীয় কী?

Munia · Jan 06, 2025 · 1 min read

নবজাতকের চর্মরোগ হলে বাবা-মায়ের করণীয় কী?

জন্মের পরপরই নবজাতকের চর্মরোগ দেখা দিতে পারে। নবজাতকের ত্বক অত্যন্ত সংবেদনশীল হয়ে থাকে। তাই স্বাভাবিকভাবেই তাদের ত্বক খুব সহজে চর্মরোগে আক্রান্ত হতে পারে। অনেক সময় আমাদের অজ্ঞতার কারণেও এ জাতীয় সমস্যার সৃষ্টি হয়। শিশুর ত্বকের সঠিক পরিচর্যা ও সময়মতো সঠিক চিকিৎসার মাধ্যমে অতি সহজেই এ জাতীয় জটিলতা থেকে মুক্তি পাওয়া যায়। আসুন জেনে নেই নবজাতকের চর্মরোগ হলে করণীয় কী।

নবজাতকের চর্মরোগ ও এর প্রতিকার

১. প্রিকলি হিট বা ঘামাচি

দিনের তাপমাত্রা বেশি থাকা অবস্থাতেও আমাদের দেশে দাদী নানীরা নবজাতককে অনেক সময় চারদিক থেকে গরম কাপড়ে জড়িয়ে রাখেন। এর থেকে সাদা অথবা লাল রং বিশিষ্ট পানি আকারে ঘামাচির দানা দেখা দেয়। এ জাতীয় ঘামাচি চেনার উপায় হচ্ছে, ঘামাচি কখনো লোমের গোড়াতে হয় না। ঘামাচিকে যদিও মনে হতে পারে সাধারণ ব্যাপার। কিন্তু এ থেকে অনেক জটিল সমস্যার সৃষ্টি হতে পারে। যেমন—এ থেকে শরীরে অনেক ফোঁড়ার সৃষ্টি হতে পারে। এটি সাড়ানো একটু কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। আবহাওয়া যদি গরম থাকে, তবে জন্মের পর শিশুকে একটু খোলামেলা রাখা উচিত। ঘরের জানালা খোলা থাকা উচিত। ঘামাচিতে যেকোনো ট্যালকম পাউডারের ব্যবহার উপকারে আসে।

২. এরিথেমা টক্সিকাম নিউন্যাটোরিয়াম বা মাসিপিসি

গ্রামের মা-চাচিরা এ জাতীয় চর্মরোগকে মাসিপিসি বলে থাকেন এবং এটি নবজাতকদের হয়েই থাকে বলে তাদের ধারণা। সত্যিই এটি খুব সাধারণ ব্যাপার। জন্মের তিন থেকে চার দিনের দিন শিশুর শরীরে লাল লাল র‍্যাশ দেখা দেয়। এর সঙ্গে জ্বর বা অসুস্থতার অন্য কোনো উপসর্গ থাকে না। ১০ দিনের দিন কোনো ধরনের ওষুধ ছাড়াই এটি ভালো হয়ে যায়।

৩. ডায়াপার র‍্যাশ বা ন্যাপকিন র‍্যাশ

ডায়াপার বা ন্যাপি পরানোর কারণে নবজাতকের ত্বকে লাল লাল ভাব নিয়ে অ্যালার্জির মতো র‍্যাশ দেখা দিতে পারে। এ জাতীয় র‍্যাশ শরীরের যে সব স্থান কাপড়ের সংস্পর্শে আসে, সেই জায়গায় হয়ে থাকে। অর্থাৎ উরুতে হবে, তবে উরুর ভাঁজ বা কুঁচকির ভাঁজে হবে না। এমন অবস্থায় কাপড় সাময়িকভাবে বর্জন করা উচিত। যেসব বাচ্চার ন্যাপি বা ডায়াপার সারা রাতে একবারও বদলানো হয় না, তাদেরই এ সমস্যাটি বেশি হয়। প্রস্রাবের ইউরিয়া থেকে অ্যামোনিয়া তৈরি করে ত্বকে জ্বালাপোড়া ও চুলকানি সৃষ্টি হয়।

