চুল পড়ার সমাধানে এখন নতুন কুমারিকা হেয়ার ফল কন্ট্রোল অয়েল

তানিজা ইসলাম · Nov 19, 2019 · 1 min read

চুল পড়ার সমাধানে এখন নতুন কুমারিকা হেয়ার ফল কন্ট্রোল অয়েল

ঘন, সুস্থ ও মজবুত চুল কে না চাই! চুল ভালো রাখতে কত কিছু আমরা বুঝে অথবা না বুঝে ব্যবহার করছি, কিন্তু চুলের সুরক্ষায় প্রাকৃতিক উপায়ে যত্নের যে কোনো তুলনা নেই সেটা আমরা সবাই জানি। দূষণ, আনহেলদি জীবন-যাপন, স্ট্রেস, স্টাইলিইং প্রোডাক্ট ব্যবহার সবকিছু মিলিয়ে চুল পড়ার হারও কিন্তু বেড়ে গিয়েছে। ব্যস্ত জীবনে চুল পড়ার খুব ইজি সল্যুশন আমরা সবাই খুঁজে থাকি। আজ তাই তেমন কিছুই আপনাদের সামনে তুলে ধরেছি। চলুন তবে দেখে নেয়া যাক!

কুমারিকা হেয়ার ফল কন্ট্রোল অয়েল নিয়ে এক্সপেরিয়েন্স

আপনাদের সাথে আমার এক্সপেরিয়েন্সটা জাস্ট শেয়ার করছি। কারণ, আমার মত সমস্যায় অনেকেই ভুগছেন চুল নিয়ে। আমি চুলের যত্ন নেয়ার সময় পাই না, সময় পেলেও হাতের কাছে প্রাকৃতিক উপাদানগুলো পাই না, তেলই ভরসা। ইজি সল্যুশন খুঁজছিলাম যেটা আমার চুল পড়া কমাবে আর সাথে চুল হেলদি করবে। এক ফ্রেন্ডের রেকমেন্ডেশনে কিনলাম কুমারিকা হেয়ার ফল কন্ট্রোল অয়েল।

কুমারিকা হেয়ার ফল কন্ট্রোল অয়েল যেভাবে কাজ করে

কুমারিকা ক্লেইম করছে নতুন হেয়ার অয়েলে আছে দ্বিগুণ প্রাকৃতিক নির্যাস এবং আমন্ড বাদামের ভিটামিন ই। প্যাকেজিং-টা দেখে ভালো লাগলো এবং ব্যবহার করা শুরু করলাম সপ্তাহে ৩ দিন করে। প্রথম দুই সপ্তাহে একটা চেঞ্জ খেয়াল করলাম। চুল আগের মতন জট লাগছে না আর একটা মসৃণভাবও চলে এসেছে। জট কম হবার কারণে মনে হলো চুল পড়াটাও কমেছে। আমার হেয়ার টাইপ ড্রাই। তাই একটু নারিশমেন্ট প্রয়োজন ছিল। মাঝে মধ্যে এই তেলে একটু মধু, পাকা কলা মিশিয়ে হেয়ারে  লাগাতাম। শ্যাম্পু করার পর চুল শুকিয়ে গেলে ফিল করতাম চুল আগের থেকে সিল্কি হয়েছে। ৩ মাস কন্টিনিউ করলাম এবং খেয়াল করলাম চুল পড়া আগের থেকে অনেক কমেছে। চুল আগের থেকে বেশি ঝলমলে আর মজবুত মনে হলো নিজের কাছে। যে বিষয়গুলো হাইলাইট করতে চাচ্ছি সেটা হলো, তেলের সাথে যখন হারবাল উপাদান যুক্ত হচ্ছে, সেটা চুলের গোড়ায় যেয়ে চুলকে পুষ্টি দিচ্ছে। আমরাতো জানি যে ভিটামিন-ই চুলের গোড়ায় পুষ্টি যোগায়, চুলের আদ্রতা ধরে রেখে চুল নরম আর প্রানবন্ত করে, চুল পড়া লক্ষণীয়ভাবে কমাতে সাহায্য করে। আমলার নির্যাস, অ্যালোভেরাসহ আরো অনেক হারবাল উপাদান যেটা চুলকে মজবুত করে দূষণজনিত ক্ষতি থেকে রক্ষা করে। চুল পড়ার সমাধানে বাদাম তেল অনেক উপকারি। সেই সাথে আমলার ওষুধি গুন চুলের স্বাভাবিক পিএইচ ধরে রাখে।

নতুন কুমারিকা হেয়ার ফল কন্ট্রোল অয়েল কিভাবে আলাদা?

 

অনেক আগেও একবার কুমারিকা তেল ব্যবহার করেছিলাম। তখন যে জিনিসটা ভালো লাগে নি, সেটা হলো শ্যাম্পু করতে একটু বেশি টাইম লেগেছিল কিন্তু এখনকার নতুন কুমারিকা ব্যবহার করে অনেক কমফোরটেবল ফিল করলাম। শ্যাম্পু করতে আর আগের মত সমস্যা হচ্ছে না!

শেষ কথা

ওভার অল এটা আমার জন্য ভালো কাজ করেছে এবং আমি রেগ্যুলার ইউজার হয়ে গিয়েছি। হেলদি আর মজবুত চুল আমাকে কনফিডেন্ট করেছে আগের থেকে অনেক বেশি। আপনার হাতের কাছেই এখন চুল পড়ার সমাধান! এটি আসলে ব্যস্ত জীবনে একটা ছোট্ট সমাধান। সেই সাথে প্রোপার ডায়েট, পরিমিত ঘুম সবকিছু মিলিয়ে আপনিও কমিয়ে ফেলতে পারবেন চুল পড়ার সমস্যা। চুল পড়লে কার ভালো লাগে, বলুন? তেলের সাথে যখন ভিটামিন-ই এর পুষ্টি এক্সট্রা পাচ্ছেন, একবার ট্রাই করে দেখতে পারেন। আপনার চুল হোক আপনার পরিচয়।

যাবার আগে একটা হেল্প করেই যাই। এত এত নকল সামগ্রীর ভীড়ে অথেনটিক প্রোডাক্ট খুঁজে পেতে পারেন সাজগোজের দু'টি ফিজিক্যাল শপে যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত স্কয়ারে অবস্থিত। আর যদি অনলাইনে কিনতে চান, তবে শপ.সাজগোজ.কম এ অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি! সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন!

ছবি- সংগৃহীত: সাজগোজ; ইমেজেসবাজার.কম

Products in this article

সম্পর্কিত লেখা

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?
চুলের যত্ন

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?

হিজাবে পর্দা মেনটেইনের পাশাপাশি মডেস্ট লুকে সৌন্দর্য যেন বেড়ে যায় অনেকখানি। আমরা যারা রেগুলার হিজাব পরে বাইরে বের হই, তাদের জন্য তো চুল পড়া খুবই কমন এ...

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!
চুল

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!

অনেক দিন হয়ে গেল সাজগোজে এফরডেবল কোন কসমেটিকের রিভিউ লেখা হচ্ছে না। তার জন্য খুবই দুঃখিত! বেশ কিছু পার্সোনাল কারণে নতুন কোন প্রোডাক্ট ট্রাই করা বা রিভ...

আরও পড়ুন

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?
চুলের যত্ন

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?

লম্বা চুল কে না চায়! কিন্তু চাইলেই কি আর সব হয়? ধীরে ধীরে চুল পাতলা হয়ে ভলিউম কমে গেলেও কোনো সমাধানই যেন পাওয়া যায় না। আবার চুল বড় হওয়ার জন্য বিভিন্ন...

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?
চুলের যত্ন

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?

এমন কি কখনও ঘটেছে, "চুল ঝরে পড়ছে? কী করি?" অথবা, আপনি সকালে ঘুম থেকে জেগে দেখলেন বালিশের উপর কিছু চুল পড়ে রয়েছে? কিংবা, আপনার চিরুনিতে আগের চাইতে বেশি...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

রাফ হেয়ার কেয়ার | কীভাবে ফিরে পাবেন নিষ্প্রাণ চুলে কোমলতা?
চুলের যত্ন

রাফ হেয়ার কেয়ার | কীভাবে ফিরে পাবেন নিষ্প্রাণ চুলে কোমলতা?

আচ্ছা বলুনতো, কাউকে কখনো বলতে শুনেছেন “আমার হেয়ার একদম পারফেক্ট”!!!! আমি আসলেই কখনো শুনি নাই এমন কথা। কেমন করে শুনব? কারণ ইদানিং আবহাওয়া এতটাই পল্যুটে...

চুল পড়ার কারণ ও সল্যুশন
চুলের যত্ন

চুল পড়ার কারণ ও সল্যুশন

এমন কাউকে খুঁজে পাওয়া সত্যিই কঠিন যার চুল পড়ার সমস্যাটি নেই। চুল পড়া শুরু হলো, আর অমনি ট্রিটমেন্ট করার জন্যে উঠেপড়ে লাগলাম। ২-১ দিন ট্রাই করার পর বলতে...

…