৪. ক্যানডিডিয়াসিস বা ফাঙ্গাস

নবজাতকের মুখের ভেতর, বিশেষ করে জিহ্বাতে দুধের সরের মতো আস্তরণ দেখা দেয়। যে সমস্ত জায়গা সব সময় ভিজা থাকে, যেমন কুঁচকি, পায়ুপথের আশপাশ, গলার ভাঁজ, সে সমস্ত জায়গাতেও ক্যানডিডা দিয়ে সংক্রমণ হতে পারে। এ ক্ষেত্রে আক্রান্ত স্থানের চামড়া লাল লাল ভাব হয়ে যায় এবং এর ওপর সাদা সাদা ছোপ দেখা দেয়, সাথে প্রচণ্ড চুলকায়। এ থেকে মুক্তি পেতে হলে আক্রান্ত স্থানকে অবশ্যই শুকনো রাখতে হবে।

৫. ক্যারাডাল ক্যাপ

কোনো কোনো নবজাতকের মাথায় চামড়া পুরু হয়ে জমতে দেখা যায়। এগুলো অনেকটা খুশকির মতো। সাধারণত হলুদ অথবা বাদামি রঙের হয়। কখনো কখনো বাজে গন্ধ হয় এবং তেলতেলে ভাব দেখা যায়। এটি ছয় মাস বয়সে নিজে থেকেই ভালো হয়ে যায়। সাময়িকভাবে পরিষ্কারের জন্য অলিভ অয়েল রাতে মেখে সকালে গোসল করাতে পারেন।

৬. স্ক্যাবিস বা পাঁচড়া চুলকানি

খোসপাঁচড়া ছোঁয়াচে রোগ। এটি নবজাতকের চর্মরোগ গুলোর মধ্যে তুলনামূলক জটিলতম। প্রতিটি আঙুলের ভাঁজে ভাঁজে, কব্জিতে, হাত ও পায়ের তালুতে, বগলে, নাভি, যৌনাঙ্গে, গলা এমনকি সমস্ত শরীরে ছোট ছোট গোটা আকারে চুলকানি দেখা দেয়। তাই দ্রুত একজন চর্মরোগ বিশেষজ্ঞের অধীনে এর চিকিৎসা নেওয়া উচিত। কারণ, খোস পাঁচড়াগুলো পেকে যেতে পারে এবং এ থেকে কখনো কখনো কিডনি আক্রান্ত হতে পারে।

যেকোনো সমস্যা দেখা দিলে অবশ্যই ডা: এর পরামর্শ নিবেন। লিখেছেন- ডা: তাজরিনা রহমান জেনি, শিশুরোগ বিশেষজ্ঞ ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

নবজাতকের শীতকালীন যত্নআত্তি | জানুন কার্যকরী ১২টি টিপস
মা ও শিশু

নবজাতকের শীতকালীন যত্নআত্তি | জানুন কার্যকরী ১২টি টিপস

পৃথিবীতে হাজারো বিস্ময়ের মধ্যে সম্ভবত একজন নতুন শিশুর জন্ম প্রকৃতি ও সৃষ্টিকর্তার দেওয়া এক পরম আশীর্বাদ ও বিস্ময়ের নাম। একটি ক্ষুদ্র ভ্রুণ মাতৃগর্ভে ৯...

নবজাতকের জন্ডিস | প্রকারভেদ, কেন হয় ও করণীয় কী?
মা ও শিশু

নবজাতকের জন্ডিস | প্রকারভেদ, কেন হয় ও করণীয় কী?

জন্মের পরপর অনেক সময়ই ছোট্ট সোনামণির তুলতুলে গোলাপি শরীরটাতে হলুদাভ আভা দেখা যায়। এটা নিয়ে পরিবারের সদস্যদের চিন্তার অন্ত থাকে না। একে আলাদাভাবে নবজাত...

গরমে ঘামাচি হওয়ার কারণ ও নিরাময়ে ১৬টি ঘরোয়া উপায়!
সুস্থতা

গরমে ঘামাচি হওয়ার কারণ ও নিরাময়ে ১৬টি ঘরোয়া উপায়!

“গরমের দিন আপনার কেন অপছন্দ?”-এই একটি প্রশ্ন করলেই কোন চিন্তা-ভাবনা ছাড়াই যে কেউ কারণ হিসেবে ঘামাচির কথা বলে দেয়। সত্যিই একেতো গরমের জ্বালা সেই সাথে ...

নবজাতকের প্রসাধনী | কিভাবে শিশুর ৯টি কসমেটিকস ব্যবহার করবেন?
মা ও শিশু

নবজাতকের প্রসাধনী | কিভাবে শিশুর ৯টি কসমেটিকস ব্যবহার করবেন?

একজন নারীর জীবনে তার সন্তানের আগমন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর একটি পরিবারে একটা নবজাতকের আগমন এতই সুখকর যা বর্ণনা করে শেষ করা যায় না। বাড়িতে নতুন অতিথির...

আরও পড়ুন

শিশুর ডায়াপার র‍্যাশ? যে বিষয়গুলো নিয়ে সচেতন হওয়া জরুরি
মা ও শিশু

শিশুর ডায়াপার র‍্যাশ? যে বিষয়গুলো নিয়ে সচেতন হওয়া জরুরি

শিশুর ডায়াপার র‍্যাশ প্রতিরোধে করণীয় কী, তা নিয়ে আজ বিস্তারিত জানাবেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা: তাজরিনা রহমান জেনি। সবাই কেমন আছেন? আজ খুব কমন একটি বিষয় ন...

বাচ্চাদের হিট র‍্যাশ | এটি থেকে মুক্তি পেতে ৬টি হোম রিমেডি
মা ও শিশু

বাচ্চাদের হিট র‍্যাশ | এটি থেকে মুক্তি পেতে ৬টি হোম রিমেডি

আপনার ছোট্ট সোনামণিকে একদিন গোসল করাতে নিয়ে হঠাৎ লক্ষ্য করলেন যে তার পিঠে এবং পেটে লাল লাল র‍্যাশ বা ফুসকুড়ির মত দেখা যাচ্ছে। আপনি উদ্বিগ্ন হবেন এটাই...

প্রিম্যাচিউর বেবি বার্থ এর কারণ ও শারীরিক জটিলতা নিয়ে জরুরি তথ্য
মা ও শিশু

প্রিম্যাচিউর বেবি বার্থ এর কারণ ও শারীরিক জটিলতা নিয়ে জরুরি তথ্য

একটি পরিবারের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত হচ্ছে, যখন সেই পরিবারে একজন নতুন অতিথির আগমন ঘটে। নবজাতকের জন্ম বাবা-মা সহ পরিবারের সবার জীবনে নিঃসন্দেহে অত্যন্ত...

কেমন হবে বয়সভেদে শিশুদের ত্বকের  যত্ন?
মা ও শিশু

কেমন হবে বয়সভেদে শিশুদের ত্বকের যত্ন?

বাড়িতে নতুন সদস্যের আগমন হলে তাকে ঘিরে সবার আনন্দের সীমা থাকে না। সবার সব মনোযোগের কেন্দ্রবিন্দু যেন হয়ে থাকে ওই ছোট্ট শিশুটি। খাওয়া ও ঘুমের পাশাপাশি...

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!
মা ও শিশু

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!

সংসারে একজন নতুন অতিথি আসার মত আনন্দ বোধহয় আর কিছুতে নেই! কোন দম্পতির ঘর আলো করে যখন সন্তান আসে, তখন সেই মুহুর্তটিকে মনে হয় বেশ সুখের, তৃপ্তির। শুরু থ...

শিশুর শরীরে ঘামাচি | ছোট্ট সোনামণির জন্য কোন পাউডার ভালো হবে?
মা ও শিশু

শিশুর শরীরে ঘামাচি | ছোট্ট সোনামণির জন্য কোন পাউডার ভালো হবে?

গরমে জীবন অতিষ্ঠ, এর মধ্যেই খেয়াল করলেন আপনার বাবুর শরীরের কিছু অংশ লাল হয়ে গেছে, চুলকানি শুরু হয়েছে, লাল লাল ছোট দানা দেখা যাচ্ছে! বুঝেই গেলেন গরমের...

…